Habijabi Logo

হাবিজাবি-৩১০

neurologyinfectious
*******************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
November 6, 2024 at 9:47 PM
2 comments
4 images • 1 videos
Media File (1/5)
Episode illustration

#হাবিজাবি_৩১০

ঘটনা ১:

ছেলেটির বয়স ১৪। গ্রামে বাস করা ডানপিটে ছেলেটি altered consciousness, headache & fever নিয়ে হাসপাতালে ভর্তি হলো।

আগে meningoencephalitis হিসেবে ট্রিটমেন্ট পাচ্ছিলো।

রোগীর হিস্ট্রিতে কেঁচো খুরতে যেয়ে সাপ পাওয়া গেল। রোগী প্রায়শই পুকুর নদীতে গোছল করে, প্রায় ১ বছর ধরে তার বাম কান দিয়ে পূজ পানি পড়ে পানি পড়ে!

হিস্ট্রি শুনেই অনুমেয় এটি brain abscess

GCS কম থাকায় সে কোন command follow করছিলো না।

CT brain করা হলো, পাওয়া গেল বিশাল এক cavitary lesion in left cerebellar hemisphere - left cerebellar abscess.

ঘটনা যে এতেই শেষ তা কিন্তু না, ventricles গুলো বেশ বড় বড় - ventriculomegaly, কারণ abscess 4th ventricle কে compress করে বসে আছে!

কান দিয়ে দীর্ঘদিন পূজ পড়া রোগটা ছিল CSOM (chronic suppurative otitis edema), আর তা থেকে তার এখন কত বড় ভোগান্তি।

antibiotics শুরুর পর রোগীর কিছুটা উন্নতি হল, উন্নতি হলো conscious level এর, তখন examination করে দেখা গেল bilateral ptosis.

dilated pupils, not reactive to light.

eyes are placed downward & medially - অর্থাৎ bilateral 3rd & 6th nerve palsy - due to raised intracranial pressure.

আর বাম হাতে positive finger nose test as evidenced by past pointing & intension tremor - cerebellar sign.

Fundoscopy তে indistinct optic disc margin with erythematous disk - অর্থাৎ papiledema due to raised ICP due to ICSOL (abscess).

ঘটনা ২:

মেয়েটির বয়স ১৮। উপরের রোগীর ঠিক এক সপ্তাহ আগে তাকে দেখা। এই রোগীও altered consciousness, headache & fever নিয়ে ভর্তি হয়।

তার আগে রোগীর CT brain করা ছিল, আর তা দেখে সে ischaemic stroke এর ট্রিটমেন্ট পাচ্ছিলো!

যাই হোক, হিস্ট্রি নিয়ে পাওয়া গেল, তারও বাম কানে দীর্ঘদিন ইনফেকশন ছিল।

অর্থাৎ এটিও brain abscess. উপরের রোগীর cerebellar abscess থাকলেও, এই রোগীর cerebral abscess. দুই রোগীরই বাম কানে ইনফেকশন, আর তাদের CT brain এ lesion মাথার বাম পাশে।

মেয়েটির CT brain হঠাৎ দেখে কেউ ischaemic stroke মনে করতে পারে, কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে abscess এর চারপাশে thick wall আছে। ছেলেটির মত মেয়েটির abscess অতটা বড় না, আর এটি obstructive hydrocephalus ও করেনি।

Appropriate antibiotics এ রোগীদের উন্নতি হচ্ছে। ১ম রোগীর অর্থাৎ ছেলেটির লাগতে পারে neurosurgical intervention - call given to neurosurgery. পাশাপাশি দুজনেরই লাগবে কানের চিকিৎসা।

proper history taking & examination তাই খুবই গুরুত্বপূর্ণ proper diagnosis & management এর জন্য।

কাওসার

কে-৬৫

keywords:Brain abscessChronic suppurative otitis mediaRaised intracranial pressureCerebellar signsCT brain

Comments (2)

Ujjal Chandra Paul
1y

Excellent vaiya. Waiting for the next.

Rakibul Islam Rakib
1y

Pasapasi TOF er baccha der cerebral abscess common, but in earlier ages than these cases..