Habijabi Logo

হাবিজাবি-৭৯

infectioushematology
****************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
6 min read
July 26, 2018 at 6:42 PM
64 comments
No media

#হাবিজাবি_৭৯

#Dengue

ডেঙ্গু এক আতংকের নাম! ইদানিং এর প্রকোপ বেড়েছে বেশ। বর্ষাকালে এ রোগের প্রাদুর্ভাব বেশি। বিশেষ করে ঢাকায়। কারণ হিসেবে বৃষ্টি পরবর্তী খুব অল্পতেই ঢাকা বাংলার ভেনিস হয়ে যাওয়া! এর পিছনে রয়েছে আমাদের অসচেতনতা। প্রথমত আমরা যত্রতত্র ময়লা ফেলি, যা জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ। দ্বিতীয়ত আমাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার বেহাল দশা, যার কারণ হল দক্ষ বর্জ্য ব্যবস্থাপনার অভাব, সাথে অপরিকল্পিত নগরায়ন। আমাদের আশেপাশে টবে, পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, টায়ার বালতিতে বৃষ্টির পানি জমে আছে, কিন্তু আমরা পরিষ্কার করছি না, মশারা মনের আনন্দে বংশবিস্তার করছে সেখানে। অন্যদিকে মশার কামড় প্রতিরোধে কার্যকর কোন ব্যবস্থাও আমরা গ্রহণ করি না, তাই সুযোগ পেলেই যেখানে সেখানে খাচ্ছি মশার কামড়!

উপরের কথা থেকে এতটুকু বুঝলাম, বড় এ রোগের মূল হোতা ছোট্ট একটা মশা! এই মশার নাম এডিস (aedes aegypti)। এরা বংশবিস্তার করে বদ্ধ পানিতে। এই মশারাই তাদের শরীরে বহন করে বেড়ায় ডেঙ্গু রোগের জীবানু। এই জীবানুর নাম ডেঙ্গু ভাইরাস বা flavi virus. এটি একটি single strand RNA virus. এর চারটি সেরোটাইপ আছে DEN1, DEN 2, DEN 3, DEN 4.

ধরুন এই ভাইরাস বহনকারী এডিস মশা আপনার পরিবারের কোন সদস্যকে কামড় দিয়ে ডেঙ্গু বাধিয়ে দিল, এরপর সদ্য জন্মানো একটি এডিস মশা যার শরীরে এখনও এ জীবানু প্রবেশ করেনি সেটি সেই ডেঙ্গু আক্রান্ত মানুষটিকে কামড় দিয়ে আবার আপনাকে কামড় দেয় তবে কিন্তু আপনিও ডেঙ্গু আক্রান্ত হবেন। তাহলে এটা বুঝতে পারছেন যে ডেঙ্গু আক্রান্ত মানুষই এ রোগের মেইন ক্যারিয়ার, আর সেটাকে ভেক্টর হয়ে ছড়িয়ে বেড়ায় এই বদমাইশ মশা! তাই কেউ আক্রান্ত হলে, এটা ভাববার কোন কারণ নেই যে তার আর মশারি লাগবে না, রোগ তো হয়েই গেছে। বরং সুস্থ হওয়ার আগ পর্যন্ত রোগীকেই মশারির মধ্যে রাখতে হবে, যাতে তার রোগ আর না ছড়ায়।

এই রোগের প্রধাণ দুইটা ধরণঃ

১. কোন সিম্পটম নাই (asymptomatic)

২. সিম্পটম আছে (symptomatic)

সিম্পটম যখন আসে তখন চারভাবে আসতে পারে-

  • Undifferentiated fever

  • Dengue fever with or without haemorrhage

  • Dengue haemorrhagic fever

  • Dengue shock syndrome

কি কি সমস্যা করে এটি?

