#হাবিজাবি_২১৯
ভদ্র মহিলার বয়স ৩৭। আগে বেশ ভারী ছিলেন। কিন্তু এখন, ওজন কমিয়ে একদম স্লিম! নিয়মিত ইউটিউবের ভিডিও দেখেন, আর ভার্জিন অয়েলের খাবার খান!
ইদানিং তার পিরিয়ড বেশ অনিয়মিত। সময়ের বেশ পরে হয়, কোন মাসে হয়ই না - Amenorrhea.
আগের মত শরীরে শক্তি পান না। অল্প কাজে হাঁপিয়ে যান। সারাক্ষণই দূর্বল থাকেন। সামান্য ভারী কাজে হাত পায়ে ব্যথা হয়, কোমড় ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়।
তার পিরিয়ডের সমস্যাটি আগে আমলে নিয়ে USG of L/A করা হল। রিপোর্ট নর্মাল।
TSH, FT4 নর্মাল। Urine R/E নর্মাল। CBC তে শুধু microcytic hypochromic anaemia.
strict diet control এর জন্য nutritional deficiency হতে পারে। তাই অনুমান করলাম, তার সব সমস্যার মূলে হয়তো এই nutritional deficiency ই দায়ী।
মেকানিজমটা খুব সহজ!
শরীরের ওজন বৃদ্ধিতে যে adipose cell গুলো একবার তৈরি হয়, যতই weight loss করা হোক না কেন সেগুলোর সংখ্যা কখনোই কমে না, সাইজ কমে শুধু।
এখন এই weight loss যদি শুধু strict diet control করে করা হয়, আর সেই diet যদি এমন হয় যেটি মাত্রাতিরিক্ত keto acid তৈরি করে তবে সেটি শরীরের জন্য একটি stressful condition.
তাই আদর্শ পন্থা হল, রাতারাতি weight loss করার চিন্তা বাদ দিয়ে, স্বাভাবিক খাবারটাকেই পরিমাণে আস্তে আস্তে কমানো, পাশাপাশি regular exercise.
কিন্তু weight control করাটাই যখন অনেকের কাছে মূখ্য, তখন তারা অনেকের চমকপ্রদ বক্তব্যে বিভ্রান্ত হয়ে ভুল পন্থা ভুলভাবে অনুসরণ করে - আর তখনই বাদে বিপত্তি!
বিপত্তির শুরুটা হয় strict diet control এর stress থেকে, কারণ এর ফলে প্রচুর stress হরমোন Cortisol তৈরি হয়।
আর এই Cortisol যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন সেটি suppress করে Hypothalamus কে - আর এতে কমে যায় Gonadotrophin Releasing Hormone (GnRH) secretion. ফলাফল - কমে যায় oestrogen progesterone. আর এতেই হয় এই Amenorrhea. আর একে বলে Functional Hypothalamic Amenorrhea.
এ তো গেল একদিকের কথা। অন্যদিকে oestrogen এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল bone protection করা। এই বিবেচনায় রোগীর bone mineral density করা হল - রিপোর্টে দেখা গেল মাত্র ৩৭ বছর বয়সী এই রোগীর কয়েকটি bone এ বেশ Osteopenia!
এই nutritional deficiency এর বিষয়টি অধিকাংশ কিটো ডাক্তার বেশ ভাল করেই জানেন, তাই তাদের প্রেসক্রিপশন জুড়ে থাকে বহুবিধ ডিব্বা supplement! ব্যবসা ভাল!
ফাইনাল কথা হল, দামি কিটো খাবার না খেয়ে - vitamin supplement না গিলে, বরং স্বাভাবিক খাবারটাই পরিমিত খান - নিয়মিত ব্যায়াম করুন - আস্তে আস্তে ওজন কমান। তা না হলে আপনিও ভুগতে পারেন ওই রোগীর মত Functional Amenorrhea, Osteopenic bone pain, Muscle pain, etc.
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫









