Habijabi Logo

হাবিজাবি-১৪

cardiovascular
********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
11 min read
July 31, 2019 at 9:23 PM
18 comments
No media

#হাবিজাবি_১৪

Valvular disease

Mitral Stenosis

কারণ (aetiology):

Mitral Stenosis হল Mitral valve ওপেনিং সরু হয়ে যাওয়া।

কেন সরু হয়?

calcifification (ক্যালসিয়াম জমে জমে সরু হয়ে যায়), atherosclerosis (চর্বি জমে সরু হয়ে যায়), Fibrosis (ফাইবার তৈরি হয় - rheumatic disease বা infective endocarditis এ), আবার কখনো জন্ম থেকেই (congenitally) সরু থাকে।

ফলাফল (pathophysiology):

Mitral valve থাকে left atrium (LA) ও left ventricle (LV) এর মাঝখানে, এবং এই valve দিয়ে Atrial systole/Ventricular diastole এর সময় ব্লাড শুধুমাত্র এক দিকেই অর্থাৎ LA থেকে LV এ যেতে পারে।

mitral valve সরু হয়ে যাওয়ায় LA থেকে LV এ ঠিকমত ব্লাড যেতে পারে না। এর ফলে যেতে না পারা ব্লাড LA এ অল্প অল্প জমা হয়ে LA এর সাইজ যায় বড় হয়ে - ডেভেলপ করে LA enlargement, কিন্তু সাইজ বড় হয়েও শেষ রক্ষা হয় না, যেতে না পারা ব্লাড জমে জমে LA এর প্রেশার বাড়িয়ে দেয় (raised LA pressure)। এই বেড়ে যাওয়া প্রেশার এর লোড নিতে নিতে এবং সরু পথ দিয়ে ব্লাড পাঠানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে LA এর wall যায় মোটা হয়ে - ডেভেলপ করে LA hypertrophy

এবার একটু ভাবুনতো, LA সাইজে বড় হয়ে গেলে কি কি অসুবিধা হতে পারে? উত্তর সহজ, কারণ আমরা জানি

LA এর পিছনে কোন কোন অর্গান থাকে - bronchus, trachea, oesophagus. তাহলে LA সাইজ এ বড় হয়ে গেলে এই অর্গানগুলোর উপর চাপ পড়বে। bronchial বা tracheal obstruction হতে পারে, trachea এর সাথে থাকে recurrent laryngeal nerve - এই নার্ভ এর উপর চাপ পড়লে hoarseness of voice হতে পারে, oesophagus এর উপর চাপ পড়লে খাবার গিলতে অসুবিধা বা dysphagia ডেভেলপ করতে পারে।

এদিকে আবার LA বেশি মোটাসোটা হওয়ার কারণে ঠিকঠাক কাজ করতে পারে না - এর ফলে cardiac arrhythmia ডেভেলপ করে এবং LA এ এই arrhythmia হল Atrial fibrilation

Atrial fibrilation এর ফলে রোগীর পালস রেট বেশি পাওয়া যাবে। আর fibrilation কারণে LA এ জমে থাকা ব্লাডে তৈরি হবে thrombus। এই thrombus রক্তে ভাসতে ভাসতে আটকে যেতে পারে coronary, cerebral বা lower limb vessels এ, ফলে হতে পারে heart attack বা stroke বা ischaemic limbs

অন্যদিকে যেহেতু LA থেকে LV এ ঠিকমত ব্লাড যেতে পারছে না, ফলে LV এ pre-load কমে যাবে - কমে যাবে cardiac output - রোগীর body ঠিকমত ব্লাড সাপ্লাই পাবে না - ডেভেলপ করবে দূর্বলতা বা fatigue। রোগী যখন পরিশ্রমের কোন কাজ করবে যেমন exercise, তখন তার মাংসপেশিগুলোর অক্সিজেন ডিমান্ড যাবে বেড়ে, কিন্তু ডিমান্ড অনুযায়ী LV cardiac output দিতে না পারায় heart এবং lung function এর মধ্যে একটা mismatch তৈরি হবে, এর ফলে হবে effort related বা exertional dyspnoea

ওদিকে LA এ জমে থাকা ব্লাড যখন atrium এর ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে তখন অতিরিক্ত ব্লাড pulmonary veins দিয়ে চলে যাবে lungs এ - হবে pulmonary venous congestion - তারপর pulmonary oedema

