#হাবিজাবি_১৪৫
#An_important_fact
COVID-19 রোগী, হাসপাতালে ভর্তি। তার ডাক্তার আত্মীয় একটি প্রেসক্রিপশন পাঠালেন, যেখানে অর্ডার দেয়া Tocilizumab. সাথে আছে Enoxaparin.
Tocilizumab একটি humanized monoclonal antibody, যার কাজ হল IL-6 নামের একটি cytokine কে inhibit করা।
Tocilizumab বেশ দামী drug, এবং এদেশে সর্বত্র available ও নয়, বাইরে থেকে imported হয়ে আসে।
COVID-19 যেসব রোগীর immunity impaired, তাদের ক্ষেত্রে exaggerated late immune response এর জন্য uncontrolled way তে বিভিন্ন প্রকার cytokine release হতে পারে, যার মধ্যে IL-6 অন্যতম।
uncontrolled cytokine release এর জন্য এসব রোগীর হতে পারে cytokine release syndrome ও cytokine storm. যার ফলে হয় very severe inflammation, আর এতেই হয় ARDS, widespread ischaemia, multi-organ failure, ইত্যাদি।
COVID-19 এ এই exaggerated inflammation এর বিরুদ্ধে Tocilizumab যে একটি must effective drug এমন কিন্তু না, কিন্তু একটি promising drug. Trial treatment হিসেবে COVID-19 এর disease pathophysiology চিন্তা করে এটি ব্যবহার করা যায়। SARS-CoV-2 ভাইরাসের বিরুদ্ধে এর কোন role নেই।
তো যা বলছিলাম আর কি, এই যে IL-6 cytokine, এর একটি কাজ আছে, কাজ না বলে অকাজ বলা ভাল, আর সেটি হল এটি hepatic microsomal enzyme cytochrome P-450 কে inhibit করে।
cytochrome P-450 এর কাজ হল drug biotransformation করে সেটিকে শরীর থেকে excretion এর উপযোগী করা।
কিন্তু যখন cytochrome P-450 enzyme টি IL-6 কর্তৃক inhibited হয়, তখন কিন্তু এই biotransformation কমে যায়, আর এর ফলে drug excretion কমে যেয়ে বাড়ে drug bioavailability.
এর ফলে একটি drug এর যতটুকু ও যতদিন কাজ করার কথা, সেটি তার চেয়ে বেশি ও বেশিদিন কাজ করে।
anticoagulant Enoxaparin এর metabolic biotransformation হয় Liver এ।
তার মানে হল, যে রোগীর IL-6 বেশি থাকবে তার ক্ষেত্রে Liver এ anticoagulant Enoxaparin এর biotransformation কম হয়ে সেটি এখন কাজ করবে বেশি ও বেশিদিন।
তাই এখন যদি স্বাভাবিক dose এ এই রোগীকে Enoxaparin দিই, তবে তার anticoagulant effect স্বাভাবিকের চেয়ে বেশি পাব। আর এতে কারো কারো ক্ষেত্রে hemorrhagic tendency বাড়তে পারে।
তাই সেসব COVID-19 রোগী যাদের ক্ষেত্রে anticoagulant indicated, তাদের স্বাভাবিকের থেকে একটু কম dose এ Enoxaparin দেয়া হয়। এবং এ কারণে anticoagulant administration পরবর্তী তাসের monitoring করাটাও জরুরি।
এবার আসি আসল কথায়। একদম শুরুতে একটি প্রেসক্রিপশনে IL-6 inhibitor Tocilizumab এর কথা বলেছি, সাথে যেখানে usual dose এ anticoagulant Enoxaparin দেয়া ছিল।
এক্ষেত্রে মনে রাখতে হবে, Tocilizumab ব্যবহার করলে IL-6 inhibited হয়ে Enoxaparin এর জন্য এখন উল্টো ঘটনা ঘটবে। অর্থাৎ IL-6 inhibited হওয়ায় তখন আর cytochrome P-450 inhibited হবে না, ফলে Enoxaparin এর biotransformation বেড়ে যেয়ে এর excretion তাড়াতাড়ি হবে।
আর এর ফলে Enoxaparin এর প্রত্যাশিত effect না পেয়ে, কম effect পাওয়া যাবে।
তাই ফাইনাল কথা হল,
একঃ কোন COVID-19 রোগীর anticoagulant inficated হলে তাকে তার clinical staging অনুযায়ী স্বাভাবিকের চেয়ে কম dose এ Enoxaparin দিতে হবে।
দুইঃ কোন COVID-19 রোগীকে Tocilizumab দিলে তাকে স্বাভাবিকের চেয়ে বেশি dose এ Enoxaparin দিতে হবে।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫
