#হাবিজাবি_১৩৬
আমিন সাহেব, বয়স ৫৫। কিছুদিন ধরে তার fever, dry cough, mild respiratory distress.
typical symptoms, তাই করোনা কিনা সন্দেহে টেস্ট করালেন। রিপোর্ট negative.
আগের symptom এর সাথে নতুন করে শুরু হল diarrhoea.
সন্দেহ আরো ঘনীভূত। আগের রিপোর্ট হয়তো false negative. আবার টেস্ট করালেন। এবারও রিপোর্ট negative.
CXR করালেন। bilateral peripheral consolidation. COVID-19 এর মতই।
CBC করালেন। lymphopenia আছে। সন্দেহ আরো বাড়ে। কিন্তু রিপোর্ট তো বারবার negative.
symptoms বাড়ছে। Troponin I করালেন, একটু বেশি। S. creatinine করালেন, একটু বেশি। S. electrolyte করালেন, Na K একটু কম।
signs symptoms, other findings সব COVID-19 এর পক্ষে যায়। শেষমেশ আবার টেস্ট করালেন। এবারও রিপোর্ট negative.
এই যখন অবস্থা, সবকিছু দেখতে COVID-19 এর মত মনে হলেও এটা বাদ দিয়ে এখন বিকল্প একটি চিন্তা করা যায়!
এটি হল Legionnaires disease.
এক প্রকার pneumonia, হয় Legionnella pneumophila নামের gram negative ব্যাকটেরিয়া দিয়ে।
SARS-CoV-2 এর মতই এটি aerosol এর মাধ্যমে ছড়ায়। পার্থক্য হল এটি মানুষ থেকে মানুষে ছড়ায় না।
এই ব্যাকটেরিয়ার একটি পছন্দের জায়গা আছে, এর reservoir হল পানি। কিন্তু পানি কিভাবে aerosol হয়?
air conditioner, humidifier, shower, hot tub এর মাধ্যমে water থেকে aerosol তৈরি হয়। এর মাধ্যমেই এরা ছড়ায়।
অনেক মানুষই AC, humidifier ইত্যাদি ব্যবহার করেন, তাহলে সবার কি এই রোগ হয়?
না। কারণ সব পানিতেই এই ব্যাকটেরিয়া থাকে না। আর, COVID-19 এর মত এখানেও immunity এর একটা ব্যাপার আছে। যাদের immunity কম, রোগটা তাদেরই বেশি হয়।
old age, immunosuppressed, uncontrolled DM, other co-morbidities যাদের আছে তাদেরই এ রোগের ঝুঁকি বেশি।
smoking, alcoholism যেমন COVID-19 এর complications বাড়ায়, তেমনি বাড়ায় Legionnaires এর pneumonic complications.
COVID-19 যেমন পুরুষদের বেশি হয়, এই রোগও তেমনি পুরুষদের বেশি হয়।
যাই হোক, এখন কনফার্ম করার পালা। antigen test in urine. কিন্তু সচারাচর আমরা এটা করিনা।
এটা অনেকটা clinical diagnosis. চিকিৎসা কি?
community acquired pneumonia এর causative organism শুরুতে আমরা খুব কম ক্ষেত্রেই কনফার্ম করি। দেরী না করে সাধারণত Moxaclav+Clarin স্টার্ট করি। আর এটাই নিয়ম। বিভিন্নভাবে পরে নিশ্চিত হতে হয়, আর সে অনুযায়ী ওষুধ এডজাস্ট করতে হয়।
ওই কম্বিনেশনের Clarithromycin কাজ করে Legionnella pneumophila এর বিরুদ্ধে। বা বিকল্প হিসেবে দেয়া যায় Erythromycin/Azithromycin/Doxycycline/Ciprofloxacin/Cotrimoxazole.
Clarithromycin এ আমিন সাহেব সুস্থ এখন। সুস্থ হওয়ার আগে তিনি ভীতিকর কিছু পরিস্থিতিতে পড়েছিলেন।
ভয় ১ঃ সুপারিশ নিয়ে হাসপাতালে যাওয়ার পর সিম্পটম আর রিপোর্ট দেখে তাকে ভর্তি করা হয়। বেড দেয়া হয় কোভিড ওয়ার্ডে। সেই বেডের রোগীটা কিছুক্ষণ আগেই নাকি মারা গেছেন। তার ভাষ্য মতে পরিষ্কারও করা হয়নি। তিনি ভীত মানুষ। তার যদি COVID-19 নাও হয়, এখানে থাকলে তিনি নির্ঘাত পজিটিভ হবেন এমনটাই তার বিশ্বাস।
ভয় ২ঃ তাকে নানাবিধ ওষুধের একটি অর্ডার দেয়া হয়। বেশি ওষুধে তার আবার খুঁতখুঁতে স্বভাব।
সব দেখে শুনে ভয়ে ভীত হয়ে হাসপাতাল ছেড়ে তিনি চলে যেতে চান। শেষমেশ পরামর্শ চান তার এক চিকিৎসক আত্মীয়ের কাছে। তিনি তাকে আপাতত ওই একটি ওষুধ খেতে বলেন। শ্বাসকষ্ট যেহেতু কম তাই তিনি চাইলে বাড়ি যেয়ে দু একদিন এ ওষুধ খেয়ে দেখতে পারেন এমন পরামর্শ দেন। ওষুধে কাজ হয়, আর ডায়াগনোসিসটা এভাবে মিলে যায়!
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫

