#হাবিজাবি_৩০৩
দেশ জুড়ে জ্বরের রোগী। Hot Humid environment, মাঝেমাঝে বৃষ্টি, সবমিলিয়ে weather খুব একটা সুবিধার না। এই season এ তাই কারো জ্বর হলে কিছু নির্দিষ্ট রোগের বিষয় logically চিন্তা করতে হবে।
ইদানিং অনেকেই রোগীর details history না নিয়ে, relevant examination না করে only investigation dependent হয়ে পড়েছেন। prescription এ fever টা কোনমতে লিখে একাধিক investigation দিয়ে, চিকিৎসা হিসেবে দিচ্ছেন গৎবাঁধা Antibiotics, PPI, আরো অপ্রয়োজনীয় ওষুধ - যা mismanagement.
জ্বর কমানোর জন্য Paracetamol, সাথে nonmedical management যেমন Tepid sponging, Hydration maintenance এগুলো advice দিয়ে রোগীর history & examination করা জরুরি। investigation আন্দাজে অনেক না হয়ে - step up & rationale হওয়া জরুরি।
যেমন, রোগীর জ্বর, আর কোন symptoms নাই, একটা CBC করুন।
CBC তে thrombocytopenia পেলেন, এই infection গুলো এই season এ চিন্তা করুন:
Dengue
Typhoid
Malaria
Sepsis due to any other infection - RTI, UTI
Leptospira
Rickettsia
রোগী Dengue endemic area যেমন Dhaka তে travelling history আছে, bodyache, headache আছে, bleeding manifestation আছে, Dengue চিন্তা করে day of fever অনুযায়ী Dengue antigen & antibody করুন।
রিসেন্ট উদাহরণ, এক pharmaceutical MPO ওনার ছোট ভাইকে (বয়স ২০) নিয়ে ঢাকা মেডিকেলে এলেন। ওনার fever, bodyache, loose motion. ইতোমধ্যে Typhoid এর চিকিৎসা পাচ্ছেন, সব দেখেশুনে দুটো টেস্ট দিলাম, CBC তে platelet 90 thousand, Dengue NS1 positive.
আবার এমন একটা ঘটনা ঘটেছে, ৩৫ বছর বয়সী পুরুষ রোগী তারও fever, bodyache, loose motion. Dengue NS1 negative, আরো অনেক টেস্ট করা, seronegative Dengue হিসেবে ট্রিটমেন্ট পাচ্ছে, কিন্তু জ্বর কমছে না। এরমধ্যে Azithromycin, Cefixime antibiotic খাচ্ছে। হিস্ট্রি নিয়ে জানলাম, রোগী street food, water, juice এগুলো খায়। শুরুতে constipation ছিল, tongue coated, cough আছে কিছুটা - but the chest is clear, abdomen এ just palpable spleen. Antibiotics দুটো খাচ্ছে দেখে blood C/S না করে Typhoid মাথায় রেখে inj. Ceftriaxone দিতে বললাম, দু'দিন পর রোগী afebrile.
এবার আর এক young রোগী, fever নিয়ে আসছে। dengue test negative, blood C/S urine C/S normal, CBC তে thrombocytopenia, triple antigen করা - তাতে একটা ratio একটু বেশি দেখে কেউ typhoid এর management inj. Ceftriaxone শুরু করেছে৷ জ্বর কমছে না। কিন্তু রোগীর যে recent travel history ছিল খাগড়াছড়িতে সেটা কেউ জিজ্ঞেস করেনি। ICT for malaria positive এলো, Co-Artem শুরু করার পর রোগীর জ্বর কমা শুরু হলো।
রোগীর fever, jaundice, loose motion, vomiting. Enteric fever (Typhoid) এর Antibiotic, Paracetamol 1 gm পাচ্ছে। পেটে কেউ হাত দেয়নি - tender hepatomegaly. Anti-HEV positive, SGPT হাজার ছুইছুই। এটা ছিল acute E viral hepatitis. Antibiotics বন্ধ করে, paracetamol dose কমিয়ে bed rest & supportive management দেয়া হলো। ১ সপ্তাহ পর জ্বর কমলো, jaundice SGPT কমে আসলো।
রোগীর fever, jaundice. অনেক ওষুধ পেয়েছে, সুস্থ হচ্ছে না। ওদিকে মুখ হাত পা ফুলে যাচ্ছে, কমে যাচ্ছে প্রসাবের পরিমাণ। রিসেন্ট রোগীর area তে বন্যা হয়েছে। CBC তে thrombocytopenia, S. bilirubin বেশি, কিন্তু SGPT খুব একটা বেশি না, viral markers normal, S. Creatinine বেশি। এরকম febrile রোগীর hepatorenal involvement, বন্যাকবলিত এলাকার মানুষ, rat contaminated water contact এর সম্ভাবন বেশি। তাই Leptospirosis চিন্তা করে MAT dark field microscopy করা হল - negative, কিন্তু IgM antibody for Leptospira positive. এটি ছিল Leptospirosis.
রোগীর fever, skin rash, headache, fatigue. Dengue সহ অনেক টেস্ট করে আসছে, antibiotic খেয়ে আসছে। ঠিকভাবে skin survey করা হয়নি হয়তো, rash এর পাশাপাশি কিছু eschar আছে শরীরে, দেখতে অনেকটা chicken pox এর মত। CBC তে thrombocytopenia. Rickettsia চিন্তা করে Doxycycline দেয়া হলো, জ্বর কমে গেলো।
এছাড়াও Fever, Cough নিয়ে অনেকে আসে। cough এর details হিস্ট্রি নিয়ে chest auscultation জরুরি। এরকম এক রোগী prescription এ fever লেখা শুধু, কোন Dx নাই। chest auscultation এ left mid chest এ সুন্দর bronchial breath sound, vocal resonance increased. CXR তে consolidation. এটি pneumonia ছিল, chest examination & simple CXR যার Dx করার জন্য যথেষ্ট।
Fever এর রোগীর lymph node examination করা, abdomen এ hepato splenomegaly আছে কিনা, bony tenderness দেখা জরুরি। young patient বেশ কিছুদিন জ্বর, অনেক antibiotics খেয়েছে৷ কিন্তু রোগীর শরীর জুড়ে যে ইয়া বড় বড় lymph node তাতে কারো হাত দেয়ার সময় সুযোগ হয়নি, যা পরে lymphoma ডায়াগনোসিস হয়। যার পেটে হাত দিলে পাওয়া যেত 3 cm splenomegaly.
Fever এর রোগীর skin survey, mucosal survey করাটাও জরুরি। lymph node & organ palpation করার পাশাপাশি দেখতে হবে bony tenderness. কারণ এই রোগীর skin & mucosal surface এ petechial rash থাকতে পারে, থাকতে পারে gum hypertrophy & bony tenderness. CBC তে thrombocytopenia, আসলে এটি সাধারণ কোন infectious cause এর রোগী না - এটি acute Leukemia.
অনেক রোগী দেখার তাড়নায় জ্বরের রোগী ভালভাবে না দেখে, তাড়াহুড়ো করে অপ্রয়োজনীয় test & treatment দেয়া দৃষ্টিকটু - অনেক সময় রোগীদেরও শারীরিক ও আর্থিক ভোগান্তি। এ বিষয়ে সতর্কতা কাম্য।
কাওসার
কে-৬৫