Habijabi Logo

হাবিজাবি-১৩০

infectious
*******************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
May 5, 2020 at 3:14 AM
73 comments
No media

#হাবিজাবি_১৩০

পুরান কাসুন্দি ঘেঁটে লাভ নাই, তবুও একটু ঘাঁটি। সেই বিদেশ ফেরত জনগণ, যাদের ১৪ দিন তো দূরের কথা, ৭ দিনও আটকে রাখা যায়নি। যার ফল এখন সবাই ভোগ করছি।

SARS-COV-2 ভাইরাসের doubling time ৩-৬ দিন। এরপরে viral load কমতে থাকে। যাদের immunity impaired বা co-morbidities আছে তাদের নিজেদের শরীরের impaired immune response এর জন্যই ডেভেলপ করে যতসব complications.

virus culture করা খুব কঠিন ও সময় সাপেক্ষ একটি কাজ। এই কাজটি করতে একজন COVID-19 রোগীর শরীর থেকে sample নিয়ে culture করা শুরু হল।

১ থেকে ৭ দিন পর্যন্ত কালেক্ট করা তার প্রতিটি sample culture এ virus grow করছে, কিন্তু ৮ম দিন থেকে virus grow করছে না!

রোগী যে সুস্থ হয়েছে তা কিন্তু না, বা তার follow-up RT-PCR negative আসছে সেটাও না!

এ কারণে বলা হয় কোন COVID-19 রোগী ১৪ দিন বা তার বেশি অসুস্থ থাকলেও, infectious থাকে সাধারণত ৭ দিন পর্যন্ত।

রোগী যখন সুস্থ হল, তখন তার আবার follow-up RT-PCR করা হল। রিপোর্ট positive! কিন্তু কিভাবে?

সুস্থ হওয়ার পরেও অনেকের অনেক বেশি dead virus particle shedding হয়। RT-PCR machine ওটাকেই virus মনে করে positive report দেয়।

অনেক ক্ষেত্রে এমন false positive রিপোর্ট সে সুস্থ হওয়ার ১-২ মাস পর্যন্ত আসতে পারে!

তাই এমন হতেই পারে, যেমন কেউ প্রথমে positive হয়ে পরে negative হলেন, কিছুদিন পর আবার positive, কিন্তু কোন symptoms নাই!

এই ঘটনার ব্যাখা এমন হতে পারে, তার দ্বিতীয় follow-up sample যেটা negative আসছে, সেটার collection method বা test procedure এর কোথাও কোন ভুল ছিল। অন্যথায় সেটাও positive আসতো!

তাই symptomatically সুস্থ হওয়ার পর positive রিপোর্ট আসলেও ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী একই strain এর ভাইরাস দিয়ে re-infection এর সম্ভাবনা প্রায় শূন্য।

large extent mutation হয়ে ভাইরাস নতুন চেহারায় আবির্ভূত হলে সেটা অন্য ব্যাপার, আল্লাহ না করুক।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:RT-PCRViral sheddingFalse positiveReinfectionCOVID-19 recovery

Comments (73)

Md Mosleh Uddin
6y

Nice

Kawsar Uddin
6y

Thanks Bhai

Rukhsana Parvin Munmun
6y

This is very imortant information, thanx a lot

Kawsar Uddin
6y

Thanks Mam

Mohammed Tanvir Jalal
6y

When we can do antibody testing to ensure immunity against covid?

Kawsar Uddin
6y

Mohammed Tanvir Jalal স্যার, নিচের পোস্টে এ বিষয়ে লিখেছিলাম। https://www.facebook.com/groups/platform.bd/permalink/1702412533231532/

Rajesh Mithun Singha
6y

Confusion is cleared now. Thanks vai

Kawsar Uddin
6y

Take care.

