Habijabi Logo

হাবিজাবি-১৬

obstetricsnutrition
******************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
August 8, 2019 at 5:07 PM
18 comments
No media

#হাবিজাবি_১৬

গর্ভবতী মহিলা, সাথে তার অতি পন্ডিত ননদ। আমি উপদেশ দিচ্ছি, 'বেশি বেশি সবুজ-হলুদ-লাল শাকসবজি আর ফলমূল খাবেন, সাথে দুধ ডিম। এতে প্রচুর ভিটামিন এ আছে!'

কথার মধ্যে বাম হাত ঢুকিয়ে ননদের চিৎকার, 'ভিটামিন এ না বাচ্চার জন্য ক্ষতিকর!'

কিঞ্চিৎ হচকচিত হয়ে, 'কস কি মমিন, থুক্কু, কন কি আপা!?'

#Vitamin_A

এটা foetal development এর জন্য খুবই দরকার। কম হলে যেমন সমস্যা, সমস্যা তেমনি বেশি হলেও! দুটো অবস্থাই বাচ্চার জন্য teratogenic, কারণ retinoic acid কাজ করে gene regulator হিসেবে!

তাই যতটুকু দরকার, ঠিক ততটুকুই শরীরে থাকতে হবে।

গর্ভবতী মাকে বাইরে থেকে Vitamin A supplement সাধারণত দেয়া হয়না, কারণ এতে যে তার overdose হবে না সেটা নিশ্চিত করে বলা মুশকিল, কারণ আমাদের শরীরে লিভারে Vitamin A জমা থাকে প্রায় চার বছর!

তাই supplement দিয়ে overdose এর ঝুঁকিতে আমরা যাই না, কারণ লিভার Vitamin A তে পূর্ণ থাকলে supplement দেয়া Vitamin A লিভারে না জমে - circulation এ থাকবে, আর এটাই ক্ষতিকর!

এখন কথা হল, Vitamin A যুক্ত খাবার বেশি খেলে কি vitamin A overdose হবে?

না, হবে না। এর কারণ কয়েকটা,

একঃ absorption এর সময় natural vitamin minerals গুলো সাধারণত প্রয়োজন অনুযায়ী absorb হয়।

দুইঃ natural vitamin এর toxicity অনেক কম artificial vitamin থেকে।

তিনঃ শাক সবজিতে vitamin A এ যেটা থাকে সেটা beta carotene, যা non-toxic.

এসব কারণেই এটা বেশি নিরাপদ। আপনি কি গর্ভবতী, তাহলে এখনই বেশি বেশি Vitamin A যুক্ত খাবার খান, গাজর খেতে পারেন, বাচ্চার গায়ের রঙ টকটকে কমলা হবে! তবে সাময়িক!

বিষয়টা হল, গাজরের beta carotene জমা হয় বাচ্চার subcutaneous fat এ, তাই রংটা একটু কমলা হলুদ হয়। বড় মানুষও গাজর বেশি খেলে এমনটা হয়, যাকে বলে carotenemia, নো প্রবলেম, reversible condition.

গর্ভবতী মাকে Follic acid, Iron এর সাথে Zinc ও সাপ্লিমেন্ট হিসেবে দেয়া হয়। Zinc এর অনেক ভূমিকা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হল এটা Retinal Binding Protein (RBP) তৈরি করে, যা vitamin A carrier হিসেবে কাজ করে এবং liver থেকে stored Vitamin A রিলিজ হতে সাহায্য করে। তাই Zinc খাওয়া উত্তম। এখন কেউ যদি বলে Zinc বেশি খেলে কি Vitamin A overdose হবে?

সাধারণত হয় না। কারণ Zinc এর RBP তৈরি করাটা নির্ভর করছে circulation এ কেমন vitamin A আছে তার উপর।

ধন্যবাদ

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Vitamin APregnancyTeratogenic effectsBeta caroteneZincRetinol binding protein

Comments (18)

Anamika Hoque
6y

Dhakar ek madam amar ek non-med frend ke gajor khete nised koresilen..aro 2-3 jon friend (inc med) keo bolesen....e somporke janen kina..(though in barishal mam der kokhono bolte suni nai)

Kawsar Uddin
6y

Carrot contains beta carotene only & it's absolutely non-toxic.

S M Eqbal Hossain
6y

Thanks a lot

Jannat Imran
6y

Copy-paste korar onomoti chai please

Kawsar Uddin
6y

Sure, with courtesy.

Jannat Imran
6y

Kawsar Uddin @ thanks

Rafi Rahman
6y

Jannat Imran আপু কপি করে সাধারন মানুষ রে এইগুলা জানায়েন না।।আপনি হয়তো ভালোর জন্য দিবেন কিন্তু দেখা যাবে ওরা যখন রুগি হয়ে আপনার কাছে আসবে বুজদারি করে সব ওষুধ খেয়ে বারোটা বাজায়ে আসবে।আপনার উপরে পন্ডিতি করবে।। ভুল বলে থাকলে মাফ করবেন।

Jannat Imran
6y

thanks for your advice

DrSamrina Mannan
6y

Goru, khashi, murgir Liver e j Vit A achhe sheta Ki teratogenic? Kothao porechhilam

Kawsar Uddin
6y

It’s important to realize that most research about vitamin A toxicity isn’t about vitamin A from food sources. Most toxicity reports come from supplemental vitamin A, specially from preformed (retinol and retinyl) forms.

Al Mamun Fmc
6y

গায়ের রং টকটকে কমলাই তো দরকার

Kawsar Uddin
6y

কমলা সুন্দরী!

Al Mamun Fmc
6y

Kawsar Uddin মা গাজর খায় নি বলেই আজ কালো হইছি ভাই,,,!!

Sonali Saha Moon
6y

Kawsar Uddin
6y

Thanks

Dr-Sabina Yasmin Sumi
6y

Pregnancy te carrot khete kuno kuno madam nished koren kno bisheshoto 1st trimester e??

Raihan e Zannat
6y

এই কথাগুলোই একটু ধৈর্য্য ধরে সংক্ষেপে বুঝিয়ে বলতে হবে।

S M Tohiduzzaman Jeci
6y

ধন্যবাদ ভাইয়া..