Habijabi Logo

হাবিজাবি-২৫৫

neurologygastroenterologygenetics
**************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
February 25, 2022 at 10:13 PM
40 comments
2 images • 1 videos
Media File (1/3)
Episode illustration

#হাবিজাবি_২৫৫

কাছে থেকে প্রথম দেখা wing beating tremor. হাত দুটো কনুইতে ভাঁজ করে সামনে ধরলেই শুরু হয় পাখির মত ডানা ঝাপটানো। ডানা যতই ঝাপটাক - ও উড়তে পারে না, ক্লান্ত হয়ে ঝিমিয়ে যায় - হাতে ব্যথা হয়।

চোখের দিকে তাকালে slit lamp ছাড়াই খালি চোখে দৃশ্যমান কর্নিয়ার K-F ring.

wrist এ cogwheel, elbow তে আছে lead pipe rigidity.

ওর movement slow অর্থাৎ reduced kinesia (bradykinesia).

Resting tremor (wing beating tremor)

Rigidity (cogwheel, lead pipe)

Reduced kinesia

এই 3R মিলে বুঝতে পারছি তার parkinsonism আছে।

সমস্যা তাই সহজে অনুমেয়, যত গন্ডগোল তা তার basal ganglia তে!

ফিল্ম কোয়ালিটি ততটা ভাল না, তবুও বুঝা যায় lentiform nucleus এর degeneration.

সব মিলিয়ে সোজাসাপটা ডায়াগনোসিস Wilson's Disease.

এপথ সেপথ ঘুরে Tic, Chorea ডায়াগনোসিস নিয়ে, tremor এর ট্রিটমেন্ট trihexyphenidyl পেয়ে - অবশেষে তার তরী ভিড়লো medicine এ এসে, সম্পন্ন হলো ক্লিনিক্যাল ডায়াগনোসিস।

neurological symptoms এর সাথে ওর কিছু psychiatric symptoms আছে।

এ রোগের রোগীর unlucky 13 chromosome এর lucky 7 অর্থাৎ ATP7B gene এ mutation হয়, ফলাফলঃ impairment of Cu excretion, এবং এর ফলাফলঃ accumulation of excess Cu.

এই excess Cu জমা হয় মূলত দুটো জায়গায় - liver ও brain. রোগীর liver function test আপাতত নর্মাল, jaundice এর হিস্ট্রি নাই। free Cu is toxic to RBC, করতে পারে hemolytic anaemia, তার তেমন হিস্ট্রি নাই। তার সব Cu মাথায় চড়ে বসে আছে!

clinical diagnosis যতই সহজ হোক, এটি confirm করা বেশ ঝামেলার। এর জন্য যে টেস্ট serum ceruloplasmin, 24 hour urinary copper excretion সহজলভ্য না, দূর টেস্টের খরচও বেশ।

আর চিকিৎসা?

rare disease, তাই এর ওষুধগুলোও rare. রোগটি হয় abnormal copper metabolism থেকে, তাই দিতে হয় copper chelating এজেন্ট D-penicillamine, যা শরীরে জমা হওয়া বাড়তি Cu কে বাইরে বের করে দেয়।

দেশি কোন কোম্পানি এটি বানায় না। বাইরে থেকে আনাতে হয়। দাম? প্রচুর! এই গরীব রোগীর জন্য কিনে খাওয়া মুশকিল বটে।

এরপর কি চিকিৎসা?

শরীরে যেন বেশি Cu ঢুকতে না পারে সেই ব্যবস্থা করা। আর এই কাজটি করে Zn. কারণ Zn ও Cu একই receptor এর সাথে যুক্ত হয় gut absorption এর সময়। receptor এর প্রতি Zn এর affinity - Cu এর চেয়ে বেশি, Zn তাই Cu কে ঠেলা মেরে সরিয়ে দেয় - কমে যায় Cu absorption.

কিন্তু Zn দিতে হয় পরে, যখন D-penicillamine পেয়ে রোগী clinically stable হয়।

কিন্তু আমাদের দেশে প্রবাদ আছে, নাই মামার চেয়ে কানা মামা ভাল! D-penicillamine এর availability & price, এ দুই কারণে আপাতত শুধু কানা মামা Zn দিয়েই তার চিকিৎসা শুরু হল। কিন্তু আমাদের এই Zn কানার চেয়েও কানা! কারণ দিতে হয় Zn acetate, আর এদেশে পাওয়া যায় Zn sulphate, Zn orotate. Zn acetate বাইরে থেকে আনাতে হয়, আপাতত তাই দেশি Zn এই ভরসা।

Cu বেশি আছে এমন খাবার কম খাবে। কোন খাবারে Cu বেশি? সহজ উত্তর, Liver. কারণ Cu gut থেকে absorption হয়ে প্রথম আসে Liver এ।

Wilson's disease চিকিৎসায় অন্য একটি ওষুধ Trientine. এটি Cu chelation করে, পাশাপাশি Cu absorption কমায়। এটি শুধু তাদের জন্যই যারা intolerant to D-penicillamine বা যাদের এটি contraindicated, যেমন কেউ হয়তো allergic to penicillin. Trientine ও এদেশে তৈরি হয় না, বাইরে থেকে আনতে হয়।

শেষকথা, এটি ঝামেলার রোগ। আর ঝামেলার রোগগুলোর একটি ভাল দিক হলো এদের অধিকাংশই autosomal recessive - যা প্রকাশ পেতে বাবা ও মা দুজন থেকেই একটি করে affected gene আসতে হয়, বাবা মায়ের কেউ একজন যদি carrier না হয় তবে এ রোগ প্রকাশ পায় না - generation gap থাকে - তাই তূলনামূলক কম মানুষ আক্রান্ত হয়। মেডিকেলের এক বড় ভাই দীর্ঘদিন এ রোগে আক্রান্ত, স্রষ্টা সবাইকে সুস্থ করে দিক।

ডা. কাওসার

keywords:Wilson's diseaseKayser-Fleischer ringParkinsonismCopper metabolismD-penicillamine

Comments (40)

Nusrat Jahan Ema
4y

Maliha Hoque Shaily

Umme Kulsum Mim
4y

Tahseen Tabassum Eha Fatema Tuj Safia

Tahseen Tabassum Eha
4y

Umme Kulsum Mim খুব সুন্দর mri..

Tasneem Anika
4y

Imran Sikder

Hasan Moshiur Shawon
4y

এই রোগীর জন্য Trientine best

Farzina Zesmin
4y

Thanks for sharing the case and your knowledge

মৌ রী
4y

Sagarika Mandal Sabikunnahar Sathi

Omor Al Masud Rasel
4y

D penicillamine er cheye trientine er side effect profile kom na?

Najmul Huda Murad
4y

ভালো লিখছিস ....ধন্যবাদান্তে উস্তাদ জাহাঙ্গীর এর নামটা লিখলে মন্দ হতো না...

Shams Masreka Ilma
4y

Nice explanation

Amit Saha
4y

একটু আগেই Autosomal recessive নিয়ে পড়ছিলাম ভাইয়া। Wilson's Disease টা দেখে শিখলাম আবার নতুন করে।

Shaikat Saha
4y

Amit Saha sei obostha bndhu...

Amit Saha
4y

Shaikat Saha Emon তোমার অবস্থা তো.. থাক বললাম না

Shaikat Saha
4y

Amit Saha

Liton KR
4y

FLAIR image showing bilateral basal ganglia hyperintesity which is a feature of metabolic encephalopathy(I.e Wilson's dis,Hypo & hyperglycemia, hyponatraemia,hypoxic ischaemic encephalopathy, co poisoning),Japanese B encephalitis,Leigh's dis...

Farhana Rahman Shammi
4y

অনেক কিছু শিখলাম ।

Tahmina Sultana Nipu
4y

Ziaul Haque

Tasnim Binta Karim
4y

Sintiha Kaniz Monalisa Dekh amader patient r moto.

Sintiha Kaniz Monalisa
4y

Tasnim Binta Karim hmm

Muhammad Imam Hasan
4y

Saleha Alam Lipi দেখো

Ujjal Chandra Paul
4y

Excellent post vai. Please continue if possible.

Antara Dey
4y

তাবাসসুম রাইসা অন্তি দে

Dristi Biswas
4y

রথিন অধিকারী

Sushmoya Biswas
4y

FaRiha RaHman FaRah

মিজান রহমান
4y

Asma Mahmud Fa Him Dr-Md Mojammel Haque Nahid Momee Ansary

লা বী বা
4y

Dr-Ahmed Ismam Nafees

Aniqa Sattar Niloy
4y

Tahsina Tusy Tawsif Ismam Mugdho Fairuz Asraf

Tarik Ony
4y

Nice . Leaned a lot

Jannatul Ferdous Meem
4y

Mh Bhuiyan Rubel

MD Shahid
4y

জাযাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ

নিপা নন্দী
4y

চমৎকার সহজবোধ্য বর্ননা,খুবই প্রয়োজনীয় পোস্ট।

Syed Zulkar Naim
4y

Well presentation dosto. Carry on.

Faruk Ahmed
4y

Excellent Post

Mohammad Neamat Ripon
4y

Neurological sign থাকলে D-Penicillamine'এ 50% ক্ষেত্রে deterioration হয়। সেক্ষেত্রে alternative option better. রোগী গরীব হওয়ায় যত সমস্যা! বরাবরের মতই শিক্ষনীয়! শুভ কামনা রইল!

Dr-Sultana Sarmin
3y

Excellent

Somen Das
3y

অসাধারন এবং শৈল্পিক মেডিসিন, ধন্যবাদ কাওসার।

Fariha Tabassum Aniqa
3y

Momo Debika Rakshit

Kawsar Uddin
1y

M R Sifat Zinc acetate India থেকে আনা যায়। 50 mg TDS or BD, with meal কারণ এর মূলকাজ dietary copper absorption কমানো। আমাদের দেশে available Zinc orotate or Sulfate দেয়া যায় বিকল্প হিসেবে।

M R Sifat
1y

Kawsar Uddin ভাইয়া , ধাতুর পর্যায়ক্রমে Fe, aluminium ও তো Cu এর উপরে, সেগুলোকে আমরা চিকিৎসা হিসেবে কেনো ইউজ করতে পারি না, কাইন্ডলি বলতে পারবেন কি?

Kawsar Uddin
1y

M R Sifat chronic use of iron can cause iron overload & toxic effects like hemochromatosis. Aluminum has some GI side effects, as well as neurological. That's why Zn is preferred here over other metals.