#হাবিজাবি_২২০
সপ্তাহ দুয়েক আগের ঘটনা। COVID triage এ ডিউটি করেছি, সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত রোগী সংখ্যা প্রায় ১৫০ হবে। যার অর্ধেকের মত Female, যাদের অনেকেই আবার Rapid antigen বা RT-PCR এ positive হয়েছেন দু একদিন আগে - তারা এসেছেন ভর্তি হতে, নিচের সমস্যাগুলো নিয়ে,
★ বুকে চাপ দিয়ে ধরছে।
★ বুক ব্যথা করছে।
★ বুক ধড়ফড় করছে।
★ দম নিতে কষ্ট হচ্ছে।
★ মনে হয় প্রাণটা এখনই বের হয়ে যাবে।
এতো গেল সাধারণ মানুষের কথা। গত ক'দিন বেশ ক'জন Female চিকিৎসকের সিম্পটম সম্পর্কে জানলাম, যারাও COVID positive, তাদের কয়েকজনেরও হঠাৎ করে উপরের সমস্যাগুলো হচ্ছে। তাই তারা বেশ চিন্তিত, চিন্তিত তাদের পরিবারও - বুকে চাপ ব্যথা ইত্যাদি - Hospitalize করবে কিনা সেটি নিয়ে চিন্তিত।
গতকাল রাতে এক তরুণ চিকিৎসক তার চিকিৎসক স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাচ্ছে CXR করাতে, পথে দেখা হল। তারও ওই একই সিম্পটম।
উপরের যতগুলো ঘটনা বললাম, এ সবগুলোই COVID positive related Anxiety Disorder - mostly Panic Disorder. এদের অধিকাংশের বয়স ২০-৪০ এর মধ্যে। তাদের somatic symptoms গুলো functional, not pathological.
যে কোন functional disorder - is a diagnosis of exclusion. অর্থাৎ কেউ breathlessness complain করলে pulse oximeter দিয়ে SpO2 দেখুন। chest pain complain করলে CXR করুন।
যদি খুব খারাপ কিছু মনে করেন যেমন Pulmonary Embolism (PE) - সেক্ষেত্রে প্রথমে clinically evaluate করুন। যেমন chest pain এর সাথে Tachypnoea, Tachycardia আছে কিনা, BP কম কিনা, PE হওয়ার মত কোন risk factor আছে কিনা। CXR, ECG করুন। CXR সাধারণত নর্মাল থাকে - কিছু ক্ষেত্রে oligaemic lung field দেখা যায়। ECG তে কিছু ক্ষেত্রে কিছু nonspecific change পাওয়া যেতে পারে। তারপরও সন্দেহ থাকলে d-dimer করাতে পারেন। Troponin-I করাতে পারেন। d-dimer নর্মাল পেলে PE কখনোই না। কিন্তু d-dimer বেশি থাকলেই যে PE হবে সেটিও না, আরো অসংখ্য কারণে d-dimer বাড়তে পারে। সন্দেহের তীব্রতা বেশি হলে CTPA করুন, আর এটিই gold standard test to exclude PE.
অন্য কোন comorbidity না থাকলে, রিপোর্ট ভাল থাকলে Anxiety Disorder মাথায় রেখে রোগীকে কাউন্সেলিং করুন - 'অতিরিক্ত দুঃশ্চিন্তা থেকে এটি হচ্ছে, রিপোর্ট ভাল আছে, রিলাক্স থাকুন, সুস্থ হয়ে যাবেন।'
এক্ষেত্রে Antidepressant with/without Benzodiazepine লাগবে কিনা সেটি নির্ভর করে রোগীর সমস্যার তীব্রতার উপর। invariably সবাইকে এগুলো দেয়া যাবে না কারণ এরা respiratory muscle কে weak করে - কমে যেতে পারে respiratory effort.
অতএব, counselling করাটাই বেস্ট ট্রিটমেন্ট। রোগী হাসপাতালে এলে,
SpO2 চেক করে দেখালেন - ভাল আছে।
CXR দেখিয়ে বললেন - এটিও ভাল আছে।
পাশাপাশি উপদেশ দিলেন - pulse oximeter দিয়ে SpO2 monitor করবে, breathing exercise করবে, Nutrition ও Hydration maintain করবে।
এতে অনেক mild case এর রোগীরা মানসিকভাবে ভাল থাকবে - ফলশ্রুতিতে ভাল থাকবে শারীরিকভাবেও। আর এতে অনেকটাই কমে যাবে unnecessary hospitalization.
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