Habijabi Logo

হাবিজাবি-১৮৪

cardiovascular
********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
7 min read
October 13, 2020 at 8:33 PM
47 comments
2 images
Media File (1/2)
Episode illustration

#হাবিজাবি_১৮৪

#ইসিজি_পর্ব_২

হার্টের হার্ট SA node এ spark হল, সৃষ্টি হল electricity, যা ছড়িয়ে পড়বে পুরো হার্টে! নিয়ন্ত্রণ করবে সবকিছু, তাই এটিই হল pace maker!

হার্ট এর myocyte গুলো resting অবস্থায় negative চার্জযুক্ত থাকে। তাই electricity ছড়ানোর সময় myocyte গুলো negative চার্জ থেকে আস্তে আস্তে positive চার্জে রূপান্তর হবে - আর এটাই হল Depolarization. আর যখন উল্টোটা হবে অর্থাৎ positive থেকে negative চার্জে রূপান্তর - সেটিই Repolarization.

এখন হার্ট কিভাবে negative থেকে positive চার্জে রূপান্তর হচ্ছে সেটি দেখার জন্য হার্টের উপরে একটি যন্ত্র লাগানো হল যার নাম Electrocardiogram. যার অনেকগুলো electric signal receiver আছে যারা Lead নামে পরিচিত, যার একটি হল Lead 2. এই receiver টি একটি আদর্শ receiver, আর একারণেই ECG পড়ার সময় প্রথমেই চোখ দিতে হয় Lead 2 এর দিকে। Lead 2 এর দুটি pole আছে, একটি negative, অন্যটি positive. হার্ট negative থেকে positive, আবার positive থেকে negative হওয়ার সময় যা যা ঘটে - ঠিক তাই তাই ঘটে lead 2 তে - আর lead 2 একটি গ্রাফ পেপারে সেসব আমাদের এঁকে এঁকে দেখায়।

ECG তে যে Lead গুলো আছে তার মধ্যে ৩ টি Lead কে bipolar lead বলা হয়। তারা হল, Lead 1, Lead 2, Lead 3. কিন্তু আদতে এরা ছাড়া বাকি যে Lead গুলো আছে তারাও কিন্তু bipolar Lead, কিন্তু তাদেরকে unipolar বলা হয় কারণ তাদের একটি pole থাকে কাল্পনিক।

Lead 2 এর negative pole থাকে ডান হাতে, আর positive pole থাকে বাম পায়ে। আর এটাকে যদি হার্টের সাথে তুলনা করি তাহলে তার negative প্রান্ত থাকে ডান হাত অর্থাৎ right atrium এর SA node এ, আর positive প্রান্ত থাকে বাম পা অর্থাৎ left ventricle এ।

তাই SA node থেকে left ventricle পর্যন্ত যদি একটি সরলরেখা টানি তবে যে সোজা রাস্তাটি তৈরি হয় সেই রাস্তা ধরেই ECG পড়ার সব হিসাব নিকাশ!

প্রশ্ন জাগতে পারে, কেন SA node থেকে আগে left ventricle গেলাম, right ventricle এ না গিয়ে?

এর কারণ হল left ventricle এর muscle mass কয়েকগুণ বেশি মোটা right ventricle এর চেয়ে। আর এত মোটা হওয়ার কারণ, পুরো system এ blood pump করার কাজটা তারই।

আর আমরা জানি, খাবার যেদিকে বেশি কাক সেদিকেই ছুটে, ঠিক এ কারণেই আমাদের কাল্পনিক রাস্তাটা SA node থেকে right ventricle এ না গিয়ে আগে যায় left ventricle এ। SA node থেকে সোজা left ventricle পর্যন্ত এই কাল্পনিক রাস্তাটাকে বলে normal axis.

এই normal axis এর বেশি ডানে গেলেও ঝামেলা - right axis deviation,

বেশি বামে গেলেও ঝামেলা - left axis deviation.