Mohammad Neamat Ripon
6y

তারপরও কিছু প্রশ্ন থেকে যায়। ৮ম দিন থেকে virus grow করে না। তাহলে infectious period এতো বেশী দিন কেন? পরবর্তীতে +ve আসলে, কিভাবে সম্ভব? যদি ভাইরাসের RNA না থাকে, তাহলে PCR +ve কিভাবে হবে? কারণ PCR তো আর ভাইরাসের শরীর (RNA ছাড়া) analysis করে না। এর জীবন চক্র না জানলে আসলে কিছুই বলা সম্ভব নয়। যদি ৮ম দিনে তার grow (সম্ভবত explanation in Vitro) বন্ধ হয়ে যায় - তাহলে তো আর কেউ আক্রান্ত হওয়ার কথা নয়। ফলে সঠিক মতামত হয়তো আরও সময়ের ব্যাপার।

Kawsar Uddin
6y

Mohammad Neamat Hossain Ripon ধন্যবাদ স্যার। infectious period সাধারণত ৭ দিন। ভাইরাস পার্টিকেল এ যে remaining RNA থাকে, তার load বেশি হলে মেশিন কখনো কখনো সেটাকেও positive হিসেবে ডিটেক্ট করে।

Bhashika Miftahul Faika
6y

বলা হচ্ছে, ৭দিন পার হয়ে গেলে RT PCR এ পজিটিভ আসার সম্ভাবনা কমে যায়। তাহলে ১৪দিনের মাথায় ফলো আপ ইনভেস্টিগেশন এ কেন RT PCR করা হচ্ছে? আমার জানায় ভুল থাকতে পারে, enlighten me plz.

Kawsar Uddin
6y

Bhashika Miftahul Faika আবার একবার পড়ুন। প্রশ্নের উত্তর পোস্টেই আছে।

Khaled Mahmud
6y

খুব ভালো হয়েছে

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Nazmul Islam
6y

Vai out of context ekta question korte cai.... Cytokine storm is one of the established complication of Covid 19 so far. If this is the course of covid19,why immunosuppressed are in risk instead of immunocompetent???

Kawsar Uddin
6y

Nazmul Islam ধন্যবাদ। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা উদাহরণ দিয়ে বুঝাই, 'প্রদীপ নিভে যাওয়ার আগে হঠাৎ জ্বলে ওঠে!' immunosuppressed individual দের ক্ষেত্রে cytokine storm টা ঠিক ওইভাবেই ঘটে। শরীর পারছিলো না প্রয়োজনের সময় proper immune response দেখাতে, শেষমেশ জ্বলে উঠে, over response On, যা সে আর Off করার চেষ্টা করেনা। এই response টা এতই বেশি হয় যে, viral load অনেক কমে যায়, কিন্তু বেড়ে যায় widespread inflammation, ফলাফল inflammatory fatal outcomes, like cytokine release syndrome.

Kamrul Hasan
6y

লেখাগুলো আমাদের জন্যেই অনেক বেশি কার্যকর ও শিক্ষণীয় যা এ ভাইরাস কেন্দ্রিক জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় এবং আত্মবিশ্বাস বাড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই বিষয়ে আরো লিখবেন

Kawsar Uddin
6y

ধন্যবাদ ধৈর্য্য ধরে পড়ার জন্য। দোয়া করবেন।

Aminur Rashid Mishu
6y

কোন মানুষ যেদিন কভিড১৯ আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসবেন সেই দিন কে প্রথম দিন হিসেব করে প্রথম ২৮ দিন সেই ব্যাক্তির যা যা পরিবর্তন হবে তা হলো- Day 0: Infected Day 0 - Day 5: Asymptomatic Phase / Onset of symptoms Day 0 -Day 7: Window Period (Only PCR Is Positive In This Phase) Day 7: IgM positive (Day 7- Day 21) Day 14: IgG positive Day14 - Day21: SARS CoV2 Decline Phase (Still Infective) Day 21: IgM disappears Day 21- D 28: SARS CoV2 Convalescence Phase (Still Infective) Day 28: SARS CoV2 RNA & Antigens disappear **এখানে উল্লেখ্য যে, Days 1-28: SARS CoV2 RNA & Antigens will be positive. (Collected)

Kawsar Uddin
6y

Aminur Rashid Mishu not absolutely like that.

Farzana Kony
6y

অনেক ধন্যবাদ এত সহজ ভাবে ব্যাখ্যা দেবার জন্য।

Kawsar Uddin
6y

Most welcome. Stay safe.

Nahid Parveen
6y

Thanks a lot for easy but informative writings.

Kawsar Uddin
6y

Most welcome Mam

Suborna Jahan Jully
6y

অনেক ধন্যবাদ আপনাকে। এত সহজ করে ব্যাখ্যা দেবার জন্য।এরকম আরো পোস্ট চাই।

Kawsar Uddin
6y

Thanks Mam. Stay safe.

Shimi Islam
6y

অনেক ধন্যবাদ।

Kawsar Uddin
6y

Most welcome. Stay safe.

Rocky Chowdhury
6y

Nice

Kawsar Uddin
6y

Thanks

Asif Ahmed
6y

Dr.kawser.Good & important information.Thanks brother.

Kawsar Uddin
6y

Most welcome.

Rashed RaZz
6y

Thanks for nice explanation

Kawsar Uddin
6y

Most welcome

Rayhan Bhuiyan
6y

Thanks

Kawsar Uddin
6y

Welcome

Ahsanul Habib
6y

আপনার মতামতের সঙ্গে আমি একমত নই, পরপর করা তিনটি সোয়াপ নেগেটিভ আসলেই আমরা পেশেন্ট কে নেগেটিভ বলে ধরে নিব, এবং 14 দিন পরে রিপিট সোয়াপ করতে হবে, কারণ ভাইরাসটির 37 দিন পর্যন্ত অ্যাক্টিভেটেড থাকতে পারে

Kawsar Uddin
6y

Ahsanul Habib ধন্যবাদ স্যার। আপনার ধারণা ভুল হতে পারে। পরপর তিনটি না, standard হল দুটি ২৪ ঘন্টার ব্যবধানে। আর ভাইরাসটি ৩৭ দিন পর্যন্ত active থাকে না, report positive আসতে পারে due to remaining inactive virus particles, আর inflammatory disease process অনেক দিন চলতে পারে।

Nasim Djmc
6y

নাইস।

Kawsar Uddin
6y

Thanks

Dr.Hassan Quadri
6y

ZazakaAllah

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। দোয়া করবেন।

Mohammad Sanim Yasar
6y

Alhamdulillah

তু লি
6y

মৃন্ময়ী মুমু reinfection er explanation

Sefat Sultana
6y

Symptoms appear করার কতদিন পর টেস্ট করলে RT PCR negative আসে?

Farhana Shimu
6y

what about asymptomatic career

Kawsar Uddin
6y

good immunity, বাসর রাতে বিড়াল মারার মত! ভাইরাস ঢোকার শুরুতেই মাত্রাতিরিক্ত multiplication করার আগেই মেরে সাইজ করা। এবং এই career আজীবনেত জন্য না, সাধারণ রোগীদের মতই ৭ দিন।

Alamgir Reza
6y

৭ দিন পর কি infection spread করতে পারবেনা?

Kawsar Uddin
6y

Alamgir Reza না, এমনটাই বিশেষজ্ঞরা বলছেন।

Jabin Tonni
6y

Wahida Omi nirjhor k dekhaite paris

Rahman Sopnil
6y

After 7 days por ki infection spread korte parbe na??

Kawsar Uddin
6y

Rahman Sopnil no. It’s expert opinion as per doubling time, immune response and viral culture study.

Salman Hridoy
6y

ভাইয়া বরাবরের মতো দারুন।কিন্তু এখন পর্যন্ত যে ৩০০ বার মিউটেশন হইসে বলা হচ্ছে, সেটার বেলায় কি রকম হবে? আর সুস্থ হলে , রি ইনফেকশন হয়ে রেজাল্ট পজিটিভ আসলে তাকে তখন এসিম্পটম্যাটিক না ভেবে সুস্থ ভাববো কেন? আমি বুঝতে পারিনাই। আমি জানতে চাই

Kawsar Uddin
6y

Salman Hridoy সুস্থ হয়ে, আবার report positive আসলে, সেটাকে আগেই re infection মনে না করে, viral strain study করে দেখতে হবে। যদি দেখা যায় তার পূর্বের স্যাম্পল এর সাথে এই স্যাম্পলে ভাইরাসের চেহারা আলাদা, তখন বুঝবো এটা mutated virus এবং এটা re infection বলবো। আর এটা করার আগ পর্যন্ত রোগী asymptomatic থাকলে, ওই রিপোর্টকে false positive ই ধরবো।

Syed Nesar Ahmed
6y

Nicely explain Thanks

Kawsar Uddin
6y

Most welcome

Asif Danny
6y

Mufeq Mahmud vaiya

Tareq Rahman
6y

Thanku vai..beparta clear holo..cdc naki ekhon 10 days er kotha boltese

Kawsar Uddin
6y

Most welcome.

