Habijabi Logo

হাবিজাবি-২৪২

pharmacologymusculoskeletal
*******************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
August 20, 2021 at 4:04 PM
10 comments
No media

#হাবিজাবি_২৪২

আমার এক দাদা, গ্রামে থাকেন, বয়স ৯০+

কিছুদিন ধরে তার বাম পায়ের গোড়ালির রগে ব্যথা, হাঁটতে কষ্ট হয়।

শুনে মনে হলো এটি Achilles Tendonitis.

কোন traumatic history নাই। কাজ বলতে মসজিদে যান নামায পড়তে - গোড়ালি ব্যথার জন্য সেটা আর পারছেন না।

রোগীর ছেলের কাছে এতটুকু জেনে জিজ্ঞেস করলাম - দাদা আর কোন সমস্যার জন্য অন্য কোন ওষুধ খায় কিনা?

  • calcium ট্যাবলেট খায়।

  • কিছুদিন আগে হাঁটু ব্যথার জন্য NSAID খেয়েছে, সাথে short course of oral steroid.

এর আগে আর কোন ওষুধ খাইছে??

  • কয়েকদিন আগে জ্বর-কাশি ছিলো, তখন antibiotic খাওয়াইছি।

কোন antibiotic খাওয়াইছেন??

  • Moxifloxacin.

ইউরেকা!! আমার ডায়াগনোসিস কমপ্লিট!!

এটি Achilles tendonitis, এবং এর কালপ্রিট হলো ওই Moxifloxacin!

ইদানিং কিছু Quinolones বেশ চলে!

আগেও চলতো - বিশেষ করে Ciprofloxacin.

resistance এর কারণে Ciprofloxacin এর ব্যবহার কিছুটা কমলেও, ব্যবহার বেড়েছে Levofloxacin, Moxifloxacin এর। COVID pandemic এ দেদারসে বিক্রি হয়েছে এসব antibiotics, oral & IV দুটোই!

Quinolones খেলেই যে Tendonitis হবে তা কিন্তু না। এই সম্ভাবনা বয়স্কদের বেশি, বিশেষ করে যাদের বয়স ৬০ এর উপর। কারণ তাদের Tendon গুলো বয়সের ভারে দূর্বল থাকে। আর আগে থেকেই বিভিন্ন কারণে যাদের Tendon দূর্বল থাকে তাদেরই এ সম্ভাবনা বেশি।

Tendonitis হয়ে কারো কারো ক্ষেত্রে করতে পারে Tendon Rupture!

তাই বলা হয় - যাদের বয়স ৬০ এর বেশি, তাদের infection এর চিকিৎসায় হাতে বিকল্প অপশন থাকলে Quinolones ব্যবহার না করাই উত্তম!

আর যদি concomitant steroid ব্যবহারের হিস্ট্রি থাকে, তবে Tendonitis হওয়ার ঝুঁকি কয়েক গুন বেড়ে যায়।

তাই steroid এর সাথে Quinolones ব্যবহারের আগে be very careful, better avoid.

এই steroid যে শুধু oral হতে হবে তা কিন্তু না। অনেক Asthma, COPD রোগী দীর্ঘদিন ধরে steroid inhaler ব্যবহার করে আসছে, আর মাঝেমাঝে তারা তাদের infective exacerbation এর জন্য খাচ্ছে Quinolones, তাদেরও Tendonitis হতে পারে পারে।

এই COVID pandemic এ hypoxaemic বয়স্ক রোগীরা নিয়মানুযায়ী steroid পাচ্ছে। কিন্তু নিয়মের বাইরে যেটা পাচ্ছে সেটি হলো বহুবিধ antibiotics, যার মধ্যে খুব কমন হলো Moxifloxacin. আর এর ফলে বাড়ছে তাদের Tendonitis ডেভেলপ করার ঝুঁকি।

তাই বয়স্ক COVID রোগীদের indication থাকলে antibiotic choice অনেক চিন্তাভাবনা করে করাই ভাল, অন্যথায় তাকে এখন অথবা অনেক দিন পর ভুগতে হতে পারে Tendonitis এ! কারণ Quinolone শুরুর ২ দিন পর যেমন Tendonitis হতে পারে, তেমনি হতে পারে ব্যবহারের কয়েক মাস পরও! তাই সতর্কতা কাম্য।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:MoxifloxacinAchilles tendonitisQuinolonesDrug adverse effectsTendon rupture

Comments (10)

Bhuyan Sabab Ahmed
4y

Excellent Is it curable Vaia, please, give a story regarding management of Parkinson disease

Kawsar Uddin
4y

Sabab Ahmed Rizu Yes, It is curable. Discontinue the offending Quinolones. Rest the affected tendon and limb. For immediate pain relief you can apply ice over it. Gently compress and massage over the inflamed tendon. Elevate the affected limb. Careful use of NSAID for a brief period if the inflammation and pain are severe.

Zaid Al Hassan
4y

ধন্যবাদ। ডা. কাওসার এর গল্পের ভংগিমায় বলা ঘটনা থেকে অনেক কিছু রিভিউ হয়ে যায়।

Kawsar Uddin
4y

Zaid Al Hassan ধন্যবাদ স্যার।

Nilima Afrin Anirban
4y

Thanks for information!!

Rukhsana Parvin Munmun
4y

Excellent !

Taufique Hasan
4y

That’s an amazing explanation Carry on bro

Palash Kumar Saha
4y

চমৎকার!!!

Kawsar Uddin
4y

Yeasmin Humda Mishu বাচ্চাদের Tendon গুলোও বুড়োদের মত দূর্বল, তাই তাদের ক্ষেত্রেও Tendonitis হওয়ার কিছু ঝুঁকি আছে। এছাড়া arthropathy করতে পারে weight bearing joint গুলোতে। যদি কারো convulsion history থাকে, তবে তা exacerbate করতে পারে।

Yeasmin Humda Mishu
4y

Kawsar Uddin Thank you so much. আমাদের দেশে এই ওষুধ বাচ্চাদেরকে অবলীলায় দিয়ে দেওয়া হয়। এই বিষয়ে সচেতন জরুরি।