Habijabi Logo

হাবিজাবি-১৯০

endocrinologynutrition
***************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
October 28, 2020 at 11:54 PM
106 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_১৯০

সবাই চায় ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে! কিন্তু...

আচ্ছা তার আগে একটা ম্যুভির গল্প বলি। আমার প্রিয় এনিমেটেড ম্যুভি Wall-E, যেখানে মর্ত্যের কিছু মানুষ ধ্বংসপ্রাপ্ত পৃথিবী ছেড়ে বেশি আরামে আকাশে যেয়ে থাকে, হয় যন্ত্র নির্ভর, তারা শুধু খায়-দায়, আনন্দ করে আর ঘুমায়, ফলাফলঃ সবাই আস্তে আস্তে ফুলেফেঁপে এক একটা বেলুন হয়!

এবার একটু জাপানে ঘুরে আসি! সারা পৃথিবীর মধ্যে obesity তাদেরই সবচেয়ে কম, গড় আয়ু তাদেরই অনেক বেশি। এর পিছনে কারণ কি? তাদের পরিশ্রম। আমরা আমাদের বাচ্চাদের গাড়িতে করে স্কুলে দিয়ে আসি, নিয়ে আসি, ওদের বাচ্চারা খুব ছোট থেকেই একা একা হেঁটে স্কুলে যায়। আমাদের বাচ্চারা বাসায় বসে সারাক্ষণই হয় পড়াশুনা করে বা ভিডিও গেম খেলে, আর ওদের বাচ্চারা বাসায় ঘরোয়া কাজে বাবা মাকে সাহায্য করে। ওদের যাদের অফিস কাছাকাছি তারা হেঁটে, তারপর ট্রেনে, ট্রামে বা সাইকেলে করে অফিসে যায়, আর আমাদের দেশে গাড়িতে, বাসে বা রিক্সায় চড়ে, হাঁটা হয় খুব কম। চেয়ারে বসা বাদ দিয়ে অন্যান্য কায়িক পরিশ্রম আমাদের খুব কম হয় বলা চলে।

অর্থাৎ আমরা যা খাই তার অধিকাংশই খরচ করিনা, আর ওরা দিনে যতটকু খায় ততটুকুই খরচ করে। তাই তাদের obesity কম, আর আমাদের শরীরে দিনের extra nutrition গুলো fat এ রূপান্তর হয়ে obesity বাড়ায়।

ওরা চপস্টিক দিয়ে অল্প অল্প করে খায়, আস্তে আস্তে চাবায়। ওরা বাসায় যা খায় রেস্টুরেন্টে ঠিক সেই খাবার গুলোই পাওয়া যায়, আর আমরা বাসায় মোটামুটি স্বাস্থ্যকর খাবার খেলেও রেস্টুরেন্টে খাই মাংস চর্বিতে ভরা ভারী খাবার বা ফাস্ট ফুড।

তবে কথা হল ফাস্ট ফুড, স্লো ফুড যা কিছুই খাইনা কেন, যা খাই তা খরচ করতে হবে, অন্যথায় তা জমা হবে - বাড়বে ওজন।

অনেকে মনে করে ভাত খেলেই শুধু মানুষ মোটা হয়! গ্রামের অনেক মানুষ এখনো তিনবেলা গামলা ভর্তি ভাত খায়, তাদের কে কতটুকু মোটা? একদমই না, কারণ ওই যে বলেছি তারা যা খায় তা খরচ করে।

এবার আবার জাপানে ফিরে আসি, অন্য অনেক দেশের চেয়ে ভাত তারাই বেশি খায়, বিভিন্ন খাবারে রাইস তাদের অত্যাবশকীয় উপাদান। তাই ভাত বাদ দিয়ে কিটো ডায়েট করতে হবে এবং ওজন কমানোর এটাই সবচেয়ে ভাল উপায় এমন ধারণা একদমই অমূলক।

