Habijabi Logo

হাবিজাবি-১১

infectioushematology
************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
7 min read
July 15, 2019 at 11:42 PM
72 comments
No media

#হাবিজাবি_১১

#Dangerous_Dengue

Dengue যে virus দিয়ে হয় তার নাম Dengue virus, এই virus যে পরিবারের অন্তর্ভুক্ত তাকে বলে Flavivirus family. এই family তে আরো আছে Yellow fever virus, Zika virus, etc. Dengue virus এর মত এরাও জ্বর এর সাথে Haemorrhagic manifestation করতে পারে। তাই symptom দেখেই সব রোগীকে গণহারে Dengue বলা ঠিক হবে না, অন্যকিছুও হতে পারে। Flavivirus ফ্যামিলির এই virus গুলোকে arbovirus ও বলে, কারণ কারণ এরা সবাই ছড়ায় মশার কামড়ে। মশাও মূলত দুটো Aedes aegypti, Aedes albopictus. আর একটা তথ্য দিয়ে ভূমিকা শেষ করি, এরা সবাই কিন্তু RNA virus, আর এটা মাথায় গেঁথে রাখা ভাল অধিকাংশ RNA virus গুলো DNA virus অপেক্ষা ঝামেলাবাজ ও এদের জটিলতাও বেশি।

ডেংগুর চারটা সেরোটাইপ আছে, DEN 1, DEN 2, DEN 3, DEN 4. ধরুন আমার DEN 1 দিয়ে ডেংগু হল, সুস্থ হয়ে গেলাম, এরপর এই DEN 1 যতই আমার শরীরে ঢুকুক না কেন আমার আর ডেংগু হবে না। কিন্তু ওই যে বাকি DEN যারা আছে তাদের দিয়ে কিন্তু নতুন করে ডেংগু হতে পারে! আর একবার এক সেরোটাইপ দিয়ে ডেংগু হওয়ার পর আবার অন্য কোন সেরোটাইপ দিয়ে যদি ডেংগু হয় তবে সেটা সাধারণ ডেংগুর পরিবর্তে মারাত্মক Dengue Haemorrhagic fever হতে পারে। তাই এবছর যারা মারাত্মক ডেংগুতে আক্রান্ত হচ্ছে, তাদের ক্ষেত্রে এ সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেয়া যায় না যে তারা আগে অন্য সেরোটাইপ দিয়ে classical dengue fever এ আক্রান্ত হয়েছে!

অতীব গুরুত্বপূর্ণ যে তথ্যটা মনে রাখতে হবে, ডেঙ্গু আক্রান্ত মানুষই কিন্তু এ রোগের main carrier, আর সেটাকে vector হয়ে ছড়ায় aedes মশা! তাই অসুস্থ মানুষকে অবশ্যই আলাদাভাবে মশারি প্রটেকশনে রাখতে হবে, কারণ aedes মশা আক্রান্ত ব্যক্তিকে কামড়ে সুস্থ কাউকে কামড় দিলে সেও ডেংগু আক্রান্ত হতে পারে!

ডেংগুর প্রধান দুইটা ধরণঃ

কোন সিম্পটম নাই (asymptomatic)

সিম্পটম আছে (symptomatic)

symptomatic আবার চার ধরণের, যাদেরকে একত্রে বলে Dengue syndrome.

  1. Undifferentiated fever/ Classical dengue fever

  2. Dengue haemorrhagic fever (DHF)

  3. Dengue shock syndrome (DSS)

  4. Expanded dengue syndrome

Dengue syndrome শুরু থেকে সুস্থ হওয়া পর্যন্ত তিন ধাপে (3 phases) প্রকাশ পায়।

  1. Febrile phase

অনেক জ্বর। শরীরে ভাইরাস প্রবেশ করার ৪-১০ দিনের মাথায় সাধারণত জ্বর আসে)। এই জ্বর কয়েকদিন থেকে কমে যায়, আবার ২-৩ দিন পর আসে। জ্বরের এই ধরণটাকে saddleback বা biphasic fever বলে। অনেক সময় টানা বা continuous fever থাকতে পারে।

