Habijabi Logo

হাবিজাবি-৪৫

infectiousgastroenterology
**************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
6 min read
September 23, 2018 at 9:11 AM
210 comments
No media

#হাবিজাবি_৪৫

#Enteric_fever

যে টেস্টের রিপোর্ট দেখলেই বিরক্তি উদ্রেক হয় সেটা widal test. বিশেষ করে গ্রাম-গঞ্জে এমনকি শহরেও হর হামেশা শুধু এই টেস্ট দিয়েই অনেকে টাইফয়েড (entetic fever) ডায়াগনোসিস করেন, বিশেষ করে হাতুড়ে শ্রেণী! সে এক বিচিত্র কারবার! যদিও অনেকে জানে যে এটি non specific টেস্ট, তবুও সেটি বিলুপ্ত না হয়ে এখনো বহাল তবিয়তে টিকে আছে কিছু মানুষের কল্যাণে! widal test এর মাধ্যমে salmonella তে যে H antigen (flagellar) ও O antigen (somatic) ডিটেক্ট করা হয় তেমন এন্টিজেন আরো অনেক ব্যাকটেরিয়ার আছে, যার ফলে প্রায়ই এটা false positive রেজাল্ট দেয়।

Enteric fever কেন বলে?

বলা হয় এই জন্য - এই fever এর জীবাণু বসবাস করে বিভিন্ন প্রাণীর enteron (gut) এ, ছড়ায় enteron থেকে অর্থাৎ feco oral রুটে, এটাক করে প্রথমে enteron কে, আর enteric symptoms ই বেশি থাকে!

Enteric fever এর কারণ দুটো Bacteria:

Salmonella Typhi - টাইফয়েড

Salmonella Paratyphi A & B - প্যারাটাইফয়েড

এরা আক্রমণ করলেই যে fever হবে বিষয়টা এমন না। তারা gut mucosa ক্রস করে যদি সিস্টেমে আসে, অর্থাৎ invasive salmonella হয় তবেই fever হবে। সব salmonella strain কিন্তু invasive না, যারা invasive তাদের এটাকের ১০-১৪ দিন পর সাধারণত জ্বর আসে, তাই এটাই তাদের incubation period.

ব্যাকটেরিয়া gut থেকে system এ এসে সংখ্যাবৃদ্ধি করে - হয় bacteraemia, আর এরপরই fever. ব্যাকটেরিয়ার সংখ্যা যত বাড়তে থাকে - জ্বর ও তত বাড়তে থাকে। আর এ কারণেই typhoid fever হয় step ladder প্যাটার্নের এবং continuous fever, অর্থাৎ জ্বর আস্তে আস্তে ৪-৫ দিন ধরে বাড়তে থাকে (insidious), আবার আস্তে আস্তে কমতে থাকে!

এই জ্বরে bacteraemia এত বেশি হয় যে neutrophil গুলো তাদের সাথে পেরে ওঠে না, ফলে neutrophil মরতে মরতে সংখ্যা কমতে থাকে - তাই রক্তে হয় neutropenia, আর পায়খানার সাথে যায় leucocytes.

জ্বরের সাথে malaise, headache, myalgia বিশেষ করে limb pain, relative bradycardia - relative কারণ জ্বর থাকা সত্ত্বেও bradycardia, এসব থাকে।

রোগের শুরুতে প্রথম সপ্তাহে আমরা তাই এসব symptoms পাবো, প্লাস CBC তে neutropenia পাবো, প্লাস যেহেতু bacteraemia যেহেতু blood culture পজিটিভ হবে!

প্রথম সপ্তাহ শেষে ব্যাকটেরিয়াগুলো রক্তে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবে, ফলে তৈরি হবে bacterial emboli - যারা superficial capillary ব্লক করে Rose Spot rash করবে, সাথে করতে পারে epistaxis.

যেহেতু ব্যাকটেরিয়ারা ক্লান্ত, তাই বিশ্রাম নিতে তারা তারপর আশ্রয় নেবে শরীরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে lymphoid tissue গুলোতে। lymphoid tissue সবচেয়ে বেশি থাকে intestine এ Peyer's patch ও lymphoid follicle হিসেবে। যেখানে ব্যাকটেরিয়া আশ্রয় নেওয়ার ফলে সেগুলো ফুলেফেঁপে উঠে। ileocecal junction এর lymphoid follicle গুলো ফুলে উঠায় পায়খানা আর সহজে বের হতে পারে না, হয় constipation.

কিন্তু ছোট শিশুদের ক্ষেত্রে lymphoid follicle গুলো ততটা developed না, তাই সেগুলো ফুলে উঠে constipation হওয়ার চান্স নাই, অর্থাৎ শিশুদের constipation হয় না।

বড়দের constipation এর পর এবং শিশুদের শুরুতেই ব্যাকটেরিয়াগুলো intestinal mucosa কে নষ্ট করা শুরু করে, হয় mucosal ulceration - যার ফলে mucosa এর absorptive power ক্ষতিগ্রস্ত হয়, ফলে হয় diarrhoea ও vomiting.

ডায়রিয়া শুরু হলে ব্যাকটেরিয়াগুলো পায়খানার সাথে বাইরে বের হতে শুরু করে, ফলে stool culture পজিটিভ হয়।

আর এ কারণেই টাইফয়েডের শুরুর দিকে blood culture পজিটিভ হলেও, stool culture পজিটিভ হয় পরের দিকে, তারও বেশ পরের দিকে কিছু ব্যাকটেরিয়া urine এর সাথে বের হয় - হয় পজিটিভ urine culture.

mucosal ulceration খুব গভীর হলে হতে পারে intestinal perforation ও haemorrhage.

আমরা জানি spleen ও একটা lymphoid organ, তাই ব্যাকটেরিয়াগুলো সেখানেও যায় বিশ্রাম নিতে - হয় splenomegaly, হাত দিয়ে palpate করা যায়।

বিশ্রাম শেষ হলে দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে ব্যাকটেরিয়াগুলো তাদের পূর্ণ শক্তি নিয়ে সদলবলে বের হয় আবার সিস্টেমকে আক্রমণ করতে! ফলাফল ভয়াবহ, করে অসংখ্য titis - nephritis, myocarditis, cholecystitis, osteomyelitis, meningitis, etc. ফাইনালি coma & death!

এটা মনে করার কোন কারণ নেই যে complication শুধু দ্বিতীয় সপ্তাহের শেষেই হবে। যদি প্রথম সপ্তাতেই bacteraemia মাত্রাতিরিক্ত হয়, complications তখনও হতে পারে!

তবে সুখের বিষয় হল, এতসব complications কিছুই হবে না যদি সময়মত রোগ ধরে চিকিৎসা করা যায়।

প্যারাটাইফয়েড কি?

টাইফয়েড এর মতই, শুধু পরিমাণে অল্প। যেমন- অল্প সময়ে প্রকাশ পায়, অল্প জ্বর, অল্প কমপ্লিকেশন, অল্প দিনে ভাল হয়। শুধু একটা জিনিস বেশি, আর তা হল Rose spot rash.

রোগ ধরবো কিভাব?

সেসব কিন্তু অলরেডি পড়া হয়ে গেছে!

sign symptoms কি থাকবে জেনেছি। খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্নতার হিস্ট্রি নিতে পারি।

আর টেস্ট, জ্বরের

প্রথম সপ্তাহ হলে CBC, Blood Culture.

দ্বিতীয় সপ্তাহ হলে Stool Culture.

তৃতীয় সপ্তাহ হলে Urine Culture.

সিরিয়াল মনে রাখা যায় এভাবে,

বাসু - BASU

B- Blood culture (Gold standard)

A- Antibody titre (Widal test - obsolete)

S- Stool culture

U- Urine culture

চিকিৎসা কি হবে?

এখানেও সেই পুরান কাসুন্দি! অনেকেই যা দিয়ে শুরু করেন তা হল Ceftriaxone বা Cefotaxime. খুবই কার্যকর, কিন্তু এগুলো দেয়া মানে শুরুতেই মশা মারতে কামান দাগার মত অবস্থা! complicated case এ এটি indicated.

salmonella হল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তাই শুধু এদের বিরুদ্ধে কার্যকর এমন এন্টিবায়োটিক যেমন,

Chloramphenicol (আজকাল দেওয়া হয়না, bone marrow suppression, aplastic anaemia, hypersensitivity reaction করে)

Co-trimoxazole (এটাও আজকাল দেওয়া হয়না, sulphur আছে তাই অনেক বেশি hypersensitivity reaction করে)

Ampicillin (এটাও দেওয়া হয়না, আগে দেওয়া হত। দু একটা কোম্পানির আছে)

Ciprofloxacin (খুবই কার্যকর, কিন্তু ইচ্ছেমত খাওয়ায় অনেকের ক্ষেত্রেই রেজিস্ট্যান্ট)

Azithromycin (Ciprofloxacin রেজিস্ট্যান্ট হলে এটা দেয়া হয়, তবে খুব একটা কার্যকর না)

Cefixime (আজকাল বেশ ব্যবহার হচ্ছে। বেশ কার্যকর, আর injectable Ceftriaxone এর একটা ভাল বিকল্প third generation cephalosporin এটি. orally দেয়া যায়, তাই uncomplicated case এ শুরুতে এটিই indicated.

★ ওষুধ দিতে হবে ১৪ দিন!

চিকিৎসা শেষে রোগী এখন সুস্থ, তবে একটা ঝামেলা আছে! এ ঝামেলা সবার ক্ষেত্রে না, ৫% রোগীর ক্ষেত্রে বিশেষ করে যাদের cholecystitis ডেভেলপ করে তাদের GB এর মধ্যে Salmonella ঘাপটি মেরে বসে থাকে। যদিও রোগীর কোন ক্ষতি করে না, তবে তার পায়খানার সাথে অল্প অল্প করে বাইরে বের হতে থাকে। অর্থাৎ রোগী অন্যদের জন্য chronic carrier হিসেবে কাজ করে। এক্ষেত্রে রেজিস্ট্যান্স না থাকলে ১ মাসের জন্য ciprofloxacin দিলে ভাল ফল পাওয়া যায়, বা যেসব এন্টিবায়োটিক bile এ বেশি secretion হয় যেমন cefoperazone দিলে GB salmonella মারা যেতে পারে। এতেও কাজ না হলে cholecystectomy করতে হয়!