মস্তিষ্কের প্রধান খাবার কার্বোহাইড্রেট, তাই খাবারে এটি রাখতেই হবে। অন্যদিকে কিটো ডায়েটে শরীরে কিটো এসিড বাড়ে, যা পরে শক্তি তৈরিতে ব্যবহৃত হয় ঠিকই, আর এতে ফ্যাট জমে না, কমে ওজন। কিন্তু এই কিটো এসিড কিডনির উপর একটি নিরবিচ্ছিন্ন অত্যাচার চালায়, কারণ অতিরিক্ত কিটো এসিডকে বেশ কসরত করেই কিডনি থেকে বাইরে বের করতে হয়, আর এভাবে চলতে চলতে একটা সময় যে কিডনি ইনজুরি হবে না তা গ্যারান্টি দিয়ে বলা যায় না।

কিছুদিন আগের ঘটনা, ভদ্রমহিলার বয়স ৩৫। কিটো করেছেন, ওজন কমেছে বেশ। কিন্তু তিনি সারাক্ষণই বেশ দূর্বল বোধ করেন, কাজে তেমন শক্তি পান না। একটা সময় কিটো বাদ দেন, হুট করে ওজন আবার আগের মতই, কিন্তু সমস্যা হলো তিনি এখনো আগের মত দূর্বল বোধ করেন, কখনো কখনো আগের চেয়েও বেশি, ব্লাড গ্লুকোজও কিছুটা বেশির দিকে। আমার ধারণা যেটা হল, দীর্ঘদিনের কিটো এসিডে অভ্যস্ত শরীরের সেলগুলো স্বাভাবিক সোর্স অফ এনার্জিকে এখন আর আগের মত ঠিকঠাক ব্যবহার করতে পারছে না, আর এ কারণেই তিনি দূর্বল বোধ করছেন।

তাই সবচেয়ে ভাল হয় স্বাভাবিক খাদ্যাভ্যাস বজায় রাখা, আর তা হল - ঠিক ততটুকুই খাবো যতটুকু আমার পক্ষে খরচ করা সম্ভব। ধরুন আজ অনেক বেশি খেলেন কিন্তু সারাদিনে তা খরচ করতে পারলেন না - শুয়ে বসে কাঁটিয়ে দিলেন, কাল তাহলে ফাস্টিং করুন, ব্যালেন্স হয়ে যাবে। intermittent fasting is one of the best and standard ways of weight control.

উপবাস করুন, রোযা রাখুন। ইবাদতের উদ্যেশ্যেই মাঝেমাঝে রোযা রাখুন, সাথে বোনাস হিসেবে ওজন নিয়ন্ত্রণে থাকবে।

পাশাপাশি আর যে গুরুত্বপূর্ণ একটি বিষয়টি মেনে চলতে হবে সেটি হলো খাওয়ার আগে পানি পান করা, এতে মাত্রাতিরিক্ত খাদ্য গ্রহণ কমে যাবে - অল্প খাবারেই পেট ভরে satiety হবে। ক্ষুধা লাগলে পানি পান করতে হবে, ফলমূল শাকসবজি খেতে হবে, এতে সাপও মরবে (পেটও ভরবে - ক্ষুধা লাগবে না), লাঠিও ভাঙবে না (শাকসবজি ফলমূলকে negative ক্যলরির খাবার বলা হয় কারণ এরা কোন calorie দেয় না, উল্টো এদের digest করার চেষ্টায় শরীরের existing calorie খরচ হয়)।

তাই কোন অস্বাভাবিক ডায়েট নিয়ে মারামারি না করে, স্বাভাবিক খাবারেই check & balance করুন, ভাল থাকবেন ইনশাআল্লাহ।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

(Pic: from the movie Wall-E)

keywords:ObesityKeto dietIntermittent fastingMetabolic syndromeWeight loss

Comments (106)

Fatema Bipa
5y

আমি বিগত ১৪বছরে খেয়াল করেছি,ঘরের পরিমিত খাবারে,সাথে ঘরের ফিজিক্যাল এক্টিভিটি আর মাত্র১০-১৫মিনিট হাটাঃ ওজন নিয়ন্ত্রিত থাকে,আলহামদুলিল্লাহ। আমার ওজন, বিএম আই ব্যালান্স। বাড়তি চিনি বা চিনিজাতিয় খাবার পরিমিত,লবণ, তেল পরিমিত, জিরো বেভারেজ /সফট ড্রিংকস,রেড মিট পরিমিত, মাছ,ফল,সবজি নিয়মিত, এগুলো খুব জরুরি! সব পটেটো সিন্ড্রোমে!!!

Kawsar Uddin
5y

Fatema Bipa ধন্যবাদ আপু। একদম ঠিক বলেছেন।

Atia Shahnaz Irene
5y

দারুন লেখা। জানেন বোধহয় ২০১৬ র "ফিজিওলজি অর মেডিসিন " এর নোবেল প্রাইজ পেয়েছিলে একজন জাপানি সায়েন্টিস্ট ডঃ ইয়োশিনরি( পুরা নাম মনে নেই)। উনি অটোফেজি(autophagy) মেকানিজম ব্যাখ্যা করে নবেল্টা পেয়েছিলেন। সেই ব্যাখ্যার প্রসেসে উনি অটোফেজিতে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর গুরুত্ব দেখিয়েছিলেন। উনি সেখানে দেখিয়েছিলেন কিভাবে ইন্টারমিটেন্ট রোজা/ ফাস্টিং এবং ক্যালরি রেস্ট্রিকশন করে বডিতে সেলগুলোর এজিং প্রসেস থামিয়ে/ কমিয়ে/ হ্যাক করা যায়। স্যরি ইংরেজি শব্দ অনেকগুলি বাংলায় লেখার জন্য। ট্র‍্যান্সলেট করলে বাংলায় বিদঘুটে শব্দ আসে আমার। যাই হোক, চমৎকার এবং হালের ক্রেজ নিয়ে লেখাটা অনেকের উপকার করবে। ধন্যবাদ।

Kawsar Hossain
5y

ভাই আপনি এত সাবলীলভাবে সব কিছু বুঝিয়ে দেন। মা শা আল্লাহ

Kawsar Uddin
5y

Shahriyar Lam Kawsar ধন্যবাদ ভাইয়া।

Naznin Akter
5y

Nilufa Yasmin Nila have a look dear. মস্তিষ্কের প্রধান খাবার কার্বোহাইড্রেট, তাই খাবারে এটি রাখতেই হবে। অন্যদিকে কিটো ডায়েটে শরীরে কিটো এসিড বাড়ে, যা পরে শক্তি তৈরিতে ব্যবহৃত হয় ঠিকই, আর এতে ফ্যাট জমে না, কমে ওজন। কিন্তু এই কিটো এসিড কিডনির উপর একটি নিরবিচ্ছিন্ন অত্যাচার চালায়, কারণ অতিরিক্ত কিটো এসিডকে বেশ কসরত করেই কিডনি থেকে বাইরে বের করতে হয়, আর এভাবে চলতে চলতে একটা সময় যে কিডনি ইনজুরি হবে না তা গ্যারান্টি দিয়ে বলা যায় না।

Nilufa Yasmin Nila
5y

Naznin Popy Ji vabi

S M Mehedi
5y

পরিমিত খেয়ে ১২ বছর একই ওজনে আছি,আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই

Kawsar Uddin
5y

S M Mehedi আলহামদুলিল্লাহ। পরিমিত আহার, ও সে অনুযায়ী কায়িক পরিশ্রমই উত্তম উপায়। শুভকামনা।

Afroja Akhter
5y

Trying my best.. Allah sohay hon..

Saiduzzaman Tarafder
5y

Low carb or Ketogenic diet can cause kidney stone তাদের জন্য দিলাম পড়ে দেখতে পারেন। তারপর বিশ্বাস অবিশ্বাস নিজের জ্ঞানে যা বলে তা করবেন।https://www.dietdoctor.com/low-carb/kidney-health...

Comment attachment
Diabetologist Ehsan
5y

Excellent!! I was waiting for a note from u on this topic...

Kawsar Uddin
5y

Eh San Thanks Bhai.

Rehena Saleheen
5y

WALL-E ...

Rehena Saleheen
5y

But ans not getting 95% CI....thou accepted to me.at many point.need that vy..thanks.