এই phase এ জ্বরের সাথে গায়ে প্রচন্ড ব্যাথা থাকতে পারে। রোগীর মাংসে ব্যাথা, মাথায় ব্যাথা, চোখে ব্যাথা, চোখ নাড়ালেও ব্যাথা, জয়েন্টে ব্যাথা, হাড়ে ব্যাথা (breakbone fever)। মাংসের ব্যাথাটা হাড়ে ব্যাথা অপেক্ষা বেশি থাকে, যার উল্টোটা থাকে Chikungunya তে।

সারা শরীরে লাল র‍্যাশ (petechiae, purpura, echymosis) দেখা দেবে জ্বর শুরু হওয়ার ২-৫ দিন পর। মনে রাখতে হবে হাত ও পায়ের তালুতে কোন র‍্যাশ থাকে না।

Lymphadenopathy থাকতে পারে।

উপরের সকল symptoms পরবর্তী phase এ না গিয়ে ২ থেকে ৭ দিনের মধ্যেই ভাল হয়ে যেতে পারে। যদি ভাল হয় তবে এটা Dengue syndrome এর প্রথম অবস্থা classical dengue fever। রোগী সুস্থ, ভয়ের কিছু নাই।

কিন্তু জ্বর কমে গেল, এখন নতুন করে যা হল তা হল নাক দিয়ে, মাড়ি দিয়ে রক্ত পড়ে। অল্প আঘাতেই চামড়ার নিচে লাল হয়ে যায় (easy bruising), অর্থাৎ শুরু হল Dengue syndrome দ্বিতীয় ধাপ,

  1. Afebrile or critical phase

রক্তবমি, রক্ত পায়খানা (heamatemesis, melaena) হওয়া। মহিলাদের ক্ষেত্রে মাসিকে রক্ত বেশি যাওয়া (menorrhagia)। আরো বেশি সিরিয়াস হলে internal organ এ রক্তক্ষরণ, বিশেষ করে cerebral haemorrhage, encephalitis ডেভেলপ করতে পারে। এত haemorrhagic এর কারণ platelet count কমে যাওয়া। Dengue syndrome এর এই অবস্থাকে বলে Dengue haemorrhagic fever (DHF).

haemorrhage অনেক বেশি হয়। অথবা visible haemorrhage কম, কিন্তু vascular permeability বেড়ে গিয়ে plasma leakage হয়ে fluid ব্লাড ভেসেল থেকে চলে যাচ্ছে interstitial space এ, ফলে blood volume কমে গিয়ে ডেভেলপ করছে circulatory failure, shock, multiple organ failure! এবং এগুলোই এ রোগে মৃত্যুর অন্যতম কারণ যদি না সময়মত ঠিকভাবে ট্রিটমেন্ট করা যায়। Dengue syndrome এর এই অবস্থাকে বলে Dengue shock syndrome (DSS). রোগী এই অবস্থায় কপাল গুনে বা চিকিৎসার জোড়ে বেঁচে গেল। কিন্তু shock এর কারণে তার যেসব organ এ hypoperfusion হয়েছে যেমন liver, kidney, brain, etc তে organopathy ডেভেলপ করতে পারে, যাকে বলে expanded dengue syndrome বা isolated organopathy!

আচ্ছা এই plasma leakage হয় কিভাবে?

Dengue virus এর বিরুদ্ধে শরীর antibody তৈরি করে। তারপর তৈরি হয় antigen-antibody complex, যা monocyte ও macrophage থেকে প্রচুর পরিমাণ cytokine রিলিজ করায়, আর এরাই vascular permeability বাড়িয়ে plasma leakage করে!

