Habijabi Logo

হাবিজাবি-২৪৬

endocrinologyhematologyinfectious
********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
6 min read
August 28, 2021 at 6:17 PM
29 comments
No media

#হাবিজাবি_২৪৬

বিভিন্ন কারণে মহিলারা Estrogen supplement নিচ্ছে। জোড়ালো indication থাকলে risk benefit ratio চিন্তা করে প্রয়োজনে এটি তাদের দিতেই হবে। কিন্তু এই COVID pandemic এ COVID related thrombosis & complications এর অনেক risk factors এর অন্যতম একটি কারণ হল Estrogen, both exogenous and even endogenous!

বিষয়টি গতকাল থেকেই তীব্রভাবে মাথায় ঘুরপাক খাচ্ছে। এক চিকিৎসক ভাই COVID positive ছিলেন, আলহামদুলিল্লাহ - তিনি ভাল আছেন। ওনার মিসেসও recently COVID positive, তিনিও ভাল আছেন, routine tests সবই নর্মাল - কিন্তু সমস্যা একটু D-Dimer এ, নর্মালের চেয়ে 3 গুন বেশি। রোগীর body weight স্বাভাবিক, pregnant না, known কোন coagulopathy নেই, কিন্তু recent history আছে specific একটি indication এ high dose Estrogen supplement গ্রহণ করার। আর এটাই তার significantly raised D-Dimer এর কারণ।

Estrogen মহিলা পুরুষ উভয়ের শরীরেই তৈরি হয়। মহিলাদের বেশি হয়, তাই তাদের thrombosis risk বেশি। সাধারণ অবস্থায় Ovaries থেকে Estrogen তৈরি হলেও pregnancy তে Placenta থেকে Estrogen তৈরি হয়।

Estrogen এর অনেক ভূমিকার একটি হল এটি coagulation protein synthesis বাড়ায় - এতে বাড়ে thrombosis risk.

Estrogen একটি steroid hormone - lipophilic. তাই খুব সহজেই এটি lipid cell membrane ভেদ করে cell এর ভিতরে চলে যায় - যেয়ে যুক্ত হয় nucleus এর সাথে। সেখানে সে modify করে gene transcription কে - এর ফলে DNA থেকে RNA, এরপর RNA থেকে ribosomes এর মাধ্যমে translation করে তৈরি করে coagulation proteins. মহিলাদের সাধারণ অবস্থায় এটি কোন সমস্যা না, বরং তাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্যই প্রয়োজন।

কিন্তু ঝামেলা বাঁধায় COVID - কারণ COVID নিজেই বিভিন্নভাবে কিছু মানুষের thrombotic risk বাড়ায়। উপরের Estrogen related effect বিবেচনায় এই risk তাই বেশি থাকে pregnant মেয়েদের।

Estrogen তো শুধু মেয়েদের না, তৈরি হয় ছেলেদেরও। Adrenal gland থেকে তৈরি হয় Dehydroepiandrosterone (DHEA), Testes থেকে তৈরি হয় Testosterone, যার একটা অংশ পরে convert হয় Estrogen এ। এই conversion এর ঘটনা male শরীরের বিভিন্ন অংশে ঘটলেও বেশি ঘটে Adipose tissue তে।

যারা obese তাদের Adipose tissue বেশি। তাই বেশি তাদের শরীরের Estrogen conversion, আর এ কারণে বেশি তাদের Thrombotic risk. obesity তে আরো বিভিন্ন কারণে thrombosis হতে পারে, কিন্তু তাদের এই conversion to oestrogen একটি উল্লেখযোগ্য কারণ।

Obese দের এই ঝুঁকি আরো বাড়ে যদি তারা smoker হয়, কারণ smoking এ vascular endothelial injury হয় - platelet aggregation বাড়ে। আর এ কারণে COVID complications এর পাশাপাশি বেশি থাকে তাদের acute coronary syndrome, ischaemic stroke risk, peripheral vascular disease, etc.

