Habijabi Logo

হাবিজাবি-৩৩৩

endocrinologydermatologyrheumatology
*********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
July 18, 2025 at 11:28 AM
17 comments
2 images
Media File (1/2)
Episode illustration

#হাবিজাবি_৩৩৩

প্র‍্যাকটিসে ধামাধাম দু চার দশটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ওষুধ সিল মেরে দিলে বেশি রোগী দেখে বেশি আয় হয় হয়তো, কিন্তু আত্মা তৃপ্ত হয় না; রোগী হয়তো symptomatically কিছুদিন ভাল থাকে, কিন্তু রোগ পুরোপুরি ভালো হয়না। মেডিসিনের মজা হলো, সময় দিয়ে হিস্ট্রি নিয়ে ও এক্সামিনেশন করে sign & symptoms সমন্বয়ে শার্লক হোমসের মত দুইয়ে দুইয়ে চার মিলানো।

রোগী ১:

পুরুষ রোগী। বয়স ২৫। প্রচুর পানি খায়, আর প্রচুর মূত্র বিসর্জন করে। আগে অনেক ডাক্তার দেখিয়েছে। অনেক ইনভেস্টিগেশন করেছে। ঠিকঠাক হিস্ট্রি কেউ নেয়নি। psychogenic polydipsia ধরে পানি কম খেতে বলা হয়, তাহলে ঘন ঘন প্রসাব কমে যাবে এই উপদেশেই সে চলছিলো। দুটো টেস্ট দিয়েছিলাম, S. Calcium অনেক বেশি। এই polyuria & polydipsia ছিল due to Hypercalcemia due to Primary Hyperparathyroidism.

রোগী ২:

মহিলা রোগী। বয়স ২০। রোগীর অনেকদিন ধরে জ্বর। ওজন কমে যাচ্ছে। TB & other infection এর অনেক ইনভেস্টিগেশন করে বিভিন্ন জায়গায়, অনেক ওষুধ খায়। কিন্তু খেয়াল করে এক্সামিনেশন করা হয়নি, গলার হিজাবটা একটু সরিয়ে দেখলে বুঝা যেত enlarged thyroid gland with thyroid bruit. সাথে sweaty hand with fine tremor, tachycardia with hyperdynamic circulation, brisk jerk. TSH কম, FT4 & FT3 বেশি। এটা ছিল thyrotoxicosis due to Graves disease.

রোগী ৩:

মহিলা রোগী, বয়স ২৫। রোগীর generalized bodyache. সাথে severe weakness. অনেক ডাক্তার দেখিয়েছে, করেছে অনেক অনেক ইনভেস্টিগেশন। Vitamin D থেকে শুরু করে অনেক multivitamin খেয়েছে। খেয়েছে on & off analgesic & pain killer. খাচ্ছে antidepressant & anxiolytic. রিসেন্ট symptoms আরো বেড়েছে। কিন্তু কেউ nail গুলো ভালো করে খেয়াল করেনি, খেয়াল করলেই দেখা যেত nail pitting, transverse ridging. হিস্ট্রি নিলে পাওয়া যেত তার মাথায় খুশকি হয় অনেক, antifungal shampoo তে ঠিক হচ্ছে না। সকালে পা মাটিতে ফেললে তালুতে ব্যথা হয় - planter fasciitis. আরো হিস্ট্রি নিলে তার মায়ের skin problem আছে। আসলে এটা ছিল Psoriasis. তার bodyache এর কারণ এটাই. Anxiolytic হিসেবে তাকে যে Beta blocker দেয়া হইছে, সেটা তার symptoms আরো বাড়িয়েছে।

রোগী ৪:

পুরুষ রোগী, বয়স ৪০। ওজন বেশি৷ কমানোর বহু চেষ্টা করছেন কিন্তু কমছে না। dietician দেখিয়েছেন, খেয়েছেন ওষুধ, নিয়েছেন ইনজেকশন। কিন্তু কেউ খেয়াল করেনি, যখন তার ক্ষুধা পায় তখন তার tremor, palpitation, sweating হয়। খেলেই সব symptoms কমে যায়। এরকম প্রায়শই হয়, তাই সে প্রচুর খায়। জাস্ট ক্ষুধার সময় blood glucose চেক করলেই পাওয়া যেত hypoglycemia, পূরণ হত Whipple's triad. রোগীর Fasting insulin অনেক বেশি, বেশি তার C. Peptide. এটি insulinoma.

রোগী ৫:

মহিলা রোগী, বয়স ২২। তার শরীর দূর্বল লাগে, ব্যথা করে, মাংসে টান লাগে। মাল্টিভিটামিন খায় মাঝেমাঝে, মাঝেমাঝে ভালো থাকে, G. Weakness হিসেবেই আছে, রোগ ধরা হয়নি। রোগী lean & thin, পায়ে short 4th metatarsal. পা দেখতে যেয়ে জিজ্ঞেস করার আগেই রোগীর উত্তর, আমার বোনেরও আছে, মায়েরও আছে, এইডা কোন সমস্যা না - বংশের। এটি ছিল pseudohypoparathyroidism. তার Calcium কম, Phosphate বেশি, PTH বেশি।

কাওসার

কে-৬৫

keywords:Diagnostic approachHypercalcemiaGraves' diseasePsoriasisInsulinomaPseudohypoparathyroidism

Comments (17)

سي رھمن
1y

Excellent

Niloy Deb Nath
1y

1st and 2nd picture duitar case gulo ki ki?

Kawsar Uddin
1y

Niloy Deb Nath 1st: Pseudohypoparathyroidism/AHO 2nd: Psoriasis

Sumaiya Islam
1y

1st pic/case 5 ki albright's hereditary osteodystrophy?

Kawsar Uddin
1y

Sumaiya Islam ha

Unknown
1y

Excellent

Laila Akhter
1y

ওভাবে রোগী না দেখে তুমি তোমার মতোই দেখতে থাকো...রোগিদের উপকার হোক, তোমার আত্মা তৃপ্তি পাক।আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিবেন।অনেক দোয়া তোমার জন্য।

Yasmin Joarder Anila
1y

Kawsar Uddin, Regarding case no.3 : 1)how would you explain “severe weakness” in a patient with psoriasis? 2)Is myalgia very common in Psoriasis? (In this case your positive findings for psoriasis were: scalp psoriasis,nail psoriasis,family members involvement,aggravation by beta blockers, plantar fasciitis)

Murshida Yeasmin Lima
1y

Yasmin Joarder Anila আমার psoriattic arthritis আছে, সব গুলো sign symptoms ই আছে, শুধু মাথার খুশকি(আমার ছেলের ছিলো) ছাড়া। আর sinus tachycardia র জন্যে অনেক beta blockers খেয়েছি

Kawsar Uddin
1y

Yasmin Joarder Anila 1. one of the causes of weakness here is anaemia as the patient took on & off painkillers as I mentioned. 2. One of the most ignored causes of myalgia is Psoriasis, but many such patients may initially present only with this symptom.

Zaid Al Hassan
1y

অনেক ধন্যবাদ।

Mustafizur Rahman
1y

অসাধারণ!

Tasin Rasel
1y

এই কেস গুলার চিকিৎসা বা ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা দিলেও সবাই উপকৃত হত।

Murshida Yeasmin Lima
1y

Thank you

Mousumi Majumder
1y

Thanku so much. If Treatment detail is added,it will be more fruitful

Waes Maruf Rahman
1y

অসাধারণ ।

Keya Roy
1y

Excellent