#হাবিজাবি_১৭৮
long COVID syndrome...
COVID-19 positive ছিল বা suspected, এখন negative ও মোটামুটি সুস্থ। পার হয়েছে কয়েক সপ্তাহ, কিন্তু পুরোপুরি সুস্থ বলতে যা বুঝায় সেটি এখনো হননি।
এখনো যে symptoms গুলো আছে,
extreme fatigue, weakness
intermittent low grade fever, feverish feeling
cough, dry or productive, exacerbate in speech
breathlessness after cough or mild exercise
palpitation at rest or exercise
এই symptoms গুলোর সব বা কয়েকটি থাকতে পারে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস! আর এই অবস্থাকে বলে long COVID syndrome!
এত দীর্ঘ সময়ের এসব physical symptoms এর কারণে এসব মানুষের তৈরি হতে পারে কিছু mental symptoms, অনেকেই ভুগতে পারেন anxiety ও depression এ। তাই তাদের proper monitoring, supportive care & occupational rehabilitation খুবই গুরুত্বপূর্ণ।
আমি যা দেখেছি, এখনো দেখছি সেসব দিয়েই শুরু করি।
COVID-19 severe case, ward, ICU, cabin এর লম্বা জার্নি শেষে মোটামুটি সুস্থ। প্রায় ২ সপ্তাহের ব্যবধানে দু'টো follow-up RT-PCR negative. অসুস্থতার পর গত হয়েছে ৫ সপ্তাহের বেশি, কিন্তু পুরোপুরি সুস্থ বলতে যা বুঝায় সেটি এখনো হননি। রোগীর এখনো কি কি সমস্যা হয়,
Breathlessness
SpO2 average এ 93-94% থাকে। আর যখনই সামান্য হাঁটেন, ওয়াশরুমে যান, বা একনাগাড়ে কয়েকটি কাশি দেন, SpO2 ধাম করে নেমে যায় 78-80%, শুরু হয় breathlessness.
যা ৫-৭ মিনিট পর আবার স্বাভাবিক হয়, 2-4L/min Oxygen দিলে আর একটু তাড়াতাড়ি হয়, ২-৩ মিনিটে।
Palpitation
Pulse ইদানিং একটু বেশি, প্রায়শই ৮০ এর উপরে, যা অসুস্থ হওয়ার আগে একদম নর্মাল ছিল। ভয়ংকর ব্যাপার হলো, ওই যে উপরে বলেছি সামান্য হাঁটলে, একনাগাড়ে কাশি দিলে, বা ওয়াশরুমে গেলে SpO2 কমে, ঠিক তখনই pulse বেড়ে গিয়ে দাঁড়ায় ১২০-১৩০. আর যদি কয়েক স্টেপ সিঁড়ি দিয়ে উপরে উঠে, তবে তা হয় ১৬০! ১০-১৫ মিনিট রেস্ট নিলে pulse কমে কমে আবার ১০০ এর নিচে নেমে আসে।
Cough
এখনো কাশি হয়। সাথে sputum production, mucoid in nature. কারো থাকতে পারে distressing dry cough.
Exercise intolerance
কোনো ভারী কাজ করতে পারেন না। যেখানে সামান্য হাঁটলেই Pulse বাড়ছে, SpO2 কমছে, সেখানে এখনই ভারী কাজ করা একদমই অসম্ভব। অনেকে দাঁড়িয়ে নামায পড়লে হাঁপিয়ে যায়, হাঁপিয়ে উঠে ওয়াশরুমে গেলেও।
Fatigue, weakness
শরীর দূর্বল লাগে, শক্তি পান না, এই কথাগুলো বারবারই বলেন। খাওয়ার রুচি ভাল, তারপরেও দূর্বল, কারণ fluctuating SpO2 এর জন্য cellular metabolism এখনই অনেকটা impaired, তাই energy production কম।
inability to concentrate, brain fog
আগের মত চিন্তাশক্তি নেই। ভুলে যান অনেক কিছু, মনে করতে কষ্ট হয়। hypoxia, reduced energy production এর জন্য এমনটা হতে পারে।
ওই যে উপরে বলেছি Palpitation হয়, এর কারণ কি কি হতে পারে,
SpO2 যখন কমে তখন heart চেষ্টা করে force of contraction বাড়িয়ে সেটি compensate করতে।
বা, রোগী তার cough ও breathlessness এর জন্য beta agonist পাচ্ছে, সেটিও palpitation করতে পারে।
বা, যেটি নিয়ে আরো চিন্তা করার সুযোগ আছে সেটি myocarditis, যা palpitation এর একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।
আর ওই যে Breathlessness এর কথা বলেছি, সাথে fluctuating SpO2, এর কারণ হতে পারে pulmonary fibrosis.