Normal axis রাস্তা ধরে electric গাড়ি তার যাত্রা শুরু করেছে। পথের মাঝেই পড়ে Atrium, right and left, দুটোকে প্রায় একই সাথে depolarize করে - Atrial depolarization. আর এতেই ECG তে দেখা যায় P wave.

P এর মাথাটা উপরের দিকে - upward deflection. কারণ Atrium পড়ে পথের মাঝে। যদি পথের ডান দিকে বা উল্টো দিকে হতো তবে P এর মাথাটা নিচের দিকে হতো - downward deflection.

ক্যান্টনমেন্ট (SA node) থেকে বের হয়ে সোজা চলতে চলতে পান্থপথ সিগনালে (AV node) এসে electric গাড়ি আটকে যায়, এখানেই একটু দেরী হয় (AV nodal delay). যাত্রা শুরু হয়ে এই পথটুকু আসতে যে সময় লাগে সেটাই PR interval. মেট্রোরেলের কাজ চলছে, তাই মাঝেমাঝে পান্থপথ সিগনাল ব্লক হতে পারে, রাস্তায় তখন জ্যাম হবে, আর গাড়ি এখানে আসতেও তখন সময় লাগে বেশি - PR prolongation - AV nodal block.

সিগনাল ছেড়ে দিতেই গাড়ি ঢুকে যায় ventricle এর মুখে, পান্থপথ থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত এই রাস্তাটার নাম bundle of His. আমাদের দেশে রাস্তায় কোন পাশ দিয়ে গাড়ি চলে?

উত্তরঃ বাম পাশ দিয়ে।

হার্টের interventricular septum এর বামে থাকা বাম পাশের রাস্তা দিয়ে চলা electric গাড়ি তার ডান দিকে থাকা ডান পাশের রাস্তাকে depolarize করে - septal Depolarization. তাহলে এটা বলতেই পারি, septum depolarization হয় বাম থেকে ডান দিকে - আর এ থেকেই সৃষ্টি হয় Q হয়।

septum খুব চিকন বলে Q wave ও খুব চিকন হয়। কিন্তু এখন বলুন তো, Q এর মাথা কি upward হবে, না downward?

septal depolarization কিন্তু Atrium এর মত normal axis নামক পথের মাঝপথে হয়নি, হয়েছে পথের বাম থেকে ডান দিকে! পথের মাঝে হলে upward হত, কিন্তু যেহেতু ডানদিকে হয়েছে তাই সেটি হবে downward deflection.

এরপর শাহবাগ সিগনালে এসে bundle of His পথটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। ডান দিকে গেলে হাতিরপুল (right bundle branch), বাম দিকে গেলে মৎস্যভবন (left bundle branch).

ওই যে উপরে পড়েছি, গাড়ি যাত্রা শুরু করেছে SA node থেকে, আর তার মূল গন্তব্য left ventricle. তাহলে এবার বলুন তো, শাহবাগ সিগনাল থেকে গাড়ি কোন দিকে আগে টার্ন নিবে?

উত্তরঃ বাম দিকে। অর্থাৎ electric গাড়ি বাম দিকের left bundle branch এ ঢুকে পড়বে।

আর একারণে এই গাড়ির গন্তব্যে ডান দিকের রাস্তাটা অতটা গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ বাম দিকের রাস্তা। তাই কোন মিছিল মিটিং এ right bundle branch বন্ধ থাকলেও তেমন অসুবিধার কিছু নাই। অর্থাৎ RBBB অনেকেরই physiological থাকে, আর এ কারণেই ECG তে শুধু RBBB থাকলে তা দেখে ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু LBBB is always pathological.

