#হাবিজাবি_৩৪৬
অল্প সময়ে কোন রকম CMU করে অনেকেই USG করেন। কেউ কেউ ঠিক রিপোর্ট দিচ্ছেন, কিন্তু অনেকেই ভুল করছেন। পরে হয়তো করতে করতে অভিজ্ঞতা বাড়ে, কিন্তু শুরুতে যে ভুলগুলো হয় সেগুলো কারো জন্য মারাত্মক হতে পারে। এর জন্য যে শুধু operator দায়ী তা না, machine ও দায়ী অনেকাংশে, কারণ কিছু machine এ pathology ঠিকভাবে দেখাই যায় না - operator কিভাবে ধরবে।
যাই হোক, মূল ঘটনায় আসি। রোগী কয়েক সপ্তাহ ধরে abdominal pain & distension, constipation এ ভুগছে। সাথে vomiting & loss of appetite, weight loss কিছু খেলেই symptoms বাড়ে।
রোগী দেখতে cachexic, anaemia, anorexia, asthenia সবই আছে। ঢাকার কাছাকাছি এক হাসপাতালে যায়, চিকিৎসক দেখেন এবং USG করেন। USG তে রিপোর্ট আসে Fatty liver (G1), Cholecystitis & Cystitis. Wall thickness একটু বেশি দেখলেই cholecystitis & cystitis লেখার প্রবণতা আছে, আর এই যে Fatty liver (G1) এটা ইদানিং প্রায়শই রিপোর্টে পাওয়া যায়। এ নিয়ে অল্প বিস্তর শেষে লিখেছি।
যাই হোক, এই রিপোর্ট এ নির্ভর করে রোগী treatment পেয়েছে, antibiotics খেয়েছে, কিন্তু সমস্যা দিনে দিনে বেড়েছেই। রোগী ঢাকায় যখন আসে তখন পেটের সমস্যায় কান্নাকাটি অবস্থা। malignant চেহারা। USG তো করেছেই, আর কেন করবে? কিন্তু repeat USG রিপোর্টের এই হলো অবস্থা! SOL in liver & pancreatic head. যা CT abdomen করে কনফার্ম করা হয়, multiple SOL in the liver, para aortic lymphadenopathy. মেডিসিন স্পেশালিষ্ট বন্ধু রোজাইকের আন্ডারে ভর্তি করেছিলাম - সবকিছু ওখানেই করা হয়। metastatic malignancy, prognosis খুব একটা ভালো না, primary site খুঁজে দেখতে হয়, রোগী economically poor.
উপরের ঘটনার সারমর্ম হল, USG করার সময় clinical suspicion & focus খুবই জরুরি, অন্যথায় রোগীর diagnosis মিস হয়, sufferings দীর্ঘায়িত হয়।
এবার আসি fatty liver নিয়ে। ঢাকার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন মাঝেমাঝে দেখি আর অবাক হই, ঢাকার কাছাকাছি জেলা থেকে ওনার কিছু রোগী আসেন যাদের Fatty liver (G1), তিনি তার জন্য বেশ কিছু গৎবাঁধা ওষুধ প্রেসক্রাইভ করেন, যার মধ্যে অন্যতম Saroglitazone - যার একটার দাম ৭০ টাকা, ২ বেলা দিলে ১৪০! পাশাপাশি Sylimarin, Ursodeoxycholic acid বা Obeticholic acid তো আছেই, আছে দীর্ঘ মেয়াদে জাতীয় ওষুধ 'ও আমার লাল গোলাপি' Flupenthixol+Melitracen! যদিও এগুলোর কোনটাই এই grade 1 Fatty liver এ FDA approved & indicated না, বরং lifestyle & dietary modification, weight reduction এগুলোই মূল চিকিৎসা। ভালো চিকিৎসায় ভালো থাকুক রোগীরা।
কাওসার
কে-৬৫
