#হাবিজাবি_১৯৭
এক ভদ্রলোক রিকুয়েষ্ট করলেন তার মিসেসের HRCT of chest করাবেন, কারণ ভদ্রলোক বর্তমানে COVID এ ভুগছেন, আর তার মিসেস যেহেতু তার কাছে থেকেছেন তারও HRCT করা দরকার।
বলে রাখা ভাল, তাদের উভয়ের RT-PCR negative, CXR normal, কিন্তু ভদ্রলোকের হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়, SpO2 fall করে 88% এ নেমে আসে। তারপর তার HRCT of chest করে সেখানে COVID নিউমোনিয়ার ফাইন্ডিংস পাওয়া যায়।
যাই হোক, তার মিসেসের আগের জ্বর ছিল, এখন নেই। হালকা কাশি। শ্বাসকষ্ট নেই। SpO2 normal. অন্য কোন risk factors নেই। ধরে নিই তিনিও RT-PCR false negative হওয়া একজন suspected COVID রোগী। symptoms analysis করে ক্যাটাগরিতে তিনি mild. যদি এখন এটি কনফার্ম করতে চাই তবে HRCT of chest করা যেতে পারে, বা করা যেতে পারে repeat RT-PCR - যা আবারো negative আসতে পারে। তাহলে অপশন একটাই - HRCT of chest করা।
এমন রোগীরা অহরহ HRCT করছেনও, চিকিৎসকের পরামর্শে বা চিকিৎসকের কাছে নিজেরাই রিকুয়েষ্ট করে রিকুইজিশন নিচ্ছেন, কিন্তু বিষয়টি কতটুকু যৌক্তিক? বরং এটাই কি বেশি যৌক্তিক না, তার মিসেস symptoms monitor ও isolation maintain করবেন?
প্রথমত, এই ধরনের suspected COVID and mild symptoms এ imaging এর indication নেই।
যদি symptoms progress করে moderate to severe এর দিকে যায়, বা সেদিকে progress করার পূর্ব লক্ষ্মণ থাকে যেমন blood test এর inflammatory markers গুলো raised তখন HRCT করা যেতে পারে।
দ্বিতীয়ত, তার মিসেসের বয়স ২৪ বা ২৫। তিনি গর্ভবতী নন। বয়স বিবেচনায় তার breast tissue is more sensitive to ionizing radiation, এবং দীর্ঘমেয়াদে এতে breast cancer এর ঝুঁকি বাড়তে পারে, যদিও সে পার্সেন্টেজ খুবই নগন্য, যারা বারবার এমন high radiation এ expose হয় তাদের ঝুঁকিটাই বেশি। এবং বিষয়টিকে এভাবে তুলনা করা হয়, যেমন যদি তার family history of breast cancer থাকে, হয়তো BRCA mutated gene carrier, আর এতে যদি তার ভবিষ্যত breast cancer এর ঝুঁকি থাকে 50%, তবে এই radiation exposure তার ঝুঁকি double করে 100% করতে পারে। আর তার যদি breast cancer এর এমন কোন risk factor না থাকে, শুধু radiation exposure এর হিস্ট্রি আছে, এবং ভবিষ্যতে যদি তার breast cancer ডেভেলপ করে তবে তার একটি অন্যতম কারণ হতে পারে এই অল্প বয়সের radiation exposure. যদিও এটা কিন্তু আগেই বলেছি, এই পার্সেন্টেজ অনেক কম, ১% এরও চেয়েও কম, যাদের exposure বারবার তাদেরই বেশি।
বয়স বাড়ার সাথে সাথে breast টিস্যুর radiation sensitivity কমতে থাকে, তাই বয়স্ক মহিলাদের ক্ষেত্রে ঝুঁকি কম।
যখন benefit outweighs the risk, HRCT তখন করতেই হবে, কিন্তু suspected and mild symptoms এ শুধুমাত্র COVID নিশ্চিত হওয়ার জন্য এটি করার যৌক্তিকতা নেই, এবং চিকিৎসাতেও কোন হেল্প করেনা।
সারকথা, 'If the test is necessary, the risk is small but almost always worth it. If the test isn’t necessary, it’s something to avoid."
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫

