Habijabi Logo

হাবিজাবি-২৫৭

respiratorycardiovascular
************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
March 17, 2022 at 11:29 PM
26 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_২৫৭

বয়স ৫০ হবে। পুরুষ রোগী।

বেশ কয়েক মাস ধরে তার breathlessness, exertion এ বাড়ে। সাথে dry cough আছে, আছে anorexia, weight loss.

রোগী যখন প্রথম আসে তখন তার তার presentation হল altered consciousness.

এডমিশনের প্রথম examination এ উপচে পড়া লোকের ভিড়ে chest এ rhonchi ছাড়া আর কিছু শুনি নি। planter bilaterally extensor. SpO2 40%, JVP raised, bilateral pitting oedema, BP 90/60, bounding pulse, warm periphery.

smoking এর history ছিল।

আগের দুটো বিশেষজ্ঞ prescription সাথে ছিল।

একটির Dx ছিল COPD. পুরাতন কোন CXR film সাথে ছিল না।

অন্যটির Dx ছিল PPH (primary pulmonary hypertension)! Echo করা ছিল - রিপোর্টেই PPH লেখা, বিষয়টি একটু অদ্ভুত। Male এ PPH কমনও না। রোগীর PASP অনেক বেশি - severe pulmonary hypertension. যদিও PPH ধরে রোগী পাচ্ছে দামি ওষুধ Bosentan (Endothelin receptor antagonist), specialist department থেকেই প্রেসক্রাইব করা।

আপাতত আমার Dx: Type 2 respiratory failure with hypoxic ischaemic encephalopathy with cor-pulmonale, যার সম্ভাব্য কারণ হিসেবে COPD (Smoking), Asthma এগুলো মাথায় রেখে, ECG, routine test, CXR, COVID test. Sputum for AFB দেয়া হল - non productive cough.

instant ECG তে p pulmonale, poor progression of R wave, RV type ECG due to pulmonary hypertension. O2 ও অন্যান্য supportive management দিয়ে সে রাতের মত আপাতত কাজ শেষ।

পরদিন রোগী ward এর 10 L/min O2 এ 87-88% SpP2 maintain করছে, আপাতত এটিই তার মন্দের ভাল। রোগীর conscious level আগের চেয়ে কিছুটা improved, flapping tremor আছে। chest এ rhonchi, সাথে faint bilateral end inspiratory crepitation. precordium auscultation এ tricuspid area তে pansystolic murmur - কারণ TR due pulmonary hypertension.

chest auscultation findings দেখে মনে হল pulmonary fibrosis. আর এর কারণ খুঁজতে রোগীর connective tissue disease এর হিস্ট্রি, definite drug হিস্ট্রি সব নেয়া হল, কিন্তু তেমন কিছু নাই। কোন clubbing নাই, lymphadenopathy নাই।

routine test এ mildly raised serum creatinine, AKI due to renal hypoperfusion. Fluid & Furosemide দেয়ায় রোগীর AKI & Pedal oedema দুটোই আস্তে আস্তে improved হল।

encephalopathy অন্যান্য কারণের মধ্যে septic encephalopathy বিবেচ্য থাকলো, অন্যান্য কারণ খুঁজতে Blood urea, S. Electrolyte, RBS সব নর্মাল।

CXR তে bibasal opacity, cardiomegaly - RVH type.

COPD মেনে নিতে পারছি না, যদিও emphysematous change ছাড়াও COPD হতে পারে, যেমন শুধু chronic bronchitis. কিন্তু তাতে এত বেশি pulmonary hypertension হবে সেটি আনকমন। তাই clinical findings অনুযায়ী pulmonary fibrosis, আর যেহেতু কোন কারণ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাই IPF (Idiopathic pulmonary fibrosis) ধরে নিলাম। এখন Fibrosis কে confirm করার পালা।

আগের দুটো Dx COPD, PPH কে আপাতত সাইডে রেখে Fibrosis চিন্তা করে HRCT of chest করতে দেয়া হলো। রোগীর কাছে আর টাকা নাই, দামি টেস্ট করাতে পারবে না। বিনামূল্যে করার ব্যবস্থা হল, এতে শুধু রিপোর্ট দিবে কিন্তু ফিল্ম দিবে না। রিপোর্টে আসলো Post inflammatory bilateral lower zone fibrosis.

