Habijabi Logo

হাবিজাবি-১৪৯

*****************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
June 15, 2020 at 12:42 PM
50 comments
No media

#হাবিজাবি_১৪৯

#D_Dimer

thromboembolic disease diagnosis করতে যে টেস্টটি অনেক বেশি করা হয় সেটি D-dimer.

D-dimer একটি প্রোটিন, জমাট রক্ত ভেঙে গেলে এটি তৈরি হয়।

রক্তের প্রধান চারটি প্রোটিনের মধ্যে Fibrinogen ও Prothrombin রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই Fibrinogen থেকে তৈরি হয় Fibre জাল। তারপর রক্ত চলাচল স্বাভাবিক করার জন্য Fibrinolysis প্রক্রিয়ায় Fibre জাল গুলো একসময় ভেঙে যায়। এর ফলে যে fragment protein গুলো তৈরি হয় তারই একটি এই D-dimer.

D-dimer প্রোটিন প্রতিনিয়ত আমাদের শরীরে তৈরি হয়ে ইউরিনের সাথে বের হয়ে যায়। কিন্তু কোন কারণে যদি রক্ত বেশি বেশি জমাট বাঁধে তবেই রক্তে D-dimer স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় এবং ল্যাব টেস্টে ডিটেক্ট হয়।

যদি D-dimer নেগেটিভ হয়, তবে নিচের রোগগুলো কখনোই নয় (true negative),

  1. DVT

  2. PE

  3. DIC

false negative ও হতে পারে যদি Anticoagulants যেমন Heparin ব্যবহার করা হয়। কারণ Heparin রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, ফলে কম কম D-dimer তৈরি হয়।

আর যদি পজিটিভ হয় তবে উপরের রোগগুলোর যে কোনটা হতে পারে (true positive), আবার নাও পারে (false positive)

false positive কখন হয়,

  1. Elderly

  2. Malignancy

  3. Prolong hospitalization, immobilization

কারণ এগুলোতে hypercoagulable state তৈরি হয়, ফলে বেশি বেশি D-dimer তৈরি হয়।

অর্থাৎ এতটুকু বুঝলাম D-dimer এর negative predictive value (NPV) অনেক বেশি।

অর্থাৎ D-dimer কম থাকলে চিন্তার কোন কারণই নেই।

কিন্তু COVID-19 এ D-dimer নিয়ে আমরা এতটাই চিন্তিত, টেস্ট করে রিপোর্টে নর্মাল পেলেও invariably anticoagulant প্রেসক্রাইব করছি।

গত কয়েকদিনে অর্ধশতক D-dimer রিপোর্ট ইনবক্সে পেয়েছি। যাদের অধিকাংশই নর্মাল, তবুও তাদের অনেকে বাড়িতে বাড়তি সতর্কতা হিসেবে আগেই Enoxaparin, Rivaroxaban, Apixaban, ইত্যাদি শুরু করে দিয়েছেন!

বরং, D-dimer এর positive predictive value (PPV) কম থাকায়, এর লেভেল বেশি থাকলেও সব রোগীর ক্ষেত্রে এটা দেখে নিশ্চিত করে বলা যায় না - কোন thrombotic event আসলেই হচ্ছে কিনা। তবুও লেভেল যেহেতু বেশি, সেহেতু অহেতুক রিস্ক না নিয়ে anticoagulant শুরু করাটাই বেস্ট with careful monitoring.

কিন্তু আমরা যেভাবে এটা নিয়ে ভাবছি, রোগীদের ইচ্ছামত দিচ্ছি, তাতে কারো হিতে বিপরীত হলে অবাক হওয়ার কিছু থাকবে না! তাই proper evaluation জরুরী, এবং appropriate action হবে এই evaluation অনুযায়ী। ভাল থাকুন সবাই।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

Comments (50)

Md Shoaib Momen
6y

Anticoagulant in COVID should be used in hospitalized patients. In home patients where hospitalization is difficult it is better to give we need to judge the factors like decreasing SpO2, increasing dyspnea, d DIMER >1 microgram or >500 ng/ml, age >60/65 years for initiation of anticoagulant.