সময়মত ও ঠিকভাবে উপরের critical period যা সাধারণত ২-৩ দিন থাকে তার মোকাবেলা করতে পারলে শুরু হয় Dengue syndrome এর তৃতীয় ধাপ,

  1. Convalescent or Recovery phase

অর্থাৎ রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে যায়।

ডায়াগনস্টিক টুলস!

জ্বর আসার প্রথম দিনই যে টেস্ট করে ডেঙ্গু ডায়াগনোসিস করা যায় সেটি NS1 (non-structural protein 1) antigen test. PCR ও করা যায়।

ডেঙ্গু জ্বরের বিরুদ্ধে antibody তৈরি করতে ইমুনিটি ৫ দিন বা তার বেশি সময় নেয়। সেই সময় পর Anti-dengue antibody ( প্রথমে IgM, পরে IgG) test করা যায়।

পাশাপাশি CBC, যেখানে thrombocytopenia পেতে পারি। platelet count খুব দ্রুত কমে যেতে পারে এবং ডেঙ্গুর মারাত্মক লক্ষণের অন্যতম কারণই হল platelet count কমে যাওয়া (১ লাখের নিচে), সাথে leucocyte গুলো কমতে পারে।

ডেঙ্গু ভাইরাস লিভারের hepatocyte কে সরাসরি এটাক করতে পারে এবং mild hepatitis ও করতে পারে। আর তাই এক্সামিনেশনে hepatomegaly পেতে পারি, আর টেস্টে SGPT ও SGOT বেশি পেতে পারি।

Thrombocytopenia হলে রোগীর যে bleeding manifestations হয় সেগুলো রোগীর শরীরে দেখা না গেলেও আমরা একটা টেস্ট করে সেটা দেখতে পারি। রোগীর সিস্টোলিক ও ডায়াস্টোলিক প্রেশারের মাঝে বিপি মেশিনের কাফটাকে ফুলিয়ে ৫ মিনিট রাখতে হবে, thrombocytopenia থাকলে রোগীর হাতে petechiae দেখা যাবে, একে বলে positive tourniquet test.

Shock syndrome এ শকের ফিচারগুলো থাকবে, rapid & weak pulse, narrow pulse pressure, প্রেশার কম, cold skin.

Plasma leakage হওয়ার কারণে Hematocrit বাড়বে >20%, তারপর এর কারেকশন করতে ফ্লুইড থেরাপি দিলে Hematocrit কমবে >20%. Plasma leakage এর জন্য ascites, cerebral oedema ডেভেলপ করতে পারে। প্লাজমার সাথে প্রোটিনও বের হয়ে করতে পারে hypoalbuminemia.

চিকিৎসা!

পূর্ণ বিশ্রাম।

জ্বরের জন্য শুধুমাত্র paracetamol. শরীর মুছে ঠান্ডা করা। জ্বর কমাতে aspirin জাতীয় কোন ওষুধ কখনোই না, দিলে haemorrhagic tendency বাড়বে, আর বাচ্চাদের ক্ষেত্রে aspirin দিলে Reyes syndrome ডেভেলপ করতে পারে।

classical dengue fever এও রোগীর dehydration থাকে, তাই তরল খাবার বেশি খাওয়াতে হবে।

রোগীর hypovolumia বা shock এর ফিচার ডেভেলপ করলে IV isotonic fluid যেমন- 0.9% NS, 5% DNS (যা শরীরে দেয়ার সময় hypertonic আর ঢোকার পর isotonic কারণ glucose cell এ uptake utilization হয়) বা hartman দিতে হবে hospitalize করে। 5%DA শরীরে ঢোকার আগে isotonic থাকলেও, ঢোকার পর এর গ্লুকোজ cell এ used হয়ে hypotonic হয়ে যায়, তাই ব্যবহার না করাই ভাল। অন্য যে কোন hypotonic ফ্লুইড ব্যবহারের ক্ষেত্রে সাবধান! oedema ডেভেলপ করতে পারে। excess of anything is bad, তাই ফ্লুইড দিতে থাকো দিতে থাকো এমনটা যেন না হয়, কারণ oedema aggravate করতে পারে, তাই মনিটর করে check & balance!