এক কথায় তাই মনে রাখতে পারি,

Female: Pregnancy+Obesity

Male: Smoking+Obesity

এই দুই গ্রুপেরই COVID এ thrombosis risk বেশি।

endogenous Estrogen এর ব্যাপারে চিন্তা করে লাভ নাই, কারণ সেটি natural.

কিন্তু যেটি নিয়ে চিন্তা করা প্রয়োজন সেটি হল exogenous Estrogen.

3rd generation Estrogen গুলো তাদের indication গুলোতে 2nd genertion এর চেয়ে ভাল হলেও, তারা বেশি বাড়ায় thrombosis risk.

যারা নিয়মিত low dose long time, বা high dose short time oestrogen supplement গ্রহণ করেন তাদের thromboembolic complications যেমন DVT, PE, CVST (cerebral venous sinus thrombosis) হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে বেড়ে যায়। আর এই oestrogen গ্রহীতারা যদি COVID positive হন, তবে আরো বাড়ে তাদের thrombosis related complications risk.

তাই, এই COVID pandemic এ Estrogen supplement ব্যবহারের ব্যাপারে খুব সাবধান, বিশেষ করে contraception বা postmenopausal indications - যেখানে বিকল্প পন্থা বা চিকিৎসা অবলম্বন করাই আপাতত শ্রেয়।

এমন অনেক রোগীর pre-existing coagulopathy যেমন Factor v leiden mutation, Antithrombin deficiency, Protein C deficiency, Protein S deficiency, Dysfibrinogenemia, Antiphospholipid syndrome আছে কিনা সে সম্পর্কে আমরা নিশ্চিত না। exogenous Estrogen এসব রোগীদের thrombosis risk বহুগুনে বাড়িয়ে দিতে পারে।

যাই হোক, এসব কিছু চিন্তা করে আমি আমার পরিচিত অনেক চিকিৎসক ও তাদের মেডিকেল ও নন-মেডিকেল আত্মীয় যারা Pregnant ছিলেন - ছিলেন suspected বা confirmed COVID, তাদেরকে নিয়মানুযায়ী prophylactic Enoxaparin দিয়েছি শুধু। with symptomatic management, পাশাপাশি adequate hydration & nutrition maintenance.

তাদের unnecessary Antivirals, Antibiotics, Antihistamines, সহ গৎবাঁধা Ivermectin, Vit B, Vit C, Vit D, Zn মিলিয়ে একটা ওষুধের বস্তা ধরিয়ে দিই নাই। তারা uneventful recovery করেছে, without any anticoagulant related complications.

আমি বরাবরই অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহারের বিপক্ষে বলে আসছি, বলতেই থাকবো। কারণ এসবে কোন উপকার নেই, রোগীর economic burden & side effects বাড়ানো ছাড়া। unnecessary treatment সংক্রান্ত আমার পূর্বের পোস্টে - mild case এ Remdesivir দেয়ার পক্ষে সাফাই গেয়ে একজন বেশ রূঢ় কমেন্ট করেছেন - যদিও তার Remdesivir বানানটাই ভুল! প্রোফাইলে দেখলাম তিনি তার চেম্বার টেবিলের প্রায় অর্ধেকটা কোম্পানির সিল দিয়ে ভরে ফেলেছেন। অনেক রোগী দেখেন নিশ্চই, তাই হয়তো ওষুধের নামটা হাতে লেখার সময় নাই, খটাখট শুধু Remdesivir সিল মেরে দেন! তার ভাষ্যমতে mild case গুলোই নাকি COVID death এর প্রধান কারণ! আর Remdesivir ই নাকি এই mild রোগীদের death থেকে বাঁচিয়ে দিচ্ছে! আমার ঠোটাকাঁটা স্বভাবে তাই বলতে বাধ্য হচ্ছি, তিনি না জানেন COVID সম্পর্কে, না জানেন Remdesivir সম্পর্কে, না জানেন কোন standard guidelines সম্পর্কে। তিনি জানেন শুধু Remdesivir সিল সম্পর্কে!

ওনার মত অনেকেই আছেন, কোম্পানি যাদের সিল দিয়েছে - দিয়েছে হয়তো আরো কিছু, তাই তারা প্রভুভক্ত দাসের মত - না বুঝে হোক বা ভুল বুঝে হোক ধপাধপ শুধু Remdesivir সিল মেরে যান! রোগীর চাপে হাতে লেখার যথেষ্ট সময় না থাক - কিন্তু ঠিকভাবে রোগী দেখে কাদের Remdesivir লাগবে আর কাদের লাগবে না সে পার্থক্য বুঝার যথেষ্ট সময় তাদের হাতে থাকা উচিৎ।

কথা অনেক হল। কিছু আশার বাণী শুনিয়ে শেষ করি।

একটি ব্যস্ততম টারশিয়ারি হাসপাতালের COVID Triage এ আজ ডিউটি করছিলাম। ধীরে সুস্থে রোগী দেখলাম, কিছু টপিকস নিয়ে টুকটাক পড়াশুনাও করলাম, এই দীর্ঘ লেখাটিও লিখলাম ফাঁকেফাঁকে। ঠিক ১ মাস আগে যখন এই Triage এ ডিউটি করি তখন সকাল থেকে বিকাল একনাগাড়ে বুলেট গতিতে রোগী দেখি প্রায় 400! যাদের 99% suspected COVID, পরে অনেকেরই রিপোর্ট এসেছিলো COVID positive!

আলহামদুলিল্লাহ, খারাপ সময় শেষে COVID প্রকোপ এখন অনেকটাই কমেছে। আর এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে vaccination. কিন্তু natural cycle টাও প্রকোপ কমার পিছে একটি অন্যতম কারণ - যদি তুলনা করি গত বছর এই সময়ের সাথে। এরকম ভাল সময় হয়তো আরো কয়েক মাস থাকবে, আর এই সময়টা কাজে লাগাতে হবে অতীত ভুলগুলো কি ছিল সেসব দ্রুত চিহ্নিতকরণ ও সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। কারণ, COVID পুরোপুরি কমে যাবে সেটি অনিশ্চিত, বরং cyclically ফিরে আসতে পারে নতুন রূপে রূপে...

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Estrogen supplementationThrombosisCOVID-19D-dimerHypercoagulable state

Comments (29)

Atia Shahnaz Irene
4y

গুরুত্বপূর্ণ ইনফরমেশন খুব সুন্দর করে ব্যাখ্যা করা| অনেক ধন্যবাদ ভাই|

Rukhsana Khanam Sumi
4y

একটা ডাউট একটু ক্লিয়ার করোতো।আগে জানতাম মেয়েদের MI কম হয় estrogen এর জন্য। মেনোপজের পর estrogen level কমে যায় তাই MI এর incidence বেড়ে যায়। তাহলে estrogen কিভাবে thrombosis করে। যদিও লেটেস্ট পড়াশুনার সাথে সম্পর্ক নাই তাই জানতে চাচ্ছিলাম।

Kawsar Uddin
4y

Rukhsana Khanam Sumi Mam, Estrogen increases the risk of cardiovascular events like MI in menopausal women, even in premenopausal women who are taking supplement for long time.

Farhana Islam
4y

Estrogen is cardioprotective hormone. It increases HDL, decreases LDL.. Dilates the blood vessels, maintain good flow and reduce the risk of MI by reducing the risk of atherosclerosis .. After menupause this cardioprotective action of estrogen reduces as estrogen reduces. So risk of MI increases in female after menupause. But in case of obese female this risk is much lower as they have more estrogen then thin...

Babul Saha
4y

অনেক ধন্যবাদ সুন্দর লেখা

Shawkat Ara Begum
4y

Thanks a lot for the writings

Shihab Shahriar
4y

Thanks for informative post

এএম আসিফ রহিম
4y

অনেক অনেক কৃতজ্ঞতা। এই পোস্ট টা শেয়ার করছি।

Mahmuda Akter
4y

Helpful informative writing, khub mon die apnar lekhagulo pori.Thank u.May Allah bless u.

অমৃত কুমার দেবনাথ
4y

Very nice description as you do always.