Latif Raiyan Rahman
6y

kintu bhaiya the decision to give LMWH in the prophylactic dose has no correlation to the d-dimer level. D-dimer to thrombotic event howar por bare but LMWH prophylactic dose e dewa hoy thrombotic event howar agey, jatey thrombotic event na hoy. If there is no contraindications to it, there is extensive data to show that lmwh in the prophylactic dose is a very safe drug and can save lives in people who are at risk of developing thrombotic events. A doctor thus has to do a good assessment of what is the patient's risk of having a thrombotic event and whether there is any contraindications to it or not.

Kawsar Uddin
6y

Raiyan Rahman এটা ঠিক স্বাভাবিক ক্ষেত্রে এর bleeding tendency অনেক কম। অধিকাংশ COVID রোগীদেরই এমন কোন prothrombotic state তৈরি হবে, আর তাদের কারো ক্ষেত্রে যদি এরকম কোন bleeding disorder থাকে, বা এমন কোন সম্ভাবনা থাকে যেখানে hemorrhagic stroke বা hemorrhagic transformation of ischaemic stroke হতে পারে, সেক্ষেত্রে এই বিষয়গুলো proper evaluation না করে invariably LMWH দেয়ায় কিছুটা risk থেকেই যায়, specially at home setting. এমনকি কারো renal impairment আছে কিনা, dose adjustment করতে হবে কিনা সেই বিষয়টাও মনিটর করা জরুরি। আর prophylaxis হিসেবে আমার আমাদের practical purpose এ এটা ব্যবহার করি কিন্তু খুবই কম। ম্যাক্সিমাম ক্ষেত্রে treatment হিসেবে। এই যেমন কিছু pregnancy তে এটা indicated থাকলেও শুধুমাত্র PPH এর ভয়ে এটা prophylaxis হিসেবে ব্যবহার করা হচ্ছে না। এছাড়া ম্যাক্সিমাম জায়গাগুলোতে এই indirect thrombin inhibitor ব্যবহার করা হচ্ছে অনেকটা a short period prophylaxis হিসেবে কারণ যেহেতু এর onset of action অনেক দ্রুত হয়। কিন্তু দীর্ঘমেয়াদে এটা যে খুব কার্যকর তা কিন্তু না। INR monitoring করা লাগে না সুবিধা শুধু এটাই। আর তাই অধিকাংশ ক্ষেত্রে আমরা অল্প কিছুদিন এটা ব্যবহার করে switch over করি warfarin এ। এখন কোন COVID রোগী যার হয়তো কোন risk factor নাই, এটা ব্যবহারে তার HIT হতেও পারে, আবার নাও পারে। বাসায় থাকা অবস্থায় তার আগে থেকে যদি কোন GI bleeding এর হিস্ট্রি থাকে আর সেটা যদি শুধুমাত্র এটি ব্যবহার করার কারণেই aggravate করে তখন সেটি অনেকটাই irrational হয়ে যায়। আর এক্ষেত্রে d-dimer সাহায্য করতে পারে এই sense এ, এটি বাড়তে থাকলে অন্তত এটি দেখেই কিছু রোগীর ব্যাপারে ধারণা করা যাবে যে তারা prothombotic কোন event এর দিকে যাচ্ছে, সেটা প্র‍তিরোধে এখন আমি enoxaparin শুরু করতে পারি। এমন d-dimet serial monitoring করে এই সিদ্ধান্তে আসাটাও সহজ হয় কার জন্য enoxaparin এর starting dose কত হবে, maintenance dose কত হবে ভবিষ্যৎ কোন event প্রতিরোধ করতে। তাই existing d-dimer এত সাথে এর কোন সম্পর্ক না থাকলেও disease activity দেখতে এর বেশ ভাল ভূমিকা আছে। সর্বপরি এখন পর্যন্ত অধিকাংশ রোগীই কোন complications develop করছে না, তাই বাকিদের ক্ষেত্রে তাদের stage ও risk factor evaluate করে তাদেরকে narrowed down করে আমরা এটি rationally এটা তাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। কিন্তু এটা না করি যদি invariably সবার ক্ষেত্রে এটা ব্যবহার শুরু করি, তবে এর ক্ষতি যত কমই হোক, এর উপর অহেতুক চাপ বাড়বে, দাম বাড়বে, availability কমবে, আর এতে জরুরি যাদের প্রয়োজন তাদের অনেকেই বঞ্চিত হবে।

Latif Raiyan Rahman
6y

bhaiya agree with you. just want to add that in a hospitalised setting, for all patients without any contraindication to lmwh, prophylactic dose of LMWH is extremely safe and is universally given to all patients whose mobility may be effected significantly for 3 or more days and who have an acute illness. Without any standard contraindication, prophylactic dose of LMWH is an extremely safe drug. For all hospitalised patients, If the patient's mobility is to be significatnly affected for more than 3 days and the patient has an acute illness, and there is no contraindication, LMWH should be routinely prescribed for these hospitalised patients and prevents a lot of in-hospital deaths.

