Habijabi Logo

হাবিজাবি-৩৩৭

hematologycritical care
**************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
August 10, 2025 at 11:49 AM
2 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_৩৩৭

ঘটনা ১:

cancer patient, chemotherapy পাবে। CBC তে paletlet count 10,000 এর কম, কিন্তু কোন bleeding manifestation নাই। Chemotherapy দেয়ার পর CIT (chemotherapy induced thrombocytopenia) হয়ে platelet আরো কমবে, বাড়বে bleeding risk. তাই নিয়ম হলো platelet count 10,000 এর উপর রাখা, অর্থাৎ platelet transfusion করতে হবে।

ঘটনা ২:

Neonate, অর্থাৎ যার বয়স এখনো 28 days পার হয়নি, কোন infection থেকে sepsis এবং তারপর তার DIC ডেভেলপ করলো। CBC তে দেখা গেল platelet count 25,000 এর কম; কিন্তু কোন major bleeding manifestation নাই। neonate দের adequate coagulation factors synthesis হতে আরো সময় লাগে, তাই তাদের bleeding risk বেশি, আর এ কারণেই এই neonate কে platelet transfusion করতে হয়, count রাখতে হয় 25,000 এর উপরে।

ঘটনা ৩:

Meningitis এর রোগী, lumbar puncture করতে হবে। CBC তে দেখা গেল platelet count 50,000 এর কম। এমতাবস্থায় lumbar puncture না করে আগে platelet tansfusion করে count 50,000 এর বেশি আনা হত, এবং এটা করা হতো এই ভয়ে যে post procedure spinal hematoma হবে৷ কিন্তু বর্তমানে এই cut off value 50,000 থেকে কমিয়ে 20,000 করা হয়েছে, কারণ spinal hematoma is very rare & the event rate is near zero, তাই platelet count 20,000 এর উপরে থাকলেই অন্য কোন contraindications না থাকলে নিশ্চিন্তে lumbar puncture করা যাবে।

ঘটনা ৪:

dengue season চলছে৷ classical dengue তে platelet খুব একটা কমছে না, কমলেও সেটা normal range এ থাকছে৷ কিন্তু যাদের platelet বেশি কমছে - hospitalized হচ্ছে - তাদের ক্ষেত্রে ভয় থাকে major bleeding এর। কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা হলো platelet count 2000 বা 3000 এও দেখেছি major bleeding হচ্ছে না। তাই হটহাট platelet transfusion এর দরকার নেই, just wait & observe. Platelet শিঘ্রই বাড়া শুরু করবে, platelet যা দেখাচ্ছে সেটাই আসল - তা কিন্তু না, bone marrow reactivate হওয়ার পরই তুমুল গতিতে platelet production শুরু হবে - কিন্তু এই platelet গুলো size এ একটু বড় থাকে যা machine count এ অনেক সময় আসে না - করতে হয় manual count. Dengue রোগীর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে রোগীর coagulopathy আছে কিনা, কোন anti-platelet বা anticoagulant পায় কিনা। তাই dengue তে platelet transfusion নিয়ে কোন তাড়াহুড়ো নাই, বরং Hct কমলে করতে হবে whole blood transfusion.

এই ঘটনাগুলো strong recommendations.

নিচের ৫-৯ conditional recommendations.

ঘটনা ৫:

Aplastic anaemia, যার platelet count অনেক কম, কিন্তু কোন bleeding manifestation নাই। no bleeding - no platelet transfusion.

ঘটনা ৬:

বয়স্ক রোগী, urosepsis নিয়ে ভর্তি হল। CBC তে দেখা গেল platelet count 10,000 এর কম অর্থাৎ তার consumptive thrombocytopenia হচ্ছে। D-dimer & FDP বেশি। অর্থাৎ এটি DIC. DIC হলো double edged sword অর্থাৎ একদিকে thrombosis, অন্যদিকে bleeding. রোগীর কোন major bleeding manifestation নাই, কিন্তু platelet count 10,000 এর নিচে থাকলে bleeding হওয়ার সম্ভাবনা বাড়ে - তাই সেসব ক্ষেত্রে count 10,000 এর উপরে রাখা ভালো। কিন্তু count 10,000 এর কম থাকলেও - bleeding manifestation না থাকলে, careful observe & wait করা যায়।

ঘটনা ৭:

রোগীর CV line করতে হবে। তার platelet count 10,000 এর উপরে থাকলে internal jugular vein এ CV line করা যাবে। CV line করার সময় বা পড়ে bleeding হলে হাত দিয়ে vein compress করতে হবে - দিতে হবে platelet transfusion. কিন্তু এই CV line যদি subclavian vein এ করা হয় তবে bleeding হলে সেটাকে কিন্তু হাত দিয়ে compress করার উপায় নাই, তাই subclavian vein এ CV line করার প্লান থাকলে platelet count 20,000 এর উপর রাখা উত্তম।

ঘটনা ৮:

কোন রোগীর CT or USG guided FNAC করতে হবে, এগুলো সাধারণত low risk intervention, এক্ষেত্রে platelet count 20,000 এর উপরে থাকলেই হয়৷ কিন্তু high risk interventions যেমন কারো liver এ tumor আছে - TACE (transarterial chemoembolization) করতে হবে, বা AVM আছে coiling করতে হবে, বা complex angioplasty করতে হবে, সেসব ক্ষেত্রে platelet count 50,000 এর উপরে রাখা নিরাপদ।

ঘটনা ৯:

জেনারেল সার্জারি ওয়ার্ডে রোগী ভর্তি, অপারেশন হবে, platelet count 50,000 এর উপরে রাখা নিরাপদ।

নিউরোসার্জারি ওয়ার্ডে রোগী ভর্তি, অপারেশন হবে, platelet count 100,000 এর উপরে রাখা নিরাপদ। intracranial haemorrhage নিয়ে রোগী ভর্তি হলো, তার platelet count 100,000 এর উপরে রাখা নিরাপদ to prevent hemorrhage extension.

কাওসার

কে-৬৫

keywords:Platelet transfusionThrombocytopeniaBleeding riskDengueDIC

Comments (2)

Md. Shalek Bin Khalid Shuvo
50w

যাক বেশিরভাগ পয়েন্টই জানা ছিল। ধন্যবাদ, এরকম ইনফরমেটিভ পোস্টের জন্য।

Mosiur Rahman
50w

বাংলাদেশে এই প্রথম মেডিকেল টেস্ট রেট এ্যাপস গুগল প্লে স্টোরে CarePoint ( মধ্যে কোন স্পেস নাই) নামে সার্চ দিবেন। নিচের টার মত লোগো পাবেন। ইনস্টল দিবেন এটাতে সকল মেডিকেল টেস্টের রেট আছে। ইবনে সিনা, পপুলার, ইসলামি হসপিটাল, ল্যাব এইড.....

Comment attachment