Habijabi Logo

হাবিজাবি-২৩৭

pharmacologyinfectious
*********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
1 min read
August 11, 2021 at 9:52 PM
8 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_২৩৭

অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট!

রোগী NIV এ আছে ঢাকার একটি ICU তে।

Tocilizumab দেয়ার criteria fulfil করেছে, নাই কোন contraindications.

রোগীর ওজন প্রায় 80 kg.

8mg/kg body weight হিসেবে dose হয় 640 mg.

রোগীর স্বজন 600 mg সংগ্রহ করলেন।

কিন্তু তাকে দেয়া হল 400 mg!

200 mg ফ্রিজে রাখা হল!

National Guideline এর উদ্ধৃতি দিচ্ছিঃ

Consider only 1 dose at 8 mg/kg (max: 800 mg/dose). Can be repeated after 12-24 hours if no clinical improvement. Max 2 doses.

400 mg দেয়ার পরদিন রোগীর clinical improvement হল।

কিন্তু 24 ঘন্টা ব্যবধানে তাকে আবার দেয়া হল ফ্রিজে রাখা বাকি 200mg!

গাইডলাইনে স্পষ্ট ২টি পয়েন্ট বলা আছেঃ

  1. Consider only 1 dose

  2. Can be repeated if no clinical improvement

নিয়মের ব্যত্যয় হল ২টি জায়গায়ঃ

  1. 1st dose এ dose calculation কিভাবে করলো জানি না!

  2. Clinical improvement হওয়া সত্ত্বেও কেন আবার 200mg 2nd dose দিল জানি না!

রোগীর hospital stay prolong হচ্ছে।

secondary bacterial infection হয়েছে।

Sputum culture এ Acinetobacter!

আর sensitivity - সেটি ছবিতেই দ্রষ্টব্য!!

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:TocilizumabDosage errorsCOVID-19IL-6 inhibitorSecondary infection

Comments (8)

Rukhsana Khanam Sumi
4y

Pt improved by 2/3 rd dose. Don't you think 640 mg also do same problem for this pt.( অতি সন্যাসীতে গাজন নষ্ট)

Kawsar Uddin
4y

Rukhsana Khanam Sumi হ্যা, ম্যাম, সেটিও হয়তো হতে পারতো। কিন্তু নিয়মের মধ্যে হলে নিয়মটাকে দোষ দেয়া যেত। কিন্তু এই অনিয়মের কারণ বুঝতে না পারলে প্রশ্ন থেকেই যাবে!

Sharmen Toma
4y

Kawsar Uddin there should set health care injudgement control room incase of mislead act for patient protection .

Rukhsana Khanam Sumi
4y

আজকাল আমরা যে সমস্ত hospital acquired infection এর রূগী পাচ্ছি সবার C/S একই রিপোর্ট পাচ্ছি।

Javed Rasheed
4y

What is your opinion? Is it wilful or oversight. My personal opinion is many of us are not diligent enough calculating the correct dosage and prescribing properly. We all should be very careful…..it’s a trust we should not abuse.

সৈয়দ নাজিন মোর্শেদ
4y

"আহ, ইম্প্রুভ করতেছে যখন, বাকিটাও দিয়ে দাও না, পেশেন্ট পার্টি কষ্ট করে আনছে যখন, ফ্রিজে রেখে নষ্ট করে তো লাভ নাই" এই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল জাজমেন্ট এর অবস্থা, এগুলো যারা বলে তাদের কিছু হয় না, প্রতিবাদ করেই বরং বকা খেতে হয়...

Abdul Majid
4y

একসময় জুনিয়র চিকিৎসক/মিডলেভেল চিকিৎসক রা কোন রুগের চিকিৎসার গাইডলাইন নাই কেন বলে সিনিয়রদের অপবাদ দিত। আর এখন সিনিয়র গণ যখন গাইডলাইন করে দিলেন তখন সবাই গাইডলাইনকে বলাৎকার(এই শব্দের জন্য দুঃখিত) করা শুরু করল। এই দেশের চিকিৎসক রা কি চায় তা তারা নিজেরাও জানে না।

সৈয়দ নাজিন মোর্শেদ
4y

এখনো কেউ যে " সব সময় গাইডলাইন মেনে চিকিৎসা করা যায় না" যুক্তি দেয় নাই এটা দেখেই অবাক হইলাম...