#হাবিজাবি_৩৪০
Chikungunya & My Experiences
বর্তমানে যে রোগটি ব্যাপকভাবে বাংলাদেশে বেড়েছে সেটি Chikungunya! গতকালই ব্যথায় ভীত এক রোগীনিকে বললাম, রোগটি কিছুদিন বেশ ভোগাবে, কিন্তু মেরে ফেলবে না! রোগী আশ্বস্থ হলো, ভোগাবে শুনে আবার ভয়ও পেলো! ভোগান্তি কমানোর চেষ্টা করবো শুনে স্বস্তি পেল! জ্বর ব্যথার ৭ দিনের জন্য মোবাইল নাম্বার দিয়ে দিই - এতে আমার ভোগান্তি কিছুটা বাড়ে - কিন্তু রিলাক্স থাকে রোগী।
এখন পর্যন্ত সারা পৃথিবীতে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা around ৩ লাখ, কিন্তু মৃতের সংখ্যা প্রতি ১০ হাজারে মাত্র ৩ জন। আমি দেখেছি প্রায় ১০০ রোগী, কেউ মরেনি এখনো, আলহামদুলিল্লাহ!
বৃষ্টি হচ্ছে, জমছে পানি, বাড়ছে মশা, দিনের বেলা কখন কাকে কামড় দিচ্ছে কে জানে, হচ্ছে Chikungunya. বাসার ১জনের হচ্ছে, তাকে কামড়িয়ে বাসার অন্যদের কামড়াচ্ছে, সিরিয়াল ধরে সবার একই প্যাটার্ন এর জ্বর ব্যথা হচ্ছে। virus প্রবেশের ৩-৭ দিনের মধ্যে symptoms প্রকাশ পায় সাধারণত।
রোগীর main যে symptom সেটা pain,
এই pain হতে পারে,
multiple joints pain
muscle pain
headache, eyeache
এক কথায় সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবো কোথা!
Fever & Pain অধিকাংশ ক্ষেত্রে একসাথেই শুরু হয়। highest recorded temperature পেয়েছি কারো কারো 104-105°F. এত তীব্র জ্বর ও ব্যথায় কেউ কেউ present করে repeated vomiting নিয়ে।
vomiting এর জন্য হোক, পাশাপাশি cytokine mediated vascular leakage হয়ে হোক, এই রোগীদের অধিকাংশের BP কম থাকে। তাই এদের জন্য যথেষ্ট পরিমাণ liquid food এর উপদেশ অত্যাবশকীয়। তবে এটা Dengue fever এর মত অত severe না, খুব দ্রুতই BP নর্মাল হয়ে যায়।
এই সমস্যার মাঝে অনেকের যা হয় সেটা হল widespread morbiliform rash (ছবিতে দ্রষ্টব্য), প্লাস কারো কারো intense itching. এই rash appearance কারো জ্বরের সাথেই হতে পারে, কারো কারো হয় জ্বর কিছুটা কমে যাওয়ার পর।
কারো কারো oral mucosal aphthous ulcer হতে পারে (ছবিতে দ্রষ্টব্য)। রোগী oral pain এর কথা বলবে, খেতে কষ্ট হবে।
এমন রোগী পেয়েছি যার generalized lymphadenopathy, young patient ছিল। যদিও এটা বেশ rare presentation. Lymph node গুলো ছোট হয়েছে আস্তে আস্তে, ১ মাস পর অর্ধেক হয়েছে size. lymphadenopathy হওয়ার বাকি কারণ evaluate করা হয়েছে।
এবার joint pain এ আসি।
pain is so severe, pain scale এ এটা 10/10 অনেকের! joint এ হাত দিচ্ছেন এটা দেখেই রোগী ব্যথায় চিৎকার দিয়ে উঠতে পারে। আমার অনেকগুলো রোগী wheelchair এ চড়ে এসেছে, তাদের ব্যথা এতই বেশি যে তারা হাঁটতে বা নড়াচড়াও করতে ভয় পাচ্ছে। joint swelling ছিল। অর্থাৎ এটা viral arthritis.
গতকাল এক আত্মীয়ের এরকম হঠাৎ করেই তীব্র ব্যথা, জ্বর, তিনি কিছুটা আরাম পেলেন cold compression এ। acute viral arthritis & fever এ এটা খুব কাজে দেয়, রোগীর temperature কমে, পাশাপাশি pain ও অনেকটা কমে।
হুটহাট suppository ব্যবহার না করাই ভাল। এমন রোগী পেয়েছি যে রোগী নিজে থেকেই ব্যবহার করেছে, পরে এসেছে anal pain & bleeding নিয়ে। anal fissure, hemorrhoid ছিল, suppository ব্যবহার করার সময় injury হয়েছে।
Analgesic dose এ Paracetamol, পাশাপাশি cold sponging, drinking adequate water & liquid, এগুলোই main treatment। rash & itching এর জন্য Antihistamine.
