Habijabi Logo

হাবিজাবি-৩৪৩

endocrinology
*********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
September 20, 2025 at 12:34 PM
1 comments
2 images
Media File (1/2)
Episode illustration

#হাবিজাবি_৩৪৩

ছেলেটা ব্রিলিয়ান্ট, ডিন এওয়ার্ড পাওয়া। KUET এ পড়ে, খুলনা থেকে দেখাতে আসছে। ও একটু বেশি খায় আর পরে, কিন্তু weight বেশি না, বেশি stress & anxiety, সাথে IBS-C আছে।

Exam এর সময় stress এ পেটের সমস্যা বাড়ে, পেটের USG করে - সেখানে Fatty liver, SGPT slightly raised, mild dyslipidemia, blood glucose impaired. রোগীর বোনের SLE, তারও মাঝেমাঝে joint pain muscle pain হয়, কিছু Psoriatic skin lesion আছে। fibromyalgia মনে হলো, inflammatory markers নর্মাল।

Psoriatic রোগীদের insulin resistance থাকে due to few inflammatory mediators, তাই তাদের metabolic syndrome হওয়ার চান্স বেশি, এদের অনেকেরই impaired glucose tolerance থাকে, OGTT তে তার FBS 6.2, কিন্তু 2HAB 10.6 mmol/L.

যাই হোক, Metabolic syndrome এর management দিলাম, dietary & exercise advice, টেস্ট দিলাম HbA1c. রোগীর তাড়া ছিল, সে ফিরে যায় খুলনা, টেস্ট করে জানাবে।

এরপর ঘটনা ঘটে দুটো।

১ম ঘটনা, টেস্ট করতে সে খুলনা Popular এ যায়, 25% discount দেয়া ছিল, খুলনা Popular সেই discount দিবে না।

২য় ঘটনা, রোগী তাই যায় খুলনা Doctors Point এ, সেখানে HbA1c আসে 9.2%, 17.9.25 তারিখ। রিপোর্ট দেখে রোগী ঘাবড়ে যায়, পরদিনই রওনা দেয় ঢাকায়।

এর মধ্যেই সে Glucometer কেনে, পরদিন সকাল অর্থাৎ 18.9.25 তারিখে FBS করে, FBS: 5.5

রাতে যখন তাকে দেখি তখন রাত প্রায় ৯ টা, আমার সামনেই glucometer দিয়ে before dinner করে যা 4.6 mmol/L.

HbA1c এখানে রিপিট করতে বললাম। Omnicare এ HPLC (High performance liquid chromatography) হয়, সেখানে HbA1c: 6.4%

HbA1c পার্থক্যটা দেখুন,

17.9.25: 9.2% (খুলনা Doctors point)

18.9.25: 6.4% (ঢাকা Omnicare)

পরদিন সকালে রোগী আবার FBS, 2HAB করে জানায়,

FBS: 5.5

2HAB: 5.9

HbA1c অহরহ হচ্ছে, সব রিপোর্ট reliable না, তাই HbA1c রিপোর্ট দেখেই aggressive treatment শুরু করা যাবে না, clinical judgment is very important rather relying on only investigation reports. ধন্যবাদ।

কাওসার

কে-৬৫

keywords:Stress hyperglycemiaHbA1cMetabolic syndromeDiagnostic errorGlucometer

Comments (1)

Nur Hossain Robin
45w

হাবিজাবি সিরিজকে বই আকারে সামনের বইমেলায় পেতে চাই।