রোগীর pulmonary oedema ডেভেলপ করেছে কিনা এটা কিভাবে বুঝবো? রোগীর শ্বাসকষ্ট থাকবে, lung base এ জমে যাওয়া পানি কাশির সাথে কফ হয়ে বের হবে এবং সেই কফের রং হবে pink frothy। কেন pink, কারণ এই কফ তৈরির কারণ pulmonary venous congestion এ জমে থাকা ব্লাড। কখনো কখনো জমা হওয়া ব্লাড কফের সাথে ডিরেক্টলি বের হতে পারে অর্থাৎ Heamoptysis ও হতে পারে। আর lungs base auscultation করলে জমে থাকা পানিতে পটপট শব্দ শোনা যাবে যাকে বলে Bibasal crepitation

এদিকে আবার pulmonary venous congestion দীর্ঘদিন ধরে চলতে থাকলে হতে পারে pulmonary hypertension, এতে পেশেন্টের chest pain হবে। Pulmonary hypertension দীর্ঘদিন ধরে থাকলে pulmonary artery তে pulmonary circulation বাধাগ্রস্ত হবে - এর ফলে right ventricle এ প্রেশার বাড়বে - right ventricle এ প্রেশার বাড়তে থাকলে সেটি আস্তে আস্তে dilated হবে আর তার wall ও যাবে পুরু হয়ে - ডেভেলপ করবে right ventricular hypertrophy - hypertrophy ডেভেলপ করার জন্য right ventricle ঠিকমত ব্লাড পাম্প করে lungs এ পাঠাতে পারবে না - ফলে right ventricle এ ব্লাড জমে জমে after-load বেড়ে যাবে - এই অতিরিক্ত ব্লাড right ventricle থেকে back flow/regugitation করে tricuspid valve হয়ে চলে যাবে right atrium এ। অবস্থা এখন ভয়াবহ! কারণ এর ফলে ডেভেলপ করবে tricuspid regurgitation - যার ফলে হবে এক সময় হবে right heart failure.

right heart failure হলে right atrium ঠিকমত ব্লাড পাম্প করতে পারবে না - যার ফলে right atrium এ ড্রেইন করা superior আর inferior vancava তে congestion ডেভেলপ করবে।

superior vanacaval congestion হলে raised JVP পাবো- আর congestion এর জন্য face এ venous blood জমা হতে থাকবে - ফলে face এর রঙ অনেকটা pinkish purple হবে - mitral valve এর সমস্যার কারণে face এর এই অবস্থা হয় বলে একে বলে mitral facies

আর inferior vanacaval congestion এর জন্য কি পাবো? হ্যা অনেক কিছুই পাবো! বলুনতো inferior vanacava কোথা থেকে আসে? হ্যা ঠিক ধরেছেন, শরীরের নিচের অংশ থেকে venous blood নিয়ে liver এর পিছন দিয়ে right atrium এ ড্রেইন করে। তাহলে inferior venacava congestion হলে liver থেকে venous blood ঠিকভাবে ড্রেইন হতে পারে না, এর ফলে hepatic venous congestion হয়ে tender hepatomegaly ডেভেলপ করবে। তাহলে আপনি যদি liver palpate করেন, তাহলে সাইজ বড় পেতে পারেন এবং অবশ্যই আস্তে আস্তে palpate করবেন কারণ রোগীর ব্যাথা (tenderness) থাকবে। রোগীর মুখের দিকে তাকালেই বুঝবেন ব্যাথায় রোগী মুখ বাঁকিয়ে ফেলছে!

এবার আরো কঠিন সমস্যা hepatic venous congestion এর জন্য portal hypertension ডেভেলপ করবে ও পেটে পানি আসবে মানে ascites ডেভেলপ করবে।

সমস্যার এখানেই শেষ নয়! inferior venacaval congestion এর জন্য শরীরের নিচের অংশ মানে পা থেকে ঠিকমত venous blood ড্রেইন হবে না, ফলাফলস্বরূপ পায়ে পানি জমবে (ankle oedema) অর্থাৎ ফাইনালি peripheral oedema ডেভেলপ করবে। আচ্ছা বলুনতো এই oedema কি exudative না transudative? অবশ্যই transudative কারণ এই oedema fluid এ protein থাকার কোন ব্যাপার স্যাপার নাই। মনে রাখতে হবে ৩ টা ফেইলিউরে সব সময় transudative oedema হয়, সেগুলো হল-

  1. Heart failure

  2. Liver failure

  3. Renal failure

আর আমরা সবাই জানি, transudative oedema সাধারণত bilateral হয় অর্থাৎ শরীরের দুই পাশে একই সাথে হয় এবং pitting হয় অর্থাৎ চাপ দিলে পুকুরের মত গর্ত হয়ে যায়!

এবার আসি এই রোগের বিশেষ কিছু signs নিয়ে:

  1. Loud first heart sound

Heart auscultate করবেন, কি পাবেন?

Heart sound পাবেন। কেমন sound পাবেন? তার আগে আসুন heart sound সম্পর্কে অল্প কিছু জানি।

First Heart Sound - Mitral আর Tricuspud valve close হলে শোনা যায়

Second Heart Sound - Aortic আর Pulmonary valve close হলে শোনা যায়।

আমাদের টপিক হল mitral stenosis, তাহলে আমরা কোন heart sound পাবো? ইয়েস, ধরতে পেরেছেন mitral valve এর first heart sound।

mitral stenosis এ mitral valve এর সরু হয়ে যাওয়া রিং এর সাথে লাগানো লিফলেট গুলো খুব কাছাকাছি থাকে এবং ওদিকে left atrial pressure ও যেহেতু বেশি থাকে, তাই mitral valve close হওয়ার সময় একটা লিফলেট অন্যটার সাথে খুব জোড়ে ধাক্কা খাবে, ফলে খুব জোরেশোরে সাউন্ড শোনা যাবে - অর্থাৎ loud first heart sound

তবে mitral stenosis এর কারণ যদি হয় heavily valve calcification তাহলে first heart sound জোরে শোনা তো দূরের কথা শোনাই না যেতে পারে, কারণ calcium এখানে ইনসুলেটর হিসেবে কাজ করে তাই ধাক্কা খুব জোরে লাগলেও শব্দ তৈরি হয়না!

ঘটনা এখানেই শেষ না! Loud first sound এর সাথে কখনো কখনো loud P2 পাওয়া যেতে পারে! ইহা আবার কি জিনিস? আমরা জানি second heart sound এর দুইটা পার্ট - A2 (Aortic valve closure), P2 (Pulmonary valve closure)

একটু আগে আমরা পড়ে আসছি mitral stenosis এ একসময় pulmonary hypertension ডেভেলপ করে। আর সেটি ডেভেলপ করলে সেই প্রেশার গিয়ে পড়বে pulonary artey এর গোড়াতে থাকা pulmonary valve এর উপর, আর একারণেই পাওয়া যাবে pulmonary valve close হওয়ার শব্দ loud P2

  1. Opening snap

ventricular diastole এর সময় যখন mitral valve ওপেন হয়, তখন LA উচ্চচাপে জমে থাকা ব্লাড হুট করে LA থেকে LV এ যাওয়ার চেষ্টা করে, এই হুট করে যাওয়ার সময় একটা শব্দ হয় যাকে opening snap বলে।

  1. Murmur

ventricular diastole এর সময় যখন mitral valve ওপেন হয়, তখন LA এর উচ্চচাপের কারণে প্রথমদিকে কিছু ব্লাড সরু mitral valve দিয়ে স্বাভাবিকভাবে LV এ যেতে পারে অর্থাৎ early diastole নর্মালই থাকে, কিন্তু অল্প কিছুক্ষণ পরই LA এর উচ্চচাপ যখন কমে আসে তখন stenosis হওয়া mitral valve দিয়ে ব্লাড আর ঠিকমত যেতে পারে না, আর তখনি ভালভ এর সাথে ব্লাড এর ঘর্ষণে যে শব্দ তৈরি হয় তাকেই murmur বলে, আর এই murmur যেহেতু ventricular diastole শুরু হওয়ার কিছুক্ষণ পরে তৈরি হয় তাই একে বলে mid diastolic murmur

