Habijabi Logo

হাবিজাবি-২৩৫

infectioushematology
*******************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
August 7, 2021 at 10:30 PM
73 comments
No media

#হাবিজাবি_২৩৫

Dengue ও COVID এর symptomatic overlap থাকায় অনেকেই কনফিউশনে ভোগেন Enoxaparin এর ব্যবহার নিয়ে।

বিষয়টি এভাবে step-wise চিন্তা করা যায়।

COVID এ যাদের Enoxaparin indicated তাদের এটি দিতেই হবে।

COVID এর সাথে symptom দেখে যদি রোগীর Dengue সন্দেহ হয় তবে দিন হিসাব করে NS1 antigen +- Dengue antibody test করতে হবে।

Dengue test negative হলে নিশ্চিন্ত।

কিন্তু test positive হলো, তাহলেই কি পূর্বে চলমান Enoxaparin বন্ধ করে দিবেন?

অবশ্যই না। CBC করুন।

platelet count 30,000 এর উপরে থাকলে prophylactic dose এ Enoxaparin দেয়া যাবে।

platelet count 50,000 এর উপরে থাকলে therapeutic dose এ Enoxaparin দেয়া যাবে।

বর্তমানে যে Dengue রোগী পাওয়া যাচ্ছে তাদের খুব কমই Dengue hemorrhagic condition এ যাচ্ছে।

আর যদি hemorrhagic condition নিয়ে কোন COVID রোগী প্রেজেন্ট করে তবে অবশ্যই তার Dengue tests ও CBC করে Enoxaparin এর ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।

অন্যথায় নিশ্চিন্তে Enoxaparin দেয়া যাবে Dengue & COVID concomitant conditions এ। Enoxaparin দিলেই যে platelet কমবে এটি ভুল ধারণা। Enoxaparin এ HIT (Heparin Induced Thrombocytopenia) হতে পারে, কিন্তু হবেই এমনটা না, পার্সেন্টেজ খুবই কম, বরং বেশি হয় unfractionated heparin ব্যবহারে। আর HIT যতটা না bleeding tendency করে, তার চেয়ে বেশি করে thrombosis.

অন্যদিকে, Dengue virus শুধু যে thrombocytopenia করে তা কিন্তু না; এটি anti-clotting pathway এর thrombomodulin-thrombin-protein C complex কে interfere করতে পারে, পাশাপাশি COVID এ cytokine release related endothelial ইনজুরির মত এটিও endothelial ইনজুরি করে বাড়াতে পারে expression of procoagulant factors - আর এতে ডেভেলপ করতে পারে COVID এর মতই thrombotic complications!

ধরুন Dengue রোগীর DVT হলো। hemorrhagic manifestation নাই, platelet count ও উপরে বর্ণিত লিমিটের মধ্যে, নিশ্চিন্তে therapeutic Enoxaparin & Warfarin শুরু করুন - INR বেড়ে target range এ গেলে Enoxaparin বন্ধ করে Warfarin কন্টিনিউ করুন নির্দিষ্ট সময় পর্যন্ত। যেমন, যেহেতু এটি provoked DVT তাই Warfarin চলবে অন্তত ৩ মাস। Warfarin দেয়ার পর INR monitoring এ সমস্যা হলে এর বিকল্প হিসেবে NOAC (noble oral anticoagulant) যেমন Rivaroxaban/Apixaban দেয়া যায়।

তাই Dengue & COVID concomitant condition এ, বা COVID এ Dengue সন্দেহে Enoxaparin দেয়া নিয়ে দ্বিধায় না ভুগে যাদের indications আছে তাদের অন্য কোন contraindications না থাকলে নিশ্চিন্তে Enoxaparin ব্যবহার করুন।

পড়েছি যতটুকু পেয়েছি। আলোচনা করেছি আমার স্যার প্রফেসর মোহাম্মাদ আজিজুল কাহ্হার স্যারের সাথে। সব মিলিয়ে এই ক্ষুদ্র প্রয়াস। ধন্যবাদ।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:DengueCOVID-19EnoxaparinThrombocytopeniaCoagulopathy

Comments (73)

Mahbub Mutanabbi
4y

যেকোনো কন্ডিশনেই এনোক্সাপারিন দেয়ার আগে প্লেটলেট কাউন্ট ও পি টি,এ পি টি টি দেখা জরুরি। Well written!

Mohammad Fakhrul Alam
4y

বরাবরের মতই ইনফরমেটিভ, টু দ্যা পয়েন্ট এবং চমৎকার ডিসকাশন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

Sehelly Jahan
4y

অসংখ্য ধন্যবাদ।

Dr-Ayasha Shiddika Ruma
4y

Good

Abdul Kader
4y

nice

Gulzar Hossain Ujjal
4y

খুব ভাল হয়েছে।

Munira Afroz Siddika
4y

Very good.tmr likha gulo eksathe kore boi akare ber koro.khubi helpful hobe amdr jonno.

