Habijabi Logo

হাবিজাবি-১৭৯

infectiouspharmacology
********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
September 26, 2020 at 8:56 PM
18 comments
No media

#হাবিজাবি_১৭৯

কয়েকদিনের বাস্তব অভিজ্ঞতা!

ময়নার মায়ের জ্বর, সর্দি, কাশি। হিস্ট্রি ২ দিনের।

জিগায়, 'নাপা তো খাইছি, জ্বর কমে না। এন্টিবায়োটিক কোনডা খামু, এজিথ্রোমাইসিন খামু?

আমি, '২ দিনের জ্বরেই এন্টিবায়োটিক! জ্বর থাকলে নাপা খান, শরীর মোছান, তরল খাবার বেশি খান। জ্বরের ৩ দিন হলে, জ্বর না কমলে CBC করাবেন।'

৩ দিন যায়, জ্বর থাকে, CBC করানো হয়, lymphocyte শুধু upper limit এর কাছাকাছি, বাকি সব নর্মাল। যেহেতু leucocytosis নাই, neutrophilia নাই, তাই মোটামুটি ধরে নেয়া যায় তার কোন bacterial infection নাই। এর মধ্যে ময়নার বাপেরও ২ দিন ধরে জ্বর, সাথে ময়নারও একটু সর্দি কাশি। সব মিলিয়ে বুঝা গেল এটা হয়তো কোন সাধারণ viral fever. পরিবারের একজন থেকে সবার হতে পারে না, যারা অল্প ক'দিন কিছু respiratory symptoms করে, অধিকাংশই যা flu like symptoms, self limiting - নিজে থেকেই ভাল হয়ে যায়।

ময়নার মাকে জানালাম, 'এ হল seasonal flu, চিন্তার কিছু নাই। ওষুধ খেলে ১ সপ্তাহ, আর না খেলে ৭ দিনে ভাল হয়ে যাবেন।'

ঠিকই ৭ দিনের মধ্যে ময়নার মা, বাপ, ময়না সবাই সুস্থ হয়ে গেল।

দেশব্যাপী অসংখ্য ময়না ও মর্জিনাদের পরিবার এরকম viral fever এ ভুগছে। এটা COVID না, আবার এটা bacterial infection ও না। প্রচন্ড গরম, সাথে বৃষ্টি হচ্ছে, এই hot & humid climate এই viral infection গুলো বেশি হয়।

যাই হোক, ময়নার মায়ের গল্প এভাবে শেষ হলেও, অনেক গল্প এন্টিবায়োটিক এ ভরপুর! স্পেশালিষ্ট থেকে শুরু করে জিপি প্র‍্যাকটিস করা ডাক্তার, ফার্মেসি দোকানদার থেকে শুরু করে গাঁও গ্রামের পল্লী চিকিৎসক, এই সিজনে এসব viral fever এ তাদের অনেকেই প্রয়োজন ছাড়া বহুবিধ এন্টিবায়োটিক ব্যবহার করছেন। 'অনেক রোগীরাই চায়, আর আমরাও দিই!' অনেকের খোঁড়া যুক্তি এটা! অনেকে আবার রিস্ক নেয় না, মেরে দেয় এন্টিবায়োটিক, all or none law, এন্টিবায়োটিক ছাড়া কি প্রেসক্রিপশন হয়! অন্যদিকে এদেশে অনেকের কাছে suspected COVID এর first line treatment হল antibiotic Azithromycin! এ বছর এটিই হয়তো সর্বাধিক বিক্রি হওয়া ওষুধ!

এবার আর একটি গল্প। এইতো দু একদিন আগের কথা। হাসপাতালের এক রোগী CKD with UTI. regular antibiotic এ UTI response করছে না, মাইক্রোবায়োলজি সার্ভের ফ্রি সুবিধা পাওয়ায় Urine C/S করা হল, পাওয়া গেল pseudomonas, আর তার পরের ভয়ংকর ব্যাপার হল এর বিরুদ্ধে কাজ করা সব কমদামি antibiotics গুলো resistant! না কোন quinolones, না aminoglycosides, না ceftazidime cephalosporin, না meropenem, সব resistant. যা sensetive তা শুধু Piperacillin Tazobactum ও Imipenem, যার দাম অনেক বেশি!

