#হাবিজাবি_১৭২
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা।
Diabetes control in COVID
রোগীর T2DM, oral drug Metformin 500mg BD ও Sitagliptin 50mg BD তে নিয়ন্ত্রণে।
COVID-19 positive, severe case.
admitted into hospital, Dexamethasone শুরু করা হল।
oral drug বাদ দিয়ে insulin - basal, bolus combination দিতে হবে।
রোগীর body weight 80kg.
insulin dose calculate করেছি এভাবে, 0.2-0.4IU/kg/day.
অর্থাৎ 0.2/0.3/0.4 দিয়ে body weight কে multiply করতে হবে। কোনটা দিয়ে multiply করবো নির্ভর করছে রোগীর অবস্থা ও blood glucose level এর উপর। রোগী যদি steroid না পেত তবে আমি 0.2 দিয়ে 80kg কে multiply করতাম, 16 IU হত।
কিন্তু যেহেতু steroid পাচ্ছে তাই 0.3 দিয়ে 80kg কে multiply করলাম। 0.3*80=24 IU.
অর্থাৎ আমি রোগীকে দিনে মোট 24 IU insulin দিয়ে শুরু করেছি।
এখন এই 24 IU কে সমান দুই ভাগে ভাগ করতে হয়।
12 IU = bolus insulin
12 IU = basal insulin
bolus insulin দিনে 3 বার দিতে হয়। তাই 12 কে 3 দিয়ে ভাগ করলে হয়,
12/3 = 4 IU করে 3 বেলা, খাওয়ার আগে। দেয়ার পর অবশ্যই খাওয়াতে হবে - কারণ এটি hypoglycemia করে।
এবং basal insulin বাকি 12 IU, প্রতিদিন সন্ধ্যায় 1 বার, একটি নির্দিষ্ট সময়ে। খাওয়ার আগে বা পরে দেয়া যায় - কারণ এটি hypoglycemia করে না।
অর্থাৎ, ফাইনাল প্রেসক্রিপশন,
bolus insulin
4+4+4, before meal
basal insulin
0+0+12, at evening
শুরু করার পর regular before and after meal blood glucose monitoring শুরু, কিন্তু ভাল নিয়ন্ত্রণে আসছে না।
তাই ডোজ বাড়াই এভাবে, bolus 2 করে যোগ করেছি breakfast ও lunch এ, রাতে hypoglycemia হতে পারে তাই dinner এ সে অপেক্ষা 2 কম রেখেছি।
আর basal হল এই 3 বার bolus এর যোগফল।
অর্থাৎ,
bolus insulin
6+6+4, before meal
basal insulin
0+0+16, at evening
তারপরও নিয়ন্ত্রণে আসছে না। একটি কথা মনে রাখতে হবে, steroid চলাকালীন diabetes নিয়ন্ত্রণ একটি সময়সাপেক্ষ ও কঠিন কাজ, ধৈর্য্য ধরে আগাতে হবে। তাই আবার আগের মত বাড়িয়েছি,
অর্থাৎ,
bolus insulin
8+8+6, before meal
basal insulin
0+0+22, at evening
আলহামদুলিল্লাহ, blood glucose এখন বেশ ভাল নিয়ন্ত্রণে। চলতে থাকলো এভাবে।
এরমধ্যে steroid treatment duration শেষ হয়ে গেল। তার পরদিন সকালে FBS দেখি 3.5, বুঝতে পারলাম steroid বন্ধ করায় glucose কমে যাচ্ছে। এখন তাই করণীয় insulin এর ডোজ কমানো। আগে যেমন 2 করে বাড়িয়েছিলাম, এখন তাই 2 করে কমাতে থাকলাম।
অর্থাৎ,
bolus insulin
6+6+4, before meal
basal insulin
0+0+16, at evening
এখনো glucose level কম, তাই আরো 2 করে bolus কমিয়ে দিলাম,
অর্থাৎ,
bolus insulin
4+4+4, before meal
basal insulin
0+0+12, at evening
glucose level এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, কোন hypoglycemia নেই।
এভাবেই চলছে এখন। কতদিন চলবে, কমপক্ষে আরো 4 সপ্তাহ। এরপর insulin বাদ দিয়ে oral drug এ চলে যাবো ইনশাআল্লাহ।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫
একাডেমিক কো-অর্ডিনেটর, পোস্টগ্রাজুয়েট এডুকেশন, প্ল্যাটফর্ম একাডেমিয়া।


