Habijabi Logo

হাবিজাবি-২৬২

endocrinologypharmacology
**************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
6 min read
April 9, 2022 at 6:57 PM
11 comments
No media

#হাবিজাবি_২৬২

ষাটোর্ধ্ব বয়সী রহমান সাহেব, বহু বছর ধরে তিনি হোমিওপ্যাথি খান। এরমধ্যে হঠাৎ একদিন তার ischaemic stroke হয়, তারপর থেকে তার হোমিওপ্যাথি খাওয়া বন্ধ। ইদানিং তিনি মাথা নিয়ে আর দাঁড়াতে পারেন না, বসা থেকে উঠে দাঁড়ালেই কেমন চক্কর মারে, মেপে দেখা গেল BP কমে তলানিতে!

হোমিওপ্যাথি ওষুধগুলো এমন, যেমন এক পুকুর পানির মধ্যে এক ফোঁটা ওষুধ গুলে তা থেকে ছোট্ট এক শিশি ধরিয়ে দিবে! অর্থাৎ এতে active raw materials এর concentration খুবই কম। আর raw materials কথা যদি বলি তবে অন্যতম হল Steroid.

তবে ধরে নিই রহমান সাহেবের হোমিওপ্যাথিতে,

ওষুধ হিসেবে ছিল Steroid,

খুব low dose এর Steroid.

আমরা জানি Steroid তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দু'টো গুরুত্বপূর্ণ রোগের ঘটনা ঘটাতে পারে,

ঘটনা ১ঃ অতিরিক্ত Steroid নিজে Cushing syndrome করতে পারে।

ঘটনা ২ঃ অতিরিক্ত Steroid ইনহিবিট করতে পারে Hypothalamo-Pituitary-Adrenal (HPA) axis কে, এরপর হতে পারে Adrenal insufficiency.

প্রথম ঘটনাটি সাধারণত প্রথমেই ঘটে, এবং এটি হয় বেশি dose এ Steroid ব্যবহারে।

দ্বিতীয় ঘটনাটি পরে ঘটে, এবং এটি বেশি ও কম যে কোন dose এ Steroid ব্যবহারেই হতে পারে। যেমন কেউ বেশি dose এ অল্প ক'দিন Steroid ব্যবহার করলো, বা কেউ অল্প dose এ বেশি দিন Steroid ব্যবহার করলো, এ দুটো ক্ষেত্রেই HPA axis suppressed হয়ে Adrenal insufficiency হতে পারে।

অধিকাংশ ক্ষেত্রে একই রোগীর প্রথমে অতিরিক্ত Steroid এর জন্য Cushing ও পরে সেই Steroid হঠাৎ বন্ধ করার জন্য বা Steroid demand বাড়ার জন্য Adrenal insufficiency ডেভেলপ করে। low dose এ দীর্ঘদিন Steroid খেয়ে হঠাৎ বন্ধ করলে Cushing হওয়া ছাড়াই Adrenal insufficiency হতে পারে।

exogenous Steroid ব্যবহার করতে করতে HPA axis suppression হয়ে endogenous Steroid production কমে যায়। আর তাই রোগী যখন হুট করে Steroid খাওয়া বন্ধ করে দেয় তখন তার শরীরে Steroid (Cortisol) এর ঘাটতি তৈরি হয় - আর এটিই Adrenal insufficiency.

তাই দীর্ঘদিন ব্যবহার করা Steroid হঠাৎ করে বন্ধ করতে নেই, বরং করতে হয় ধীরেধীরে, এমনভাবে যেন exogenous Steroid withdraw করার সাথে সাথে suppressed হওয়া HPA axis reactivation হয়ে শরীর জন্য প্রয়োজনীয় endogenous Steroid (Cortisol) তৈরি করতে সক্ষম হয়।

যাই হোক, এ রোগ সৃষ্টির কারণগুলোর অন্যতম হল ভুল dose & duration এ যত্রতত্র Steroid ব্যবহার। তাই Steroid এর যথেচ্ছ ব্যবহার কমাতে হবে, পাশাপাশি জরুরি Steroid বিষয়ে patient education. কারণ অনেকেই না জেনে দীর্ঘদিন ধরে Steroid containing হোমিওপ্যাথি খায়, অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে এলোপ্যাথি Steroid tablet কিনে খায়।

দীর্ঘদিন অল্প বা বেশি dose এ Steroid ব্যবহারের কারণে অনেকের HPA axis মোটামুটি permanently suppressed হয়ে যায়, ফলশ্রুতিতে এরপর যতই তার Steroid gradually withdraw করা হোক না কেন, HPA axis আর আগের মত active হয়না - ফলে pituitary থেকে ACTH secretion কমে যায় - ফলাফল Adrenal insufficiency.