রোগী এসে বলবে -

১. অনেক জ্বর (শরীরে ভাইরাস ঢুকার ৪-১০ দিনের মাথায় সাধারণত জ্বর আসে)। এই জ্বর কয়েকদিন থেকে কমে যায়, আবার ২-৩ দিন পর আসে। জ্বরের এই ধরণটাকে saddleback বা biphasic fever বলে।

২.গায়ে প্রচন্ড ব্যাথা। এই গায়ে বলতে, মাংসে ব্যাথা, মাথায় ব্যাথা, চোখের পিছে ব্যাথা, গিড়ায় গিড়ায় ব্যাথা, হাড্ডিতে ব্যাথা, এই ব্যাথাটা একটু বেশি থাকে তাই একে breakbone fever ও বলে।

৩. বমি বমি ভাব, বমি, শরীর দুর্বল লাগে।

উপরের গুলো সাধারণত undifferentiated বা classical বা সাধারণ dengue জ্বরে থাকে। কিছুদিন পর জ্বর এমনিই কমে যায়। কিন্তু জ্বর সাধারণ থেকে অসাধারণের দিকে গেলে-

৪. জ্বর আসার ২-৫ দিন পর গায়ে লাল লাল র‍্যাশ উঠবে (petechiae, purpura, echymosis)

৫. নাক দিয়ে রক্ত আসা, মাড়ি দিয়ে রক্ত পড়া, অল্প চাপ বা আঘাতেই চামড়ার নিচে লাল হয়ে যাওয়া (easy bruising)। বেশি সিরিয়াস হলে heamatemesis, melaena, মহিলাদের ক্ষেত্রে মাসিকে রক্ত বেশি যাওয়া। আরো বেশি সিরিয়াস হলে internal organ এ রক্তক্ষরণ ও শক হয়ে multiple organ failure ডেভেলপ করতে পারে। বিশেষ করে cerebral haemorrhage, cerebral oedema, encephalitis ডেভেলপ করতে পারে, যেগুলো এই রোগে মৃত্যুর অন্যতম কারণ! যদিও সব মিলিয়ে এ রোগের mortality rate 1% বা তার চেয়েও কম!

উপরের ৪ ও ৫ নম্বরের লক্ষণগুলো দেখা যাওয়া মানে রক্তের platelet কমে যাওয়া। এই অবস্থাকে ডেঙ্গুর critical period বলা হয়। আর এই ক্রিটিকাল পিরিয়ডেই ডেভেলপ করে Dengue haemorrhagic fever, আর এই haemorrhage অনেক বেশি হয়ে যখন circulatory failure হয় এবং shock এর ফিচারগুলো ডেভেলপ করে তখন তাকে বলে Dengue Shock Syndrome.

রোগ ধরবো কিভাবে?

  • জ্বর আসার প্রথম দিনেই যে টেস্টটি করে ডেঙ্গু ডায়াগনোসিস করা যায় সেটি হল NS1 (nonstructural protein 1) antigen test.

  • ডেঙ্গু জ্বরের বিরুদ্ধে শরীরের antibody তৈরি করতে ৫ বা তার বেশি দিন সময় লাগে, সেই সময় পর Antidengue antibody (IgG, IgM) test করা যায়।

  • পাশাপাশি CBC, যেখানে thrombocytopenia পেতে পারি। platelet count খুব দ্রুত কমে যেতে পারে এবং ডেঙ্গুর মারাত্মক লক্ষণের অন্যতম কারণই হল platelet count কমে যাওয়া, সাথে লিউকোসাইটও কমে যেতে পারে।

  • ডেঙ্গু ভাইরাস লিভারের hepatocyte কে সরাসরি এটাক করতে পারে এবং mild hepatitis করতে পারে। তাই আমরা এক্সামিনেশনে hepatomegaly পেতে পারি, আর টেস্টে SGPT, SGOT বেশি পেতে পারি।

  • thrombocytopenia হলে রোগীর যে bleeding manifestations হয় সেগুলো রোগীর শরীরে দেখা না গেলেও আমরা একটা টেস্ট করে সেটা দেখতে পারি। রোগীর সিস্টোলিক ও ডায়াস্টোলিক প্রেশারের মাঝে বিপি মেশিনের কাফটাকে ফুলিয়ে ৫ মিনিট রাখতে হবে, thrombocytopenia থাকলে রোগীর হাতে petechiae দেখা যাবে, একে বলে positive tourniquet test.

