Habijabi Logo

হাবিজাবি-৩২৮

neurologypsychiatry
**********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
May 19, 2025 at 11:08 PM
5 comments
3 videos
Media File (1/3)

#হাবিজাবি_৩২৮

রোগীর বয়স ৭০+

তিনি সবকিছু ভুলে যান। ছেলেকে ভাই বলেন, মেয়েকে বোন; খেতে ভুলে যান, খেয়ে ভুলে যান, Dementia.

চোখে আবোলতাবোল দেখেন, visual hallucination.

বর্তমান মূল সমস্যা urinary incontinence. যখন তখন যেখানে সেখানে মূত্র বিসর্জন করেন।

রোগী Diabetic, Hypertensive, কিন্তু IHD বা Stroke history নাই।

রোগী ঢোকা মাত্রই মুখের দিকে তাকিয়ে একটা spot diagnosis মাথায় এলো!

Expressionless face

Short shuffling gait

Reduced arm swinging

Unilateral pill rolling tremor

এরপর examination এ,

Resting tremor

Cogwheel phenomenon

Lead pipe rigidity

Bradykinesia (ভিডিও দ্রষ্টব্য)

সুন্দর Blepharoclonus

কোন cerebellar sign নাই, eye movement এ প্রবলেম নাই, focal neurological deficit নাই, postural hypotension নাই। other system নর্মাল।

অর্থাৎ রোগীর Parkinson's disease, most probably এটা Idiopathic Parkinson's disease

কিন্তু সমস্যা হলো তার earlier presentation of Cognitive impairment & Dementia

Parkinson's disease এ brain এর basal ganglia তে pigmented dopaminergic neurons কমে যায়। ওনার ক্ষেত্রে মনে হলো শুধু যে dopaminergic neurons কমেছে বিষয়টা এমন না, পাশাপাশি সেই শুন্যস্থানে কিছু জমেছে! কি জমেছে??

জমেছে alpha - synuclein, ubiquitin protein, etc যাদেরকে একত্রে বলা হয় Lewy bodies, আর এজন্যই তার prominent cognitive impairment & dementia.

অর্থাৎ তার এই Parkinson's disease যেনতেন Parkinson's না, এটি probably Lewy body dementia (Parkinson's plus syndrome)

Lewy body dementia অনেকটা inherited. Family history জিজ্ঞাস করার আগেই রোগীর ছেলে জিজ্ঞেস করলেন, আমাদের পরিবারে চাচা দাদাদের এই বয়সে এসে একই রকম সমস্যা হয়েছে, আমারও কি হতে পারে??

বললাম, হতে পারে; কিন্তু হবেই এমন না।

Idiopathic parkinson's disease থেকে এটা আলাদা করু জরুরি এই জন্য যে, Parkinson's disease এ ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলোতে Lewy body dementia তে হওয়া cognitive impairment & dementia আরো বাড়ে। তাই তাদের দিতে হয় anticholinesterase drug যা acetylcholine বাড়ায়। এতে তার cognitive improvement হবে, কিন্তু acetylcholine বাড়লে - বাড়তে পারে tremor. দুই দিকের symptoms ভালো হবে এমন ভালো কোন ওষুধ জানামতে নাই। আল্লাহ তাকে ভালো রাখুক।

Dr. Kawsar

FCPS, MCPS, MRCP

@Omnicare diagnostic

Shewrapara, Mirpur

keywords:Lewy body dementiaParkinson's plus syndromeCognitive impairmentVisual hallucinationParkinsonism

Comments (5)

Unknown
1y

lewy bodies remove korar kono upay ache ki?

Kawsar Uddin
1y

Anonymous member 494 no way so far.

Unknown
1y

Benkinson Or amantidine may be helpfull.

Tansib Jaman
1y

· Reply

Comment attachment
Abdul Wahid Murad
1y

Kawsar Uddin Kindly check Inbox please