যাই হোক, অনেকের মনেই এখন প্রশ্ন, এসবের চিকিৎসা কি?
এসবের আসলে তেমন কোন drug নেই, ওষুধ দিলাম - রোগী খেলো আর ভাল হয়ে গেলো - ব্যাপারটি এমন না। Time is the best healer! অর্থাৎ আপনাকে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।
কি রকম অপেক্ষা?
ধরুন যে বয়স্ক মানুষটি severe COVID এ ভুগেছেন, হয়তো কোন ভারী কাজের চাকরি করতেন, মোটামুটি সুস্থ হয়েই তিনি আবার আগের মত কাজে ব্যস্ত হবেন সেটি সম্ভব হলেও করা যাবে না। এ সম্পর্কে Prof. Paul Garner এর একটি উদ্ধৃতি হল, 'You are now a different person, and you have to be very careful about overdoing it, because as soon as you overdo it, you throw yourself back into bed and feeling unwell.'
তাহলে কি করতে হবে?
★ gradual pacing with exercise, অর্থাৎ আস্তে আস্তে exercise tolerance বাড়াতে হবে, intolerable কোন কিছু করা যাবে না।
★ breathing exercise করে lungs এর forced vital capacity বাড়াতে হবে।
★ পরিবারে অন্যান্য সদস্য, আত্মীয় বন্ধু যারা আছেন তারা রোগীকে counselling করতে পারেন এসব বিষয় নিয়ে, ব্যাপারগুলো ঠিকভাবে বুঝিয়ে বলতে পারেন, breathing exercise শিখিয়ে দিতে পারেন। এগুলো একদিকে যেমন তার long COVID syndrome period কে সহজ করবে, তেমনি আপনার counselling তার anxiety কমাবে - প্রতিরোধ করবে depression, আর এ সবকিছু তাকে সাহায্য করবে long COVID syndrome থেকে দ্রুত সুস্থ হতে।
★ পাশাপাশি টেলিভিশন, মিডিয়াতে বিষয়গুলো প্রচার করা। এতে লাভ হবে কি? ধরুন কেউ প্রাইভেট জব করেম, তার বস মনে করবে, 'রোগীতো সুস্থ, অফিসেও আসে, কাজ হয়তো আগের মতই করবে!' কিন্তু আগের মত কাজ করার অবস্থায় আসতে এই মানুষগুলোর আরো কিছু সময় লাগবে সেটা সাধারণ মানুষকে বুঝাতে পারলে long COVID syndrome এ যারা ভুগছেন তারা তাদের কর্মস্থলে বস ও কলিগদের সাপোর্ট পাবেন, আর এতে occupational rehabilitation ভাল হবে।
আমি যখন positive হই তখন DGHS এর একটি নাম্বার থেকে কল দিয়ে জিজ্ঞাসা করেছিল 'কেমন আছি?' প্রতিদিন অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন বা অনেকে বাড়িতে বসেই সুস্থ হচ্ছেন। আমার মনে হয় যারা সুস্থ হিসেবে declared হচ্ছেন তাদের আর একবার কল দিয়ে আমার এই পোস্টের কথাগুলো জিজ্ঞাসা করা উচিৎ, এমন কিছু জানতে পারলে তাদের সেভাবে সেগুলো বুঝানো ও counselling করা উচিৎ। সেটি সম্ভব না হলে, এ সম্পর্কিত কিছু প্রয়োজনীয় কথা যেমন exercise এর ব্যাপারে gradual pacing, breathlessness এর ব্যাপারে breathing exercise এর নিয়মগুলো রেকর্ড করে কল দিয়ে তাদের শুনানো যেতে পারে। এটি যেমন তাদের তাড়াতাড়ি recover করতে সাহায্য করবে, তেমনি কমাবে long COVID morbidity, হাসপাতালে কমবে long COVID complicated রোগীদের চাপ।
সবার জন্য শুভকামনা ও দোয়া। আমাদের জন্য দোয়া করবেন।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