Habijabi Logo

হাবিজাবি-১৯

neurologypharmacology
**************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
5 min read
August 16, 2019 at 8:18 PM
52 comments
No media

#হাবিজাবি_১৯

ছোটবেলায় শোনা এক গল্প দিয়ে শুরু করি। এক জেলে মাছ মেরে ঝুড়ি ভর্তি করে বাড়ি আসছে। এসে বউকে বলছে, 'রান্না করো। আমার শরীরটা কেমন যানি চুলকায়, গোসল করে আসি।' বউ ঝুড়ি থেকে মাছ উঠানে ঢাললো। ঢালা মাত্রই দেখে সেখানে এক জীবন্ত সাপ। দেখে তো বউ এর চিৎকার। তা শুনে ছেলের মা এসে হাজির। দুজনে মিলে সাপটাকে মেরে জংগলে ফেলে দিল, আর মা বউকে সাবধান করে দিল, সাপের ব্যাপারে ছেলেকে যেন কিছু না বলে! ছেলে গোসল সেরে আসলে ওই একই অস্বস্তি ও চুলকানির কথা আবার বললো। বউ শুনে কিছু বললো না। কিন্তু খাওয়ার সময় বউ পেটে আর কথা রাখতো পারলো না, বলে দিল যে সাপ পেয়েছে। শোনামাত্রই জেলে ঘাম দিয়ে ভীষণ অসুস্থ হয়ে খাওয়ার মাঝেই অজ্ঞান হয়ে গেল!

গল্পটা নিয়ে অনেকদিন ভেবেছি। তখন মেডিকেল বিদ্যা ছিলনা। সাধারণ বোধ দিয়ে শুধু এতটুকু বুঝেছি, বিশ্বাসটা অনেক বড় ব্যাপার, হুজুরের পানি পড়া আর পুরোহিতের প্রসাদের মত। এতে যে কিছু কাজ হয় তা placebo, পুরোটাই মনের ব্যাপার, যা শরীরকে কিছুটা নিয়ন্ত্রণ করে।

সে যাই হোক, কুল বংশের রাজা ডা. বকুল ডেংগু নিয়ে চিন্তা করতে করতে সেদিন কুলকুল করে ঘামছিলো। কি যেন হয়তো কিছু একটা লুকিয়ে আছে ডেংগু রোগটাতে। এক রোগী ভর্তি হয়েছে নানাবিধ সিম্পটম নিয়ে। সে এসেই বলেছে, 'ডাক্তার সাহেব, আমি কি বাঁচবো? অনেকে বলছে ডেংগু হলে নাকি কেউ বাঁচে না!'

শুনে ডা. বকুল অবাক হয়ে বলেছে, 'কি সব হাবিজাবি বলেন! ডেংগুতে কেউ মরে নাকি, ওসব গুজব!' আরো কিছু পজিটিভ কাউন্সেলিং।

চিকিৎসা শুরু করার পরদিন মাশাআল্লাহ রোগী বেশ সুস্থ!

এত বেশি অসুস্থ মানুষটার এত তাড়াতাড়ি সুস্থ হওয়ার পিছনে শুধু যে চিকিৎসাই ভূমিকা পালন করেছে, তা তার মনে হল না। কাউন্সেলিং নিঃসন্দেহে একটা বড় নিয়ামক। দেখি মিলিয়ে এটা কিভাবে কাজ করতে পারে!

আমাদের শরীরে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে Autonomic nervous system. এরা আমাদের viscera, blood flow এগুলো নিয়ন্ত্রণ করে, যার উপর আমাদের কোন voluntary নিয়ন্ত্রণ নাই, তাই এরা Autonomic!

Autonomic এর দুটো পার্ট,

Sympathetic - fight or flight.

Parasympathetic - rest and digest.

খুব সহজে বললে,

Sympathetic হল Emergency,

আর Parasympathetic হল Rest.

আমি এখনই মারা যাবো এই পরিস্থিতি সৃষ্টি হলে আমার মধ্যে Emergency অবস্থা তৈরি হবে অর্থাৎ Sympathetic activation হবে। এই system কাজ করে Alpha ও Beta receptor এর মাধ্যমে।

Alpha receptors:

Alpha 1 (A1)

Alpha 2 (A2)

Alpha 1 (A1):

A1 থাকে ওই blood vessel এ যেগুলো skin ও GIT কে সাপ্লাই দেয়।

A1 activation হলে এই vessel গুলোতে vasoconstriction হয়। তাহলে ভাবুন এবার,

skin এ vasoconstriction - heat বের হতে পারবে না, তাপমাত্রা বাড়বে, জ্বর আসবে।

GIT তে vasoconstriction - mesenteric ischaemia হবে - abdominal pain হবে। food absorption কমে যাবে - diarrhoea হবে, vomiting হবে।

Alpha 2 (A2)

A2 থাকে platelet এ।

A2 activation হলে platelet aggregation হয় - platelet খরচ হচ্ছে - platelet count কমে যাচ্ছে!

