Habijabi Logo

হাবিজাবি-৩৪৫

cardiovascularinfectious
**************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
October 12, 2025 at 1:02 AM
11 comments
2 images
Media File (1/2)
Episode illustration

#হাবিজাবি_৩৪৫

#an_unsolved_interesting_case

কোন রোগী যখন অনেক দিনের sufferings নিয়ে আসে, যার কারণ undiagnosed, অনেক বড় বড় ডাক্তার দেখানো শেষ, তখন নিজেকে নড়েচড়ে বসতে হয়, মস্তিষ্কের সবটা দিয়ে চিন্তা করতে হয় তার সব symptoms, নিতে হয় details history - no stone unturned যেন থাকে, করতে হয় relevant general & systemic examination, ধৈর্য্য ধরে দেখতে হয় সাথে নিয়ে আসা ব্যাগভর্তি অসংখ্য prescription & reports.

এরকম এক রোগী গতকাল আমার কাছে আসেন, রোগীর ভাগ্নে আমার ঢাকা মেডিকেলের জুনিয়র। রোগীর অসংখ্য কাগজের মধ্যে পূর্বাঞ্চল ও ঢাকা অঞ্চলে এক নামে চিনবে এমন বড় স্যারের প্রেসক্রিপশন চোখে পড়লো, symptomatic treatment আছে NSAID, PPI, TCA.

রোগীর fever, pain, anorexia, weakness, weight loss. এই সমস্যাগুলো ৩ মাসের বেশি সময় ধরে।

প্রায় ৪৫ মিনিট ধরে রোগীর সবকিছু দেখলাম, শুনলাম, চিন্তা করলাম। শেষে ভাবলাম ৫ মিনিট রোগী দেখে সব রোগীর রোগ ধরা যায় না, অনেকেই যে দেখেন তারা disease diagnosis না করে symptomatic treatment দেন শুধু।

যাই হোক, রোগীর fever, যা সকাল ও সন্ধ্যায় আসে। জ্বর যখন আসে তখন কাঁপুনি দিয়ে আসে, আর ছাড়ে তখন ঘাম দিয়ে ছাড়ে। এত বেশি ঘাম যে কাপড় চোপড় ভিজে যায় - drenching night sweat.

এই হিস্ট্রি পাওয়া মাত্রই আমি কল্পনায় চলে যাই Hyderabad এ, সেখানে আমার MRCP পরীক্ষায় long clinical consultation এ ভয়ংকর একটা case ছিল, সেই স্টেশনে british examiner এতই pleased ছিলেন যে ২৮ এ ২৮ দিয়েছিলেন। ওই রোগীর case নিয়ে আগে লিখেছি, ওই রোগীরও drenching night sweat ছিল।

কিছু কিছু রোগীর কিছু striking history থাকে সেটা ভালোভাবে evaluate করলে খুব সহজেই কিছু diagnostic clue পাওয়া যায়।

রোগীর drenching night sweat এর সাথে cough, shortness of breath, exertional dyspnea আছে।

এরকম drenching night sweat এ ৩ টা disease চিন্তা করতে হয়,

  1. Lymphoma

  2. Tuberculosis

থার্ড যেটা অনেকে চিন্তা করেনা সেটা

  1. Infective endocarditis

Tuberculosis এর সাথে এর কাছাকাছি কিছু রোগ যেমন Sarcoidosis, Deep fungal infection, deep seated abscess এগুলো চিন্তা করতে হয়, রোগীর TB contact এর known history নাই, কিন্তু বাড়িতে কবুতর আছে।

হিস্ট্রির A-Z শেষে general examination এ cervical chain এ কয়েকটা sub-centric lymph nodes, abdomen এ no organomegaly.

এখন focus দুটো system

  1. Respiratory

  2. Cardiovascular

Respiratory তে কিছু পেলাম না।

CVS দেখতেই systolic murmur, tachycardia, loud heart sounds, hyperdynamic circulation. বুঝলাম সমস্যার সুত্রপাত এখানেই!

রোগীর ESR, CRP বেশি

urine এ + protein, 6-8 RBC

এটা vasculitic phenomenon

এগুলো আগেই করা।

TB related সব investigation করা, সব negative.