Saiduzzaman Tarafder
5y

Kawsar Uddin ছোট ভাই কিটো এসিড যে শরীর থেকে বের করতে কিডনির অনেক কসরত করতে হয়ে এই বিষয় টা বিস্তারিত পড়তে চাই।তুমি যদি কিছু টেক্সট রেফারেন্স দিতে তাহলে নিজের অজানা ঘটতি টুকু দূর করতে পারতাম।

Kawsar Uddin
5y

Saiduzzaman Abu Raahil স্যার এটা পড়তে পারেন, সহজে বের করতে পারছেনা বলেই stone হচ্ছে, https://pubmed.ncbi.nlm.nih.gov/17621514/

Reply attachment
Saiduzzaman Tarafder
5y

Kawsar Uddin

Reply attachment
Saiduzzaman Tarafder
5y

No statistical significance were found in this cohort. Did u go through the text in detail or just read the headline?

Kawsar Uddin
5y

Saiduzzaman Abu Raahil স্যার আপনি আবার একবার পড়েন, no statistically significant risk factors!

Saiduzzaman Tarafder
5y

Kawsar Uddin yes. Typing mistake. As no statistically significant risk factors were found so "keto diet causes kidney stones is the take away message " would u like to say that?

Mahtab Hossain
5y

Kawsar Uddin খাবার পরে খরচ করলে আরও বেশি খেতে ইচ্ছে করে!

Kawsar Uddin
5y

Mahtab Hossain অবশ্যই খেতে ইচ্ছা করবে স্যার। তখন এমন কিছু খান যা ক্যালরি বাড়াবে না, কিন্তু satiety দিবে। কারণ অধিকাংশ সময় খেতে ইচ্ছা করে early stomach empty এর জন্য।

Raihana Akhter
5y

সবই ভালো যুক্তি,,অবশ্যই সুন্দর,,,,কিন্তু আমাদের দেশের বাচ্চারা হেঁটে স্কুল এ গেলে,,এমনকি গাড়িতে একাই গেলে তাকে Hoy কিডন্যাপ,, নয়ত রেপ!! অথবা রেপ then মার্ডার, ,,ছেলে বাচ্চা রাও রেহায় পায়না,,,বিকালে খেলতে কই দিবেন মেয়কে, ?? দোকানের আংকেল এসে তুলে নিয়ে যাবে ,,এই দেশে সুস্থ জীবন যাপন চাইলেও সম্ভব না,, ঘেন্না লাগে ভাবতে,,বাবা মা র এমনই এমনই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ছেলে মেয়েদেরে স্কুল নিয়ে যায়না,,বিদেশের সাথে এখনকার হ্যাবিট চাইলে কপ আপ করা যায়,,কিন্তু নিরাপত্তা একেবারেই না,,so sad

Kawsar Uddin
5y

Raihana Akhter very true scenario of our country. If want to follow the social style of Japan, at first we have to modify a lot of things. But whatever we have at present, we must try our best through these to change our lifestyle and food habit.

Raihana Akhter
5y

Kawsar Uddin yes

Afsari Alpona
5y

জাপানের মানুষ মাংসের তুলনায় মাছ আর সব্জী অনেক বেশি খায়, আর এক্সারসাইজ টা ডেইলি রুটিন এর মত, সারাদিনের একটা সময়ে দৌড়ায় অথবা যেকোনো ফিজিকাল এক্টিভিটি থাকবেই! প্রায় সবাই ছোট বেলা থেকে সাইকেলে অভ্যস্ত। আর বাচ্চারাও যেসব ডে কেয়ার সেন্টারে বড় হয় ওদের কে রোদে রাখে, পানিতে ভিজায়.. মানে ইমিউনিটি যাতে গ্রো হয় সেভাবে বড় করে! বিঃদ্রঃ চপস্টিক দিয়ে অনেক তাড়াতাড়ি ও খাওয়া যায়।

Kawsar Uddin
5y

আফসারী আলপনা healthy lifestyle. We can try to follow them.

Afsari Alpona
5y

Yes! We should! They have various projects for achieving healthy longevity.

Umme Habiba Shanta
5y

মজার ব্যাপার হলো... সবাই শুরুটা করেন কিটো কে বকা দিয়ে.... আর শেষটা করেন... পরিমিত কার্বোহাইড্রেট খাওয়া.... উপবাস/রোজা.... এবং সন্ধ্যা ৭ টার মধ্যে রাতের (হালকা খাবার) গ্রহন.... এবং শারীরিক পরিশ্রম.... স্বাস্থ্যকর জীবন ব্যাবস্থা!!..... কিটো মানে কি??... এবং এটা কি কারও পক্ষে মাসের পর মাস চালিয়ে যাওয়া সম্ভব??!! মনেতো হয় না!! নাকি এটা low carbs diet (5%-20%) with Intermittent water fasting? ধন্যবাদ।

Md Golam Kibria
5y

Roja rakhun.....darun result..insallah

Ruhi Mannan
5y

excellent

Kawsar Uddin
5y

Ruhi Mannan Thanks, Mam.

Md Tarek Azad
5y

Good and scientific advice.

Kawsar Uddin
5y

Md Tarek Azad Thanks, Sir.

Jesmin Sultana Lucky
5y

Excellent

Kawsar Uddin
5y

Jesmin Sultana Lucky Thanks

Monira Husna
5y

Good information

Rumi Alam
5y

খুবই বাস্তবসম্মত ও তথ্যবহুল লেখা। অনেক ধন্যবাদ

Kawsar Uddin
5y

Rumi Alam Most welcome, Sir.

Ashekullah Tushar
5y

Saiduzzaman Abu Raahil তোরা যারা কিটো ডায়েটের পক্ষের লোক তারা দয়া করে যেকোন প্রচারণার সময় (ভিডিও, কমেন্ট, পক্ষের জার্নাল শেয়ার ইত্যাদি) তোদের সাথে ইমার্জেন্সি যোগাযোগ করার জন্য ক্লাইন্টদের মোবাইল নাম্বার দিয়ে দিস। কিটো করে অসুস্থ হয়ে রাত বিরাতে কেউ ফোন দিলে মেজাজ খারাপ হয়ে যায়।

Saiduzzaman Tarafder
5y

Ashekullah Tushar যার পরামর্শ নিয়ে করছে তার সাথে যোগাযোগ করতে বললেই পারিশ। অফ টপিকঃ যে রোগী আমার সাথে পরামর্শ না করে কোনো পন্থা অবলম্বন করবে তার দায় আমি বা আমরা কেউ নিতে পারি না।

Ashekullah Tushar
5y

Saiduzzaman Abu Raahil আমিও কিন্তু তাই বলেছি।পরামর্শ দিচ্ছে কেউ না কেউ আর তার ঘানি কেন আমি টানবো???? পরামর্শ দেয়ার সময় মেটাবলিজম না বুঝিয়ে কিটো করলে/ঠিকমতো না করলে কি কি সমস্যা হতে পারে তা বলা উচিৎ।

Saiduzzaman Tarafder
5y

Ashekullah Tushar কেউ পরামর্শ পুরপুরি না মেনে আংশিক মানলে তার দায় নিশ্চয়ই চিকিৎসক এর নয়।

রফিকুল ইসলাম
5y

Excellent

Kawsar Uddin
5y

রফিকুল ইসলাম Thanks

Nazmul Ahsan Siddiqi Rubel
5y

Great

Mostafizur Rahman
5y

জোস

Dr-Abdur Rahman Rakib
5y

আমি এই balance diet with exercise করে ৪ মাসে ১৬ কেজি ওজন কমাতে পেরেছি। আমি প্রতিদিন ভাত, রুটি খাই।।। আলহামদুলিল্লাহ শক্তি আগের চেয়ে বেড়েছে।BMI is now normal....

Kawsar Uddin
5y

Abdur Rahman Rakib Alhamdulillah. Great result of your balanced diet.

Mahmuda Yeasmin Moli
5y

Excellent vaiya.

Kawsar Uddin
5y

Mahmuda Yeasmin Moli Thanks

Soniya Afroze
5y

Darun

Kawsar Uddin
5y

Soniya Afroze Thanks

Soniya Afroze
5y

Kawsar Uddin welcome

Tote Tung
5y

লেখাটি গুরুত্বপূর্ণ। শেয়ার করা দরকার... একটি কথা ভেবে খাবার খাই এখন -এভয়েড হাই কার্বড্রেট, হেভ এ বেলেন্সড ডায়েট।যতটুক প্রয়োজন ততটুকু খাও। এখন পেটের চর্বির স্তর ঠিক রাখা বেশ সহজ দেখছি। খাবার নিয়ে আমরা প্রায় সবাই উদাসীন -যা চোখে পড়ে।এখন তাই আমাদের উচিত মানসম্মত খাবারের দিকে মনোযোগ দেয়া।ধন্যবাদ।

Kawsar Uddin
5y

Tote Tung ধন্যবাদ। যথার্থ বলেছেন।

Musharrat Jahan Oyshee
5y

কোন ডায়েট ছাড়া শুধুমাত্র প্রায় ১৩ ঘন্টা intermittent fasting এর কারণেই এই লকডাউনেও ওজন বাড়েনি

Saiduzzaman Tarafder
5y

Musharrat Jahan Oyshee Intermittent fasting is the ultimate player who help to reduce wait. Did u think what is the mechanism behind this?

Musharrat Jahan Oyshee
5y

Saiduzzaman Abu Raahil by burning the calories/fat that i've already consumed in the last meal.

Saiduzzaman Tarafder
5y

Musharrat Jahan Oyshee yes that is one part the hidden part which we always miss is that during fasting time insulin level goes down to near basal level which helps two way 1) activate hormone sensitive lipase thus fat burn 2) stop de novo lipogenesis. So if we can maintain low insulin level in the blood that will ultimately help to reduce weight.

Musharrat Jahan Oyshee
5y

Saiduzzaman Abu Raahil thank you so much for sharing this.I know that insulin level goes down, but not about the two pathways.

Saiduzzaman Tarafder
5y

Musharrat Jahan Oyshee if u feel more interest then recommending study Lippincotts Illustrated review of Biochistry 7 th ed. There u can see lot of clinical info which will strengthen ur correltive knowledge and helps in clinical excellence.

Musharrat Jahan Oyshee
5y

Saiduzzaman Abu Raahil thank you for your suggestion.didn’t read in detail when i was in first year.will do that now.

Navid Mahmud Khan
5y

But fruits are rich in sugar. Doesn't it mean they are high in calories too?

Kawsar Uddin
5y

Navid Mahmud Khan some fruits are rich in calorie, but it has water and fibre. So if the calorie is much higher then you must utilise it as well later on.

Irfan Ullah Sakib
5y

ছোট ভাই তোমার লেখা গুলো খুব তথ্যবহুল, সুন্দর গোছানো, গুরুত্বপূর্ণ, পড়তে ভালোই লাগে, অনেক কিছু জানা যায়। এরকম লেখা সব সময় চাই। ধন্যবাদ

Mostofa Rashid
5y

কিটো তে ফল খাওয়াও নিষেধ ছিলো, মানে ফলের ফ্রুক্টোজ ও চিনি যা পরে ফ্যাট এ পরিণত হবে।

Saiduzzaman Tarafder
5y

Mostofa Rashid এজন্য নিষেধ করে দেখেনিন।

Reply attachment
Lubna Yasmin
5y

Khub sundor likha

Hafiza Lona
5y

শেয়ার করতে পারি প্লিজ! কিটো ভাইয়া রা এমন করে যেন ভাত খেয়ে আমরা সাক্ষাৎ মৃত্যু ডেকে আনছি!

Kawsar Uddin
5y

Hafiza Lona Shila অবশ্যই।

Saiduzzaman Tarafder
5y

Hafiza Lona Shila

Reply attachment
Jannatul Ferdous Rakhi
5y

শেয়ার করতে পারি?

Kawsar Uddin
5y

Jannatul Ferdous Rakhi অবশ্যই।

Jannatul Ferdous Rakhi
5y

Kawsar Uddin থ্যাংক ইউ।

Atiq Rahman
5y

Share dilam vai

Kawsar Uddin
5y

Atiq Rahman sure.