Baha Uddin
4y

ধন্যবাদ

S M Mehedi
4y

Urgent post now a days Thanks a lot dear

Fida Hasan
4y

Thanks for sharing

Jamshed Tusher
4y

ধন্যবাদ

Rukhsana Khanam Sumi
4y

আমার এক আত্মীয়, ৩৫ বছরের মহিলা ৪ দিন ধরে জ্বর।একজন বড় ডাক্তার দেখালেন। কোভিড টেষ্ট করতে দিলেন সাথে আরো কিছু টেষ্ট। ওনারা কোভিড টেষ্ট করলেন না।বাকীগুলো করলেন। রেজাল্ট---- D- dimer 21.250 ug/ ml S.Ferritin 31750 ug/ L CRP 67mg/ L Pl count 30,000 ডাক্তার তাকে কোভিডের লাইনে সব চিকিৎসা দিলো সাথে Clexin 60 mg/ sc for 5 days. আমি রিপোর্ট দেখে বললাম এক্ষুনি হাসপাতালে ভর্তি করো।পরেরদিন বারডেমে ভর্তি হলো, প্লাটিলেট ৭০০০ এ নামলো, সাথে হেপাটিক ফেইলর, রেনাল ফেইলর।যমে মানুষে টানাটানি। Conc Pl 2 bag, FFP 6 bag, dialysis for 5 days করে অবশেষে রূগী মোটামুটি আছে এখন। ডায়াগনোসিস হলো Dengue extended syndrome.

Kawsar Uddin
4y

Rukhsana Khanam Sumi ম্যাম, এটি DIC ছিল। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, ফি আমানিল্লাহ্।

স্মরণ কর
4y

Kawsar Uddin Dic ki FDP and Fibrinogen charai diagnosis kora jai sir??

Kawsar Uddin
4y

স্মরণ কর হ্যা, করা যায়।

Asad Zaman
4y

Dengue with Acute MI & Acute ischaemic stroke এক্ষেত্রে নির্দেশনাগুলো বল

Kawsar Uddin
4y

Asad Zaman দোস্ত, Acute MI, Acute Ischaemic Stroke এর চিকিৎসা তার নিজস্ব গতিতে চলবে, যদি না রোগীর bledding manifestation থাকে বা large ischaemic stroke with risk of hemorrhagic transformation থাকে। আর তারপর regular platelet count monitoring করতে হবে, খেয়াল রাখতে হবে bleeding manifestation ডেভেলপ করে কিনা - ischaemic stroke হলে patient এর neurological condition deteriorate করে কিনা।

KM Najim
4y

Salimuzzaman Koyel bhai

Zayeed Ahsan
4y

Dengue reduces platelet count by suppressing bone marrow. In case of DIC thats a complication of sepsis or malignancy developed thrombosis with thrombocytopenia. thrombocytopenia due to platelet Consumption. In DIC anticoagulant may be needed. Enoxaparin/ heparin is a anticoagulant, not a antiplatelet drugs. From heparin/ Enoxaparin thrombocytopenia can develop but require minimum 5 days to develop anti platelet antibody. So, in case of suspected /confirmed covid & suspected dengue where anticoagulant is indicated its better to start prophylactic dose awaiting the report of CBC or dengue confirmation report if no other contraidication of anticoagulation therapy. Cautious use in case thrombocytopenia below 1lc.

Kawsar Uddin
4y

Zayeed Ahsan Sir, thanks a lot for your valuable opinion.

Zayeed Ahsan
4y

Kawsar Uddin your writing is very informative & time demanded. So nicely written. Thank you very much.

ডা.ফয়সাল রহমান
4y

গত পোস্টের পরে এই পোস্টের জন্য অপেক্ষা করছিলাম। বরাবরের মত সুন্দর প্রেজেন্টেশন।ধন্যবাদ

Jyoti Biswas
4y

ধন্যবাদ!

Jiban Nesa
4y

ধন্যবাদ।

Farhana Bithi
4y

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।।

Tasmia Salsabil Bibbu
4y

Very important writting...thank u vai

Mahfuza Akhter Mili
4y

Thank you for your nice write up in a very easy understanding way

Abdullah Al Mamun
4y

Thank you

Al Fateha Rahman
4y

Helpful it is.

