#হাবিজাবি_১৬৮
#DM_in_COVID
C: Canagliflozin
D: Dapagliflozin
E: Empagliflozin
এই ওষুধগুলো oral anti-diabetic drug (OAD)। বেশ ভাল ওষুধ, cardio-protective.
hypoglycemia করে না
weight gain করে না
fluid overload করে না
তাই যাদের heart এর সমস্যা আছে, heart failure আছে তাদের Type 2 DM এর চিকিৎসায় এটি নিঃসন্দেহে বেশ ভাল একটি ওষুধ।
এরা হল SGLT2 inhibitors
SGLT2: Sodium Glucose Linked Type 2
এই SGLT2 transporter channel থাকে nephron এর proximal convoluted tubule (PCT) এ।
আর এর বড়ভাই SGLT1 থাকে proximal small intestine (PSI) অর্থাৎ duodenum jejunum এ।
SGLT 1 এর কাজ PSI lumen থেকে glucose absorption করা।
SGLT2 এর কাজ PCT lumen থেকে glucose re-absorption করা।
এই channel গুলো co-transport channel, অর্থাৎ সাথে আরো কিছু একটা absorption হয় - সেটা হল sodium.
সারাদিনে আমরা প্রচুর কার্বোহাইড্রেট খাই খাই, কারণ এটা আমাদের শরীরে শক্তির প্রধান উৎস এবং আমাদের brain প্রধাণত এটার উপরই নির্ভরশীল। আর একটা গুরুত্বপূর্ণ অর্গান Heart কিন্তু এটার উপর নির্ভরশীল না, শক্তি উৎপাদনে সে মূলত ব্যবহার করে fatty acid.
আমাদের প্রতিদিন 180 gm glucose লাগে, প্রয়োজন আরো বেশি 2-4 gm/kg/day করে, কিন্তু আমরা খাই বেশ বেশি। 180 gm glucose রক্তে থাকলে আমাদের body building protein fat গুলো intact থাকে, তার চেয়ে কম খেলে এগুলো ভেঙেই gluconeogenesis হয়ে গ্লুকোজ সাপ্লাই রক্তে আসে। আর এভাবেই অনেকেই ডায়েট কন্ট্রোল করতে গ্লুকোজ কম খেয়ে protein fat breakdown করে ওজন কমায়, যার নাম হল কিটো ডায়েট। শব্দটা কিটো ডায়েট কেন?
কিটো ডায়েট এইজন্য বলা হয়, কার্বোহাইড্রেট এর অভাবে এনার্জির চাহিদা মিটাতে তখন বেশি বেশি fat breakdown হয়, আর তা থেকে প্রচুর fatty acid তৈরি হয়, যা থেকে তৈরি হয় Keto acid. আর এ কারণেই এর নাম হয় Keto diet.
কিটো ডায়েট ওজন কমানোর ভাল উপায় হতে পারে, কিন্তু মাত্রাতিরিক্ত Keto acid শরীরের জন্য ক্ষতিকর, যেমন Type 1 DM এ এই Ketone body গুলোর excess accumulation এর জন্য হয় Diabetic ketoacidosis.
কিটো ডায়েট নিয়ে আলোচনা বাদ, এবার আসল কথায় আসি। SGLT2 inhibitors CDE drug গুলো SGLT2 receptors কে inhibit করে কিডনিতে Glucose reabsorption কমায়, আর এভাবেই কমে blood glucose.