Kawsar Uddin
6y

Raiyan Rahman yes, and we are practicing it here, enoxaparin in all hospitalised patients moderate to critical cases and mild cases with risk factors.

Latif Raiyan Rahman
6y

Kawsar Uddin bhaiya duita jinish bolte chai. firstly d-dimer negative hoilei je PE ba DVT ruled out, ta kintu na. D-dimer is only sensitive in ruling out PE or DVT if the clinical suspicion of PE or DVT(as per Well's criteria) is low to begin with. If the clinical suspicion for PE or DVT is high to begin with, then D-dimer loses its sensitivity and can not be used to rule these conditions out. Ei jinish ta Davidson er prothom dike ekta chapter ase called 'clinical reasoning', written by Dr. Nicola Cooper, oikhaney besh bhalo kore explain korse and secondly, D-dimer has no role in deciding whether u want to use LMWH for thromboprophylaxis or not. If the clinical assessment tells us that the patient is at risk of developing thrombo-embolic events and there is no contraindications to using LMWH as thromboprophylaxis, then whatever the d-dimer level, LMWH should still be used.

Kawsar Uddin
6y

Raiyan Rahman Thanks Raiyan for your valuable opinion. But problem is its irrational use and improper monitoring. Just an example, an important opinion from a doctor, "We need to work on Enoxaperin and D-dimer. In some recent cases,I am observing Haemorrhagic stroke in some extent after receiving Inj.Enoxaperin as prophylaxis agent.Some of them are my relatives with co-morbidities. Need to reconsider the dose of Enoxaperin for those who are taking this in home settings as thromboprophylaxis without investigating D-dimer. Although we should keep in mind that we are running out of Hospital bed. I am not a specialist.Its only my thought. Please pardon me if I am wrong." Considering all these we must be more cautious and rational about its use, specially at home.

প্রমিত সাহা
6y

ভাইয়া একটা জিনিস ক্লিয়ার হলাম না। যদি Fibrin clot দিয়ে Thrombosis/VTE হয়েই যায় তাহলে D-Dimer বাড়বে কেন? ঐ thrombus টা তো আর Dissolve হচ্ছে না। যদি Thrombolysis হয়ে যায় তাহলে না fibrin ভেঙ্গে D-dimer বাড়ার কথা।

Asim Kumar Biswas
6y

প্রমিত সাহা natural anticoagulant jegulo ase blood a(protein c,protein s,antithrombin) oigula thrombolysis kore kisuta then D dimer rise kore ..

Omar Faruk
6y

প্রমিত সাহা there is a imbalance between fibrin clot nd fibrinolysin..when fibrinogen level is too high rhrer is also too much antithombin too much plasminogen but even too much plasminogen cannot cope up with expanded fibrinogen clot,causing exhaustion of natural anticougution nd protien c nd s...so d dimer high going higher..

Saiful Ansary
6y

I would consider prophylactic doses of NOAC/enoxaparin to all hospitalised/bed ridden/ immobile patients in this situation if no contraindications/ no high risk bleeding. Prevention far better and safer than treating DIC/DVT/PE.

M Monir Hossain
6y

সুন্দর উপস্থাপনা!

Abdul Kader
6y

nice

Ferdousi Begum
6y

D-dimer, is fibrin degradation product, FDP. Is not it or one of component of FDP?

Farzana Alam Mou
6y

Very informative and precised presentation

Nazrul Islam
6y

Nice

Kaniz Fathema
6y

Thank you

Rubiya Hossain
6y

Well explained vaia

Mahbub Elahi
6y

PE বলতে কি বুঝিয়েছ?? Pre Eclampsia or Pulmonary embolism. However, ভালো লিখেছ!!