এসব বলার উদ্দেশ্য, এন্টিবায়োটিক প্রেসক্রাইব করার আগে আমাদের আরো সতর্কতা হওয়া প্রয়োজন। সাধারণ মানুষকে সচেতন করতে মিডিয়ায় বারবার প্রচার করতে হবে এ সংক্রান্ত সতর্কতা বিজ্ঞপ্তি। দেশব্যাপী যত্রতত্র এন্টিবায়োটিক বিক্রির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও এসব মনিটরিং করতে হবে গুরুত্ব দিয়ে। না হয়, দিনশেষে ফলাফল হবে ভয়াবহ, ভয়ংকর COVID এর চেয়েও ভয়াবহ! সবার সুস্বাস্থ্য কামনা করছি।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Antibiotic stewardshipViral feverSeasonal fluLymphocytosisRational prescribing

Comments (18)

Rukhsana Khanam Sumi
5y

ডাক্তাররা নিজেদের গলা খুশখুশ করলেও এন্টিবায়োটিক শুরু করে দিচ্ছে এবং কোর্স কমপ্লিট করছে না।এরকম উদাহরণ প্রচুর।

Kawsar Uddin
5y

Rukhsana Khanam Sumi হ্যা ম্যাম, একটু কিছু হলেই হুটহাট এন্টিবায়োটিক খেয়ে নিচ্ছে, আর ভাল বোধ করলে ২-৩ দিন পরই বন্ধ করে দিচ্ছে।

Tahmid Hasan
5y

Kawsar Uddin আসসালামুয়ালাইকুম ভাইয়া। একটু কষ্ট করে যদি ইনবক্স রিকোয়েস্ট টা চেক করতেন প্লিজ

Abdul Kader
5y

young dr দের এই কাজে এগিয়ে আসতে হবে, press club এ দাড়িয়ে একদিন মিডিয়ার সামনে আসতে হবে, ধন্যবাদ

Sagir Hossain
5y

Vai, Amdr socheton hoileo khub basee laav mone hoi hobe na, 99% pt gp r kase asar ageye quack der sakkhat nia ase, kono prokar dose chhara jmne khusi semne. Tai amr ekta prostab hoio govt er law kore, antibiotics vit er moto bottle a kora uchit, ebong seta single dose a suppose 7 ta, doble dose a 14 ta, emon container kora uchit, jate 1ta ba 2 ta keo kine khete na pare. Amr mone hoi use er thika, incomplete dose er karone resistant basee hochchhe.

Kawsar Uddin
5y

Sagir Hossain very good opinion. Thanks.

Rubeel Ahmed
5y

Bhai peripheri te CBC r obosta joghonnno.but i agree on ur topic using antibiotic(powerful) is shame

Kawsar Uddin
5y

Rubeel Ahmed True, CBC of periphery is most likely balti test. Whatever, we must be rational regarding antibiotic prescription, and aware our patients against irrational use of it.

Abdur Rab Nowraj
5y

ফার্মেসী ওয়ালারা এই ফ্লুর বাচ্চাদেরকে গণহারে সেফিক্সিম দিচ্ছে।

Kawsar Uddin
5y

Abdur Rab Nowraj জি স্যার, Azithromycin টুইন ব্রাদার এই Cefixime, একই হারে প্রেসক্রাইবড হয়!

Rafiul Haider
5y

স্যার,১ দিনের ফিভারে অনেক রোগী এ্যন্টিবায়োটিক খাওয়ার পর আমাদের কাছে আসে,সেইক্ষেএ আমরা কি সেটা কন্টিনিঊ করবো....করলে ও সেটা কয়দিন.. ধন্যবাদ..

Kawsar Uddin
5y

Rafiul Haider complete the course as per the antibiotic, though it is unnecessary, just to avoid resistance.

Nahid Afroz Nishi
5y

এ ধরনের কেসগুলোতে কোভিড টেস্ট কখন করাবো আর কখন করাবো না?

Kawsar Uddin
5y

Nahid Afroz Nishi তার আগে CBC, CRP, আর chest symptoms থাকলে CXR করেই এ ব্যাপারে ডিসিশন নেয়া যায়, পাশাপাশি general condition examination, SpO2 monitoring করেও এটা ঠিক করা যায়। তবে সুযোগ থাকলে শুরুতেই COVID test করাটাই উত্তম।

Kazi Ashikur Rahman
5y

Sir eta ki copy kore timeline e dte parbo?

Kawsar Uddin
5y

Kazi Ashikur Rahman sure.

Israt Kabir
5y

নিজের বাসার লোকজনের সাথেই যুদ্ধ করে পারা যায়না! সামান্য টনসিলার কনজেশন, তাও গার্গল করবে না এন্টিবায়োটিক চাই! একটু জ্বর, এন্টিবায়োটিক দিচ্ছিনা বলে রাগ! আমি না দিলেও তো শেষমেশ সবার চেনা জিম্যাক্স তো আছেই, নিজেই নিয়ে খেয়ে শুরু করে তিনদিনের দিন ফোন দিয়ে ঝাড় দেখাচ্ছে "তুই দিলিনা, এখন ঠিকই এন্টিবায়োটিক খেয়ে ভালো হয়ে গেলাম!"

Kawsar Uddin
5y

Israt Kabir একদম ঠিক বলেছেন। এমনটাই প্রায়শ ঘটে। তবুও তাদের বুঝাতে হবে। তাদের এটা বলতে হবে, 'আজকের এই এন্টিবায়োটিক খেয়ে তাড়াতাড়ি পাওয়া আরাম, ভবিষ্যতের বড় ব্যারামের কারণ!'