platelet count খুব বেশি কমে haemorrhagic manifestation দেখা গেলে তখনই কেবল platelet transfusion করতে হবে৷

platelet transfusion এর কিছু কমন রুলঃ

150000/mm3 থেকে কমতে কমতে 20000/mm3 এর নিচে গেলে, আর যদি 21000 - 40000/mm3 প্লাস bleeding manifestations থাকে তখন। 40000/mm3 উপরে থাকলে দেওয়ার প্রয়োজন নাই।

আমাদের দেশে দেওয়ার মত কোন vaccine নাই। কিছু দেশে তাদের দেশে পাওয়া ডেঙ্গুর সেরোটাইপ অনুযায়ী vaccine আছে, খুব একটা কার্যকরী না।

Prevention is better than cure!

মি. বকুল গরমে কুল কুল করে ঘামে,

তারপর কোল্ড ড্রিংকস খায় আরামে!

খেয়েই বোতলটা ছুড়ে মারে পাশের ড্রেনে। এভাবে বোতল জমতে জমতে ড্রেনের পানি যায় আটকে, সেখানে জমে থাকা বৃষ্টিজলে পরিবার পরিজন নিয়ে আবাস গড়ে এক এডিস পরিবার। একদিন বিকালে বকুল ছিল ভাতঘুমে, সুযোগ বুঝে জীবাণুবাহী দুষ্টু মশকী এসে তার হুল ফুঁটিয়ে দিল (মনে রাখা ভাল এডিস মশকী যেকোন সময় কামড়াতে পারে, তবে বেশি কামড়ায় সূর্যদয়ের পর ও সূর্যাস্তের আগে)। ব্যস আর যায় কই, ডেংগু বাঁধিয়ে হাসপাতালে, tit for tat! তাই সচেতন হোন, সদা সতর্ক থাকুন, পরিবেশ পরিষ্কার রাখুন।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Dengue feverFlavivirusBiphasic feverDengue hemorrhagic feverDengue shock syndromeThrombocytopenia

Comments (72)

Faysal Ahmed
7y

খুব ভাল লিখা। পরবর্তী পোস্ট এ ফ্লুইড ম্যানেজমেন্ট নিয়ে আরো স্পেসিফিক লিখতে পারো

Kawsar Uddin
7y

ধন্যবাদ ভাই। দোয়া করবেন। লিখবো ইনশাআল্লাহ।

Faysal Ahmed
7y

Kawsar Uddin অবশ্যই দোয়া রইল

Rehena Saleheen
7y

Kawsar uddin....accordind to ur writing...EDS is somewhat sequel of DSS...but isn't it totally seperate entity..i mean seperate organ involvement??

Kawsar Uddin
7y

not at all. EDS is not a part of DSS, rather DS dengue syndrome!

Abdur Rashid
7y

Thank you very much for your excellent post with very simple language which enables easy to understand specially for the new one's & General Practitioners.Please keep it up.

Kawsar Uddin
7y

Thanks Sir

Unknown
6y

Very good Post. Apnar posting kothay. Writing gulo guchia book akara chai

Mehedi Monwar Hossain Meham
7y

Vaia ns1 ekbr positive hole ki ajbn positiv?

Kawsar Uddin
7y

No

SK Anisuzzaman
7y

Thanks for proper information.

Kawsar Uddin
7y

Thanks Sir for the appreciation.

Parveen Akhtar
7y

excellent nice ভাল লাগল

Kawsar Uddin
7y

Thanks

Mezbha Uddin Chowdhury Evan
7y

এক কথায় অসাধারণ ভাই

Kawsar Uddin
7y

ধন্যবাদ ভাইয়া।

Tarek Bin Mizan
7y

(*)

Kawsar Uddin
7y

ধন্যবাদ ভাইয়া।

Mohammad Aminul Islam Palash
7y

Excellent post.janar ache onek.thank you vai.