ACTH dependent Adrenal হরমোন Cortisol, Aldosterone synthesis কমে যায়, mainly Cortisol কমে যায়।

ACTH কম - তাই Cortisol কম, অর্থাৎ এটি secondary Adrenal insufficiency, কারণ এখানে Adrenal gland এর কোন সমস্যা নাই, সমস্যা হল ACTH কম।

কিন্তু Adrenal gland এর নিজেরই যদি সমস্যা থাকে - তবে সে কম কম Cortisol তৈরি করে। একে বলে হয় primary adrenal insufficiency বা Addison's disease. Adrenal gland থেকে Cortisol কম তৈরি হওয়ায় সেটি negative feedback পাঠায় pituitary gland এর কাছে - আর এতে বেশি বেশি ACTH secretion হয়, কিন্তু কোন কাজে লাগে না - কারণ মেশিন (Adrenal gland) নষ্ট। অর্থাৎ এখানে Cortisol কম - তাই ACTH বেশি।

উপরের কথার সারমর্ম হলো,

secondary Adrenal insufficiency

ACTH কম - তাই Cortisol কম।

Adrenal gland এ সমস্যা নেই - তাই secondary.

primary Adrenal insufficiency

Cortisol কম - তাই ACTH বেশি (due to negative feedback mechanism).

Adrenal gland এ সমস্যা আছে - তাই primary.

অর্থাৎ, কোন রোগীর Basal Cortisol ও ACTH লেভেল টেস্ট করে মোটামুটি বলে দেয়া সম্ভব এটি কি primary or secondary Adrenal insufficiency.

প্রয়োজনে করতে হয় short synacthen (ACTH) test. এই টেস্টে রোগীকে ACTH injection দেয়া হয় - আর এতে যদি Adrenal gland থেকে Cortisol secretion বেড়ে যায় তবে বুঝতে হবে Adrenal gland এ কোন সমস্যা নাই - secondary Adrenal insufficiency.

আর যদি ACTH injection দেয়ার পর Adrenal gland থেকে Cortisol secretion আশানুরূপ না বাড়ে তবে সমস্যা হল Adrenal gland এ - primary adrenal insufficiency.

হিস্ট্রি নিয়েও বলে দেয়া সম্ভব, যেমন কারো দীর্ঘদিন Steroid Allopathy বা Steroid Homeopathy খাওয়ার হিস্ট্রি আছে - যা তার HPA axis কে suppress করেছে - তবে সেটি secondary Adrenal insufficiency.

অথবা কারো হয়তো Adrenal gland এ TB, Tumor (non functioning) বা infection হয়েছে। যেমন কারো Pulmonary TB হওয়ার হিস্ট্রি আছে - আর এখন তার Adrenal insufficiency ফিচার ডেভেলপ করেছে, তাহলে অনুমান করা যেতে পারে তার হয়তো Adrenal TB হয়ে Adrenal gland damage হয়েছে - primary adrenal insufficiency.

বা কোন HIV AIDS রোগীর Adrenal insufficiency এর ফিচার আছে, তাহলে তার হয়তো HIV adrenalitis হয়েছে - primary Adrenal insufficiency.