A2 থাকে adipocytes এ। activation হলে lipolysis inhibit হয়।

Beta receptors:

Beta 1 (B1)

Beta 2 (B2)

Beta 3 (B3)

Beta 1 (B1)

B1 থাকে Heart ও Kidney তে।

Heart এর B1 activation হলে Heart rate বাড়ে, BP বাড়ে।

Kidney এর B1 activation হলে renin secretion বাড়ে - renin বাড়লে aldosterone বাড়ে - ফলে বাড়ে Na ও water reabsorption - ফলে urine output কমে, BP বাড়ে। (ডেংগুতে এই ফিচার পাওয়া যাচ্ছে।)

Beta 2 (B2)

B2 থাকে ওই blood vessel এ যেগুলো skeletal muscle কে সাপ্লাই দেয়। (উপরে পড়েছিলাম, A1 থাকে ওই blood vessel এ যেগুলো skin ও GIT কে সাপ্লাই দেয়!)

আর আমরা তো এটা জানি যে এখানে একটা ব্যতিক্রম আছে! A1 receptor activation হলে skin GIT তে vessel গুলোর vasoconstriction হলেও, B2 receptor activation হলে skeletal muscle এ vasodilation হয়! দুটো দু জায়গায় একই সাথে ঘটে।

আর এ কারণেই non selective beta blocker যেমন propanol দিয়ে BP কমানোর চেষ্টা না করাই ভাল, কারণ এটা Heart rate ও cardiac output কমালেও (B1) , skeletal muscle vasoconstriction করে (B2) peripheral resistance বাড়ায়। (BP=CO×TPR)

যাই হোক আমরা আগের কথায় ফিরে আসি। cardiac output এর 20% রিসিভ করে এই skeletal muscle. অনেক ব্লাড! আর এখানে যদি vasodilation হয় তবে এই blood গুলো accumulate করে hydrostatic pressure বাড়াবে - বাড়বে vascular permeability - বাড়বে capillary leakage! ফলে BP ফল করবে!

B2 থাকে Liver এও। activation হলে glycogenolysis হবে, blood glucose বাড়বে। আমরা অনেক ডেংগু রোগীর Hyperglycemia পাই!

Beta 3 (B3)

B3 থাকে adipocytes এ। activation হলে lipolysis stimulate হয়। (উপরে পড়ে আসছি, A2 থাকে adipocytes এও। activation হলে lipolysis inhibit হয়! একটা অপরের উল্টো, দুটো মিলে সমান সমান। কোনটা কম বেশি হলে সেই অনুযায়ী clinical features.)

এক sympathetic system over activation হয়ে এত ঘটনা ঘটতে পারে, যার কিছুটা হয়তো কমানো যেতে পারে positive counseling করে।

শেষ করি গল্পের লাস্ট লাইনটা দিয়ে, ঝুড়িতে সাপ ছিল শোনার সাথে সাথে জেলে ঘামচ্ছিলো! কারণ কি?

একটা ব্যতিক্রম। sympathetic post ganglionic neuron থেকে সব জায়গায় nor-adrenaline রিলিজ করলেও, sweat gland ও skeletal muscle এ Acetylcholine রিলিজ করে।

আর আমরা জানি Acetylcholine সাধারণত secretion বাড়ায়, তাই sweat gland এর secretion বেড়ে ঘাম হচ্ছিলো!

এসব হাবিজাবি sympathetic system নিয়ে চিন্তা করতে করতে ডা. বকুল বেশ ক্লান্ত। বুঝতে পারছে তার parasympathetic system activation হচ্ছে - ক্ষুধা লাগছে, ঘুম ঘুম পাচ্ছে। এক প্যাকেট বিস্কিট নিয়ে গপাগপ চিবিয়ে, চেয়ারে গা এলিয়ে ঝিমাতে লাগলো...

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Autonomic nervous systemSympathetic systemAlpha receptorsBeta receptorsPlacebo effect

Comments (52)

Sultana Rokeya
6y

Very nicely explained, is there any option to share? Want to keep saved if you allow..thanks .

Kawsar Uddin
6y

Thanks Mam. You can save it.

Anik Moulik
6y

অসাধারণ লেখা।thanks vaia

Kawsar Uddin
6y

Welcome

Rezwan Alam
6y

keep writing...nicely explained.

Kawsar Uddin
6y

Thanks bhai

Rezwan Alam
6y

U r welcome...

Sultan Mahmud Shourav
6y

Clean n clear conception...thanks vaia

Kawsar Uddin
6y

Welcome bhai.

Farzana Chowdhury Lipi
6y

Ma’Sha’Allah..কি সুন্দর পরিস্কার বয়ান..!