রোগী আগে কৃষি কাজ করতো, কিন্তু পুরুষ কৃষকদের Fibrosis তেমন পাইনি, কারণ ধান মাড়াই এর কাজ মূলত মহিলারা করে বা মেশিনে হয়। বরং যা প্রায়শই পাই তা হল post TB fibrosis, কিন্তু তার TB history নাই। তবুও Farmer's lung একটা possibility ধরে জিজ্ঞাসা করলাম এরকম কোন কাজ করেন কিনা?

রোগীর স্ত্রীর উত্তর- এখন কোন কাজ করতে পারে না। বাড়িতে এসে কৃষিকাজ কিছুদিন করেছিলো।

তার আগে কি কাজ করতো?

উত্তর - গার্মেন্টসে!

এই উত্তর শুনে মনে হল, দীর্ঘ পথ পরিক্রমায় এ রোগীর Dx হয়তো সম্পূর্ণ হবে, আশা নিয়ে জিজ্ঞাসা করলাম - গার্মেন্টসে কি তুলার মধ্যে কাজ করতো??

আমাকে অবাক করে দিয়ে রোগীর স্ত্রী উত্তর দিল - হ্যা গার্মেন্টসে তুলার কাজই করতো!

ফাইনালি, এই রোগীর Dx: Byssinosis (Cotton worker's lung), বাকিসব তার consequences...

ডা. কাওসার

keywords:ByssinosisCotton worker's lungPulmonary fibrosisCor pulmonaleOccupational lung disease

Comments (26)

Moniruzzaman Moni
4y

Nice case...

নাজমুন নাহার
4y

Mashaallah, may Allah increase your knowledge.

Samsul Chowdhury Shahan
4y

Excellent

Renesme Luna
4y

Very informative

Md Ataur Rahaman
4y

Mubarak Hossain Mamun স্যার

Naim Ul Kowser
4y

The real charm of medicine. #History

Sanjoy Kumar Paul
4y

Friend, what a superb presentation. I have a query, is it x ray seems to acute pulmonary edema as bat wings shaped

Kawsar Uddin
4y

Sanjoy Kumar Paul প্রথমে দেখলে সেরকমই মনে হয়। কিন্তু রোগীর bibasal coarse crepitation ছিল না, orthopnea ছিল না, dry cough ছিল, preceding heart disease এর হিস্ট্রি ছিল না, ECG CXR RV type. Echo তে left heart এ এমন কিছু নাই।

Moynul Hasan Shuvo
4y

What a presentation excellent sir..You're a Gem

Fida Hasan
4y

Excellent.

Dr-Saidur Rahman Sayeed
4y

Lot's of thank for your valuable post. Please if possible add the ECG of these patient

Yeasmin Humda Mishu
4y

Excellent

Farjana Afrose Remu
4y

Very nice presentation.

Ujjal Chandra Paul
4y

Excellent vai. Please continue if possible.

Chishti Choudhury
4y

Rich learning materials

Abdur Rahman Arif
4y

excellent

নুসরাত নাবিলা
4y

The beauty of MEDICINE!!!!!

Najmus Sakir
1m

বিল কি এখন দেওয়া লাগে? মনে হয় ত না।

Samina Sultana
4y

বরাবরের মতোই just loved it!

Md Tanvir Latif
4y

What a superb case presentation vai!

Bishwajit Chakrabarty
4y

ধন্যবাদ ।

MD Bayezed Hossain
4y

Souvik Chakroborty

Sabrin Shithir
4y

Sherlock Holmes medical version

Sazzad Hossain
4y

Mind blowing vai

Md Ashikur Rahaman
4y

Jajhakallahu khair

Nayan Das
4y

Excellent