চিকিৎসা কি হবে?

  • পূর্ণ বিশ্রাম।

  • জ্বরের জন্য শুধুমাত্র paracetamol. শরীর মুছে ঠান্ডা করবেন। (জ্বর কমাতে কোন aspirin জাতীয় ওষুধ কখনোই দেওয়া যাবে না, দিলে platelet আরো কমে যাবে, বাচ্চাদের ক্ষেত্রে aspirin দিলে Reyes syndrome ডেভেলপ করতে পারে।

  • জ্বরের কারণে রোগীর dehydration থাকে, তাই প্রচুর তরল খাবার খাওয়াবেন। আর রোগীর hypovolumia বা শকের কোন ফিচার ডেপেলপ করলে আইভি ফ্লুইড (normal saline) দিতে হবে হসপিটালাইজ করে।

  • যেহেতু platelet count কমে যায়, তাই platelet transfusion করতে হবে৷

count কত কমলে platelet দিবেন? 150000/mm3 থেকে কমতে কমতে 20000/mm3 এর নিচে গেলে, আর যদি 21000 - 40000/mm3 প্লাস bleeding manifestations থাকে তখন। 40000/mm3 উপরে থাকলে দেওয়ার প্রয়োজন নাই।

আমাদের দেশে দেওয়ার মত কোন vaccine নাই। কিছু দেশে তাদের দেশে পাওয়া ডেঙ্গুর সেরোটাইপ অনুযায়ী vaccine আছে, খুব একটা কার্যকরী না।

Prevention is better than cure!

যেহেতু এডিস মশার কামড়ে এই রোগ হয়, তাই এর একমাত্র প্রতিরোধ হলো 'যেখানে দেখিবেন মশা, দিবেন জোরসে ঘষা!' হয় মশা সব মারবেন,

না হয় মশা থেকে পাঁচশ হাত দূরে থাকবেন। মনে রাখবেন এই ভয়ংকর সন্ত্রাসী এডিস মশা শুধু ডেঙ্গুই না চিকুনগুনিয়া ভাইরাস, জিকা ভাইরাস, ইয়োলো ফিভার ভাইরাস এক শরীর থেকে অন্য শরীরে ছড়ায়। তাই যেখানেই দেখিবেন মশার বংশ, মেরে করবেন নির্বংশ। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর আমার মত সারা বছর মশারি টাঙিয়ে রাখবেন, বারবার টাঙানোর ঝামেলা নাই। মশা মারার যত কামান আছে সবই দাগাবেন, মশা তুই পালাবি কোথায়!

আমি খুব বেশি জানি না, অল্প স্বল্প যতটুকু জানি, ততটুকু জানানোর চেষ্টা করেছি। পরিশেষে সবাই সুস্থ থাকবেন।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Dengue feverFlavivirusThrombocytopeniaPlasma leakageAedes mosquito

Comments (64)

Dr-Abir Mashud
8y

Aspirin এ তো প্লাটিলেট কমে না। low dose এ দিলে thromboxane A2 কমে গিয়ে platelet aggregation হয় না। My confusion: Bleeding হতে হলে blood এর extravasation হতে হবে।vessel wall rupture না হলে bleeding হবার কথা নয়।এখন vessel wall intact আছে কিন্তু platelet কম (<20000) তাহলে bleeding কেন হবে ?? Analgesic dose (High dose)এ aspirin দিলে TXA2 (platelet aggregator) আর prostacycline (platelet aggregation inhibitor) দুটোরই synthesis বন্ধ হবে কি?? Low dose এ তো শুধু TXA2 বন্ধ হচ্ছে। Kawsar Uddin

Kawsar Uddin
8y

নাইস কমেন্ট৷ Aspirin দিলে platelet কমবে কেন? উল্টো বরং বাড়তে পারে! আসল ব্যাপারটা platelet count এর সাথে না, অন্যরকম। এবার আপনার কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করি। 'vessel wall rupture না হলে bledding হবে কিভাবে!' আমাদের vessels গুলো প্রতিনিয়ত injured হচ্ছে, ব্লাড সেল যখন ফ্লো করে তখন micro injury হয়, আমাদের muscle contraction, joint movement, external pressure বিভিন্নভাবে vessel এর উপর চাপ পড়ে micro injury হচ্ছে। এতে bledding হতে পারে। platelet আছে বলে এসব micro injury তে কোন ব্লিডিং হচ্ছে না, তারা সেটা প্রিভেন্ট করছে। platelet count কমতে থাকলে তাদের ব্লিডিং প্রিভেনশন ক্ষমতাও কমতে থাকে। কত পর্যন্ত কমলে ব্লিডিং হবে সেটা নির্দিষ্ট না। উপরে কিন্তু বলা হয়নি 20000/mm3 এর নিচে নামলে ব্লিডিং হবে - ব্লিডিং এর ঝুকি থাকবে বেশি, বরং কাউন্ট কমতে শুরু করলেই ব্লিডিং রিস্ক বাড়বে। আর ডেঙ্গু তে Aspirin এই জন্য দেওয়া হয় না - যেহেতু এমনিতেই platelet কম, তার উপর যদি aspirin অবশিষ্ট platelet এর thrombotic properties কমিয়ে দেয় তাহলে তো আরো সমস্যা। তখন যে কোন injury আর mico injury তেই ব্লিডিং শুরু হবে, ঠেকানোর কেউ নাই।

Kawsar Uddin
8y

উপরে platelet কমা বলতে functional platelet কমার কথা বলা হয়েছে।

Dr-Abir Mashud
8y

Kawsar Uddin ধন্যবাদ।vessel এর বিষয়টা ক্লিয়ার করার জন্য।আমার আরেকটা কনফিউশন ছিল। Aspirin anti platelet হিসাবে কাজ করে low dose এ - শুধু TXA2. কে ইনহিবিট করে।prostacycline কে significantly inhibit করে না। High dose দিলে কি হবে ? TXA2 & prostacycline দুটো একসাথে ইনহিবিট হবে ?

Kawsar Uddin
8y

ধন্যবাদ৷ হাই ডোজ দিলে দুটো একসাথেই ইনহিবিট হবে। এটা মূলত কক্স এনজাইম কে ইনহিবিট করে, যে এনজাইম TXA2 ও prostacycline synthesis এর জন্য দরকার। তবে একটা ব্যাপার হল, TXA2 synthesis প্রোসিডিউর prostaglandins তৈরির প্রসিডিউর অপেক্ষা শর্টার, তাই সময় হিসাব করলে আগে TXA2 আগে, আর ইনিহিবিশন প্রসিডিউর কখন শুরু হবে বললে দুটো একসাথেই।

Dr-Abir Mashud
8y

Kawsar Uddin যদি দুটোই ইনহিবিট হয় তবে aspirin এর anti platelet effect থাকার কথা না। TXA2 - aggregator Prostacycline- inhibit aggregation. যদি দুটোকে high dose aspirin বন্ধ করে তাহলে তারা একে অপরের effect কে cancel করছে না ?? High dose/analgesic dose যদি anti platelet property কে cancel করে তাহলে aspirin dengue fever এ কেন ইঊজ করে না?

Kawsar Uddin
8y

গুড পয়েন্ট। anti platelet effect পাওয়ার জন্য তাই আমরা low dose aspirin ই ব্যবহার করি। এতে একটা যৌক্তিক প্রশ্ন আসে তাহলে কি ডেঙ্গু তে high dose platelet ব্যবহার করতে পারবো? আমি এ ব্যাপারে পুরোপুরি শিউর না। আমার যা মনে হয়, aspirin এর অন্যান্য সাইড ইফেক্ট যেমন gastric bleeding, hepatic toxicity, renal toxicity এসবের জন্য হয়তো avoid কর হয়।

DrTanvir Hasan
8y

only low dose aspirin has anti platelet effect...high dose doesn't hav...To prevent inflammation we can use aspirin..In high dose aspirin has anti inflammatory effect...and the main thing is the ratio of prostacyclines and thromboxenes production...if both increase,the ratio will remain same...High dose aspirin has no effect on Prosta/ thrombx ratio...so it has no effect on platelet..so it can be used in Dengue,as it has no effect on bleeding,..

