#হাবিজাবি_২৮৬
ওর বয়স ১৪
আমাদের কাছে এসেছে abdominal pain, vomiting নিয়ে। Acute Abdomen, surgical emergency না থাকায় হাজির হয় medicine এ।
দেখতেই পাচ্ছেন, গায়ের রঙ কুচকুচে কালো। কালো ওর হাতের তালু, মুখের তালু। কালো স্পট আছে জিহবার পাশেও।
বসা থেকে উঠে দাড়ালে Dizziness হয়, lying BP: 110/60, standing BP: 90/50 mmHg.
Routine test এর S. Electrolyte
Na: 122
K: 4.6
ওর mucocutaneous hyperpigmentation, abdominal pain, postural hypotension, hyponatremia এ সবকিছু মিলে যেদিকে যায় সেটি adrenal insufficiency.
এখন এটি primary না secondary adrenal insufficiency সেটিও সহজে অনুমেয়। primary তে সাধারণত hyperpigmentation থাকে, কারণ এখানে adrenal Cortisol কম থাকায় negative feedback mechanism এ pituitary ACTH production বেশি হয়, আর এই ACTH melanocyte কে stimulate করে - production বাড়ে melanin এর, ফলাফল hyperpigmentation.
অন্যদিকে secondary adrenal insufficiency তে problem থাকে pituitary gland এর, তাই ACTH কম - এর ফলে adrenal Cortisol production কম। ACTH কম বলে hyperpigmentation হয় না।
আর একটি বিষয় হল, primary adrenal insufficiency তে Cortisol এর পাশাপাশি কম থাকে Minerelocorticoid ও। Minerelocorticoid কম থাকায় কমে যায় Na, বাড়ে K. অধিকাংশ ক্ষেত্রে K না বাড়লেও, কম পাওয়া যায় Na. K না বাড়ার একটি কারণ হল vomiting হয়ে K loss.
primary তে যেহেতু Na কমে, তাই কমে water ও। Na & water কমে - কমে যায় BP ও। postural hypotension তাই primary adrenal insufficiency তেই বেশি পাওয়া যায়।
কাওসার
কে-৬৫
