Habijabi Logo

হাবিজাবি-৩৫০

gastroenterologygenetics
***********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
November 15, 2025 at 12:26 AM
0 comments
3 images
Media File (1/3)
Episode illustration

#হাবিজাবি_৩৫০

ইয়াং পেশেন্ট। SAIO - subacute intestinal obstruction নিয়ে আসছে।

ঠোঁটে এরকম pigmented macules,

আর হাতে koilonychia. রোগী anaemic, এবং সেটা microcytic hypochromic, মাঝেমাঝে melaena হয়।

এটা Peutz-Jeghers syndrome. এই রোগীর GI tract জুড়ে hamartomatous polyp থাকে - বেশি থাকে small intestine এ, সেসব থেকে chronic blood loss হয়ে হয় iron deficiency anaemia - যার sign এই koilonychia.

আর এই polyp গুলোর জন্যই হয়তো sub-acute intestinal obstruction হচ্ছে, হতে পারে intussusception.

Upper GI endoscopy দিয়ে upto 2nd part of duodenum এবং ileocolonoscopy দিয়ে upto terminal ileum দেখা গেলেও polyp বেশি থাকে যে জায়গায় সেই small intestine দেখাটা বেশ কষ্টসাধ্য। এটি দেখতে করতে হয় enteroscopy. এই enteroscopy এখন ঢাকা মেডিকেলেই হয়।

এই রোগীর enteroscopy তে (antegrade) stomach এ অসংখ্য ছোট ছোট polyp, আর তারপর jejunum এ pedunculated & sub-pedunculated অনেকগুলো polyp. একই setting এ polypectomy করে ফেলা হলো।

polypectomy করেই কি কাজ শেষ?

না। আবার নতুন polyp এর আবির্ভাব হতে পারে, তাই নিয়ম হলো বছরে একবার pan-endoscopy করা। এসব রোগীর intestinal malignancy রিস্ক থাকে, রিস্ক থাকে extra-intestinal malignancy হওয়ার, তাই screening করতে হয় ছেলেদের testicular আর মেয়েদের ovarian, uterine, cervical & breast cancer এর।

কাওসার

কে-৬৫

keywords:Peutz-Jeghers syndromeHamartomatous polypsIntussusceptionEnteroscopyCancer screening

Comments (0)

No comments available for this post.