Habijabi Logo

হাবিজাবি-১৬৪

endocrinologynutrition
*************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
July 15, 2020 at 9:48 PM
50 comments
No media

#হাবিজাবি_১৬৪

Vitamin D শরীরের জন্য খুবই দরকার। নির্দিষ্ট যেসব ক্ষেত্রে supplement লাগবে বইখাতায় সেসব স্পষ্টই বলা আছে। কিন্তু তাই বলে COVID-19 এর বিরুদ্ধে জাতীয় ওষুধ হিসেবে গণহারে এট ব্যবহারের কোন যুক্তিই নেই!

Vitamin D এর ঘাটতি আমাদের এই কালো-শ্যামলা মানুষের দেশে স্বাভাবিকভাবেই বেশি। তার কারণ, একঃ আমরা সূর্যের আলো কম লাগাই, দুইঃ আমাদের গায়ের রং কালো।

যাদের চামড়া সাদা - melanin কম, যতটুকু সময় সূর্যের আলো লাগালে তাদের শরীরে যে Vitamin D তৈরি হবে, তার চেয়ে অনেক বেশি সূর্যের আলো লাগাতে হবে আমাদের এই বেশি melanin এর শরীরে।

এসব হিসাব নিকাশে সাদা চামড়ার শরীরে Vitamin D এর পরিমাণ আমাদের চেয়ে স্বাভাবিকভাবেই অনেক বেশি। কিন্তু সারা পৃথিবীর হিসাব নিকাশে করোনা সংক্রমণ ও এর মৃত্যুও আবার তাদের বেশি!

সেই তুলনায় বিষুব রেখার নিচে থাকা প্রখর সূর্যতাপে পোড়া আফ্রিকার কালো মানুষগুলো তুলনামূলক ভাল আছে। তারা কি অনেক বেশি Vitamin D supplement খায়? না, একদমই না।

আমাদের মাঠে ঘাটে কাজ করা রোদে পোড়া শ্রমিক কৃষকদের দেখেছেন? তাদের অনেকেই এখনো রোদে পুড়ে জমিতে শ্রম দেয়, Vitamin D supplement কালে ভদ্রেও চোখে দেখে না। তাদের করোনা সংক্রমণ কি খুব বেশি?

বরং ছাদের নিচে শুয়ে বসে কাজ করা, সুযোগ পেলেই artificial Vitamin এর ডিব্বায় ডুবে থাকা লোকগুলোর করোনা সংক্রমণ ও মৃত্যুই ইদানিং বেশি দেখা যায়!

natural উৎসের কথা ভুলে গেলে চলবে না। সুযোগ পেলে স্রষ্টার দান সূর্যের আলো লাগানোর চেষ্টা করাই ভাল। এই natural Vitamin D যে সাহায্যটুকু করবে, করোনাকালে মুড়ির মত খাওয়া artificial Vitamin D তার কানাকড়িও করবে কিনা সেটি নিয়ে তাই প্রশ্ন থেকেই যায়!

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Vitamin DMelaninSun exposureCholecalciferolImmunity

Comments (50)

Saifun Lania
6y

এমন অনেক রোগী পেয়েছি,যাদের শুধু সকালের রোদ গায়ে লাগাতে বলে অনেক উপসর্গ থেকে মুক্তি পেয়েছেন

Benazir Ahmed
6y

Eta depend korbe amdr sorire ki poriman vitamin d ache tar upor.so first we should check vit d level if it is more than 30 ng/ml than no need to take vit d supplemantation. But if low of course we should take it. For further inquiry pls read journals.

Jannat Rosy
6y

How long Rivarox to be continued in COVID pt after recovery.

Tarek Hasan
6y

Jannat Rosy mam bola upto 39 days according to American haematology society

Sakil Sarwar
6y

ঔষধের ingredient অথবা midford এর দুই নাম্বারি ওষুধ দিয়ে কি আশা করেন?

Kawsar Uddin
6y

Sakil Sarwar সেটাই ভাই। বিএসএমএমইউ এর এক স্যারের থেকে পাওয়া তথ্যের আলোকে বলতেই হয়, যেদেশে Globe এর 20 mg OP তে Omeprazole থাকে মাত্র 2 mg, সে দেশে তারাই আজ Vaccine এ বেশ অগ্রসর বড় বড় big boys দের থেকে! আর আমরাও বেশ আশাবাদী! সেদেশে এসব ওষুধের কাজ যতটুকুই থাকুক, অনেক ময়দার দলা কাজ কতটুকু করবে তা আল্লাহ মালুম।

Sakil Sarwar
6y

Kawsar Uddin আমার গত 21 শে জুন sign symptoms শুরু হয়েছিল, 24 তারিখে report negetive (false negetive) 27 তারিখের sample 3 rd july positive..আমার 30 তারিখ থেকে sign symptoms disappear করা শুরু করছে এবং I felt better। 5th july and 7 th july এর report negetive ... আমি শুধু জ্বরের জন্য napa extra...কাশির জন্য brofex syp এবং tab.fenadin খেয়েছি। আর কিছু খাই নাই। আল্লাহ্ র রহমতে আমি ভাল আছি। আর মানুষ পাগলের মত কত কিছু খায়। আমি অবশ্য breathing exercise করছি। এবং একদিন সন্ধ্যাতে শ্বাসকষ্ট ছিল এবং ওইদিন saturation ছিল 94%. গোছল করে ঘুম দিছি , পরদিন সব ঠিক। By the way আমার diebetic আছে কিন্তু আমি ঔষধ খাই না, হেঁটে control করি। আর একটা কথা আমার নেগেটিভ report এর সময় WBC ছিল 3250.... most significant report in favour of corona...তাই আমি second report করাইছিলাম।এবং সেটা positive ছিল।

Kawsar Uddin
6y

Sakil Sarwar আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এই কথাগুলোই আমাদের আশা জাগায়। সব রোগীর ক্ষেত্রেই কোভিড মানেই ভয়ের না। মাত্রাতিরিক্ত অপ্রমাণিত অপ্রয়োজনীয় ওষুধ গ্রহণ না করে বরং স্বাভাবিক symptomatic treatment এই অনেক রোগী ভাল হয়ে যায়। মহামারির সুযোগে অনেকের মাত্রাতিরিক্ত ওষুধের ব্যবহার ভবিষ্যতের বিভিন্ন সমস্যা বাড়াবে বই কমাবে না। তাই সবাইকে আপনার মতই সচেতন হতে হবে। আমরাও চেষ্টা করছি প্রকৃত বিজ্ঞানের আলোকে এ ব্যাপারে সবাইকে যতটুকু সচেতন করা যায়।

Fahim Ahmad
6y

ভিটামিন ডি এর বিষয়ে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের বক্তব্য হলো খাবার এবং সুর্যের আলো থেকে যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় না। বিশেষত যাদের স্কিন ডার্ক। অন্যদিকে, সান এক্সপোজার বাড়ালে স্কিন ক্যান্সারের ঝুকি বাড়ে। এজন্য তাদের রিকোমেন্ডেশন হল সাপ্লিমেন্ট এবং ফর্টিফিকেশন। ভিটামিন ডি দিয়ে ইমিউনিটি বাড়ানো যাবে কিনা সেটা কন্ট্রোভার্সিয়াল। কিন্তু যারা ডেফিসিয়েন্সিতে ভুগছেন তাদের ইমিউনিটি ওইক থাকে। এবং বাংলাদেশিদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সির প্রিভ্যালেন্স হাই। এজন্য ঝুকিমুক্ত থাকার জন্য কিছুদিন ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দেয়াকে বিশাল কোন অপরাধ মনে হয় না।

Md Atiqur Rahman
6y

না জেনে, সঠিক রেফারেন্স না দিয়ে, কেনো এধরনের পোস্ট করেন?? আপনার মনে Hypothetical কোনো কিছু জাগতেই পারে। সেটার জন্য পড়েন, প্রয়োজনে রিসার্চ করেন। মানুষকে ভুল মেসেজ দেন কেনো?? "Several studies demonstrated the role of vitamin D in reducing the risk of acute viral respiratory tract infections and pneumonia. These include direct inhibition with viral replication or with anti-inflammatory or immunomodulatory ways. In the meta-analysis, vitamin D supplementation has been shown as safe and effective against acute respiratory tract infections. Thus, people who are at higher risk of vitamin D deficiency during this global pandemic should consider taking vitamin D supplements to maintain the circulating 25(OH)D in the optimal levels (75–125 nmol/L)." Title-- "Role of vitamin D in preventing of COVID-19 infection, progression and severity" Author links open overlay panelNurshadAli https://doi.org/10.1016/j.jiph.2020.06.021 Get rights and content

Kawsar Uddin
6y

Md Atiqur Rahman ধন্যবাদ, আপনার কাছে এটা সাধারণ কোন হাইপোথিসিস মনে হলে এভয়েড করুন প্লিজ। যাদের মেসেজ নেয়ার তারা নিবে। https://www.nice.org.uk/.../Advisory-statement-on-likely...

Reply attachment
Md Atiqur Rahman
6y

Kawsar Uddin, এটা রিসার্চ নয়। রিসার্চ পেপার দেখান। WHO এখনো অস্বীকার করেনি, Vit-D এর Role।

Saifur Rahman Shoaib
6y

COVID-19 এর চিকিৎসায় vitamin-D supplement দেয়ার কথা CMH এর গাইড লাইনে আছে।

Md Atiqur Rahman
6y

আপনার কোনো রেফারেন্স আছে, আপনার বক্তব্যের প্রেক্ষিতে??

Fahmida Ahmed
6y

do u know any data regarding vit D level among the people of our country? as a lab personal i get 60-70 % people hv deficiency. hv we stopped eating other necessary thing then why not take supplement what we need.bt before taking vit D supplement ppl should check the level though its costly.

Kawsar Uddin
6y

Fahmida Ahmed Thanks for your valuable comment. But are you sure that this vitamin D deficient state is responsible for fatal COVID outcome, or even other diseases expect some specific bone diseases? Next are you sure that Vit D supplement will cure this deficient state and then curing all these diseases? I think we must be sure of that, instead of only relying on this supplement. And this blind practice is very bad, specially in our country, where there are no such rules and regulations to evaluate, no such emphasis on natural sources, rather we finish our responsibility writing some dibbas, without caring its interaction, toxicity and economic costs. Last of all, for giving any supplement there are specific rules and indications, but we are not following it. Thanks.

Fahmida Ahmed
6y

have i told that it can reduce fatal outcome? i only told that those who have can deficiency can have supplement. if any one have deficiency is not it an indication?

Rina Paul
6y

Does vitamin D supplementation improve vitamin D level?

Joydeep Bhaduri
6y

Rina Paul Does not improve?

Rina Paul
6y

Joydeep Bhaduri yes it does. I wanted an answer from him.

শাহ মো. আলী হোসেন
6y

Thanks for your valuable post.There are many references which contradicts each other.so,anyone can share that and justify.Here, Dr kawser wanted to tell that, generalized practice of prescribing vit D is not a rational one,unless deficiency found.There is no indication-contraindication issue.Not indicated doesn't mean contra... and vice versa. Rational practice is always justified.But the prob remains is that,definition of rational prescribing varies greatly among Bangladeshi Drs including me.

Irin Perveen
6y

But death rate among African-Americans is high due to COVID 19.

Kawsar Uddin
6y

Irin Perveen Thanks Mam, but it is mostly related with their obesity and lifestyle related adverse health effects, and most of the american ethnicity COVID studies are saying like these. And the black people who are staying under equator in Africa are far different in their BMI status than those fatty black American.

Rina Paul
6y

Where did you get these information from? What proportion of people in Bangladesh is Vitamin D deficient? Is infection fatality ratio within the same age group higher among white people? What is the prevalence of vitamin D deficiency among white people?

Kawsar Uddin
6y

Rina Paul you can google and you will definitely get every answer on behalf of my observations. Furthermore, for your kind information, I think you must know the white people is not that vit d deficient comparing us the Asian people, and even after that the infection and death rate is far higher than black people. It is one proposition considering a specific point like irrational use of Vitamin D here believing it as cure or immune booster against COVID-19. But it is not like that. Vit D deficiency actually causes that much infectious diseases what we believe, rather many disease may present with like this scenario. So go through the articles or books, observe yourself, and definitely you will find your answers.

Rina Paul
6y

Since you have written this you better answer these questions here. What I know and what I read is irrelevant?

Rina Paul
6y

Also, when you write something sharing the evidence is very important.

Rina Paul
6y

There are many explanation regarding why fatality is higher among blacks. Do you know what is the true infection fatality ratio among blacks? Hope you understand this is very different from case fatality ratio.

Rina Paul
6y

I am requesting you not to confuse supplements with antibiotics? During an emergency, personally, I see no harm in vitamin D supplementation, especially for a population with high prevalence of Vitamin D deficiency.

Kawsar Uddin
6y

Rina Paul Thanks for your opinion. But, a review of research by the National Institute for Health and Care Excellence suggests there is no evidence to support taking vitamin D supplements to specifically prevent or treat COVID-19.

Rina Paul
6y

Kawsar Uddin Who is telling that Vitamin D will prevent or treat COVID 19?

Mohammad Omar Faruk
6y

Rina Paul with due respect from the link you shared,in there,nowhere there is any evidence for providing supplimental vitamin D is beneficial. Conclusion only proposed a possible mechanism only. But one thing they mentioned both Hyper & Hypo vitaminosis may be related to high risk of infections.Although that is not a study regarding Covid 19 & vit D & immunity. Thank you. Pardon my mistakes.

Reply attachment
Rina Paul
6y

Mohammad Omar Faruk With more than 80% Vitamin D insufficient, do you think we need to improve our Vitamin D status?

Rina Paul
6y

Mohammad Omar Faruk Also, since you brought the toxicity issue, what is the toxic dose of Vitamin D?

Rina Paul
6y

Mohammad Omar Faruk Personally, I am in favor of natural sources. If someone can ensure 2 hrs sun-exposure, great! But, if not, I see no harm in supplementing during a pandemic.

Rina Paul
6y

Regarding Covid 19 & vit D & immunity, well this is a new disease. We surely will not have specific answer to all questions. In the meantime, we need to act on available knowledge.

Rina Paul
6y

Mohammad Omar Faruk Acute toxicity would be caused by doses of vitamin D probably in excess of 10,000 IU/day. Potential chronic toxicity would result from administration of doses above 4,000 IU/day for extended periods, possibly for years

Mohammad Omar Faruk
6y

Rina Paul I only review the facts of that article (the link you shared above). Besides i am no researcher.I am a learning clinician.My opinion is that- It is to be decided by the clinician that whether he/she wants to prescribe or not!Isn't it? Or Are you saying to prescribe it generally to everyone? Like vitamin A national campaign? Thank you.

Rina Paul
6y

People with our skin tone will need around 2 hrs sun exposure a day. How many people will actually be able to do that? And what will be timeline.

Rina Paul
6y

Perfection should not be the enemy of good.

Farzanaete Ete
6y

Thnx.আপনার post &সাথে comment অংশই আমার বেশি পছন্দ ۔

Dr-Abir Mashud
6y

Vit D একদমই ফেলনা নয়।এইটা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।Pro inflammatory cytokines এর production কমাতেও সাহায্য করে। drbeen vit D এর mechanism নিয়ে বেশ ভাল আলোচনা করেছেন।ওনার ফেবু পেইজেই ভিডিওটা আছে। Vit D প্রয়োজনীয় এইটা নিয়ে অনেক আর্টিকল আছে রিলায়বল সোর্সে। আর আমাদের যে ফুড হ্যাবিট তাতে ভিটামিন ,মিনারেলস,ট্রেস এলিমেন্ট এমনিতেই অনেক কম।করোনার হাইপে কেউ কিছুদিনের জন্য ভিটামিন/মিনারেলস খেলে খুব একটা সমস্যা হবার কথা না। সে তুলনায় মানুষ আজেবাজে-টক্সিক-স্লোপয়জনাস খাবার ধুমসে খেয়ে যাচ্ছে;সুষম খাবারের ধারে কাছেও যাচ্ছেনা তারা।

Rina Paul
6y

Exactly. We need not to confuse people with everything.

Rahima Nishi
6y

With due respect ,If you have any post regarding keto diet ,please give me the link.

Md Iftekher Iqbal
6y

Fariah Pinky check it.