#হাবিজাবি_৩১৮
Lower limbs এ,
Hypertonia
Hyperreflexia
চমৎকার patellar & sustained ankle clonus
Planter extensor bilaterally
এতটুকুতে বুঝি এটা UMN lesion in both lower limbs, অর্থাৎ spastic paraplegia
Muscle power: 3/5
সাথে muscle wasting
Muscle wasting usually a feature of LMN lesion, কিন্তু ওনার সব ফিচার UMN এর, এই একটা ফিচার LMN কেন?
This wasting is due to disuse atrophy. অনেকদিন immobilized ছিলেন, তাই তার muscle wasting.
এবার upper limb দেখার পালা, সেখানেও
Hypertonia
Hyperreflexia
Muscle wasting,চমৎকার dorsal guttering.
অর্থাৎ এখানেও UMN sign with disuse muscle atrophy.
ফাইনালি যদি conclude করি তবে এটি spastic quadiparesis with disuse atrophy.
Neurology তে এরকম case এ next question, where is the lesion?
এই where is the lesion খুঁজতে sensory দেখতে হবে। sensory examination এ দেখা গেল C5 dermatome পর্যন্ত তার all modalities of sensation are impaired. তার মানে তার lesion above C5 of cervical cord
অর্থাৎ এটি high cervical myelopathy
যদি lesion C5 & below হতে তবে তাকে শুধু cervical myelopathy বলতাম, high cervical না।
Where is the lesion খুঁজে পাওয়া গেল। এখন what is the lesion?
Cervical myelopathy হতে পারে, non-compressive & compressive.
Compressive মানে any Trauma, TB, Tumor যদি cervical cord কে compress করে। কিন্তু ওনার history তে কোন trauma history নাই, back of the neck এ কোন scar বা deformity নাই। কোন TB contact, past TB বা TB symptoms নাই। Tumor related কোন symptoms নাই। তাহলে বাকি থাকে non-compressive myelopathy অর্থাৎ Transverse myelitis (TM).
TM এর relevant কিছু positive history নিতে হয়, যেমন এতে শুরুতেই bowel bladder involvement হয়, at the level of lesion এ band like compression feel হয়, ওনার upper chest এ band like compression ছিল।
অর্থাৎ clinically এটি high cervical transverse myelitis.
এখন investigation এ প্রমাণ করার পালা। ওনার cervical spine এর MRI তে ঠিক C4 level এ signal change আছে, অর্থাৎ inflammation - myelitis.
next investigation CSF study, যেখানে oligoclonal band দেখা যায়।
এই transverse myelitis কেন হলো?
এটা autoimmune কারণে হয়, অনেক সময় association থাকে other autoimmune disease যেমন MS (multiple sclerosis), NMO (neuromyelitis optica), SLE, APS (antiphospholipid antibody syndrome). তাই সেসব খুজতে হয়। fundoscopy করে দেখতে হবে কোন optic atrophy আছে কিনা।
চিকিৎসা কি?
Myelitis অর্থাৎ cervical cord inflammation কমাতে IV high dose steroid. উনি পেয়েছেন, কিন্তু ওনার তেমন উন্নতি হয়নি, হয়তো timely পাননি বা পেলেও ওনার ক্ষেত্রে উন্নতি হয়নি। তাই এক বছর immobilised থেকে generalised muscle wasting. অথবা এটি হতে পারে primary progressive multiple sclerosis.
এসব রোগীর এখন জরুরি, good supportive managements, যেমন occupational therapy, physiotherapy, walking aids. catheter আছে দীর্ঘদিন, এতে recurrent UTI risk বাড়ে, সেক্ষেত্রে indwelling catheter ব্যবহার করা। একভাবে শুয়ে থাকতে থাকতে bedsore হয়, তাই pneumatic bed ব্যবহার করা, timely passive posture change করা জরুরি।
ভিডিও দুটো উপরের রোগীর।
প্রথমটি knee clonus
দ্বিতীয়টি ankle clonus
কাওসার
কে-৬৫