Prevention is better than Cure, এই নীতিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ভালভাবে হাত ধুতে হবে, স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতে হবে, খাবার ঠিকভাবে রান্না করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে, তবেই অনেক ভাল থাকা যাবে।

পাশাপাশি এর কিছু vaccine ও আছে যা ২ বছরের পর থেকে দেওয়া যায়। polio, influenza এর মত typhoid এর vaccine ও দু ধরণের - live & killed. একবার নিলে ২-৩ বছরের জন্য ভাল থাকা যায়। অনেক দেশেই টাইফয়েড নির্মূল হয়েছে, তারা আমাদের মত টাইফয়েড প্রবণ দেশে আসার আগে শরীরে vaccine দিয়ে আসে। আশা করছি ঠিকঠাক হাইজিন মেইন্টেইন করতে সক্ষম হলে একদিন আমরাও enteric fever মুক্ত হব! ধন্যবাদ

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Enteric feverTyphoidSalmonella typhiRelative bradycardiaRose spotsWidal test

Comments (210)

Swagata Howlader
7y

upazilla te ki blood,stool, urine cs hoi ? na hole upazillai kivabe enteric fever diagnosis korbo ?

Kawsar Uddin
7y

history ar clinical features dekhe.

JF Jannat
7y

upazilla te widal test hoy ki?

Kawsar Uddin
7y

JF Jannat hoy Apu.

JF Jannat
7y

Kawsar Uddin vaia,off topic,upazila te ki kono rokom culture sensitivity e hoy na?mane antibiotic jodi C/s dekhe deyar proyojon pore sekhettre ki kora hoy?

Kawsar Uddin
7y

JF Jannat hoy na Apu. Zilla sohore pathate hobe proyojone.

JF Jannat
7y

Kawsar Uddin thanks vaia.

Md Kabir Hossain
7y

একবার রক্তে পজিটিভ হবার পর চিকিৎসা শেষে কিভাবে বুঝবো, এবার চিকিৎসা বন্ধ করা যায় কিংবা কমপ্লিকেশন মুক্ত হতে পেরেছি।

Kawsar Uddin
7y

সিম্পটম থাকবে না। BASU হিসেবে 3rd 4th week এ stool urine negative আসবে।

Md Kabir Hossain
7y

Kawsar Uddin Thanks

Rupa Noor
7y

Excellent but one thing..... Relative bradycardia in case of enteric fever

Kawsar Uddin
7y

Thanks Mam. Yes, here is relative bradycardia, but I don't know it's exact mechanism how bradycardia occurs instead of fever!

Mahmudul Hassan Khan
7y

Relative bradycardia is found in a wide variety of infectious and noninfectious diseases. The pathogenesis remains poorly understood with proposed mechanisms including release of inflammatory cytokines, increased vagal tone, direct pathogenic effect on the myocardium, and electrolyte abnormalities.

Atik Rahman
7y

এই এন্টেরিক ফিভার অনেক পেইন দিসে, রোগী হয়ে না, ডাক্তার হয়ে পেইন পাইসি। এর শুরু থেকে শেষ পর্যন্ত বৈচিত্র, আর সবগুলা কথা গুছিয়ে লেখা থাকেনা। পোস্টটা অনেক কাজে দিল। কিন্তু, পেরিফেরি তে কি ব্লাড কালচার হয়? আর cbc এর রিপোর্ট ও confusing হয়। সেক্ষেত্রে তো widal test সাহায্য করতে পারে। কিন্তু এই widal test er interpretation টা অনেক ঝামেলার লাগে, অনেকবার পরেছি কিন্তু সহজে হজম হচ্ছেনা জিনিসটা৷ কেউ কি সহজ ভাষায় বুঝিয়ে দিবেন? thnx in advance

Jasim Uddin
7y

Atik Rahman জ্বরের ১সপ্তাহ পর widal test নেগেটিভ হলে এন্টেরিক ফিভার এক্সক্লুড বলা যাবে?

JF Jannat
7y

আমিও widsl test interpretation টা জানতে চাই। আর single test /confirmatory test কোনটা? পরিশেষে choice of antibiotic কি?

Atik Rahman
7y

vai, ei widal test onk complex lage amr kase. etar full interpretation ta kew sohoje bujhai dile vlo hoy

Momtazur Rayhan Shumit
7y

WHO discourages this WIDAL Test...

Kawsar Uddin
7y

না করাই ভাল। ক্লিনিক্যাল সিম্পটমস দেখেন, কালচার না হলে তুলনামূলক ভাল কোথাও থেকে CBC করান। আর widal যদি করাণ তো জ্বরের এক সপ্তাহ পর করান, নর্মাল থেকে টাইটার চার গুণ রাইজ করলে সিগনিফিকান্ট।

JF Jannat
7y

Kawsar Uddin vaia,একটা titre rise করলেই কি typhoid বলব?

Kawsar Uddin
7y

JF Jannat thanks Apu. you have to co-relate with clinical scenarios whatever the titre is, one or two doesn't matter.

JF Jannat
7y

Kawsar Uddin ভাইয়া ধন্যবাদ। আমি একটা titre 2 fold rise এ ও typhoid Rx dite dekhsi.