Dr-Abir Mashud
8y

DrTanvir Hasan তাহলে কেন আমাদের স্যাররা ডেঙ্গু তে aspirin ইউজ করতে দেন না??chikungunya তেও aspirin নিষেধ ..

DrTanvir Hasan
8y

কারো কাছে কি ডেংগু এর সর্বশেষ National guideline pdf হবে?

Abu Yousuf
7y

Thanks a lot for your informative, easy, excellent presentation of dengue.

Kawsar Uddin
7y

Thanks a lot.

Ruhul Amin
8y

With courtesy share kora jabe?

Kawsar Uddin
8y

Sure.

Israt Zahan
7y

khb sndr likhso.amr ekta question ase.ane k bole even medical person o ase j peper pata or green pepe khele platelet naki bare?south indian doctor r sri lankan doctor suru krsen ei practice.ami etar scientific explanation ase kina jante chai.

Kawsar Uddin
7y

এশিয়ান ট্রপিক্যাল বায়োমেডিসিন এ এরকম কিছু স্টাডি আছে পেপের পাতার ব্যাপারে। শুধু পেপে না আরো কিছু গাছের ব্যাপারেও আছে৷ দেখা গেছে প্লেটিলেট কাউন্ট বাড়ছে, পাশাপাশি মাইক্রো অর্গানিজম একটিভিটিও কমছে। অনেক ক্ষেত্রেই ইফেক্টিভ, যদিও এটা পুরোপুরি আবিষ্কার হয়নি কিভাবে সে এই কাজগুলো করে। আর তাই প্রচলিত গাইডলাইনে এ ব্যাপারে তেমন কিছু বলা হয় না। পেপে হজম শক্তি বাড়ায়, এক্ষেত্রে পেপের প্যাপেইন, কাইমো প্যাপেইন ভূমিকা পালন করে। এর সাথে প্লেটলেট বাড়ার সম্পর্ক থাকতে পারে। গবেষণা চলছে, সামনে হয়তো জানতে পারবো।

Samata Shoroni
7y

actually bare and valoi upokari.amr sister keo diyechi.it works magically..

Samata Shoroni
7y

my sister is also attacked for 5days.her platelet count was 80000/mm3 yesterday. hb% 10.5.gm/dl.but the problem is her menstruation is going on and there is huge bleeding.and she is also a diabetic patient.uncontrolled. in hospital they gave her normens.but my confusion is doesn't normens increase blood glucose?? she developed urticaria.. and she has hepatomegaly.. I want to knw about the prognosis and wht should we do.. pls ..waiting for reply..

Kawsar Uddin
7y

Sorry for delayed notification to me. Hopefully your sister is well now. As far I know normens doesn't increase blood glucose, but may cause urticaria. Diabetes should be controlled here by insulin, excessive menstrual bleeding should be compensated by transfusion.

Mutah Ara Begum
8y

ছোটভাই , কে বলেছে তুমি জান না , অনেক সুন্দর লিখেছো ।লিখা টা পাবলিক করে দাও কারন Dengue is now also public headache !

Kawsar Uddin
8y

ধন্যবাদ ম্যাম।

Mutah Ara Begum
8y

Kawsar Uddin স্বাগতম ।

Mohammad Momtazul Hoque Mukta
8y

জমা কিন্তু পরিস্কার পানি। নোংরা পানিতে এডিস মশা ডিম ছাড়ে না।

Kawsar Uddin
8y

Thank you Sir. But a recent study told that the aedes mosquito can lay eggs in clean or muddy water that has been stagnant for six days. Davidson also says only 'standing water'.

Mohammad Momtazul Hoque Mukta
8y

Kawsar Uddin যদি ছয়দিন পানি জমা থাকে তবে উপরের পানি পরিস্কারই দেখা যাবে।

Rasul Amin
7y

Kawsar Uddin Aedes mosquito কেনো পরিস্কার পানিতে ডিম পারে কেন দিনে কামড়ায় রাতে কামড়ায় না? কেন প্লাটিলেট কমে?

Rafi Doly
8y

2 to 3 days a NS1 dia dengue diagnosis korlam ....tarpor jano platelet count na koma Ar jonno Ki kono advance care nia jay

Kawsar Uddin
8y

only supportive care, if required then intensive care support.

Mahmuda Khanum Siddiqua
8y

Want to copy paste .

Kawsar Uddin
8y

Thanks mam. You can share it from my timeline.

Atia Afroza
7y

Big boss

Kawsar Uddin
7y

thanks Apu

Unknown
7y

Valo laglo.. NS 1test ki sob hospital a available

Kawsar Uddin
7y

সব জায়গায় হয় না।

Unknown
7y

Bhai cumilla kon hospital a koray

Md Ashraful Haque Babon
8y

*

Kawsar Uddin
8y

Thanks

Parveen Akhtar
7y

ভাল লাগল

Kawsar Uddin
7y

ধন্যবাদ।

Farhana Mitu
8y

NS 1 antigen fever ar kotodin por pirjonto positive take? Kawsar Uddin sir plz ans

Kawsar Uddin
8y

যতদিন জ্বর ততদিন পর্যন্ত পজিটিভ থাকতে পারে। জ্বর সাধারণত ৯/১০ দিনে কমে যায়, এরপর ডেঙ্গুর অন্যান্য ফিচার হয়তো থাকবে, কিন্তু NS1 নেগেটিভ হয়ে যেতে পারে।

Mohammad Matiur Rahman
8y

NS 1 one of the most reliable test for Dengue fever. It has 92.3% sensitivity and 100% specificity. Can be done very fast ( 15 to 30 minutes). Positive from day one to 9 th day ( some author said upto 7 days)

Delwar Hossain
8y

Excellent written Kawsar! All the best wishes

Suman Ghosh
8y

Authentic post Thank u.

Habiba Sultana Habiba
8y

Share kora jabe ki?

Kawsar Uddin
8y

sure.

Mizanur Rahman Fahim
8y

আপনি বস ভাইয়া

Faruk Ahmed
7y

সাবলীল ভাষা

Kawsar Uddin
7y

ধন্যবাদ স্যার।

Rezowana Bente Rowshon
8y

গত বছর অক্টবরে বাবার ডেঙ্গু ধরা পরলো।প্ল্যাটিলেট কাউন্ট হয়ে গেসিলি ২৯ হাজার।আমি দিন রাত সৃষ্টিকর্তাকে ডাকি।আমার আশেপাশের লোকজনের এমন একটা ভাব ছিলো ধুর ডেঙ্গুই তোহ এ আর এমন কি।অথচ এই ডেঙ্গুই কত মরণঘাতি হতে পারে।

Afsara Tasnim
8y

Onek valo likhesen vaia.. thanks a lot.. with courtesy share korchI..

Shamim Mohafiz
8y

হে নমরুদ, তোমার কারনে কেনো মশা আসিল

Jahir Uddin Mahmud
8y

Nice informations. .thanks

Mahmudul Hasan Sumon
8y

share দিচ্ছি।

Fahreen Hannan
8y

Very informative post

Urmee Shoukat Ara
8y

valo likhechen.

Mohammad Arifur Rahman
8y

Nice post .

Mominur Rahman
8y

Excellent

Ayesha Akter
8y

inspired.

Jamil Reza
8y

Expecting a post from you. Thank you.

Md. Mahmudul Hasan
7y

sir, share dilam

Wasif Hossen
7y

Awesome

Najmus Sakib Shahaad
7y

share dicchi

Kawsar Uddin
7y

Ok