Infective endocarditis মাথায় রেখে,

Echocardiography, Blood C/S করতে দিই। Echo রিপোর্ট সংযুক্ত করা হল,

major criteria of endocardial involvement দুটোই তার আছে,

  1. Vegetation

  2. Valvular regurgitation

minor criteria আছে কয়েকটি।

Duke criteria অনুযায়ী এটা Definie infective endocarditis, যা তার দীর্ঘদিনের unsolved fever, SOB, weight loss & weakness এর কারণ।

Echo report এর কিছু findings non specific যেমন global hypokinesia, ICM, aortic sclerosis. findings গুলো রিভিউ করতে repeat echo প্লান করা হলো, প্লান করা হলো transthoracic echo. যেহেতু এটায় left heart involve করেছে সেহেতু রোগীর preexisting asymptomatic cardiac condition থাকতে পারে। কোন IV drug abuse এর হিস্ট্রি নাই, যেখানে right heart involvement বেশি হয়।

এখন blood C/S এর অপেক্ষা।

রোগীকে বললাম, আপনার রোগটা এতদিনে ধরা পড়েছে, হার্টের মধ্যেই আপনার রোগ। রোগী হতাশ হয়ে বললো এতদিনে কেউ ধরতে পারলো না, কোন স্যার তার হার্টটা একটু দেখলো না!

মনে মনে শুকরিয়া আদায় করি, এই হার্ট দেখতে যেয়ে রোগী ও তার লোকদের বেশি কথা শুনতে শুনতে জীবনটা তেজপাতা হয়ে গেছিলো এক সময়, হতাশ হয়ে ভাবতাম আর কোনদিন cardio ক্লাস নিবো না। আজ সেসব জ্ঞান একটু হলেও কাজে লাগছে। আমাদের রোগীদেরও সমস্যা, সব সময় বড় স্যারই দেখাতে হবে, এতে স্যারদের উপর চাপ পড়ে, সময় পান না যথেষ্ট সময় দিয়ে সব রোগী দেখতে, proper referral system নাই বলেই এই অবস্থা।

সবশেষে আলহামদুলিল্লাহ, treatment of infective endocarditis প্লান করা হলো, চিকিৎসা ঠিকঠাক শেষ হলে সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।

কাওসার

কে-৬৫

keywords:Infective endocarditisDrenching night sweatEchocardiographyDuke criteriaPyrexia of unknown origin

Comments (11)

Md Musaddequl
42w

Vegetation in this setting is very unlikely, most of the cases needs predisposing factor like cyanotic CHD,regurgitant valvular lesions, iv drug abusers, connective tissue disease etc and here MR is secondary to ring dilatation

Kawsar Uddin
42w

Md Musaddequl Sir, thanks for your valuable opinion. Predisposing cardiac condition could be present, but there was no known history. No history of IV drug abuse, and there is no right heart involvement.

Linda Siddique
42w

Amazing work vaiya

Somen Das
42w

Great

Sumon Das
42w

Weldone Kawsar Uddin

Tansib Jaman
42w

· Reply

Comment attachment
Mahmudun Nabi Emon
42w

Infective endocarditis সাধারণত এবনর্মাল valve ধরে, normal valve হলেও staph দিয়ে হতে পারে। সেক্ষেত্রে কি তাহলে এনার আগে থেকেই vulvular disease ছিল নাকি IE এর কারণে সেটা হয়েছে? আগে থেকেই vulvular disease থাকলে সেটার কজ কী? এরকম ইয়ং পেশেন্ট এর ইশকেমিক cardiomyomathy হলো কেন? তার কী anginal pain এর হিস্ট্রি ছিল? এনার ক্ষেত্রে কি CT angiogram করা হবে? ওনার কি পাস্ট হিস্ট্রি তে রিউম্যাটিক ফিভার এর কোন হিস্ট্রি ছিল?

Kawsar Uddin
42w

Mahmudun Nabi Emon no anginal pain, no known history of childhood rheumatic fever, but it could be, but rheumatic fever usually causes stenotic valvular abnormality, here all are regurgitation, and other preexisting asymptomatic heart condition could be present.

Mahmudun Nabi Emon
42w

Kawsar Uddin thanks sir

Syed Zulkar Naim
42w

যদিও male patient তবুও বলছি, Libman Sacks endocarditis হতে পারে কিনা? At least We can rule out. SLE can also explain CAD.

Kawsar Uddin
42w

Syed Zulkar Naim typical symptoms of SLE নাই, তারপরও ANA, RA, Anti CCP করা আছে আগের, negative. Libman sacks endocarditis এ সাধারণত bacterial endocarditis এর মত এরকম এত বেশি fever & drenching night sweat থাকে না। CAD is probably misinterpreted in echo.