Habijabi Logo

হাবিজাবি-১৫১

infectiousendocrinologynephrology
****************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
5 min read
June 16, 2020 at 5:19 PM
34 comments
No media

#হাবিজাবি_১৫১

#Food_for_Thought

মাহমুদ সাহেব, বয়স ৪৫, কিছুদিন ধরে তার fever, respiratory distress, chest pain, সাথে কিছু flu like symptoms.

উনি symptomatic treatment নিচ্ছিলেন। খাওয়া দাওয়ার রুচি কম, তাই তার nutrition তেমন maintain হচ্ছিলো না।

হঠাৎ ক'দিন ধরে তিনি বেশ weak অনুভব করছেন। হাত পা নাড়াতে কষ্ট হয়, ব্যাথা করে, ইত্যাদি। সেই সাথে তিনি কিছুটা confused ও!

hydration মোটামুটি ভালই maintain হচ্ছে, কিন্তু সেই তুলনায় তার urine output কম হচ্ছে।

তার CBC, CXR, S. Creatinine, S. Electrolyte করা হল।

sign symptoms গুলো evaluate করে, CBC ও CXR দেখে provisional diagnosis হল atypical pneumonia.

S. Creatinine: normal

S. Electrolyte: Hyponatraemia, K in lower normal limit.

Pneumonia তে SIADH হয়!

SIADH এ increased ADH secretion হয়, আর এর ফলে water reabsorption বেড়ে যায় - কমে যায় plasma Na level, urine output কমে যায় - বেড়ে যায় urinary Na concentration.

রোগীর sign symptoms এর সাথে এই investigation findings মিলিয়ে তার আপাতত Dx দাঁড়ায়ঃ atypical pneumonia with SIADH.

তার K যে কিছুটা কম, এটা SIADH এ হতে পারে, কারণ ADH নিজেও K excretion কিছুটা ভূমিকা পালন করে। পাশাপাশি pneumonia এর জন্য তার respiratory rate স্বাভাবিকের চেয়ে বেশি, আর এতেও অনেকের metabolic alkalosis হয়ে K level কমে যেতে পারে। আগের কোন arrhythmic history না থাকলে K containing খাবার দাবারই যথেষ্ট।

SIADH মাথায় এলে ADH এর physiological function গুলো নিয়ে চিন্তা করতে হবে।

ADH: Antidiuretic Hormone

একে কিন্তু Vasopressin ও বলে!

অর্থাৎ এর কাজ হল মূলত দুটো,

একঃ Antidiuretic - urine volume কমায়।

V2 receptor: Nephron এর collecting duct এ V2 receptor থাকে। তার সাথে যুক্ত হয়ে water reabsorption করে - হয় anti-diuresis.

দুইঃ Vasopressin - vessel contraction করে।

V1 receptor : blood vessel এ থাকে। তার সাথে যুক্ত হয়ে vasoconstriction করে। constriction করতে পারে শরীরের যে কোন vessel. coronary artery constriction করে myocardial ischaemia করতে পারে।

এটা যে শুধু blood vessel কেই constriction করতে পারে তা শুধু না, এর যে এক বড় ভাই আছে - oxytocin, তার কাছাকাছি থেকে ADH নিজেও কিছুটা oxytocin এর মত গুণ অর্জন করে, যেমনঃ oxytocin এর মত uterine smooth muscle contraction করতে পারে!

মাহমুদ সাহেব যেহেতু পুরুষ মানুষ, সেহেতু তার এতে কোন অসুবিধা হবে না!

কিন্তু তার গর্ভবতী স্ত্রীর জন্য এমন হলে তখন বেশ অসুবিধাই হত। uterine smooth muscle এর premature contraction এর জন্য preterm labour হওয়ার সম্ভাবনা তৈরি হত। তার সমাধান হিসেবে তাকে তখন দিতে হত tocolytic agents যেমনঃ Salbutamol, যা তার uterine contraction কিছুটা কমাতো।

মাহমুদ সাহেবের uterine contraction না হলেও, তার GI smooth muscle contraction হচ্ছে। তাই তার কিছুটা cramping abdominal pain ও diarrhoea হচ্ছে।

এগুলোর পাশাপাশি ADH আরো যা করতে পারে সেটা হল - platelet aggregation.