Ragbir Hossain
4y

Nice discussion

Lamia Binte Hossain
4y

Assalamuolaikum sir.my mother is covid positive from 3 August. She has Hypertension, uncontrolled Dm HbA1C:11.10%,Haemmorhoid.She took Sitagil M and Humulin 70/30 25+0+15 for Dm.Her todays FBS:9.3 mmol/L..... 2 HAB:10 mmol/L 2HAL:13 mmol/l. She is under this medication from 4 August 1)Tab.Moxaclav625. 2)Rivarox10mg 3)Tab. Bukof 5)Tab. Mkast ... Her SPO2 98% and she is on home isolation. On 6 th August she took Napa extra for body ache then 7 august she complaints fresh per rectal bleeding and also on 4 August gave history of black colour stool.We stopped rivarox from 6 August. Sir,what we should do as in Covid Guideline mild covid with uncontrolled comorbidities LMWH is indicated.

Kawsar Uddin
4y

Lamia Binte Hossain There was no indication of Rivaroxaban. Instead of Rivaroxaban which is direct thrombin inhibitor, LMWH is well tolerated in most of the cases and if there is bleeding tendency then It's reversal is also easier than that. As patient has H/O of hemorrhoid, what about her CBC, as it may denote any potential contraindication like features of chronic GI blood loss.

Lamia Binte Hossain
4y

Kawsar Uddin sir can i inbox u my mother investigations profile.

Lamia Binte Hossain
4y

Kawsar Uddin Tnx a lot sir.

Sahanaz Sumi
4y

ধন্যবাদ

আমিনা উর্মি
4y

Assalamualaikum.. Covid e kokhn enoxaparin dbo etr post ta link dea jbe? Amr ammur ajk 9th day fever er covid diagnosed hoyse 5th day te. H/O cough variant asthma, HTN,DM (oral drug). Now has fall in saturation Between 90 and 93.with 10L oxygen spo2 is higest on 95. Now have severe cough n multiple joint pain..dengu ns1, ig G,ig M negative.platelet count 1,5 lac.UTi o ase. 1st e only high grade fever r joint pain chilo. Moxaclav 625 tds.iventi 400 is going on orally.n other supplement. Unak ki enoxaperin dea jbe? Has breathlessness sometimes. Does she need hospitalization?

মুহাম্মদ রুকনুজ্জামান
4y

আমিনা উর্মি উনাকে enoxaparin দিতে হবে, আর D-Dimer, PT with INR follow up করতে হবে যেহেতু spo2 কম metformin পেয়ে থাকলে বন্ধ করতে হবে

Kawsar Uddin
4y

আমিনা উর্মি তাকে অবশ্যই Enoxaparin দিতে হবে, উনি severe case - ASAP তাকে Hospitalize করুন।

আমিনা উর্মি
4y

Kawsar Uddin vya basay sobyk bujassi..onk bltesi. Hospital e nissw na.

আমিনা উর্মি
4y

· Reply

Reply attachment
আমিনা উর্মি
4y

· Reply

Reply attachment
আমিনা উর্মি
4y

Kawsar Uddin asgor ali te online e dekhylm. Sir ey treatment dsen. Ammur ekhn 15l oxygen die o spo2 92.

Kawsar Uddin
4y

আমিনা উর্মি দেরী করছেন। 15L/min এ SpO2 92% বাসায় একটা সিলিন্ডারে কতক্ষণ যাবে?! আর এরপর অক্সিজেন ডিমান্ড বাড়লে HFNC ছাড়া তো অন্য কোন উপায় নেই। একজন severe case রোগীকে বাসায় রেখে সুস্থ করাটা অনেকটা মিরাকলের মত! প্রেসক্রিপশনটা খেয়াল করেছেন নিশ্চই ওনাকে অনেকগুলো injectable drugs দেয়া আছে। যদিও অনেক unnecessary drugs ও আছে - সেদিকে এখন না যাই। এই injectable drugs গুলো শুরু করার পর অনেক কিছু মনিটরিং এর দরকার আছে। ওনাকে online এ high dose steroid শুরু করে আবার উপদেশ দিয়েছে hospitalization যদি SpO2 কমে। এটা একটা ক্রাইম। কোন প্রকার অনলাইন ট্রিটমেন্ট না দিয়ে লেখা একটাই হতে পারতো, a severe COVID case. need immediate hospitalization. now decision is up to you. ফি আমানিল্লাহ্।

আমিনা উর্মি
4y

Kawsar Uddin thanks for your kind reply.

এস এম জহির শাহ
4y

আমিনা উর্মি yes She is a moderate case of covid (according to National guideline),,need hospitalization,,, Maintain proning position, need Enoxaparin,Remdesivir,Steroid..and some investigation...if u supervise all time..and if hospital is near at ur hand,,, u can treat home...