Adrenal gland এ Autoimmune disease হয়ে primary Adrenal insufficiency হতে পারে।

রোগীর ক্লিনিক্যাল ফিচার দেখেও অনুমান করা যেতে পারে যে এটি primary বা secondary Adrenal insufficiency কিনা। যেমন আগেই বলেছি primary Adrenal insufficiency (Addison's disease) তে ACTH বেশি থাকে, ACTH melanocortin হিসেবে কাজ করে - করে mucocutaneous pigmentation. কিন্তু secondary তে এরকম pigmentation হয় না।

primary তে ফিচারগুলো শুরুতেই সাধারণত severe হবে, কারণ এখানে Adrenal gland থেকে Cortisol & Aldosterone দুটোরই secretion কমে যেতে পারে - ফলে অনেক বেশি salt wasting হবে - ফলাফল severe Hypotension Hypoglycemia Hyponatraemia & Hyperkalemia হতে পারে। পাশাপাশি থাকবে postural drop, abdominal pain, vomiting, etc.

অন্যদিকে secondary adrenal insufficiency তে শুরুর দিকে ফিচারগুলো প্রাইমারির মত ততটা severe হবে না - কারণ এখানে শুধু Cortisol deficiency.

এই রোগের symptoms প্রকাশের কারণ শরীরের কম Cortisol, তাই এর চিকিৎসা হল রোগীকে Cortisol (Steroid) দিতে হবে। কতটুকু দিতে হবে? যতটুকু একজন সুস্থ মানুষের দৈনিক চাহিদা ততটুকু। চাহিদা কি কখনো বাড়তে পারে? হ্যা, যখন কোন infection বা inflammation এ কেউ অসুস্থ হয়ে পড়ে - তখন তার চাহিদা বাড়ে, তাই তখন তাকে কয়েকদিন বাড়তি dose এ Steroid খেতে হবে (Sick day rules).

secondary Adrenal insufficiency তে শুধু Cortisol দিলেই রোগী অনেকটা symptoms free হয়।

কিন্তু যাদের primary Adrenal insufficiency তাদের ক্ষেত্রে শুধু Cortisol এ সব symptoms resolve নাও হতে পারে, অনেকেরই থাকতে পারে severe Hypotension & postural drop. তাই তখন Cortisol এর পাশাপাশি তাদের দিতে হয় Aldosterone supplement.

শেষকথা, Steroid ব্যবহারে সচেতনতা কাম্য, for both Allopathy & Homeopathy, for both Doctors & Patients.

ডা. কাওসার

keywords:Adrenal insufficiencyIatrogenic Cushing's syndromeCorticosteroid withdrawalHomeopathic steroidsHPA axis suppression

Comments (11)

Mahajabin Jamal Deepu
4y

খুব চমৎকার লেখা।

Khaled Ebna Abdullah
4y

Can locally used steroids such as eye/ear drops, ointments or intranasal or inhalational steroids cause the same disorder?

Kawsar Uddin
4y

Khaled Ebna Abdullah can cause.

Shahed Morshed
4y

Central/ tertiary adrenal insufficiency

Towhid Uthpal
4y

আর এদিকে ১ দিনের সর্দি জ্বরের রোগীকে ঠাডায় স্টেরয়েড দেয়া রেজিঃ ডাক্তারের প্রেসক্রিপশন দেখে স্পীকার হয়ে যাওয়া আমি!

Nazmul Islam
4y

Vai,Excellent as usual. Ekta Bronchial asthma er pt severe attack niye ashlo.Incidentally clinically tar cushing syndrome er feature ache.H/O te age steroid khawar history ache. Ekhon se khay na,ei khetre amra cushing er mx ki korbo???He had no features of aderenal insufficiency.

Kawsar Uddin
4y

Nazmul Islam As the patient is not taking any steroid right now and has no features of adrenal insufficiency, then wait & see. Most of the time cushing resolves spontaneously. If you think the patient has steroid induced osteopenia or osteoporosis then give mx accordingly.

Krishna Chandra Ganguly
4y

চমৎকার!

Kawsar Uddin
4y

Krishna Chandra Ganguly ধন্যবাদ স্যার।

বিজয় সাহা শুভ
4y

Great effort Sir. Complete revision of Adrenal. Encouterd a patient during intern period History was herbal cough remedy.

Kawsar Uddin
4y

Rupjit Banik in such a case it is better to do basal cortisol & ACTH level, and take the decision accordingly. Without test you can stop the ongoing herbal or homeopathy abruptly as you don't know the steroid concentration, advising the patient if there will be any symptoms of adrenal insufficiency, patient will report you for further evaluation regarding this.