যাই হোক, গাড়ি ঢুকে পড়লো left bundle branch এ। একটু গেলেই মৎস্য ভবন। সেখানে আবার রাস্তার দুটো ভাগ,

  1. Posterior fascicle

  2. Anterior fascicle

Posterior fascicle গেছে সচিবালয়ের দিকে।

Anterior fascicle গেছে কাকরাইলের দিকে।

দুই রাস্তা দিয়েই আল্টিমেটলি electric গাড়ি পৌছে যাবে তার গন্তব্য left ventricle (পুরানা পল্টন) - হবে left Ventricular depolarization.

কিছুক্ষণ আগে Septal depolarization হয়ে Q wave হয়েছিল, তাহলে নিয়মানুযায়ী এখন left Ventricular depolarization হয়ে হবে R wave. deflection কোন দিকে হবে?

খুব সহজ, Left ventricle পড়েছে normal axis এর পথের দিকেই, তাই upward, আর যদি ডান দিকে হতো তবে downward deflection পেতাম।

Left ventricle depolarization তো হল, কিন্তু পাশাপাশি Right ventricle যদি depolarize না হয় তবে তো Right ventricular contraction হয়ে venous blood লাংসে যাবে না। তাই এই কাজটাও কিন্তু জরুরি।

সেই জরুরি কাজের কথা চিন্তা কঅরেই Left ventricular depolarization শেষেই গাড়ি বাম থেকে চলে যায় ডানে Right ventricle এর দিকে, হবে Right ventricular depolarization. যেতে পারে right bundle branch হয়ে, বা RBBB থাকলে যাবে purkinje fibre হয়ে। যে পথেই যাক Deflection কোন দিকে হবে?

খুব সহজ, যেহেতু গাড়ি বাম থেকে ডান দিকে গেছে, এবং সেটা মূল রাস্তার (normal axis) বাইরে, তাই downward deflection - S wave.

ফাইনালি,

Septal depolarization - downward deflection - Q wave

Left ventricular depolarization - upward deflection - R wave

Right ventricular depolarization - downward deflection - S wave

এই তিনে মিলে QRS complex - total Ventricular depolarization

Ventricular depolarization তো শেষ এবার একটু systolic বিশ্রাম, আর এটাই হল ST segment.

Ventricular Systole শেষ হলেই হবে Ventricular Diastole, অর্থাৎ Depolarization শেষেই হবে Repolarization.

এর আগে Left and Right Ventricular depolarization দুই ভাগে ভাগ হয়ে (R and S) দেখালেও Repolarization হবে খুব দ্রুত, দেখাবে একটি Deflection হিসেবে, আর সেটি T wave. T wave deflection upward হয়, কিন্তু upward কেন?

ECG এর একটি মূল সূত্র মনে রাখতে হবে, positive চার্জ যদি positive pole এর দিকে যায় বা negative চার্জ যদি negative pole এর দিকে যায় তবে upward deflection. আর এর উল্টো ঘটলে downward deflection.

Depolarization এর সময়ে Lead 2 তে উপরের negative থেকে নিচের positive pole এর দিকে positive চার্জের ফ্লো ছিলো, তাই সব upward deflection, শুধু তারা ছাড়া যারা রাস্তা পরিবর্তন করেছিল যেমন Q wave, S wave, যাদের downward deflection.

ওই একই পথে উল্টো দিকে Repolarization এর সময়ে Lead 2 তে নিচের positive থেকে উপরের negative pole এর দিকে negative চার্জের ফ্লো থাকে, তাই উপরের সূত্রমতে এটাও upward deflection, আর একারণেই T wave এর মাথা উপরের দিকে হয় - upward deflection.

Ventricle এর পরেই Septal Repolarization - তৈরি হয় U wave, উপরের সূত্রমতে যার মাথাও upward.

এরপরে কি AV node হয়ে Atrial Repolarization হবে?

না, Atrial Repolarization আগেই হয়ে গেছে! কখন ও কিভাবে হলো?