Manifa Afrin
7y

Do u know the cost of future. Practically only 0-60% pt show culture positive. Now most doctors have no time to examine pt. So inv is the best policy. Vaccine is not so effective in BD, because organisms r in water, water purified system day by day deteriorating. So ur bookish knowledge is ineffective, only for exam. U can be post graduate but pt can't relay on u.

JF Jannat
7y

Manifa Afrin mam then plz tell by which inv we can dx a case of typoid fever?

Kawsar Uddin
7y

Manifa Afrin Mam, please enlighten us with your examination findings which weren't included here.

Ratul Iqbal
7y

যেহেতু ৬০% কালচার পজিটিভ, তার মানে অন্তত ৬০% রোগীকে সঠিক ডায়াগনোসিস করা যাচ্ছে অন্তত, তাই না? ডাক্তার-রোগী, দুজনের জন্যই এই নিশ্চিত হওয়াটা জরুরী। pcr ছাড়া আর কয়টা ইনভেস্টিগেশন ১০০% পজিটিভ? সব অসুখ তো তাহলে ক্লিনিক্যালিই ডায়াগনোসিস করা যায়, ইনভেস্টিগেশন সিস্টেমের কি দরকার ছিল? আমি জানি না আপনি কতটা সিনিয়র, কিন্তু যে ভয়াবহ অশ্রদ্ধামূলক ভাষায় কমেন্ট করেছেন, তা আপনার সিনিয়রিটির জন্যই অসম্মানের। সম্মান দিলে তা কখনো কমে না।

Atiq Muhammad Zaman
6y

আমি রাতুল ইকবাল এর সাথে একমত। প্রতিবাদ করার ভাষাটা ভাল হয়নি। widal test কে কালচারের সাথে তুলনাই করা যায়না। কালচারের খরচ ৬০০-১০০০ টাকা। সরকারিতে নিশ্চয় আরও কম।

Mahmudur Rahman
7y

thanks a lot for excellent explanation. how can we diagnose chronic carrier state in asymptomatic cases? is there any treatment procedure in stead of elective cholecystectomy regarding chronic carrier state?

Kawsar Uddin
7y

thanks for your question. if there is residual load of bacteria and developed an asymptomatic chronic carrier state, then after a certain period of time they will come out of the body via bile with stool. So you may do periodic stool culture to exclude it out. If it is found then you can prescribe Ciprofloxacin for 1 month, and repeat stool culture thereafter.

Mahmudur Rahman
7y

thanks a lot vaia.hope you will continue this kind of academic discussion .i have another question.should we do stool culture after completing treatment duration of enteric fever?

Tuhibur Rahman Tusher
7y

একটুখানি পড়াশোনার আড়ালে পুরো টপিক্স এভাবে অতি সরল ভাষায় গলাধঃকরণ করিয়ে দেয়ার এই প্রচেষ্টা চলতে থাকুক। অসংখ্য ধন্যবাদ ভাই।।

Ratul Iqbal
7y

Chloramphenicol, cotrimixazole, ampicillin বন্ধ করা হয়েছিল মূলত রেজিস্ট্যান্স এর জন্য। তবে ইদানিং বেশির ভাগ কেসে Cotrimoxazole আবার সেনসিটিভ। এটা গুরুত্বপূর্ণ কারণ খুব শীঘ্রই cephalosporin ও রেজিস্ট্যান্ট হয়ে যাবে, যেভাবে যত্রতত্র ব্যবহার হচ্ছে। আর এন্টিবায়োটিক অবশ্যই ব্লাড কালচার ছাড়া দেয়া উচিত না অন্তত এই ক্ষেত্রে।

Kawsar Uddin
7y

ধন্যবাদ ভাইয়া মূল্যবান মন্তব্যের জন্য।

MD Shahid
7y

Good job, may Allah help u to continue your easily palatable presentation

Kawsar Uddin
7y

Thanks Sir.

তাজ নূর সেঁজুতি
7y

Step ladder pattern ta bujhte pari nai.1st a barbe thn kombe ,etake step ladder kan bolchi?ei nam kan holo? #kawsar uddin .ektu bujai diben plz

Kawsar Uddin
7y

জ্বর ladder বা মইয়ের মত step by step উপরের দিকে উঠতে থাকে। অর্থাৎ আজকের থেকে কাল বেশি, কাল থেকে পরশু বেশি, এভাবে চলতে থাকে। চিকিৎসা শুরুর পর আবার কমার সময়ও একই দশা। একবারে না কমে, আস্তে আস্তে কমে মই দিয়ে নিচে নেমে আসবে।

তাজ নূর সেঁজুতি
7y

Thank you

Baapon Shahriar Parvez
7y

লেখাটা পড়ে এতই ভালো লাগলো যে কি বলবো। টাইফয়েড নিয়ে চারপাশে এত দুই নাম্বারি, এত এত ব্যাবসা, এত এত ভুল ডায়াগনসিস দেখতে দেখতে হতাশ.. আপনাকে অনেক ধন্যবাদ।

Kawsar Uddin
7y

Thanks a lot for reading patiently.

Nishat Anjum Nourin
7y

Carrier state diagnose korbo kivabe? Ki investigation krte h e? Thankyou in advance

Kawsar Uddin
7y

thanks for your question. if there is residual load of bacteria and developed an asymptomatic chronic carrier state, then after a certain period of time they will come out of the body via bile with stool. So you may do periodic stool culture to exclude it out.

Manashi Bose
7y

chronic carrier state diagnosis krbo kivabe and elective cholecystectomy sara r ki Rx dya jabe?

Kawsar Uddin
7y

thanks for your question. if there is residual load of bacteria and developed an asymptomatic chronic carrier state, then after a certain period of time they will come out of the body via bile with stool. So you may do periodic stool culture to exclude it out. If it is found then you can prescribe Ciprofloxacin for 1 month, and repeat stool culture thereafter.

Manashi Bose
7y

Kawsar Uddin thank u

Anisul Hoque
7y

"ICT for Salmonella" টেস্ট টা খুব ব্যবহার হয় ইদানিং। এটার sensitivity /specificity কেমন?

Kawsar Uddin
7y

it's a good test. It give results very fast. Some says 100% sensitive & 80% specific. But still it is not the main test, rather a complementary test to blood culture and widal test.

Muhammad Nurul Huda Khan
7y

* How to exclude GB Storage of bacteria?

Kawsar Uddin
7y

ধন্যবাদ ভাই। ব্যাকটেরিয়া GB থেকে মাঝেমাঝে পৃথিবীর আলো বাতাস খেতে বাইরে বের হবে পায়খানার সাথে। তাই ক্লিনিক্যালি সুস্থ কিন্তু আগে টাইফয়েডে ছিল এমন কারো এই বিষয়টা নিশ্চিত হতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর stool culture করে দেখা যেতে পারে। কখন বের হবে তার কোন ঠিক নাই, ১ বছর পরেও হতে পারে।

আতাউর রহমান রুবেল
6y

Kawsar Uddin ভাইয়া, GB storage of bacteria থেকে কি আবার Typhoid fever recurrence বা ঐরকম signs, symptoms তৈরী হতে পারে?

Kawsar Uddin
6y

আতাউর রহমান রুবেল অবশ্যই হতে পারে। তাই অনেক সময় এক মাসের antibiotic prophylaxis দেয়া হয়।

আতাউর রহমান রুবেল
6y

এই ক্ষেত্রে কি এপ্রোচ typhoid fever এর মত নিবো প্রথমবার আমরা যেভাবে এপ্রোচ করি TF,এখানে কি Blood culture negative হতে পারে? জানার জন্য প্রশ্নগুলা করা। ধন্যবাদ ভাইয়া।

Kawsar Uddin
6y

আতাউর রহমান রুবেল GB তো একটা reservoir মাত্র। বাকি সবকিছু আগের মতই।

Homayun Shikdar Himu
7y

খুব সুন্দর হয়েছে। থ্যাংকস।

Kawsar Uddin
7y

ধন্যবাদ স্যার।

محمد شميم حسين
7y

অসাধারণ

Kawsar Uddin
7y

ধন্যবাদ ভাই

Badrul Alam
7y

Keep it up, good wishes

Kawsar Uddin
7y

Thank you Sir. Keep me in your prayers.

ডা. ময়নুল ইসলাম
7y

জাজাকাল্লাহ ভাই

Kawsar Uddin
7y

ফি আমানিল্লাহ।

Abir Imtiaz
7y

Kawsar uddin vai boss

Kawsar Uddin
7y

not at all, but thanks

Abir Imtiaz
7y

Kawsar Uddin সিরিয়াসলি আউটসান্ডিং।

মোঃ সামিউল ইসলাম রনি
7y

মন ভরে পড়লাম।অনেক কিছু স্মৃতির পাতা থেকে আবার মনে পরলো। বরাবরের মতই সুখাদ্য লিখনী।।।

Kawsar Uddin
7y

Thanks Bhai.

Hafiz Ahmed Faiaz
7y

ceftraixon ও ১৪দিন দিতে হবে? Kawsar Uddin

Kawsar Uddin
7y

১৪ দিন দেওয়া উচিৎ। কিন্তু অবশ্যই ১৪ দিন দিতে বিষয়টা এমন না। ৭ দিনেই অধিকাংশ ক্ষেত্রে ভাল হয়ে যায়, কিন্তু রেসিডুয়াল লোড কমাতে ১৪ দেওয়াটাই বেটার।

Dr-Mahmudul Hoque Bhuiyan
7y

Excellent writing....i hv a hope 4 the next generation doctors that they will find a new book with our mother language in this excellent writing by the heartiest effort like u....

Mahabubul Haque
7y

KHOOOOOB PORISROM ER FOSHOL EMON PRESENTATIN.THNKS DOC MAHBUB

Kawsar Uddin
7y

Thanks Sir. We are neighbours at Khalispur. Keep me in your prayers.

Arnob Shuvro
7y

অনেক অনেকদিন পর এরকম একটি সুন্দর করে গল্পের মত গোছানো লেখা পেলাম।ধন্যবাদ আপনাকে

Enamul Hoq
7y

Mrcp koreso...kunu branch a aso...onek palatable

Rifat Zaman
7y

অসাধারণ!!! আপনার লেখাগুলো বোঝার ও বোঝানোর জন্য খুব উপযোগী।বই আকারে হলে চমৎকার হয়

Kawsar Uddin
7y

ধন্যবাদ ম্যাম। ইচ্ছে আছে বের করার, দোয়া করবেন।

Rifat Zaman
7y

Kawsar Uddin , best wishes

অসীম বড়ুয়া
7y

আমার একটা পারসোনাল মতামত, বই বের করলে ট্রিটমেন্ট টা অন্তর্ভুক্ত না করার জন্য। এতে কোয়াকদের সংখ্যা এবং প্রসার আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

Monjurul Shohag
7y

·   · Follow Reply

Comment attachment
Kismat Ara Kazi
7y

Nice.