Akram Hossain
6y

বিদেশে ফেরত( বিশেষ করে ইতালি) ৫০০০ জনকে কোয়ারান্টাইন এর ব্যাবস্থা করতে পারলাম না, অথচ এখন পাঁচ কোটির হিসাব কষতে হচ্ছে। মাঝখানে ষোল কোটি মানুষ আজ মৃত্য ঝুকি মাথায় নিয়ে কত বছর যে চলতে হয়, কে জানে।

Kawsar Uddin
6y

স্যার ঠিক বলেছেন। এই কাজটি ঠিকভাবে করতে পারলে আজ এতটা ঝামেলা পোহাতে হত না।

মানব কুমার চৌধুরী
6y

সহজ ভাষায় পিসিআর, আরটি পিসিআর সম্পর্কে আলোচনা করার অনুরোধ রইলো।

Kawsar Uddin
6y

চেষ্টা করবো।

A J Tanjir Ahmed
6y

সুস্থ হওয়ার পরেও ভাইরাস পার্টিকেল শেডিং এর জন্য যদি Rt-pcr পজিটিভ আসে, কিন্তু রোগীর শরীরে কোন সিম্পটম নেই, এক্ষেত্রে এন্টিবডি টেস্ট করে কতটুকু ইমিউনিটি ডেভেলপ হয়েছে সেটা নির্নয় কি করা যায়? এন্টিবডি টেস্ট এর ব্যাপারে আমাদের দেশে এত অনাগ্রহ কেনো? এখন প্রায়ই ফলস নেগেটিভ রিপোর্ট আসছে, যার কারনে অনেক চিকিৎসক ১০০% রিপোর্টের উপর ভিত্তি না করে সিম্পটম দেখে সিম্পটমেটিক ট্রীটমেন্ট দিতে বাধ্য হচ্ছেন।এখানে, বিকল্প হিসেবে এন্টিজেন/ এন্টিবডি ডিটেকশন টেস্ট কতটুকু কার্যকরী বলে মনে হয়? @ডাঃকাওসার

Kawsar Uddin
6y

A J Tanjir Ahmed Thanks for your question. You can read it. https://m.facebook.com/groups/301977063275093?view=permalink&id=1702412533231532

Shahnaz Sumi
6y

Kawsar Uddin Kabber Moto lage apnar topics gulo Porte.

Kawsar Uddin
6y

Thanks. Take care.

Quazi Haque
6y

Kawsar Uddin , সে সময়টায় (ডিসেম্বর থেকে আর্লি মার্চ) ২/৩ লাখ ব্যবসায়ী, ২০০০০ আমলা, এক লক্ষ টুরিস্ট বিদেশ ভ্রমন করেছেন । উনারা কি করোনা ছাড়া শুধু খালি হাতে দেশে ফিরে এসেছেন? মানলাম, এসময়ে অনেক প্রবাসী ফিরেছেন; বিমান বন্দরে ৫০০/১০০০ টাকা আদায় করে যে সোনার ছেলেরা উনাদের 'করোনা-মুক্ত' সার্টিফিকেট দিয়েছিলেন - তাদের কি হল ? মার্চের শেষের দিকে আতশ বাজির সন্ধ্যায় লক্ষ মানুষের সমাগম কি করোনারোধী ? সব দোষ প্রবাসীদের ?

Salma Parvin
6y

Quazi Haque perfect

Kawsar Uddin
6y

Quazi Haque সব দোষ প্রবাসীদের না। ৮০% দোষ ব্যর্থ প্রশাসনের, বাকি ২০% দোষ অসচেতন প্রবাসোদের!

Shahriar Islam
6y

আটকে রাখা যায়নি কথাটা ভুল।সরকারের সদিচ্ছার অভাব আছেই।

Kawsar Uddin
6y

Shahriar Islam আপনার সাথে একমত। মূল দোষটাই প্রশাসনের। মানুষ আসতে চাবেই, তারা কেন আটকে রাখতে পারেনি।