Kawsar Uddin
7y

Welcome vai

Anupam Majumder
7y

I faced a female pt of 11 yrs with fever, puffy face and pericardial effusion.

Kawsar Uddin
7y

May be isolated organopathy as a part of expanded dengue syndrome, or some other diagnosis.

Salma Afrose
6y

Alhamdulillah.দোয়া রইল

Tamzeer Binte Mannan
7y

Post dengue psychosis emn kichu ki karo hote pare?

Kawsar Uddin
7y

Yes, depression anxiety may present as a part of it.

Tamzeer Binte Mannan
7y

Kawsar Uddin Sir can u please check ur inbox

Yamin Sarkar
43w

outstanding

Asif Rubaiyat Turjo
7y

কই বকুল এর থাকার কথা ফুলের বাগান, সে এখন দুষ্টু মশকী র কারনে হাস্পাতালে... যাইহোক ভালো হয়েছে বরাবর এর মতো..

Kawsar Uddin
7y

ধন্যবাদ ভাই। দোয়া করবেন।

Ashif Rahman
7y

Vai , same way te boi chai ekta !

Kawsar Uddin
7y

InsaAllah. Pray for me.

Ashif Rahman
7y

Kawsar Uddin fi amanillah vai .

S M Tohiduzzaman Jeci
7y

· Reply

Kawsar Uddin
7y

ধন্যবাদ ভাইয়া।

S M Tohiduzzaman Jeci
7y

Kawsar Uddin outstanding brother. You are one of them to gear my inspiration... keep it up.

Tasnim Tabassum Proma
7y

ডেঙ্গু ঢাকার বাইরে এবার কেমন হচ্ছে?

Kawsar Uddin
7y

শহরে বেশি, গ্রামে কম।

Mostak Ahmad Shobuj
7y

Feni তে মহামারী আকারে, মনে হচ্ছে।

Tarun Biswas
7y

Excellent post....!

Kawsar Uddin
7y

Thanks

Arafat Rahman
7y

Excellent..

Kawsar Uddin
6y

Thanks

Maruf Abdullah
7y

Well written

Kawsar Uddin
7y

Thanks

Ratan Krishna Shaha
7y

অসাধারণ লেখা।

Kawsar Uddin
7y

ধন্যবাদ।

Mohammad Ruhul Amin
7y

উপকারি পোস্ট।

Kawsar Uddin
7y

ধন্যবাদ স্যার।

Khalilur Rahman
6y

Excellent!

Kawsar Uddin
6y

Thanks Sir

Anika Tabassum Bivor
7y

Vaiya plZ chk inbx

Nahid Hasan
7y

Excellent

Kawsar Uddin
7y

Thanks

Zahidul Islam
7y

Thanks

Kawsar Uddin
7y

welcome

Proggananda Nath Tuhin
7y

Thanks a lot for nice presentation

Kawsar Uddin
7y

Welcome

Abid Hasan ZiKon
7y

Thanks bhai.

Kawsar Uddin
7y

welcome vai.

Dr-Mursalin Hayat Khan
7y

Good post

Kawsar Uddin
7y

Thanks

Dipanwita Saha
7y

Want to share!!

Kawsar Uddin
7y

Sure

Mijanur Rahaman
7y

Nice explanation Thank u

Kawsar Uddin
7y

Welcome

Rafiqul Hasan
7y

Good presentation.

Kawsar Uddin
7y

Thanks.

Kaniz Fatema
7y

খুব সুন্দর লিখেছো, ছোট ভাই!

Kawsar Uddin
7y

ধন্যবাদ আপু।

Shabrina Shanta
7y

Thanks

Kawsar Uddin
7y

welcome

এনামুল রানা
7y

Nadvi Zaman Ratul dekh