কোন রোগী NSAID পাবে, কে পাবে Steroid, সেটা ঠিক করতে হবে wide angle clinical judgment এর উপর। ইচ্ছা হলো দিয়ে দিলাম, বিষয়টা এমন না, এতে হিতে বিপরীত হতে পারে। রোগী আসছে জ্বর ব্যথা নিয়ে, কিন্তু একজন মেডিসিন স্পেশালিষ্ট হিসেবে নিতে হয় রোগীর details history taking & examination.
HTN, DM, IHD, Heart failure, nephropathy, PUD, BA যাচাই না করেই NSAID, Steroid দেয়ার আগে অনেকবার চিন্তা করতে হবে। বয়স্ক যাদের multiple comorbidities আছে - treatment related complications হওয়ার চান্স তাদের বেশি, তাই তাদের ব্যাপারে careful.
আল্লাহর ওয়াস্তে না বুঝে irrational Antibiotic প্রেসক্রাইভ করবেন না। আমার দেখা শ'খানেক রোগীর কাউকেই Antibiotic দিতে হয়নি। যত্রতত্র antibiotics ব্যবহারে বাড়ছে Antibiotic resistance, ভবিষ্যতে জটিল হয়ে যাচ্ছে বিভিন্ন infection treatment.
Proper counselling & relevant advice are very important, rather prescribing a lot of unnecessary medications.
জ্বর শেষ হলেই রোগীর ব্যথা থাকতে পারে অনেকদিন, কারো ২ সপ্তাহ, কারো ২ মাস, কারো কারো ২ বছরও! রোগী কি ব্যথার ওষুধ খেতে থাকবেই! না, analgesic as required দিয়ে, analgesic এ কাজ না হলে NSAID বুঝেশুনে দিতে হবে যদি কোন contraindications না থাকে। local hot compression, topical NSAID কারো কারো জন্য যথেষ্ট।
আর যেটা থাকে সেটা post viral fever fatigability & weakness. রোগীকে Nutrition & Hydration মেইনটেইন করতে বলতে হবে। এর মানে এই নয় যে ধুমধাম Multivitamin & Calcium মেরে দিতে হবে।
রোগের ডায়াগনোসিস clinically করা যায়। রোগীকে Test হিসেবে CBC দেয়াই যথেষ্ট, severe inflammatory pain এ CRP বাড়ে অনেক - 176 পেয়েছি একজনের। হাবিজাবি Chikungunya IgM IgG antibody দিয়ে কোন লাভ নাই, এটা বরাবরই negative আসে। antibody production হতে সময় লাগে, সেসময় রোগী ভালো থাকে।
রোগীকে বলতে হবে আর একটি Test আছে কনফার্ম করার জন্য, RT-PCR for Chikungunya. এটা চিকিৎসায় তেমন প্রভাব ফেলবে না, virus confirm করা ছাড়া। রোগী ইচ্ছা হলে করবে। এত কথা বলার উদ্দেশ্য, এই Test এর খরচ বেশ, কোথায় ৪ হাজার, কোথাও ৫ হাজার, কোথাও ৮ হাজার৷ তবে ঢাকার একটি সরকারি প্রতিষ্ঠানের খরচ আমার কাছে সবচেয়ে reasonable মনে হয়েছে সেটা National Institute of Laboratory Medicine & Referral Center (NILMRC), খরচ সম্ভবত around ২ হাজার, তাদের report quality ও ভালো। এছাড়া private centre গুলোর মধ্যে Ibn Sina ভালো, viral load সহ রিপোর্ট দেয়। একটা বিষয় observe করেছি viral load এর সাথে symptoms severity কম বেশি হচ্ছে। ICCDR'B এর রিপোর্টও আছে এখানে, report quality অবশ্যই ভালো, viral load থাকে না। আরো কিছু lab এই test করে। কিছু কিছু lab এর এই test report reliable মনে হয়নি। কেউ কেউ খরচ হিসেবে নেয় ৮-১০ হাজার - Zika সহ করে - কোন প্রয়োজন নেই। অনেকগুলো টেস্ট রিপোর্ট সংযুক্ত।
আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সুচিকিৎসায় রাখুক।
কাওসার
কে-৬৫
