Habijabi Logo

হাবিজাবি-৩১৪

cardiovascularinfectious
*********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
5 min read
December 4, 2024 at 7:08 PM
79 comments
No media

#হাবিজাবি_৩১৪

একজন বাংলাদেশি প্রবাসী, বয়স ৪০। মুক্তার দ্বীপ বাহরাইন থেকে ফিরলেন তীব্র জ্বর নিয়ে।

Fluctuating Fever for 2 weeks

সাথে chills & rigors

এবং drenching night sweat কাপড়চোপড় রাতে ঘামে ভিজে একাকার।

জ্বরের জন্য Paracetamol খাচ্ছেন, খেয়েছেন কয়েক পদের এন্টিবায়োটিক Azithromycin, Amoxicillin, কিন্তু জ্বর কমছে না।

খুব তাড়াহুড়ো করে symptomatic treatment দেয়া যায়, কিন্তু তাতে আসল রোগ ধরা কঠিন হয়। ভালভাবে history নেয়া examination করা এগুলো অনেকেই করেন না ইদানিং।

যাই হোক,

রোগীর অতীত ইতিহাস ঘাটতেই পাওয়া গেল তার একটা heart valve surgery হয়েছে ১০ বছর আগে। ছোট বেলায় Rheumatic fever হয়েছিল, অর্থাৎ তার CRHD (Chronic rheumatic heart disease) আছে।

এতটুকু পজিটিভ হিস্ট্রিতে তার একটি ডায়াগনোসিস কিন্তু সহজেই অনুমেয়!

রোগীর একটি symptom হলো drenching night sweat. আমি যখন MRCP ফাইনাল এক্সাম দিই, তখন long clinical consultation এ পেশেন্টের হিস্ট্রি নিতে যেয়ে যখন আকাশ পাতাল সবকিছু যখন খুঁজছিলাম তখন ডায়াগনোসিস অনুমানে হেল্প করেছিল তার Drenching night sweat এর হিস্ট্রি, যদিও সেটি আরো জটিল ছিল - streptococcus gallolyticus দিয়ে infective endocarditis + colon cancer.

এই রোগীর এরকম Drenching night sweat এ শুরুতেই ৩ টা DD চিন্তা করা যায়,

TIL

T: Tuberculosis

I: IE (Infective endocarditis)

L: Lymphoma

এই রোগীর heart valve surgery করা, so he is more prone to catch infection in his heart, তাই তার ক্ষেত্রে ১ম অনুমান Infective endocarditis.

রোগীর drug history তে পাওয়া গেল সে warfarin খায় - বুঝা গেল এটি metalic valve, আর এই বয়সী রোগীদের metalic valve ই সাধারণত দেয়া হয়। MRCP পরীক্ষার ওই রোগীরও valve replacement করা ছিল, কিন্তু সে warfarin খেত না, বুঝে নিয়েছিলাম সেটি ছিল tissue valve.

এবার examination এর পালা। রোগী mildly anaemic, blood loss এর কোন হিস্ট্রি দেয় না - এটি এইজন্য important যারা anticoagulant হিসেবে warfarin খায় তাদের কোন কারণে over anticoagulation হলে bleeding from different site হতে পারে - থাকতে পারে melaena, hematuria, petechae, purpura, echymoses.

Melaena হিস্ট্রি না দিলেও, সে জানালো ইদানিং তার একটু লালচে urine pass করছে - হতে পারে hematuria.

এখন আসল জিনিস দেখার পালা। বক্ষ উন্মোচন করতেই, midline sternotomy scar. এরকম scar দেখলেই পা দেখতে হয় কোন saphenous vein harvesting scar আছে কিনা for CABG, ওনার নাই।

Temperature raised. Pulse volume high, tachycardia. BP normal. JVP not raised.

Hand এ কোন splinter hemorrhage, oslers node, janeway lesion নাই। fundoscopy তে নাই কোন Roth's spot, no subcutaneous bleeding manifestation.

Precordium auscultation এ সুন্দর metallic click all over the precordium, best heard in left parasternal area & it doesn’t coincide the carotid pulse - অর্থাৎ এটি AVR (Aortic valve replacement). পাশাপাশি আরো পাওয়া গেল একটি pansystolic murmur in mitral area which radiates to left axillae - অর্থাৎ MR (Mitral regurgitation).

Lung auscultation এ base of the lungs are clear - heart failure নাই। Leg edema নাই।

Abdomen palpation এ just palpable spleen. Infective endocarditis এ splenomegaly থাকতে পারে।

এখন পর্যন্ত IE এর পক্ষে অনেক sign symptoms পাওয়া গেল এবার investigation এর পালা।

CBC তে,

Hb: 9 (normochromic normocytic)

ESR: 60

Warfarin খাচ্ছে,

PT: 30

Urine R/E: microscopic hematuria, one + protein

IE এ vasculitc phenomenon হয়ে glonerulonephritis হয়ে urine R/E তে এমনটা পাওয়া যেতে পারে।

USG: splenomegaly

Renal function & RBS: normal

Color doppler Echo তে:

normal functioning AVR

with moderate MR, normal EF & PASP

No vegetation

3 sets of blood culture পাঠানো হলো।

ইতোমধ্যে IE মাথায় রেখে শুরু করা হলো IV antibiotics:

Vancomycin

Gentamicin

AVR এ vegetation থাকলে সাথে Rifampicin দিতে হতো।

যাই হোক, antibiotics শুরুর পরে রোগীর তেমন উন্নতি নেই। ইতোমধ্যে blood culture report চলে আসলো, negative.

negative দেখে অবাক হইনি। প্রথমে হতাশ হলেও আশার আলো দেখছি এই রিপোর্টে, কিন্তু কেন?!

রোগী middle east প্রবাসী। occupation history আরো বিস্তারিত নিতে পাওয়া গেল মাস দুয়েক আগে তিনি নতুন চাকরি নিয়েছেন একটি farm এ, যেখানে sheep lamb আছে - সরাসরি animal contact এ যেতে হয়। তিনি কখনো সেসব animal এর কাঁচা দুধ খাননি। তবুও মনে হলো Brucellosis এর কথা, যেটি middle east এর TB হিসেবে পরিচিত, tuberculosis এর মতই বিভিন্ন system involve করে।

সাধারণ blood culture এ Brucella melitensis আসে না, এর জন্য করতে হয় special culture - যা করতে সময় লাগে কয়েক সপ্তাহ।

এটি কোথায় করা যাবে সেসব চিন্তা করতে করতে মনো পড়লো triple antigen এ আমরা brucella spp. antibody দেখি, যদি সেটি কোন brucella species এর মনে নাই সম্ভব Brucella abortus, তারপরেও করা হলো তার triple antigen, ignored এই test এ যদি কোন ক্লু পাওয়া যায়। brucella spp. titre more than 4 fold.

definite conclusion এ পৌছাতে না পারলেও এখন পর্যন্ত এ সবকিছু মিলিয়ে ধরে নেয়া হলো তার cause of IE is Brucellosis.

তাই তাকে ৩ সপ্তাহর জন্য দেয়া হল,

Rifampicin

Doxycycline

পূর্বের vancomycin বাদ দিয়ে চলতে থাকলো শুধু Gentamicin

at last রোগী afebrile

কাওসার

কে-৬৫

keywords:Infective endocarditisBrucellosisProsthetic valveDrenching night sweatBlood culture

Comments (79)

Rafiul Hasan
1y

ভাই রে! এক নি:শ্বাসে পড়লাম। পুরাই ছবির মতো সুন্দর, নদীর মতো প্রবাহমান History, Examination & Diagnosis

Nayema Tasnim
1y

Wow! Beauty of medicine

Mohammad Arafat Hossain
1y

কেনো জানি Middle East আর High grade fever শুনে প্রথমেই মাথায় ঘুরতেছিলো Brucellosis এর কথা!

DrKhadiza Begum
1y

Brilliant

Rubel Golam Rabbani
1y

· Reply

Hasib UL Hasan
1y

Hasnat Muhammad Medicine oj Professor er kotha mone pore nki??

Soumik Ghosh
1y

Anita Basak Riya

Mohiuddin Ahmad Masum
1y

রোগীর ম্যানেজমেন্ট আর আপনার বর্ননা, দুটোই অসাধারণ।

Ehsanul Alam Sozib
1y

Salam, Dosto. Excellent as always.... Any patient returning from Middle-east with prolonged fever should be investigated for brucellosis, particularly with history of working in a farm. In 2022, we found a patient with chronic LBP having spondylodiscitis at L4-L5 level with minimal paravertebral abscess. Although the CT guided FNAC report revealed granulomatous inflammation (which can be done by Brucella too), location and extent of vertebral body and disc damage and paravertebral abscess weren't fully convincing to draw conclusion in favour of tubercular spondylodiscitis. Keeping occupational history and 'Middle-east returnee' in mind, we did the serological test and titre was more than four fold! Doxycycline and Rifampicin did a good job then . Keep writing. Godspeed.

Tanveer Haque Turzo
1y

Ehsanul Alam Sozib তোদের knowledge, presentation, correlation দেখলে শরমে পড়ে যাই এই ভেবে যে, আমি ক্যামনে তোদের ব্যাচমেট হইলাম। গ্রেট ডায়াগনোসিস & ম্যানেজমেন্ট। জিস্ট টা মাথায় রাখব ইনশাআল্লাহ

Ehsanul Alam Sozib
1y

Tanveer Haque Turzo আমি খুবই সাধারণ মানুষরে ভাই...... Kawsar অবশ্য পুরোপুরি অন্য ডাইমেনসনে পর্যবেক্ষণ, চিন্তা ও বিশ্লেষণ করে

Wasif Adnan Hoque
1y

Ehsanul Alam Sozib Sacroiliitis ছিল? Infective cause of s.i.tis দুইটাই। TB and Brucellosis.

Ehsanul Alam Sozib
1y

Wasif Adnan Hoque Exactly..... although sacroiliitis wasn't present in that case....just the lower lumbar involvement and nature of body, disc and soft tissue shadow was hinting to something additional (not other than, exam e Brucella bolle fail STAT I guess ) to TB. Occupational history is IMPORTANT indeed.

Nazmul Hoque
1y

Nice case sharing. হাবিজাবি book আকারেই প্রকাশিত হোক।

Rumi Alam
1y

ডক্সিসাইক্লিন তিন সপ্তাহ কেনো? দুই সপ্তাহ কি দেয়া যেতো?

Kawsar Uddin
1y

Rumi Alam Sir, 2 weeks is less, even 3 weeks is not fixed here, it might need to be extended for more weeks or even months depending on response & future complications risk. He has a cardiac prosthesis, though it is functioning very well & no grave complications till now, but still there is a chance. under regular f/u & response treatment duration will be planned. These patients may develop gross structural abnormalities in the heart & in other organs even after the initial good response, and may need surgical management like new valve replacement, removal of organ like spleen if splenic abscess formed, and in that case treatment duration will be more prolonged.

Rumi Alam
1y

Kawsar Uddin Thanks a lot. Lots of knowledge shared. You can publish it in a Journal.

Habibur Rahman
1y

Nice

Nishat Jahan
1y

অসাধারণ

Tahsin Tasneem Hridi
1y

Excellent

Wasif Adnan Hoque
1y

প্রথম প্যারা পড়েই বলছি Brucellosis, স্ক্রল করে নিচে গিয়ে দেখি মিলে গেছে। যাক কিছু মেডিসিন মনে আছে!

Md Hasan Shahriar
1y

Wasif Adnan Hoque পারোও তুমি!!

Wasif Adnan Hoque
1y

Md Hasan Shahriar ভাই, দুই বছর প্রায় সত্যিকারের মেডিসিন পড়া হয় না তো। মোস্টলি স্ট্রোক আর অল্প কিছু মেডিকেল ইমার্জেন্সি ডিল করে মেডিসিন ভুলেই গেছি অর্ধেক।

Ehsanul Alam Sozib
1y

Wasif Adnan Hoque তুই কিছু বিনয় গুরু হোসে মরিনহোকে ধার দিস

Syeda Nishat Laila
1y

Wasif Adnan Hoque আমার ও তাই মনে হইসে ভাইয়া।টিটু মিয়া স্যার এর মেডিসিন ক্লাস এ এসব infectious disease এর একটা অংশ ছিল।স্যার নিজের experience share করসিলেন অনেক। We were lucky to have teachers like them.

Wasif Adnan Hoque
1y

Syeda Nishat Laila এই জন্য আমি যখন ক্লাস নিতাম, আমিও চেষ্টা করতাম পার্সোনাল এক্সপেরিয়েন্স এর গল্প বলতে। ওগুলাই মনে থাকে। স্লাইডের লেখা সব শুধু মোবাইলের ছবি নাহয় খাতার লেখা হিসাবেই রয়ে যায়।

Maliha Hoque Shaily
1y

Nusrat Jahan Ema eibaro fail

Nusrat Jahan Ema
1y

Maliha Hoque Shaily amio fail

Ujjal Chandra Paul
1y

Excellent vaiya. Waiting for next.

Mahmuda Yeasmin Moli
1y

Thriller porlam mone holo..excellent

Hossain Mahbub
1y

অসাধারণ.....

ফায়িজা তাজরিয়ান
1y

প্ল্যাটফর্ম এ সবাই এভাবেই লিখে না কেন?

Bushra Kabir
1y

অথচ আমি ভাবতাম এসব রোগি শুধু passmedicine বই এই আছে, বাস্তব এ না।

Dilruba Kanak
1y

Oshadharon

Rumu Jebun Nessa
1y

২০১৭ সালের দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে chronic low back pain এর রোগী পেয়েছিলাম, middle east এর কোনো এক দেশে এনিম্যাল ফার্মে কাজ করতো, কাগজ পত্র খুঁজে দেখা গেলো সে Brucellosis এর রোগী, মাঝে মধ্যেই চিকিৎসা নিতে হয়, the cause of back pain was Brucellar Spondylitis. এক্সরে / এমআরআই তে ফাইন্ডিংস ছিলো। আমরাও ট্রিপল এন্টিজেন করিয়েছিলাম।