মুহাম্মদ রুকনুজ্জামান
4y

কভিড হলেই সবাইকে enoxaparin দিতে হবে উত্তর অবশ্যই না, কভিড ডেঙ্গি কোইনফেকশন সবার জন্য enoxaparin লাগবে না, It should be individualized according to pt's clinical status and his laboratory findings, Clinical judgement is essential for treating every patient

Kawsar Uddin
4y

Muhammad Rukonuzzaman ধন্যবাদ স্যার। COVID হলেই Enoxaparin দিতে হবে না। আর এ কারণেই উল্লেখ করেছি COVID এ যাদের indication আছে তাদের ক্ষেত্রে। কাদের জন্য indicated এ বিষয়ে বিস্তারিত পূর্বের অনেকগুলো পোস্টে বর্ণনা করেছি।

মুহাম্মদ রুকনুজ্জামান
4y

Kawsar Uddin অনেক চিকিৎসক কেই দেখেছি কভিড পজিটিভ হলেই দুই তিনটা এন্টিবায়োটিক স্টেরয়েড enoxaparin দিতে, অথচ তাদের ক্ষেত্রে কোন indications নেই

Razia Sultana Tümpâ
4y

thank you vaia

Mahzabin Tabassum
4y

Assalamualaikum sir,amr akta jinis janar chilo,covid a enoxaparin na dile ki orally rivarox kaaj kore na??jader inv report normal mild symptoms with home isolation but risk factor ache tader ki rivarox dea jabe??

Kawsar Uddin
4y

Mahzabin Ria indication থাকলে Enoxaparin ই দিতে হবে - সেটি হতে পারে বাসায় বা হসপিটালে। Enoxaparin শেষে maintenance therapy হিসেবে Rivaroxaban লাগবে কিনা সে সিদ্ধান্ত পরে আসবে।

Mahzabin Tabassum
4y

Kawsar Uddin thank u sir

Raihan Rajib
4y

Boss Very Informative vaiya May allah bless you

Tarek Hasan
4y

Amra to akhetre dabigatran or rivaroxaban dite pare....reversible and short half life.....

Kawsar Uddin
4y

Tarek Hasan Enoxaparin's half life is usually shorter than those. And it is easier to reverse Enoxaparin's effect than those two as they don't have effective and easily available antidote.

Akm Zahin
4y

যথারীতি খুব সুন্দর লিখা। Platelet count এর সাথে Enoxaperin এর prophylactic and therapeutic dose এর কোন রেফারেন্স আছে boss?

Kawsar Uddin
4y

Akm Zahin ধন্যবাদ স্যার। সংযুক্ত ছবির শেষের ৩ টি লাইন।

Reply attachment
Akm Zahin
4y

Kawsar Uddin Thanks a lot

টিটপ কুমার বালা
4y

ধন্যবাদ৷ এই টপিক এর বাইরে৷ A patient with haemoptysis with DVT what treatment/medicine should be given?

Kawsar Uddin
4y

টিটপ কুমার বালা Thanks. It needs to identify the cause of hemoptysis and then treatment will be accordingly. DVT patient may have PE causing hemoptysis, then the treatment will be the same.

Tazkia Jahan
4y

Corona chara onno kono cause e d dimer increase hole heparin dawa jabe????

Kawsar Uddin
4y

Tazkia Jahan D-Dimer physiological অনেক কারণে বা impaired excretion এও বাড়তে পারে, তাই কোন কারণে DIC, DVT, PE clinically highly suspected বা diagnostically confirmed হলে দিতে হবে।

Tazkia Jahan
4y

Kawsar Uddin sir, Covid suspected patient with elevated d dimer ke rivarox start korar 7/8 din por jodi onno diagnosis hoy withdraw kora jabe?or continue korte bolbo?

Hasib Mohammad
4y

সুন্দর ও ইনফরমেটিভ লেখা। কিন্তু platelet count এর উপর ভিত্তি করে LMWH এর prophylactic কিংবা therapeutic dose নির্ধারণের কোন অথেনটিক রেফারেন্স আছে কি?

Kawsar Uddin
4y

Hasib Mohammad ধন্যবাদ ভাই। সংযুক্ত ছবির শেষের ৩টি লাইন।

Reply attachment
Emon A Rahman
4y

Vai dengue fluid management niye ekta guchano likha chai.

Abir Ahammed
22m

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

Kawsar Uddin
4y

Emon A Rahman দিবো ইনশাআল্লাহ।

Biswas Akhtar
4y

সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ।

Palash Kumar Saha
4y

· Reply

Tanusree Rathi
4y

Shreyashi Shreya Nafisa R Bushra Abida Binte Anwar por

Subrata Barman
4y

· Reply

Neamul Hasan Sazal
4y

· Reply

Reply attachment