Kawsar Uddin
6y

ধন্যবাদ

Tahmeed Ahnaf
6y

You know what.. You're presentation is pretty pretty awesome.......'hope every doctor, specially teachers,becomes thus..

Kawsar Uddin
6y

Thanks bhaiya.

Mohammad Nazmul
6y

Nicely explained

Kawsar Uddin
6y

Thanks

Salam Khan
6y

Explanation is very nice.

Kawsar Uddin
6y

Thanks Sir.

Abdul Kader
6y

so nice

Kawsar Uddin
6y

Thanks

Abm Sadik
6y

Mindblowing.,..

Kawsar Uddin
6y

Thanks bhai.

Mehedi Hasan
6y

Nervous system niye aro onk lekha cai vaiya......

Kawsar Uddin
6y

InshaAllah

Mohammad Abdullah
6y

অসংখ্য ধন্যবাদ স্যার

Kawsar Uddin
6y

Welcome

Dirillis Artogul
6y

কতো সহজভাবে বুঝিয়ে দিলেন ভাইয়া, আল্লাহ আপনার জ্ঞানের ভান্ডার আরও সমৃদ্ধ করে দিন..

Kawsar Uddin
6y

দোয়া করো ভাই।

S.M. Shahidur Rahman
6y

তথ্যবহুল লেখা, কৃতজ্ঞতা

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাই।

Diabetologist Ehsan
6y

Brilliant observation... Any theory regarding role of Rupatadine in dengue fever?

Kawsar Uddin
6y

It is said that Rupatadine has some action that other antihistamines lacks is Blocking PAF(Platelet Activating Factor) which is a major cytokine for induction of plasma leakage. It is trialed on first phase in Srilanka and trials are going on there.

Sharmin Asha
6y

Excellent!

Kawsar Uddin
6y

Thanks

Salman Abdullah
6y

Very helpful ,sir. We ourselves are learning ANS pharmacology right now, this will come handy

Kawsar Uddin
6y

my pleasure bhaiya.

Ibrahim Khalil Jilon
6y

একটা প্রবাদ শুনেছিলাম,বনের বাঘে খায় না, মনের বাঘে খায়! সেই রকম অবস্থা! nicely explained

Kawsar Uddin
6y

Thanks bhai, you are right.

Md Mahmud Mahmud
6y

Awesome Boss

Kawsar Uddin
6y

Doa bhai.

Rafiqul Hasan
6y

At the end I also got hungry. Thanks for remembering

Kawsar Uddin
6y

Hopefully you have eaten well something.

Ratan Chowdhury
6y

Good

Kawsar Uddin
6y

Thanks Sir

Rummana Bari
6y

চমৎকার, সহজবোধ্য উপস্থাপন! অবশ্যই প্রশংসনীয় উপকারী একটি পোস্ট।

Kawsar Uddin
6y

ধন্যবাদ ম্যাম।

Md. Rakibul Islam
6y

চমৎকার লিখেছেন ভাইয়া, অনেক সাবলীল ও সহজ ভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ ভাইয়া। তবে আমরা যারা এলোপ্যাথি ডাক্তার আমাদের সমস্যা হচ্ছে আমরা এলোপ্যাথি বাদে অন্য কোন চিকিৎসা ব্যবস্থাকে গুনিনা বা সম্মান করিনা। আমার মনে হয় অন্যকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না।ছোট মানুষ, ভুল বলে থাকলে মাফ চাচ্ছি।

Ibrahim Khalil Jilon
6y

ভাইয়া,এলোপ্যাথির পরিবর্তে কী দেয়া যায় জানতে চাচ্ছিলাম? হোমিওপ্যাথি/ঝাড়ফুক/ হারবাল?

Kawsar Uddin
6y

Md. Rakibul Islam ভাই আমি এখানে অন্য কোন চিকিৎসা ব্যবস্থাকে অসম্মান করে কিছু বলিনি, আপনি প্রয়োজনে আবার পড়বেন। এখন আপনি যদি পানি পড়া বা প্রসাদ খাওয়াকে কোন চিকিৎসা ব্যবস্থা মনে করে থাকেন তাহলে আমার কিছু বলার নাই। যেহেতু আমি এসবের কোন মেকানিজম জানি না, তাই বিষয়টাকে মনের ব্যাপার বলেছি। ধন্যবাদ।

Mahabubul Haque
6y

.....SHIKHKHOK HOLENA KENO? VRYYYY SUNDOR BUJHANOR SRISHTYSHILOTA.OJOSSRO DHOINNOBAD.DOC MAHBUB GMCH FOR PEOPLE TO SERVE EX DD AND EX CHO KCC.

Kawsar Uddin
6y

Thanks Sir.

Kalyan Mitra
6y

চমৎকার হয়েছে, ধন্যবাদ।

Kawsar Uddin
6y

welcome