তবে এখানে একটা কিন্তু আছে! যদি প্রথম দিকে পড়ে আসা কথাগুলো একটু স্মরণ করি তবে মনে পড়বে একটা জায়গায় আমরা পড়েছিলাম Tricuspid regurgitation হয়ে right heart failure হয়। আর এই tricuspid regurgitation এ যে murmur ডেভেলপ করে সেটা systolic murmur, অর্থাৎ ventricular systole এর সময় কিছু ব্লাড প্রশস্ত হয়ে যাওয়া tricuspid valve দিয়ে right atrium এ চলে যায় যেটা স্বাভাবিকভাবে যাওয়ার কথা না। তাই যদি কারো দীর্ঘদিনের mitral stenosis থেকে right heart failure ডেভেলপ করে তাহলে আমরা mitral valve এর mid diastolic murmur এর পাশাপাশি একইসাথে tricuspid valve এর systolic murmur ও পেতে পারি!

ইনভেস্টিগেশন কি করবেন?

  1. ECG

কি পাবেন? চিন্তা করুন, চিন্তা করুন। শুরুতেই পড়েছি, mitral stenosis এ Atrial fibrilation হতে পারে, তাহলে ইসিজিতে আমরা সেটাই পাবো - absent P wave এবং irregular QRS complex. LA enlargement এর জন্য P mitrale বা bifid P wave ও পাওয়া যেতে পারে।

এদিকে disease এর এক পর্যায়ে যেহেতু RV hypertrophy ডেভেলপ করে সেহেতু tall R wave পেতে পারি। বলুনতো কোন কোন লিডে পাবো? খুব সহজ - V1,V2,V3

(কারণ RV: V1-V3, LV: V4-V6)

  1. CXR

একদম সহজ। এখানে left atrium সাইজে বড় হয়, তাই এক্সরে ফিল্মে বড় সাইজের left atrium দেখা যেতে পারে। আর রোগ দীর্ঘদিনের হলে বড় সাইজের right ventricle ও পাওয়া যেতে পারে। এর কারণ তো জানিই - enlargement & hypertrophy.

  1. Echo

এটাই বেস্ট। যেকোনো vulvular disease এটা দিয়েই ভাল ডায়াগনোসিস করা যায়। ডপলার ইকো করে ভালভ দিয়ে ব্লাড ফ্লো দেখা যায়। কত পার্সেন্ট ব্লাড যাওয়ার কথা, আর কত পার্সেন্ট যাচ্ছে সেটা ক্যালকুলেট করা যায়।

অবশেষে শেষের দিকে আমরা!! চিকিৎসা কি দিব??

আসল চিকিৎসা অপারেশন!!

  1. Balloon valvoplasty - বেলুনযুক্ত ক্যাথেটার ঢুকিয়ে stenosed mitral valve এ পৌছে বেলুনটাকে ফুলিয়ে দিন। বেলুনের চাপে সরু হয়ে যাওয়া mitral valve কিছুটা প্রশস্ত হবে।

  2. Valvotomy - অসুস্থ ভালভ টাকে ছাটাই করে দিন অর্থাৎ কেটে ফেলুন

  3. Valve replacement - অসুস্থ ভালভ খুলে সুস্থ ভালভ লাগিয়ে দিন। RFL পাইপ এর বিজ্ঞাপন এর মত লাগিয়ে দিয়ে আবার ভুলে যাইয়েন না, রোগীকে ১-২ বছর পরপর ফলোআপে রাইখেন, কারণ re-stenosis হইতে পারে!

আর একটা কথা নতুন valve যে লাগাবেন, সেই valve প্রধানত দুই ধরণের হতে পারে-

  1. Biological valve

  2. Prosthetic valve

সুবিধা হইল biological valve এ thrombus তৈরি হয় না, আর অসুবিধা হইলো এই জিনিস বেশিদিন টেকে না। তাই এটি বুড়ো রোগীদের হার্টে লাগাতে পারেন, কারণ এই ভালভের মত তাদের আয়ুষ্কালও বেশি না!

