Habijabi Logo

হাবিজাবি-৩৮৩

endocrinology
**********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
July 13, 2026 at 12:59 AM
12 comments
5 images
Media File (1/5)
Episode illustration

#হাবিজাবি_৩৮৩

উনি এই রোগের চিকিৎসা খুব ভালো করেই জানেন। কিন্তু তিনি ডায়াগনোসিস মিস করলেন! মিস করলেন চিকিৎসা! যে রোগটা আরো ১৫ মাস আগে ধরা পড়ে চিকিৎসা শুরু হওয়ার কথা, সেটা শুরু হলো আজ। রোগী কিন্তু অনেক আশা নিয়ে ঢাকার বড় ডাক্তারের কাছে গিয়েছিলেন, তার রোগটা ধরা পড়বে, সঠিক চিকিৎসা হবে। তার রোগটা কি খুব কঠিন ছিল যে diagnosis delay হয়েছে? একদমই না। তাহলে ঘটনা কি ছিলো? ঠিকঠাক মত হিস্ট্রি নেয়া হয়নি। হিস্ট্রি ঠিক নেননি মেনে নিলাম, তার নিজের এডভাইস করা রিপোর্টগুলোও ঠিকমতো দেখেননি (রোগীর ভাষ্যমতে), প্রমাণ চিকিৎসাপত্রে।

প্রফেসর, প্রাইভেট মেডিকেলের প্রিন্সিপাল ছিলেন। অগাধ অর্থ। অনেক রোগী দেখতে যেয়ে তাড়াহুড়োয় এমন কিছু মিস করা অবশ্যই অনিচ্ছাকৃত, কিন্তু এটা negligence.

গতকাল ডিএমসি ডে'র প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী রেফারেল বিষয়ে চমৎকার বলেছেন। কাদের জন্য রেফারেল সিস্টেম বাস্তবায়ন হচ্ছে না সেটাও তিনি ইংগিত করেছেন। এটা ঠিকভাবে বাস্তবায়ন হলে অনেকে স্যারদের শ'খানেক রোগী তাড়াহুড়ো করে দেখতে হতো না। বরং জটিল যে রোগীগুলো বাইরে সমাধান হচ্ছেনা, তারা যথাযথ সময় ও সেবা পেত। হিস্ট্রি নেয়া, রিপোর্ট দেখার জন্য সহকারী হিসেবে তরুণ চিকিৎসক সাথে রাখলে অর্থ কিছু খরচ হলেও রোগীদের উপকার হতো, পাশাপাশি কর্মসংস্থান হতো নব্য চিকিৎসকদের।

আমার তখন FCPS final এক্সাম। clinical exam day, প্রচন্ড একাডেমিক, কিন্তু বেশ কড়া, এমন এক স্যার short case নিচ্ছেন। short case সবগুলোতে ছক্কা পিটিয়ে শেষ রোগীর কাছে। দাড়িওয়ালা রোগী, চেয়ারে বসা। স্যার instruction দিলেন, look at the patient & do the relevant. এরকম অবস্থায় ঠিক কি দিয়ে শুরু করতে হবে শুরুতে সেটা ঠিক করা খুব কঠিন হয়ে যায় ঠিকভাবে সব না জানলে। রোগীর মুখের দিকে তাকিয়ে দেখলাম ছবির রোগীর মত চোয়াল ভাঙা, চোখটা এমনই, অতটা obvious না। already neuro short case একটা দিয়েছি, এটা অন্য কিছু হবে কয়েক সেকেন্ড কিছু চিন্তা করে, অল্প exophthalmos কে clue ধরে রোগীকে বললাম, বাবা দাড়িটা একটু উঁচু করে ধরেন তো। ইউরেকা! দেখি enlarged thyroid gland. তারপর thyroid bruit থেকে শুরু করে সবই দেখলাম। আলহামদুলিল্লাহ, স্যার খুবই খুশি হলেন, ওই সেন্টারে সবচেয়ে ভালো ক্লিনিক্যাল পরীক্ষা দিয়ে প্রথমবারেই পরীক্ষা পাশ করলাম।

এই রোগীটাও এমন। ওনার cheif complaints:

  1. Weight loss

  2. Loose motion

চোখ তো দেখতেই পাচ্ছেন - exophthalmos. চোয়াল ভাঙা - weight loss. Fine tremor এবং thyroid bruit. details history & examination করে ক্লিনকাট provisional diagnosis: Graves disease.

TSH: < 0.005 (অনেক কম)

FT: >7.7 (অনেক বেশি)

T3 & TRab করতে পারেনি

এক স্যার একবার বলেছিলেন, যার thyroid bruit আছে, তার Graves confirm করে ট্রিটমেন্ট শুরু করতে antibody বা scan পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই।

ঠিক ১৫ মাস আসে ওই স্যার এই রোগীর weight loss evaluation এ অনেক টেস্ট দিয়েছিলেন, যার মধ্যে TSH ছিল।

TSH: 0.015 (অনেক কম)

আফসোস তিনি রিপোর্ট ভালো করে দেখেননি। অপ্রয়োজনীয় কিছু ওষুধ চলবে লিখে বিদায় দিয়েছিলেন। সহজ রোগের এই একটা রিপোর্ট ঠিকভাবে দেখলেই এতদিনে একটা ওষুধেই রোগীর রোগটা আজ ভালো হয়ে যেত।

কাওসার

কে-৬৫

keywords:Graves' diseaseThyrotoxicosisExophthalmosThyroid bruitMedical negligence

Comments (12)

Carribean Calypso
3w

amon gross mistake. Kisu din ag a akta pt paisilam, unar complaint silo khaite pare na, swallowing pblm. R post menopausal syndrome ar maximum featur. Amon kuno porikkha naj j se kore nai. Tare keu general examination o kore nai. Pale smooth tongue silo, swallowing pblm, koilonychia silo. Dx silo plummer vision syndrome but cbc te Hb% near normal.Iron profile dewar por dekhlam deficiency aslo.

Kawsar Uddin
3w

Carribean Calypso good diagnosis.

Muhammad Mishal
3w

Subacute thyroiditis এর রোগী যার TSH কম ও FT4 বেশি দেখে Carbimazole শুরু করে রেডিওআয়োডিনের জন্য রেফার করে দেন কেউ কেউ।

Kawsar Uddin
3w

Muhammad Mishal true. Thyroid gland tender কিনা, bruit আছে কিনা, ESR CRP বেশি কিনা, এসব দেখে অনুমান করা যায়, তারপর একটা scan করেই আলাদা করা যায়

Sonia Binte Siraj
3w

Sonia Akter

Euphoria07
3w

alben DS চলবে!!!

Noman
1h

দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে জনগণের ভুল ধরা অন্যায়! এই সিম্পল জিনিসটা রিয়েলাইজ করছেন না!… See more

Kawsar Uddin
3w

Euphoria07 typo mistake.

Mahafuja Muna
3w

Primary Hyperthyroidism due to graves disease .. Exopthalmus, thyroid bruit -feature of Grave disease TSH decrease due to pituitary suppression Weight loss - hyperthyroidism

Kawsar Uddin
3w

Mahafuja Muna Exactly

Nadia Amin
3w

bhai you should write a book.

Kawsar Uddin
2w

Nadia Amin inshaAllah