Atrial Repolarization খুব দ্রুত হয়, আর সেটি হয় Ventricular Depolarization যখন হয় ঠিক তখনই, synchronously. আর এ কারণে Atrial Repolarization wave চাপা পড়ে যায় Ventricular Depolarization wave QRS complex এর ঠিক নিচে, ECG তে তাই তাকে দেখা যায় না।

আর এভাবেই Atrium ও Ventricle এর Depolarization ও Repolarization শেষে একটি complete circle পূর্ণ হবে। Happy

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:ECG basicsCardiac vectorsDepolarizationRepolarizationQRS complex

Comments (47)

Shaikh Abdullah Al Mamun
5y

So nicely explained. Great dear Kawsar Uddin

Kawsar Uddin
5y

Shaikh Munna Sir, thanks a lot for your continuous inspiration.

Md Mosleh Uddin
5y

Alhamdulillah

Kawsar Uddin
5y

Md Mosleh Uddin Thanks Bhai.

Noor M Abdal
5y

Very well explained.

Kawsar Uddin
5y

Noor M Abdal Thanks, Sir.

Nurul Amin
5y

অসাধারন! এত সহজ করে ইসিজি ভাবিনি কখনো!

Kawsar Uddin
5y

Nurul Amin ধন্যবাদ স্যার।

Tariq Jamil Apu
5y

ভাইয়া,,

Comment attachment
Kawsar Uddin
5y

Tariq Jamil Opu Thanks Opu. Corrected.

S M Mehedi
5y

Excellent Making complex things so easy!!

MD Shahid
5y

Wow, Zajakhallah Khairan

Tahsin Tanjim Mithi
5y

It was awesome, thanks a lot.

Kawsar Uddin
5y

Tahsin Tanjim Thanks, Apu.

Mohammad Hasanul Iqbal
5y

Very very nicely explained, thank you.

Kawsar Uddin
5y

Mohammad Hasanul Iqbal most welcome, Sir.

Mahmuda Hossain Bakul
5y

excellent!

Kawsar Uddin
5y

Mahmuda Hossain Bakul Thanks, Mam.

Mahmuda Hossain Bakul
5y

Kawsar Uddin most welcome u're

Tasnia Sultana Tarin
5y

Thanks a lot... Very nicely explained

Kawsar Uddin
5y

Tasnia Sultana Tarin most welcome

Rehana Khatoon
5y

Excellent

Kawsar Uddin
5y

Rehana Khatoon Thanks, Mam.

Ayesha Siddica
5y

amazing!!!!

Kawsar Uddin
5y

Ayesha Siddica Thanks

Tote Tung
5y

Very nice presentation!

Kawsar Uddin
5y

Tote Tung Thanks

Md. Kamruzzaman
5y

Excellent

Kawsar Uddin
5y

Md. Saddam Kamruzzaman Thanks

Millia Islam
5y

Good

Ikramul Rofy
5y

Thanks a lot Sir

Kawsar Uddin
5y

Ikramul Rofy most welcome

Md Mahfuzur Rahman
5y

Excellent sir....

Kawsar Uddin
5y

Md Mahfuzur Rahman Welcome Bhaiya.

M Tanbirul Islam
5y

Bujhte onekta easy holo,many many thanks vaia...

Kawsar Uddin
5y

M Tanbirul Islam most welcome

Rafiqul Hasan
5y

saved.

Kawsar Uddin
5y

Rafiqul Hasan Thanks, Sir.

Ibnul Aqil Chowdhury
5y

Best post....

Anjumun Ara
5y

Oh my God what a nice explanation!!!!

Kawsar Uddin
5y

Anjumun Ara Thanks, Mam.

Abir Ahammed
1h

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

Sultana Bobee
5y

Excellent presentation..

Shovon Roy
5y

Thanks a lot sir

Kawsar Uddin
5y

রায় সুদীপ্ত শোভন most welcome.

IfTi FaiSaL
5y

পর্ব -১ এর লিংক প্লিজ

Kawsar Uddin
5y

IfTi FaiSaL click on my name and then scroll down.