যে,কোন anti-diabetic drug এর মূল উদ্দেশ্য glucose কে cell এর মধ্যে ঢুকানো, আর এটা তারা করে insulin বাড়িয়ে বা insulin resistance কমিয়ে, যেমনঃ
যাদের inulin কম, তাদের জন্য artificial insulin, insulin secretagogue - যেমন sulphonylurea (Glimepiride) DPP4 inhibitors (Gliptin), meglitinides (Repaglinide) যারা insulin secretion বাড়ায়।
আর যাদের insulin resistance বেশি তাদের resistance কমানোর জন্য Biguanides (Metformin), Thiazolidinediones (Rosiglitazone), exercise, ইত্যাদি ব্যবহার করা হয়।
এবার একটা গল্প শুনি।
বখাটে ছেলে মন্টু (glucose), যে ঘরে (cell) না থেকে শুধু বাইরে (blood) থাকে আর বিশৃংখলা (vascular complications) করে বেড়ায়। তাকে বিয়ে (insulin) দেয়া হল। এখন সে বউয়ের (insulin) টানে ঘরে (cell) থাকে।
কিছুদিন পর বউয়ের আকর্ষণ শেষ (insulin resistance)। ঘরে বউ (insulin) থাকতেও সে এখন বাইরে বাইরে থাকে, আর বিশৃংখলা করে বেড়ায়। এবার পুলিশ (Metformin, Rosiglitazone, exercise) নিয়োগ দেয়া হল, পুলিশের ভয়ে (decrease resistance) সে এখন ঘরে (cell) যায়, বাইরে বিশৃংখলা কম হয়।
কিন্তু SGLT2 inhibitors গুলো অত ঝামেলার মধ্যে যায় না। এরা পুলিশ না, এরা হল RAB (Rapid action battalion), যারা মন্টুকে বাইরে দেখলেই ক্রস ফায়ারে (out of body) দিয়ে দেয়।
গল্প পড়ে হয়তো বুঝতে পারছি SGLT2 inhibitors গুলো গ্লুকোজকে নিয়ন্ত্রিত উপায়ে কিডনির মাধমে শরীর থেকে বাইরে বের করে ডায়বেটিস নিয়ন্ত্রণ করে। কিন্তু এতে ঝামেলা কি কি হতে পারে?
glucose এর অভাবে tiredness, weakness ডেভেলপ করতে পারে। আর সেটা compensate করতে protein fat breakdown হয়ে rapid weight loss হতে পারে।
glucose হল একটা osmotic diuretic যা urine volume বাড়াবে, রোগী ঘনঘন মূত্র বিসর্জনে যাবে - polyuria হবে - হবে dehydration - hypotension.
glucose একা loss হচ্ছে না, তার সাথে Na loss হচ্ছে।
যে glucose এর urine এ থাকার কথা না সে glucose এখন urine এ বের যাচ্ছে, তাও অনেক বেশি পরিমাণে। এতে urine এ থাকা ব্যাকটেরিয়াগুলোর পোয়াবারো - বাড়বে UTI, candidiasis এর ঝুঁকি।
ফাইনালি, glucose ইউরিন এর সাথে বের হয়ে যাওয়ার জন্য রক্তের glucose কমে DM কন্ট্রোল হলেও glucose বাড়ায় এমন হরমোনগুলো (যেমনঃ glucagon) বেড়ে যাবে, ফলে rapid breakdown of protein fat হবে যার লক্ষ্য gluconeogenesis প্রক্রিয়ায় glucose উৎপাদন বাড়ানো। কিন্তু এর ফলে normoglycemic ketoacidosis হতে পারে।
COVID-19 রোগী। আগের হার্টের সমস্যা আছে। SGLT2 inhibitors খেয়ে ডায়বেটিস নিয়ন্ত্রণে। কিন্তু এই ওষুধ এখন আপাতত কিছুদিন বন্ধ রাখতে হবে! কারণ কি?
কারণ উপরে বলছি, এরা
ketoacidosis করতে পারে
dehydration করতে পারে
hypotension করতে পারে
weakness বাড়াতে পারে
hyponatraemia করতে পারে
urine frequency বাড়াবে, রোগী বারবার মূত্র বিসর্জনে যাবে আর এতে বাড়বে রোগীর movement related SpO2 fluctuations, anxiety.
উপরের সবকিছু বিবেচনায় COVID-19 রোগীদের এই ভাল drug গুলো ডায়বেটিস নিয়ন্ত্রণে ব্যবহার আপাতত বন্ধ রাখতে হবে। বিকল্প বেস্ট সমাধান হল Insulin.
diabetic COVID রোগীদের SICK day rules হল,
S: Sugar control
I: Insulin treatment
C: Carbohydrate control
K: Ketones care
হাসপাতালে আমরা basal-bolus insulin ব্যবহার করি, যা বাসায়ও ব্যবহার করা যায়। বাসায় কেউ basal-bolus বা pre-mixed কোনটাই না নিতে চাইলে আপাতত SGLT2 inhibitors বাদ দিয়ে অন্য যে কোন oral drug ব্যবহার করতে পারে। তবে যেটাই ব্যবহার করুক, অবশ্যই strict control of DM.
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