Salah Uddin Ahmed Khan
4y

খুবই প্রানবন্ত ও তথ্যবহুল উপদেশ বা লেখনী এবং তীব্র ঘৃনা বা লাল সিগনাল মাছি মারার কেরানী টাইপ বা ওষুধ কোম্পানির কোলাবোরেটর চিকিৎসকদের প্রতি।

Taif Nour
4y

আপনার এই লেখাগুলোর কম্পাইলেশন করে একটা বই বের করেন আমিই প্রথমে বই টা কিনবো। অনেক সুন্দর লিখেন। ক্যারি অন।

Supratim Howlader
4y

দারুন লিখেছ। যুক্তি, বুদ্ধি, বিবেক,জ্ঞান এখন এক পরাজিত সময়ের নাম।

Sharafat Kayes
4y

Much informative post

Subrata Kumar
4y

পারফেক্ট। আমাদের বিশেষ করে মেডিসিন ও এ্যালাইড সাবজেক্ট এর চিকিৎসকদের যত সম্ভব কম সংখ্যক ওষুধ লেখা উচিত, যদিও বাস্তবে এরকম চিকিৎসক পাওয়া যায় হাতে গোনা দু'একটা।

Kawsar Uddin
4y

Subrata Kumar ধন্যবাদ স্যার। যথার্থ বলেছেন। এর পরিবর্তন হওয়া উচিৎ।

Jahangir Kabir
4y

Important post.Thank you.

Ferdousy Shetu
4y

Nice.

Tanjina Sharmin
4y

highly informative

Mohammad Nazim Uddin
4y

exertional SOB in covid, though normal spo2 at rest, এটা নিয়ে কিছু বলুন। এক্ষেত্রে কী করা যায়? কেউ কেউ chest pain in both resting and exertion ও কমপ্লেইন করে।এক্ষেত্রে কী করা যায়?

Tanisha Ahmed
4y

Assalamualaikum vaia,thanks for your nice post. Post covid dry cough niye aktu bolben. Onekei antihistamine, dextromethorphan er sathe Acetylcysteine,Montilucas o dicche. Acetylcysteine Ki dry cough e deya jay? Actually dry cough er relief er jonno Ki kora uchit.

Kawsar Uddin
4y

Tina Tina There is no role of acetylcysteine in dry cough.

Tanisha Ahmed
4y

Kawsar Uddin thanks vaia, please write a post about post covid dry cough management

Farhana Islam
4y

Tina Tina i want to share my personal experience.. I got relief from this dry cough by taking nebulization with budicort.. It was very much helpful.

Tanisha Ahmed
4y

Farhana Islam thanks apu

Ashfaqul Islam Sharpin
4y

এতো গাইডলাইন, এতো ডাটা, এতো স্টাডি...,, কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, তাই হার না মেনে অনেকে Remdesivir দিচ্ছেন এবং নিচ্ছেন ! আমার জানামতে পরিচিত অনেক ( বলা যেতে পারে অধিকাংশ ) ডাক্তার Remdesivir নিয়েছেন ! ( আমি অবশ্য আমার বেলায় নেই নাই)..

Kawsar Uddin
4y

Ashfaqul Islam Sharpin ধন্যবাদ স্যার। অনেক চিকিৎসক শুধু চিকিৎসা দানেই ব্যস্ত। রোগীর চাপে তারা সময় পাচ্ছেন না নতুন কিছু পড়তে বা জানতে, ওষুধ কোম্পানির লোকজন তাই তোতাপাখির মত যা যা মুখস্ত আওড়াচ্ছেন সেসব মেনেই তাদের অনেকে ব্যবস্থাপত্র দিচ্ছেন।

Ashfaqul Islam Sharpin
4y

Kawsar Uddin True & Sad

Neaj Morshed
4y

Nishat Anjum Murphy যাদের oestrogen এর ক্ষেত্রে thromboembolism এর risk আছে তাদের জন্য progesterone only pill option হিসেবে ব্যবহৃত হয়। progesterone embolism করে না।