Tisseu valve বয়স্কদের ক্ষেত্রে choice করার আরো কিছু কারণ হল,

  • Warfarin লাগে অল্প সময়ের জন্য, ৬ মাস। তাই hemorrhagic stroke এর ঝুঁকি কম।

  • modern tissue valve 20 বছর পর্যন্ত টেকে।

অন্যদিকে prosthetic valve এর সুবিধা হইলো অনেকদিন টেকে, আর অসুবিধা হইলো thrombus তৈরি হয়! এই অসুবিধা দূর করার জন্য এই ভালভ এর গায়ে ওষুধ লাগানো থাকে যা thrombus তৈরি হতে বাধা প্রদান করে। 100 বছর পর্যন্ত টেকে। তাই নিশ্চিন্তে ইয়াং রোগীদের শরীরে prosthetic valve লাগানো যেতে পারে। কিন্তু অনেক সময় life long warfarin খেতে হয়।

কিন্তু অনেকেই আছে সার্জারি করার মত সামর্থ্য নাই, বয়স নাই, বা কিছুদিন অপেক্ষা করতে হবে। তাদেরকে প্রাথমিকভাবে নিচের medical management দিতে পারেন-

Anticoagulation - আগেই বলেছি যেহেতু এখানে thrombus ফর্ম করে stroke ischaemia হওয়ার ঝুঁকি থাকে, anticoagulant ব্যবহার করলে সেই ঝুঁকি কমবে।

Digoxin, rate limiting calcium channel blocker, beta blocker - এইই ওষুধগুলো Atrial fibrilation নিয়ন্ত্রণ করবে। তবে beta blocker ব্যবহার করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এটা cardiac output কমায়। আর আমরা জানি mitral stenosis এ এমনিতেই রোগীর cardiac output কম থাকে।

Diurectis - এটি রোগীর pulmonary oedema কমাবে, ফলে কমবে pulmonary congestion. এর ফলে রোগীর শ্বাসকষ্ট আর বুকে ব্যাথা অনেকটাই কমবে।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Mitral StenosisMid-diastolic murmurLoud S1Opening snapAtrial fibrillationPulmonary hypertensionValvotomy

Comments (18)

Maksuda Shilu
7y

Very nice. Khub druto medical college jao studentder upoker hobe.valo thako.

Kawsar Uddin
7y

Thanks Mam.

মোঃ সামিউল ইসলাম রনি
7y

আহহহ!মনে হলো আমি হার্টের ভিতরে প্রথমে LAতে ঢুকলাম।পরে সেখান থেকে সারা শরীরে ঘুরে বেড়ালাম। এতো প্যালাটেবল লেখা যা বলার ভাষা আমার জানা নাই। অনেক সাধুবাদ ভাই তোমাকে।

Jahid Hasan
7y

What are the indications of surgery in MS?

Kawsar Uddin
7y

In severely symptomatic patients with severe MS, mitral valve area ≤1.5 cm2. Who are not high risk for surgery. Who have failed previous percutaneous mitral balloon commissurotomy. Who are undergoing cardiac surgery for other indications. Mitral valve is severely calcified. Left atrial thrombus that persists despite anticoagulation.

Jahid Hasan
7y

Kawsar Uddin thanks

M.c. Nath
7y

অসাধারন....

Mahtab Hossain
7y

মেডিকেলিও গল্প। ধন্যবাদ কাওছার । ইসিজি ও ইকো নিয়ে কিছু বাস্তবতা বলতে চাই ।

Rajesh Mithun Singha
7y

আহঃ! এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেললাম। গল্পও এতটা প্রাঞ্জল হয় না। অসাধারণ

Shakil Ahmed
6y

অসাধারন ভাই

S M Tohiduzzaman Jeci
7y

Thanks vaiya. So simple but deep inside. Too much informative. May ALLAH enrich your knowledge to share us..

Jiku Mazumder
7y

ভাইয়া, সবগুলা ভালভুলার ডিসিস নিয়ে এরকম ডিস্কাশন করেন... একদম সহজ বাংলায়...! খুব উপকারী এবং দরকারী পোস্ট...! অসংখ্য ধন্যবাদ...

Ismail Azhari
7y

ধন্যবাদ ভাইয়া, পোষ্ট টা অনেক উপকারী।।। Davidson এর কঠিন ভাষাগুলি খুব সহজেই উপস্থাপন করেছেন।। জাযাকাল্লাহ

Hasan Mahmud
7y

That was excellent bhi. Plz baki gulao post korben.

Rezowana Islam
7y

many many thanks

Muhammad Razèèn Rahman
7y

asd,vsd, as, ar নিয়ে এরকম ধারাবাহিক পোস্ট দিয়েন

Farzanaete Ete
7y

Wow

Urby Saraf Anika
7y