#হাবিজাবি_১৫৮
COVID-19 রোগীর ছুটির পর post discharge thromboprophylaxis কার লাগবে, আর কার লাগবে না এটা নিয়ে বেশ কনফিউশন তৈরি হয়।
নিচের ৩ টি পয়েন্ট মনে রাখলে এ ব্যাপারে ডিসিশন নেয়া অনেকটা সহজ হবে,
★ হাসপাতালে ভর্তির সময় বা পরে রোগীর d-dimer ছিল 3000 ng/ml (3 microgram/ml) এর বেশি।
★ ছুটির সময় রোগীর d-dimer 400 ng/ml (0.4 microgram/ml) এর বেশি।
★ venous thromboembolic event নিয়ে রোগী ITU/ICU তে চিকিৎসাধীন ছিল।
এই ৩ টি পয়েন্টের যে কোন একটি থাকলেই রোগীকে ছুটির পরে কয়েক সপ্তাহের জন্য thromboprophylaxis দিতে হবে।
thromboprophylaxis হিসেবে direct oral anticoagulant বা indirect subcutaneous LMWH এ দুটোর যে কোনটি দেয়া যাবে।
তাই হাসপাতালে ভর্তিকৃত COVID-19 রোগীকে ছুটি দেয়ার মত মনে হলে তার d-dimer করে দেখা গুরুত্বপূর্ণ।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫




