Habijabi Logo

হাবিজাবি-৩৫৭

infectiousgastroenterology
************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
December 1, 2025 at 11:49 PM
0 comments
5 images
Media File (1/5)
Episode illustration

#হাবিজাবি_৩৫৭

#interesting_dengue_cases

পুরুষ রোগী, বয়স ২৫। আসছেন upper abdominal pain & nausea নিয়ে, খাওয়ার রুচি নাই। ৫ দিন আগে অল্প জ্বর ছিল, এখন নাই।

Temp, BP, other vitals নর্মাল।

Abdomen is mildly tender, right hypochondriac region এ বেশি, আর কিছু নাই।

বেশি test করবে না, USG দিলাম।

সেখানে বেশ interesting findings,

  1. Peri-cholecystic thickening

  2. Mild clear collection in hepato-renal & spleno-renal spaces

USG তে 1 নম্বর finding indicate করে GB wall inflammation with fluid collection, অনেকটা acalculous cholecystitis এর মত। 1 নম্বর এর সাথে 2 নম্বর finding কোরিলেট করলে এটা extravasation of fluid due to plasma leakage. অর্থাৎ এই acalculous cholecystitis is not real cholecystitis, বরং reactive to some viral infection.

এরকম এক রোগী কিছুদিন আগেই দেখেছি তাই এই রোগীর ক্ষেত্রে চিন্তা সে দিকেই নজর দিলো। সপ্তাহ দুয়েক আগে অল্প বয়সী এক female patient, যার dengue expanded syndrome ছিল, pleural effusion, ascites, jaundice ছিল, এখন সমস্যা upper abdominal pain & nausea. examination এ mild jaundice, right hypochondriac tenderness. তারও USG তে thickened GB wall - acalculous cholecystitis with acute hepatic parenchymal change. SGPT অনেক বেশি 1658 ছিল - ১০ দিন পরেই সেটি 232 তে চলে আসে. তার CBC তে WBC ছিল 16, 600 যার 63% Lymphocytes অর্থাৎ এই cholecystitis ও ছিল reactive to dengue viral infection. dengue Hepatitis করতে পারে, কিন্তু এই রোগীর SGPT এত বেশি দেখে সন্দেহ হয় concomitant অন্য কোন hepatotropic viral infection আছে কিনা, রিপোর্টে Anti HAV positive আসে।

Dengue তে এরকম acalculous cholecystitis like clinical features & USG findings থাকতে পারে অনেকের, সেটা চিন্তা করে ১ম রোগীর USG দেখে CBC, dengue IgM IgG করতে দিই। তার ভাষ্য তার তো এখন জ্বর নাই, এখন করে কি হবে! বুঝিয়ে অবশেষে রাজি করানো গেল, ফলাফল IgM & IgG দুটোই positive, আর CBC তে Lymphocytes 63% অর্থাৎ dengue virus এর বিরুদ্ধে কঠিন যুদ্ধ চলমান, আর Platelets 52,000. জটিল কোন জটিলতা ছাড়াই সে সুস্থ হোক, ফি আমানিল্লাহ।

কাওসার

কে-৬৫

keywords:Dengue feverAcalculous cholecystitisPlasma leakageAcute hepatitisViral infection

Comments (0)

No comments available for this post.