#হাবিজাবি_১৯৮
Tocilizumab কোন ম্যাজিক ড্রাগ না, যে দিলাম আর a severe case of COVID রাতারাতি ভাল হয়ে গেল।
Tocilizumab এর উপকারিতা নির্দিষ্ট কিছু COVID indications এ প্রমাণিত। সেসবের বাইরে এর যত্রতত্র ব্যবহারে হিতে বিপরীত হতে পারে।
ICU তে admitted মানেই Tocilizumab indicated, বিষয়টি এমন না।
Tocilizumab কখন দেয়া যাবে সেটি ঠিক করার আগে জানতে হবে কোন কোন অবস্থায় এটি দেয়াই যাবে না।
★ নিচের যে কোন ১ টি থাকলেও এটি দেয়া যাবে না, দিলে ক্ষতি হতে পারে এমনটাই বলা হচ্ছে,
Neutropenia, neutrophil count <2,000
Hepatic impairment with AST/ALT >250
Platelet count <50,000
Active bacterial super-infection (raised S. procalcitonin)
Active diverticulitis, bowel perforation or patient is at increased risk of bowel perforation.
Active TB, Active Herpes zoster, Active fungal infection.
এই ৬ টি পয়েন্ট হল absolute contraindications.
এছাড়াও কোন immunocompromised রোগীকে, বা
যারা দীর্ঘদিন ধরে immunosuppressive কোন ওষুধ গ্রহণ করছে তাদের ক্ষেত্রে এটি দেয়ার ব্যাপারে be very careful, এবং একান্ত যদি দিতেই হয় তবে তারপর very careful observation.
★ এটি কাদের দিলে উপকার হতে পারে?
২ টি শর্ত পূর্ণ করতে হবে।
শর্ত ১ঃ
বারবার একটি sentence বলা হচ্ছে, সেটি হল 'Recently hospitalized COVID patients'
এই recent বলতে কত দিন?
হসপিটালে ভর্তির 4 (চার) দিনের মধ্যে।
এখন ব্যাপারটি এমন হল, রোগী COVID ward এ ভর্তি থাকলো ৬ দিন। ৭ম দিনে তার অবস্থার অবনতি ঘটলো, গেল COVID ICU তে। তাহলে কিন্তু তার hospital admission এর টোটাল দিনের সংখ্যা দাঁড়ালো ৭ দিন। এই রোগীকে দিয়ে লাভ নেই এমনটাই বলা হচ্ছে।
বরং যদি এমন হয়, ৩ দিন থাকলো COVID ward এ, ৪র্থ দিন গেল COVID ICU তে, তাকে এই ৪র্থ দিনের মধ্যে দেয়া যাবে।
বা, রোগী বাসা থেকে সরাসরি COVID ICU তে ভর্তি হল। তার ক্ষেত্রে ভর্তির চার দিনের পরিবর্তে বরং ১ দিনের মধ্যে দিতে বলা হয়েছে, কারণ ICU তে super-infection এর ঝুঁকি ওয়ার্ডের চেয়ে বেশি।
অথবা, এমন হল, রোগী COVID ward এ ভর্তি ছিল। ৫ দিন ভর্তি থেকে ভাল বোধ করলো। ছুটি হয়ে বাড়িতে গেল। ২ দিন পর হঠাৎ খারাপ হয়ে আবার hospitalized হল। এই রোগীকেও এটি দিয়ে লাভ নেই।
অর্থাৎ, দিনের হিসাবে এই একটি লাইনই মনে রাখতে হবে, "within 4 days of initial hospital admission" and "better within 24 hours of ICU admission."
অর্থাৎ, দিলে যত তাড়াতাড়ি দেয়া যায়। দেরীতে দিলে উপকার হবে কিনা সেটি অনিশ্চিত, বরং বেড়ে যেতে পারে super-infection ও thrombosis এর ঝুঁকি।
শর্ত ২ঃ
এখন প্রশ্ন হল, এটি কি শুধু COVID ICU তে থাকা রোগীদেরই জন্য?
না। COVID ward এ থাকা রোগীকেও এটি দেয়া যাবে। ধরুন COVID ওয়ার্ডেই HFNC ও NIV এর ব্যবস্থা আছে। সেই ওয়ার্ডের কোন রোগী যার ক্ষেত্রে 15L/min low flow oxygen এ SpO2 উন্নতি হচ্ছে না, ওদিকে ICU তে বেড খালি নাই - তাই তাকে ওয়ার্ডে রেখেই দিতে হচ্ছে high flow nasal cannula (HFNC) বা non-invasive ventilation (NIV), তাকেও Tocilizumab দেয়া যায়।
সারকথা,
শর্ত ১ঃ যত তাড়াতাড়ি দেয়া যায়।
শর্ত ২ঃ যাদের O2 ডিমান্ড বেশি।
#gist_of_above
মি. কাওসার COVID positive হয়ে হাসপাতালে ভর্তি। Low flow oxygen, Enoxaparin, Dexamethasone সবই পাচ্ছে, কিন্তু কোন উন্নতি হচ্ছে না, বরং অবনতি। ভর্তির ৪র্থ দিনে তাকে নেয়া হল ICU তে, দেয়া হল high flow nasal cannula/NIV/invasive ventilation. চিকিৎসক চিন্তা করছে Tocilizumab দেয়া যায় কিনা। দেয়ার আগে ২ টি কাজ!
১ম কাজঃ ৬ টি contraindications এর একটিও আছে কিনা? নেই। তাহলে এখন,
২য় কাজঃ ২ টি শর্ত fulfill করে কিনা?
১ম শর্ত> দিনের হিসাবের মধ্যে পড়ে কিনা? পড়ে। হসপিটালে ভর্তির আজ 4 দিন, ICU তে আসার আজ 24 ঘন্টা।
২য় শর্ত> HFNC/NIV/invasive ventilation প্রয়োজন হচ্ছে কিনা? প্রয়োজন হচ্ছে।
Decision: এই রোগীকে নিশ্চিন্তে Tocilizumab দেয়া যাবে। ধন্যবাদ।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