Kawsar Uddin
7y

ধন্যবাদ ম্যাম।

Shahana Shaheen
7y

Thanks

Kawsar Uddin
7y

Welcome Mam.

Farhan Imteaz
7y

Thanks a lot.

Kawsar Uddin
7y

pray for me.

Moniruzzaman Moni
7y

Nice Information

Prasenjit Sarker
7y

সহজবোধ্য ,...

Md Alamgir Hossain
7y

খুবই সুন্দর ও সাবলীল আলোচনা প্যাচ পরিষ্কার

Kawsar Uddin
7y

ধন্যবাদ।

Lokesh Chakraborty
7y

সহজেই সুন্দর

Kawsar Uddin
7y

thanks Sir

Ratan Chowdhury
7y

ধন্যবাদ।

Kawsar Uddin
7y

Welcome Sir.

Pushpita Polin
7y

Excellent

Kawsar Uddin
7y

ধন্যবাদ আপু।

Noshin Tabassum
7y

Excellent writing...

Kawsar Uddin
7y

thanks Apu

Maksudun Nahar
7y

Excellent

Kawsar Uddin
7y

thanks Apu.

Mozumder Golam Rabbi
7y

Your way of presentation is good

Kawsar Uddin
7y

Thanks Sir.

Kamrul Hasan
7y

চমৎকার

Promita Laboni Saha
7y

স্যার, ডাইরিয়া ২য় অংশ কি পোস্ট করেছেন?

Jannatul Ferdous Mitu
7y

pregnancy te drug of choice ki azithromycin r cefixime?

Kawsar Uddin
7y

Cefixime is more safe.

Jannatul Ferdous Mitu
7y

lactation period e o ki cefixime preferable?

Jannatul Ferdous Mitu
7y

1 more ques vaia,suppose karo wt.jodi 77 kg hoi tahole cefixime er dose hoi 1540 mg/day.tahole ki 2+0+2 for 14 days evabe dibo?

Waseka Akhter Jahan
7y

সুন্দর।

Kawsar Uddin
7y

ধন্যবাদ ম্যাম।

Oliul Dollar
7y

Ceftriaxon ki 2gm bd dose e dite hobe??

Kawsar Uddin
7y

সেরকম কিছু না। রোগীর শরীরের ওজন অনুযায়ী হিসাব করতে হবে। যেমন অন্য কিছু ক্ষেত্রে 50mg/kg/day হলেও, এক্ষেত্রে একটু বেশি 75mg/kg/day. এখন হিসেব করে নিন।

Oliul Dollar
7y

Kawsar Uddin tnx a lot

Oliul Dollar
7y

Kawsar Uddin inj. Ceftriaxon o ki 14 din dite hobe ????

Md Abdul Matin
7y

Excellent.

Kawsar Uddin
7y

Sir, thanks a lot.

Fatema Nasrin Pinkey
7y

thanks

Sumaia Rahman Parisa
7y

Thank you

Kawsar Uddin
7y

Welcome

Emad Uddin
7y

Dengue fever niye ekta post diben.

Abir Imtiaz
7y

Awesome

Mst Rahima Khatun
7y

Nice

Kawsar Uddin
7y

thanks Mam.

Masuduzzaman Ruman
7y

Its not easy to write a medical topic in such a way..... Excellent...

Kawsar Uddin
7y

thanks bhai. pray for me.

Faruk Ahmed
7y

গ্রামে blood culture হয় না,তাহলে Easy Dx কিভাবে হবে?Anyway,বেশ প্রাঞ্জল ভাষায় Enteric fever বনর্না করলা,চমৎকার!!

Kawsar Uddin
7y

ধন্যবাদ স্যার। হিস্ট্রি, ক্লিনিক্যাল পিকচারস দিয়ে যতটুকু করা যায়, ততটুকুতেই চিকিৎসা শুরু করতে হবে।

Ilham Imam
7y

widal test এর interpretation দিলে আরও ভাল হত,যেহেতু widal কেই প্রথমে দোষ দেওয়া হল। আর উপজেলায় culture or ICT not possible, সেখানে widal ই ভরসা।

Golam Kibria Chowdhury Rajib
6y

Widal এর যন্ত্রণায় পেরিফেরিতে ডাক্তারি করাই দায়!

Kawsar Uddin
6y

Golam Kibria Chowdhury Rajib ভাই এই রিপোর্ট দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। সাধারণ থেকে স্যাকমো নার্স, ২ দিনের জ্বরেই widal test করতে চায়। titre কোন বেড়ে একটু ডাবল হলেই হল, ব্যাস তার নাকি টাইফয়েড, আর হাতুড়ে স্যাকমোর পাল্লায় পড়লে সেফ্রট্রায়াক্সোন বিডি!

Golam Kibria Chowdhury Rajib
6y

Kawsar Uddin আর রোগীকে কনভিন্স করতেও খুব কষ্ট হয়।আননেসেসারি ইনভেস্টিগেশন এর সবচেয়ে বড় অসুবিধা রোগী নেসেসারি ইনভেস্টিগেশন করাতে চায় না।

Atiq Muhammad Zaman
6y

আজকেই আমার এক বন্ধুর ছেলেকে TH 1:160 আসার কারনে হাসপাতালে ভর্তি হয়ে ১০ দিন I/M ceftriaxone দিতে বলেছে একজন।

Diabetologist Ehsan
7y

গ্রামে বা ইভেন শহরেও জ্বরের রুগিকে টাইফডের পরীক্ষা হিসেবে widal না দিলে সিরিয়াস মাইন্ড করে... কারন ওরা সব বুঝে কোয়াকের সাথে। আর কোয়াক যদি বলে,উইডাল দেয় নাই, কিয়ের ডাক্তর এইডা... তাইলে ওই ডাক্তারের প্রাক্টিস জমাইতে খবর আছে...

Kawsar Uddin
7y

খাঁটি সত্য কথা বলেছেন।

নীল রতন দেব
6y

অনেক ভাল লাগলো....ভাই।

Kawsar Uddin
6y

ধন্যবাদ

আবদুল ওয়াদুদ
7y

জ্বরের দ্বিতীয় সপ্তায় টাইফয়েড নির্ণয় করার কি পরীক্ষা আছে? Widal test কে যত অবহেলা করা হয়েছে কিন্তু তত খারাপ test এটা নয়। Blood c/s এ growth নেই Widal test TO: 320 TH: 320 এই report উপেক্ষা করে, ফলাফল খুব করুণ। Intestinal perforation, acute abdomen surgical intervention ultimately died. Widal test যত non specific বা গ্রাম্য বলি না কেন এর বিকল্প আমাদের হাতে নাই। সবচেয়ে পরিতাপের বিষয় সেই অভাগাও একজন মেডিক্যাল কলেজের ছাত্র ছিল।

S M Russel Uddin
7y

আবদুল ওয়াদুদ স্যার ICT for salmonella কখন পজিটিভ আসে । সম্ভবত সেকেন্ড উইকেই দেয়া হয় ?

আবদুল ওয়াদুদ
7y

Sheikh Mohammod Russel Uddin ICT র চেয়ে Widal অনেক ভালো

Kawsar Uddin
7y

অনেক ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

Atiq Muhammad Zaman
6y

অনেক ধন্যবাদ। তবে আমিও widal test এর interpretation জানতে চাই। জানার জন্যই+অনেক স্যারদের বিভিন্ন কারন বলে দেওয়া লাগে

আবদুল ওয়াদুদ
4y

Widal test এর sensitivity and specificity খুব ভালো না হলেও ভালো মানের কিট ও সঠিকভাবে করতে পারলে অন্তত গাইড করে বিশেষ করে যেখানে culture এর সুযোগ নেই। হরদম মিস ইউজ করা হয়।

Md Sumon Hossen
5y

Excellent

Azizur Rahman
6y

Widal test about 14 % false positive and 10% false negative.

Dr-Muhammad Sabbir Ahmed
4y

আসসালামু আলাইকুম একজন MBBS ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইতিমধ্যে 7টা Oricef 2 ইনজেকশন দিয়েছে +Azithromycin 500 mg খেয়েছে, এখন জ্বর নাই, তবে ইনজেকশন শুরু করার আগের হাতের Rose spot(খুবই কম ), আবার দেখা দিয়েছে, এখন ট্রিটমেন্ট কি হবে? একটু যদি বলতেন স্যার..

Dr-Muhammad Sabbir Ahmed
4y

আগের Widal test এর রিপোর্ট এ TO=1:160 TH=1:320 আর সন্ধ্যায় জ্বর বেশি হতো,ধীরে ধীরে কমত আর কোনো টেস্ট করাতে হবে স্যার?

ডা. রাহুল সিকদার
6y

Faria Hasan eita por

Maruf Hassan
6y

Widal test anek senior sir der o dite dekhsi

Kawsar Uddin
6y

এটা সিনিয়রদের প্রিয় টেস্ট। তাদের অনেকে অবগত না যে এটা obsolete.

Maruf Hassan
6y

Kawsar Uddin ji vaia..

Mehedi Hasan
5y

প্লাটফর্মটা এখনো ভাল লাগে আপনার মত এসব কিছু মানুষের জন্য Kawsar Uddin ভাই

Swapon Abul Kalam Azad
7y

এরকম পেলেটেবল লিখা আমি খুব কম দেখেছি।তোমার লিখার জন্য অপেক্ষা করে থাকি।লিখা কন্টিনিউ করো.... রহেমে যেও না আবার.....

Kawsar Uddin
7y

ধন্যবাদ স্যার। দোয়া করবেন।

Swapon Abul Kalam Azad
7y

কাউছার,আমি কে-৪৬ এর। ভাই বলে সম্বোধন করলেই ভাল বোধ করব...

DrNewton Ghosh
7y

Bangladesh journal of paediatrics er last edition e recent update Levofloxacin is more sensitive than Cipro and a good alternative of Cefixime.

সানজিদা মুক্তা
7y

enteric fever e incubation period 14 days & Rx also given for 14 days.....

