Habijabi Logo

হাবিজাবি-২৮৪

hematology
******************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
June 27, 2023 at 1:20 PM
0 comments
3 images
Media File (1/3)
Episode illustration

#হাবিজাবি_২৮৪

ছবি ১:

routine চেক আপের এর অংশ হিসেবে CBC করা হয়। incidental finding হিসেবে পাওয়া যায় reduced RBC count 3.79

RBC count একটু কম দেখে তিনি বেশ চিন্তিত। CBC repeat করেন পরদিনই।

ছবি ২:

repeat CBC তে RBC count কম 3.96, কিন্তু আগের চেয়ে একটু বেশি।

কিন্তু সমস্যা অন্য জায়গায়। গতকাল যে Platelet ছিল 160 হাজার, এক দিনের ব্যবধানে সেটি কমে 65 হাজার

চিন্তিত মানুষটির দু:শ্চিন্তা আরো বেড়ে যায়। ব্লাড ক্যান্সার হলো নাতো। যতই ঘন্টা ধরে কাউন্সেলিং করিনা কেন, চিন্তা তার কমে না।

ছবি ১ ও ২ আবার খেয়াল করুন। ছবি ১ এর নিচে লেখা আছে manual verification by microscope. কিন্তু ছবি ২ ছিল only machine count করা CBC report.

ছবি ৩

ছবি ২ এর same sample একই দিনে manual count করা হয়। machine count এর 65 হাজার platelet বেড়ে দাঁড়ায় 125 হাজার!

Platelet count নিয়ে ওনার দু:শ্চিন্তা কিছুটা কমে, কিন্তু RBC count নিয়ে চিন্তা ওনার রয়েই যায়।

অজস্র প্রশ্নবাণে আমি যখন আমার Hematology জ্ঞানে ওনার কাছে ব্যর্থ, তখন এক পর্যায়ে নিউরোলজির প্রিয় এক প্রফেসর থেকে শোনা একটি ডায়ালগ ওনাকে শুনিয়ে দিই, 'internists know something of everything but we know everything of something, and sometimes it creates tunnel vision'

তাই ওনাকে এক hematologist স্যারের কাছে পাঠাই। স্যারের যাওয়ার আগে স্মরণ করিয়ে দিই, আপনার যত যা জিজ্ঞাসা সেগুলো স্যারকে করবেন।

রিপোর্ট দেখে স্যার ওনাকে দু:শ্চিন্তা করতে বারণ করলেন।

ছবি ৪

repeat CBC করা হয় সেখানে। RBC count 3.81, Platelet 160 হাজার।

স্যারকে দেখানো শেষে উনি আমাকে জানান, আমি যা বলেছি স্যার সেসবই বলেছেন। দু:শ্চিন্তা করতে বারণ করেছেন, ফলোআপে থাকতে বলেছেন।

কাউকে কাউন্সেলিংএ আমি আমার স্বল্প বিদ্যার A-Z বলার চেষ্টা করি, ওনাকেও করেছি 200%. দেখানো হয়েছে Hematologist. এত কিছু সত্ত্বেও তিনি আশ্বস্থ হতে পারছেন না। বললাম, আপনি চাইলে অন্য Hematologist দেখাতে পারেন।

উনি বললেন, উনি আমার উপর খুব ভরসা করেন, আমি যা বলি উনি তাই করবেন, উনি কি দেশের বাইরে যেয়ে দেখিয়ে আসবেন!

অতি উচ্চপদস্থ মানুষ। বললাম, এই এডভাইস তো আমি দিতে পারি না, আমি এই বিষয়ে বিশেষজ্ঞ না। আপনি Hematologist কে এটা জিজ্ঞেস করতে পারেন।

এরপর ৩ দিন কোন খবর নেই। হঠাৎ কল করে জানালেন উনি Singapore. emergency appointment নিয়ে চলে গেছেন। দেখানো শেষেই আমাকে কল দিয়েছেন। উদগ্রীব হয়ে জিজ্ঞাস করলাম, কি বললো? আমি যা বলেছি তারাও তাই বলেছে।

happiness is - লাখ টাকার চিকিৎসা পরামর্শ যখন ক্ষুদ্র মানুষের বিনামূল্যের চিকিৎসার সাথে মিলে যায়। আলহামদুলিল্লাহ।

এবার একটু লেখাপড়া করি।

উপরের সূত্র ধরে আসি। ওনার Platelet count machine count এ কম আসে, যা পরে নর্মাল আসে manual count এ। এর কারণ হলো Platelet size যদি বেশি বড় হয় বা Platelet একসাথে clump করে থাকে তখন machine low Platelet count report দেয় - যদিও বাস্তবে Platelet count is absolutely normal.

এইজন্য নিয়ম হলো machine abnormally low Platelet low count দিলে Pathologist সেটি under microscope এ manual count করে দেখবেন। কিন্তু অনেক lab এ এই সুবিধা নেই।

এরকম report এ খুব সমস্যায় পড়ে যান রোগী ঈ চিকিৎসক দু পক্ষই। Platelet count কম দেখে এক পক্ষের ঘুম হারাম, বিশেষ করে এই Dengue season এ, রোগী ও রোগীর লোকজন বারবার বিরক্ত করবে Platelet count কম দেখে - এই বুঝি খুব খারাপ কিছু হয়ে গেল। চিকিৎসা দিতে বেগ পেতে হয় চিকিৎসককেও, এই বুঝি severe thrombocytopenia থেকে bleeding শুরু হল। কিন্তু আমরা গত কয়েকদিনে এমন রোগী অনেক পেয়েছি Platelet count 3-5 হাজার, but no bleeding at all, no fever. অনুমান করে নিয়েছি Dengue related thrombocytopenia হয়েছে ঠিকই, কিন্তু bone marrow সেটি compensate করতে platelet production বাডিয়ে normal size এ আসার আগেই circulation এ পাঠাচ্ছে - তাই machine সেগুলো count করতে পারছে না। count যাই হোক, careful patient & regular CBC monitoring is a must.

এমন অবস্থায় কোন Dengue রোগীকে CBC এডভাইস করলে আলাদাভাবে mention করে দেয়া যায় 'manual count of platelet if it is very low in machine count'

আসলে এটি মেনশন করে দেয়া চিকিৎসকের দায়িত্বের মধ্যে পড়ে না। এ দায়িত্ব ল্যাবের ও Pathologist এর - যিনি বা যারা রিপোর্টে সাইন করেন। resource & manpower limitation এ অধিকাংশ সময় সেটি সম্ভব হয় না। রোগী দেখার সময় তাই রিপোর্ট ইভালুয়েশনে আমরা সবাই সতর্ক থাকবো। ধন্যবাদ সবাইকে।

কাওসার

কে-৬৫

keywords:PseudothrombocytopeniaPlatelet clumpingManual platelet countCBC reportThrombocytopenia

Comments (0)

No comments available for this post.