Atiq Rahman
5y

Kawsar Uddin জা জাকাল্লাহ

Nur E Jannatul Ferdous
5y

Your every post is excellent

Kawsar Uddin
5y

Nuri Nuri Thanks

Ibrahim Khalil
5y

·   · Follow Reply

Afroja Akhter
5y

· Reply

Comment attachment
সাদিয়া উর্বি
5y

৬ মাস ভাত খাইতেছি না তাও ওজন কমে না

Kawsar Uddin
5y

Sadia Faiza যা কিছুই খান, খাওয়ার পর খরচ করুন বা ফাস্টিং করুন, ওজন কমবে ইনশাআল্লাহ, অর্থাৎ 'করিয়া ভাবিও'! আর তা না হলে 'ভাবিয়া করিয়ো কাজ' অর্থাৎ খরচ করার অপশন না থাকলে আগেই স্বাভাবিক খাদ্য গ্রহণ কমাতে হবে।

Saiduzzaman Tarafder
5y

Sadia Faiza The Obesity Code বইটি পড়ে দেখতে পারেন।ওজন কেন কমছে না তা ব্যাখ্যা সহ জানতে পারবেন গ্যারান্টি দিচ্ছি।দৃষ্টি ভংগী ও পালটে যাবে।

Kaniz Fatema
5y

· Reply

Comment attachment
Fatima Tuz Johora Tamanna
5y

· Reply

Zakia Islam Prophecy
5y

Tahsin Islam Promise

Dr-Jahirul Islam
5y

·   · Follow GIPHY Reply

Comment attachment
Kawsar Uddin
5y

জহির রায়হান most welcome

Saiduzzaman Tarafder
5y

ফল খেলে আমাদের লিভার তা কিভাবে মেটাবলিকালী হ্যান্ডেল করে তা অনেকেই হয়ত ক্লিয়ার না। ফলে প্রচুর সুক্রোজ থাকে যা লিভারে ঢুকে ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজ তৈরি করে।গ্লুকোজ রক্তে ইন্সুলিন রিলিজ করতে সাহায্য করে কিন্তু ফ্রুক্টোজ ইন্সুলিন রিলিজ এ কোনও অবদান নেই।কিন্তু এই ফ্রুক্টোজ লিভারে গ্লুকজে পরিণত হয়ে তা অতিরিক্ত চাপ তৈরি করে ফলে তা ফ্যাটে রুপ নেয়।এতে ফ্যাটি লিভার পরিণত হতে থাকে যা আমাদের অগচরে থেকে যায়। এভাবে এক সময় এই ফ্যাটি লিভার ইন্সুলিন রেজিস্ট্যান্ট তৈরি করে যা অনেক রোগ/ উপসর্গের কারন হয়ে দাঁড়ায়।টাইপ ২ ডায়াবেটিস / মোটা মানুষের লিভার পরীক্ষা করে দেখলাই পাওয়া যায় তাদের বেশির ভাগই ফ্যাটি লিভারে ভুগছেন।

Kawsar Uddin
5y

Saiduzzaman Abu Raahil ফলের দোষ দিয়ে লাভ কি স্যার। সারা পৃথিবীতে বহু মানুষ শুধু ফল খেয়ে বেঁচে আছে, আদিম যুগেও ছিলো। তাদের সবার fatty liver হচ্ছে কিনা জানি না, হওয়ার কথাও না। যতটুকু জানি যাদের fatty liver হচ্ছে তার কারণ তাদের lifestyle. যা খাচ্ছে তা খরচ করছে না, সেটি হতে পারে ভাত, বা ফল বা অন্য কোন খাবার। ডায়েট কিটো হতে হবে আর এতেই সব উপকার এমনটা একদমই না। বরং খাবার খাওয়াটা অনেকটাই লিমিটলেস, আসল বিষয় হলো nutritional intake টা ঠিকমত খরচ হচ্ছে কিনা, আর আমার এই লেখার মূল বিষয় এটাই।

Saiduzzaman Tarafder
5y

Kawsar Uddin ফল অবশ্যই ভাল খাবার এতে কোনো সন্দেহ নেই। আমি ফলের বিষয় টা লিখেছি কারন কমেন্ট সেকশনে অনেকেই বলেছেন কিটো করার সময় ফল খেতে না করা হয় তার ব্যাখ্যা স্বরুপ। কিটো কখনই স্থায়ী ডায়েট প্ল্যান হতে পারে না। এটা আমিও বিশ্বাস করি। তবে বেশির ভাগ মানুষ কেন যেন ভেবে নেয় তাদের সারাজীবন কিটো ডায়েট করতে বলেছে তা খুজে পাইনা। ইন্টারমিটেন্ট ফাস্টিং টা যেন আরামে করতে পারে তাই শুরুতে কিছুদিন কিটো ইনডিউসড ডায়েট করতে বলা হয় যেন শরীর তার মেটাবলিক ফুয়েল শিফট টা করতে শিখে। ও হ্যা আমরা মনে হয় অনেকেই দিব্যি ভুলে গেছি রাতে খাবার পর পরদিন সকালে নাস্তা বা অন্য খাবার না খাওয়া পর্যন্ত যে শরীরে কিটোসিস ঘটে। যত দোষ খালি কিটো ডায়েট এর ঘাড়ে। সবাই মেটাবলিজম বুঝুন পড়ুন। কারো পুরো কথা না আমলে নিয়ে আংশিক কথা অনুযায়ী কাজ করলে তো বিপদ হবেই।

Umme Habiba Shanta
5y

Saiduzzaman Abu Raahil সুন্দর বিশ্লেষণ.... সবাই বলে কিটো ডায়েট কার্বস (ভাত/মিষ্টি) ছাড়া ডায়েট!!.... আবার ওনারাই ভাত... মিষ্টি জাতীয় খাবার, কম খেতে বলেন??!!?? বাদাম, ডাল, সবুজ শাক এবং সব্জিতে যে কার্বোহাইড্রেট আছে.... তা আমরা চিন্তাও করি না...!

Saiduzzaman Tarafder
5y

শুধু ভাত নয়, যে কোনও কার্ব জাতীয় খাবার খেলেই তা যদি মাত্রাতিরিক্ত হয় তবে প্রচুর ইন্সুলিন রিলিজ করে যা আখেরে চর্বি তৈরি করে ওজন বাড়িয়ে ফেলে। কাজেই শুধু ভাত দায়ি নয়, অনেক খাবার এই তালিকায় যুক্ত হতে পারে যা আমরা জানিও না অনেকেই।

Comment attachment
Kawsar Uddin
5y

Saiduzzaman Abu Raahil যে কোন কার্ব ইনসুলিন বাড়ায়, তার মানে এই নয় যে এই ইনসুলিন এর কাজ শুধু চর্বি বাড়িয়ে ওজন বাড়ানো। ইনসুলিন এর প্রধান কাজ হলো cellular glucose absorption abd utilization. যখন cell এ glucose absorption ঠিকই হচ্ছে, কিন্তু সে অনুযায়ী utilization হচ্ছে না তখনই সে তাকে fat এ কনভার্ট করে। তাই এখানে insulin induced weight gain কে দোষারোপ না করে, বরং insulin কেন এই কাজটা করে সে বিষয়টি নিয়ে চিন্তা করা উচিৎ।

Saiduzzaman Tarafder
5y

Kawsar Uddin ইন্সুলিন এর প্রধান কাজ কি শুধু গ্লুকোজ আপ্টেক এবং তার মেটাবলিজম??? তাহলে ফ্যাট ও প্রটিনের ক্ষেত্রে মেটাবলিজমের কাজ গুলো কে করে? আর গ্রোথ ফ্যাক্টরের কি হবে? নিউক্লিয়াস এর ভিতরে যে কাজ গুলো করে সেগুলো কি প্রধান কাজ নয়? আমরা মনে হয় আমাদের দেহের ডান হাতের কাজ কে গুরুত্ব দিতে যেয়ে বাম হাতের যে অনেক কাজ রয়েছে সেগুলোকে অপ্রধান ভেবে ফেলছি।

K.M. Nazmul Ahsan
5y

Can I share it with courtesy? Kawsar Uddin vai

Kawsar Uddin
5y

K.M. Nazmul Ahsan Sure. Proceed.

Abir Ahammed
1h

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

K.M. Nazmul Ahsan
5y

Kawsar Uddin vai, thanks a lot

Renessa Islam Rupai
5y

Informative writing

Kawsar Uddin
5y

Renessa Islam Rupai Thanks

Asad Ud Doza
5y

Can I share it with courtesy?

Kawsar Uddin
5y

Asad Ud Doza sure.