Joinul Jakarin Sayem
7y

এক কথায় অসাধারন৷ অনেক কিছু জানতে পারলাম।।।। খুব ইনফরমেটিভ।।।ধন্যবাদ....

Shah Selimuzzaman
7y

মুশকিল হলো, দেশের ৮০ ভাগ মানুষ Blood, stool and urine CS সুবিধার বাইরে এবং তারাই সবচেয়ে বেশি Enteric Fever এর ঝুকিতে। Widal test non specific ( বেশীর ভাগ টেক্সট বইয়ে এখন এই টেস্ট এর উল্লেখ নাই), CBC most of cases are not suggestive, fever pattern is rarely classical! শেষ ভরসা সাসপিশান এবং সাসপিশান স্ট্রং হলে abx শুরু করে দেওয়া এবং কোর্স কম্পলিট করা। দুঃখ জনক হল, মফশ্বল শহরে Widal test এর রেজাল্ট ৯৫% ক্ষেত্রেঃ TO 1:160 সম্মানিত মাইক্রোবায়োলজিস্ট আর ফার্মাকোলজিস্ট গণ যদি দ্বিমত পোষণ করতে চান, প্লিজ উপজেলায় গিয়ে Enteric fever dx করে sensitive abx দিয়ে চিকিৎসা দিন।

Kawsar Uddin
7y

অনেক ধন্যবাদ স্যার, আপনার এ তথ্যবহুল মতামতের জন্য। আপনি যা বলেছেন তা পুরোপুরি সত্য। মফস্বলে এটাই হয়। সেখানে এই টেস্টের উপর কোন ভরসা নেই। হিস্ট্রি শুনে চোখে কানে দেখে চিকিৎসা শুরু করে দেয়াটা উত্তম।

Papiya Aktar
7y

finally I understand why there is neutropenia? Thank u so much.

Al Mamun Fmc
7y

ঘুম হতে উঠে ফেবুতে আসা স্বার্থক

ডা.এস এম জাকারিয়া হৃদয়
7y

অসাধারণ লেগেছে,,সকল তথ্য গুছানো।।

Jahir Salim
7y

Excellent

Zahidul Islam
7y

আরো লিখা চাই স্যার অসাধারন

Habiba Sultana Habiba
7y

Excellent...

Sadia Sharmin Urmee
7y

Fatema Tuj Johura

Shahid Alam
7y

অসাধারণ ভাইয়া

Mahfuzar Rahman Mantu
7y

INFORMATIVE. CONGRATS.

Israt Jahan
7y

Thank you.

Saurav Sen Sharma
7y

Informative

Khadizatul Kubra Rafa
7y

thanku...onk sundor presentation

Sabrina Sifat
7y

Excellent..

Drsharmistha Dey
7y

Tnx a lot

Fahim Shahriar
7y

Wow bro!!!Excellent...

Ahmed Sabbirr
7y

Oshadharon

Saima Najiah Nipa
7y

অসাধারণ!!

Rafiqul Hasan
7y

Good,

Moniza Farah
7y

Many thanks.

Kona Abir Yasmin
7y

Speechless... Tnx a lot

Sharmina Rahman Chowdhury
7y

thank u

Kamrun Nahar Dolfe
7y

Thanks a lot

Bashir Ahammad
7y

VERY GOOD

Farjana Alam Ani
7y

অসাধারণ...

Dalia M Haque
7y

Thank you

Ruhi Mannan
7y

Informative post

Nurun Nahar Joly
7y

Thank u...its really excellent

Ahad Rahman
7y

চমৎকার...

Abdur Rahim Bokhary
7y

Just wow!

Nusrat Nishi
7y

Nicely written ...

Tashfin Zissan
7y

Very constructive post

Selima Jahan Purobi
7y

Wonderful

Mahamudul Hasan Elius
7y

Such an informative post

Sazzad Hossain
7y

Absolutely briliant

Shimul Ch Das
7y

Awesome

Md KN Rabby
7y

Excellent

Sanjida Afroz
7y

পড়বো

Emon Iftekhar
7y

Nice

Iftekher Sayem
7y

Injectable cefoperazone 1 month?? Naki cefoperazone er oral form ase?

Mahmudul Hashan
7y

Nice

Ruhi Mannan
7y

· lumiere-a.akamaihd.net Reply

Comment attachment
Afroza Sultana
7y

Excellent teaching manner!

Dolon Ghosh
7y

Excellent

Mohammad Tauhidul Islam
7y

Khub e authentic and explanation full post... thanks

Mosheur Rahaman
7y

thanks vai

Rashed
7y

অনেক ধন্যবাদ..

ডাঃ তারেকুল ইসলাম
7y

nice post. in cbc we can also get eosinopenia.

Farzana Noor Dipu
7y

widal er interpretation ta dile valo hoto

Ayesha Siddika Jahra
7y

So so interesting,,, it acts as stimulus, though I am fakibaj

Dr-Razibul Islam Siddique
7y

অনেক সুন্দর লেখনী

Jannatul Jerata
7y

!!?।।।।।।।।।।।।।।।।।।।।।। ।। ।।।।।।। । । ।সসসসসসসসসসসসসসসসসস।।।।।।।।।।।।। ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। ।। ।।