Ahmmed Zobaer
1y

খুব সহজ আর সাবলীল প্রেজেন্টেশন।

Sayeda Islam
1y

Kawsar Uddin অনেকদিন পর মনে হয় হাবিজাবি নিয়ে আসলে। তোমার লেখা পড়লে না,আমার মাঝে মাঝে মনে হয় তোমার মতো এতো অর্গানাইজড পার্সন ছাড়া ডাক্তারী করাটা আসলে শোভনীয় না।মাশাল্লাহ কত ডাইভার্স চিন্তা (এটা অবশ্য খালি এই লেখার জন্য বলছি না)। ভাল থেকো।

Shaifur Rahman
1y

Fahim Uddin and Kawsar Uddin 2 Jon akta book Ber Korte paren history behind the DX . Every two yrs por por update case ashbe .

আমজাদ হোসাইন
1y

সুন্দর কেইস তার চেয়ে সুন্দর আপনার বলার ধরন। নাইস রিডিং। আরো লিখুন।

Saleh Ahmed Sakib
1y

Art of medicine

Waseka Akhter Jahan
1y

খুব সুন্দর

Sanjina Rahman
1y

· Reply

Abu Aa'isha
1y

Kawsar Uddin ভাইয়া ইকো কি আপনি করেছিলেন?

Kawsar Uddin
1y

Abu Aa'isha না ভাইয়া।

Asheka Akter Kongka
1y

Excellent

Dr-Iffat Hossain
1y

Saif Rocky

Nelufar Rupa
1y

Exhalent

Samsuzzaman Sabbir
1y

ডা.বিজয় সাহা

Samsuzzaman Sabbir
1y

Ma sha Allah vai

Golap Abdul Baset
1y

আমি প্রথম দুই লাইন পড়ে রুগীকে Doxicycline দিয়ে এরপর বাকিটা পড়েছি। আমাকে কি চিকিৎসক সমাজ মেনে নিবে? Nice presentation

Md Abul Bashar Maruf
1y

excellent

Syed Zahid Hossain
1y

excellent history and finding

Fakhrul Alam Jewel
1y

শার্লক হোমস। সাথে সুন্দর বর্ননা।

Farjana Misty
1y

অস্থির

Md Azizul Hoque
1y

হাবিজাবি খুব ভালো লেগেছে। ধন্যবাদ লেখক সাহেব।

Saiful Islam
1y

অসাধারণ

Rahana Begum
1y

Excellent case history

Mizanur Mizan
1y

Very nice

Shahin Hossain
1y

এক একটা রোগী যেন এক একটা গল্প,

নিশাত জাহান প্রত্যাশা
1y

Amazingly explained

Mahabub Hossain Khan
1y

এই পেসেন্টের IE ডায়াগনোসিস এর পক্ষে ডেফিনিটিভ কোন সাইন সিম্পটমস কিন্তু নাই। All the symptoms and signs can still be attributed to Systemic Brucellosis!!

Iffat Ara Ruhee
1y

Triple WOW!!!! Wonder of history & knowledge

Ashik Billah
1y

A novel of medicine

Tasnia Misty
1y

Beauty of Medicine

Md. Shalek Bin Khalid Shuvo
1y

একটা প্রশ্ন ছিল? ভ্যানকো আর জেন্টা একসাথে কেন...??

Kawsar Uddin
1y

Md. Shalek Bin Khalid Shuvo gram positive & negative coverage

Md. Shalek Bin Khalid Shuvo
1y

Kawsar Uddin Ok.

সৈয়দ মাকসুদ
1y

Rajendronath Dey নেশা

Muntaaha Rahman
1y

Brilliant

Protique Hossain
1y

Very palatable writing excellent case presentation

খাদিজাতুল কুবরা নিসা
1y

Onek sundr presentation..

Ashish Kumar Chakraborty
1y

Outstanding writing

Sadia Hossain Bindu
1y

Every case of Medicine is always a thriller movie for me . Excellent presentation sir

তারানা তাসনুবা বৃষ্টি
1y

Wow! Just like a thriller novel!

Imtiaz Akand
1y

Trans thoracic Echo is important in suspected IE. Even if it shows no vegetation - anyone with probable IE should have trans esophageal echo to rule out vegetation/ severe valvular regurgitation

Kawsar Uddin
1y

Imtiaz Akand Yes Sir, it was planned to do next. But the patient was not willing to do it.

Lina Florance
1y

দারুণ লাগল ডায়াগনসিস এর ধারাবাহিকতা! জেন্টমাইসিন কতদিন দিতে হবে এক্ষেত্রে?

Kawsar Uddin
1y

Lina Florance 3 weeks

محمد صفي الله عرفات
1y

Excellent Thrill Academic clinician post