এমনকি এটি factor 8 production বাড়িয়ে দিতে পারে।

আর এসব কারণেই, ADH অনেক বেশি secretion হলে রোগীর হতে পারে prothombotic stage - coagulopathy.

যাই হোক, এক ADH একাই অনেক কিছুই করতে পারে।

সব মিলিয়ে রোগীর সমস্যা অনেক হলেও ওষুধ হিসেবে তার জন্য শুরুতে এক ঢিলে কয়েকটি পাখি মারার চেষ্টা করা হল!

কোন রকম contraindication বা intolerance না থাকায়, তাকে দেয়া হল শুধু Doxycycline.

কি কি করতে পারে এটি?

atypical bacterial pneumonia এর বিরুদ্ধে কাজ করতে পারে। pneumonia heal হলে SIADH এমনিতেই কমে যেতে পারে।

atypical bacterial pneumonia থেকে SIADH হয়ে increased ADH নেফ্রনের collecting tubules এর যে V2 receptor এর সাথে যুক্ত হত সেই receptor কে Doxycycline ব্লক করতে পারে। আর এর ফলে সেখানে ADH insensitivity তৈরি হয়ে হতে পারে nephrogenic diabetes insipidus, যা SIADH এর ঠিক উল্টো ঘটনা। অর্থাৎ এতে তার urine output বাড়বে, কমবে Hyponatraemia.

মাহমুদ সাহেবের smoking এর habit আছে। nicotine ADH secretion বাড়ায়। smoking cessation এর উপদেশ দেয়া হল।

একটি ওষুধ ও একটি উপদেশ শেষে, তার ব্যাপারে আর যা যা চিন্তা করা হল,

★ করোনাকাল, typical symptoms, তাই RT-PCR. তার আগ পর্যন্ত self isolation.

★ SIADH এর জন্য, বা তার smoking habit এর জন্য, বা তার অন্য কোন risk factors (যদিও তার দেয়া তথ্যমতে তার HTN, DM এগুলোর কোন কিছুই জানামতে নেই, BP নর্মাল) তাকে HbA1c এর পাশাপাশি আর একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করতে দেয়া হল - সেটি D-dimer.

দু একদিন পর রিপোর্ট হাতে,

RT-PCR: positive

HbA1c: অনেক বেশি

D-dimer: বেশির দিকে

তার fever, chest pain আগের চেয়ে কম। হয়তো Doxycycline atypical bacteria গুলোর বিরুদ্ধে কাজ করছে। কিন্তু SpO2 fluctuating, above the lower limit of expected range.

তাকে তার DM এর জন্য insulin start করে, শুরু করা হল LMWH Enoxaparin with careful monitoring, কারণঃ

তার D-dimer: বেশির দিকে

তার DM আছে: Hypercoagulable state

তিনি Smoker: Hypercoagulable state

তার SIADH আছে: Hypercoagulable state

তার repeat S. Electrolyte করা হলঃ Na normal, K আগের মতই কিছুটা কম।

D-dimer করা হলঃ আগের চেয়ে কিছুটা কম।

এরমধ্যেই একদিন হঠাৎ করে তার SpO2 বেশ কমে গেল, এমন অবস্থা যে তাকে দিতে হল mechanical ventilation.

mechanical ventilation এ তার SpO2 ভাল থাকলেও, সার্বিক অবস্থার তেমন উন্নতি নেই।

S. Electrolyte রিপিট করা হলঃ আবার Hyponatraemia.

D-dimer রিপিট করা হলঃ আগের চেয়ে বেশি।

Troponin I, ECG: normal

তার pneumonia induced SIADH তো একবার কন্ট্রোল হল, তবে আবার কেন Electrolyte ও D-dimer impaired হল?

এর জন্য আবার সেই SIADH কেই দায়ী করা হল। কিন্তু আবার কেন SIADH হল?

Ventilator এ যে PEEP (Positive end-expiratory pressure) থাকে সেটিও SIADH করতে পারে।

এই বিবেচনা থেকে তার জন্য তাই দুটি কাজ করা হল,

তিনি যে Enoxaparin পেতেন তার dose টাকে বাড়িয়ে দেয়া হল।

তাকে দেয়া হল Tolvaptan, যা একটি V2 receptor antagonist - control করবে SIADH.

বেশ কয়েকদিন পর, তার

D-dimer: within normal limit

S. Electrolyte: within normal limit

ventilation খুলে দেয়া হল, কারণ এটা ছাড়াই তার SpO2 ভাল থাকে।

ভাগ্য ভাল বলতে হয়, ছিল স্রষ্টার সাহায্য। ছুটি নিয়ে তিনি বাড়ি ফিরে গেলেন।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:SIADHHyponatremiaAtypical pneumoniaDoxycyclineV2 receptor

Comments (34)

Sanjoy Kumar Paul
6y

জ্ঞান অনেকের মধ্যে আছে বন্ধু কিন্তু সবাই তা সঠিক ভাবে বিতরণ করতে পারে না।আমি বিশ্বাস করি তোমার এই আলোচনা থেকে সবাই অনেক কিছু শিখবে। সৃষ্টিকর্তা তোমায় সুস্থ রাখুন

Kawsar Uddin
6y

Sanjoy Kumar Paul Thanks Dada. Stay safe.

Md Hossain
6y

Informative and very useful case discussion

Shahina Subhan Mitu
6y

Congratulations

Ferdousi Begum
6y

আল্লাহ্ তোমাকে আরও জ্ঞানী করুক।

Kawsar Uddin
6y

Ferdousi Begum Thanks Mam. Stay safe always.

Rashedul Rajib
6y

You r really boss

Diabetologist Ehsan
6y

মাশা আল্লাহ! তোমার শরীর কেমন?

Kawsar Uddin
6y

আবু যুবাইর এহসান আলহামদুলিল্লাহ। আগের চেয়ে অনেকটা ভাল।

Diabetologist Ehsan
6y

আলহামদুলিল্লাহ।

Km Nazmul Nazmul
6y

উপকৃত হলাম।তুমি লিখাটা চালিয়ে যাও ভাই

Kaniz Rudba
6y

Nowadays waiting for your post to learn something new..Excellent presentation.

Kawsar Uddin
6y

Kaniz Rudba Thanks Apu. Stay safe.

Rafiqul Hasan
6y

ভাগ্যবানও বৈকি।আল্লাহ সহায়

Kawsar Uddin
6y

Rafiqul Hasan ধন্যবাদ স্যার।

Gloria Gomes
6y

Thank you sir

Md. Suman Hossain
6y

nice

Shimi Islam
6y

তথ্যবহুল আলোচনা, ধন্যবাদ।

Lailun Nahar Lata
6y

nice informative..

DrSelina Ahmed Lina
6y

Excellent

Md Mortuza
6y

Great case presentation! Is it from personal experience?

Al Mamun Hossain
6y

Excellent...

Rumana Farzana
6y

Excellent

Farhana Ferdousi
6y

Always waiting for ur post...informative.

Kamrul Azad
6y

Very informative....keep going...

Farhana Ferdousi
6y

অনেকেই Covid symp শুরুর দু তিনদিনের মধ‍্যে LDH, D dimer CT chest করছে।কোনও কোমরবিডিটি নেই জ্বর কাশি anosmia তেই LMWH, prednisolone start করছে সাথে এন্টিবায়োটিক।কী লাভ হচ্ছে তাতে?আর contact history থাকলে asymptomatic হয়েও সব investigation করার যুক্তি আছে?

Kawsar Uddin
6y

Farhana Ferdousi Thanks for your timely queries. A lot inappropriate advices are going on in this pandemic. We must be more careful about these.

Soukhin Hridoy
6y

Thanks..

Shafaul Alam
6y

"এর মদ্ধ্যে হঠাত একদিন SpO2 কমে গেল, দিতে হলো mechanical ventilation" এই জায়গাটা একটু ব্যখ্যা করলে উপক্রিত হতাম। এভাবে হঠাত SpO2 কমে যাওয়ার কি কারন হতে পারে?

Kawsar Uddin
6y

Shafaul Alam might be due to suddenly impaired immunological response against SARS-CoV-2.

Manha Tazriya
6y

ভাইয়া ইয়াং পেশেন্টের এন্টি কোয়াগুলেন্টের ব্যাপারে যদি একটু বলতেন প্লিজ। সিম্পটম রিজলভ হয়ে গেলে কি anti coagulant লাগবে?

Kawsar Uddin
6y

Manha Tazriya no, if no such documented thrombotic event or raised marker associated with it.

Kazi Ashikur Rahman
6y

Iffat Farzana pore dekho

Andalib Mustafa Iqbal Ira
6y

সাবাশ