Babul Saha
6y

ধন্যবাদ, সুন্দর বিশ্লেষণ

Nusrat Nowreen
6y

Even some reports are there, being normal D - dimer, thrombotic events are going on. So better to prescribe in high risk (co morbidity) patient irrespective of D dimer

A B M Sanjid
6y

ন্যাশনাল গাইডলাইনে মাইল্ড ডিজিজ উইথ কো-মর্বিডিটি থাকলে প্রোফাইল্যাক্টিক এনোক্সাপারিন দিতে বলা হয়েছে। সেক্ষেত্রে D-dimer দেখার সুযোগ কি রাখা হয়েছে? ন্যাশনাল গাইডলাইন নিজেই তো বাড়িতে বসে এনোক্সাপারিন দিতে উৎসাহ দিচ্ছে।

Keya Dey
6y

Jara regularly anticoagulant khachen for IHD tader khetreo ki Enoxaparine S/C start kora lagbe?

Alam Md.Sharif
6y

If D - dimmer level high but pt has mild symptom of Covid then what's the treatment protocol or D dimmer level with in normal limit then ...

Joddar Rakibul Hasan Ripon
6y

Single test report of D-dimer does not confirm the patient is safe from thrombo- embolism, so should follow guideline

Mirazur Rahman
6y

প্রয়োজনিয় তথ্যের জন্য ধন্যবাদ।

Shimi Islam
6y

Thank you.

Iffat Ara Prioti
6y

thank you

Asma Khanom Swarna
6y

ধন্যবাদ

Mahbubul Royal
6y

All deaths in Covid-19 is due to thromboembolic complications.....??

Saad Bin Bahar
6y

Onek agei ei bpr ta senior ra clear kore disen "enoxaparin s/c" is must for co morbid pt. And also most of the time it is helpful for normal patients as well.I'm talking only about enoxaparine s/c.(not about Rivaroxaban) Please correct me if i'm wrong.I am commenting Only out of curiosity. Thanks.

Sumon Mutsuddy
6y

D-dimer normal but for precaution,starting Enoxaparin,Rivaroxaban - is it rationale? Some physician prescribing this drug even if they found consolidation in lung by CXR but D-dimer is normal.Is it authentic? What is your opinion?

Mohiuddin Ahmad Masum
6y

Sumon Mutsuddy National guideline এ Moderate case (মানে Fever+respiratory symptom+ radiological findings of pneumonia) এর management এ Enoxaparin দেয়ার কথা বলা আছে।

Mafruha Rumana
6y

Dear Dr Kawsar, kidney function impaired হলে Ddimer কি বেড়ে যাবে, যেহেতু renal clearance of ddimer? COVID 19 এ normal Ddimer থাকলে কি anticoagulant দেয়া লাগবে? Thanks. Dr Mafruha (K 55)

Kawsar Uddin
6y

Mafruha Rumana Mam, in impaired renal function d-mimer may increase, and in this situation it may give a falsely raised result. Whatever, in impaired renal function anticoagulant like LMWH dose must be adjusted as its excretion is solely renal, and instead of it we can use unfractionated heparin as it has hepatic clearance. Anticoagulant dose must be adjusted with d-dimer. If it is within normal limit and the case is mild to moderate treated at home, there is no such use of it, except some cases who have uncontrolled risk factors which predispose to hypercoagulable state.

Mafruha Rumana
6y

Kawsar Uddin thanks a lot.

Injoy Ghoosh
6y

Tab Rivaroxaven 10mg Er dose schedule ki hobe

MAhbub Rashid
6y

Thanks. Informative.

Syeda Jahan Ara Begum
6y

Random use could be dangerous!!!

Farhana Ferdousi
6y

অনেকেই Covid symp শুরুর দু তিনদিনের মধ‍্যে LDH, D dimer CT chest করছে।কোনও কোমরবিডিটি নেই জ্বর কাশি anosmia তেই LMWH, prednisolone start করছে।কী লাভ?আর contact history থাকলে asymptomatic হয়েও সব investigation করার যুক্তি আছে?

Al-imran Mahmud
6y

onk sohoz kore jotil topic bujie likhar jonne onk onk thanks

আশিক আরমান
6y

S. Ferittin নিয়ে কিছু বলবেন।

Ashabuddin Ahmed Chowdhury
6y

আশিক আরমান vai As it is an acute phase protein, may be increased in covid patients

মশি -উর রাহমান
6y

Nice explanation keep it up

Rumkee Chowdhury Nawal
6y

Always apnar notun notun post er opekkhai thaki vaia...aro new new information pabo asa kori

Debasree Saha
6y

অন্নপূর্ণা নিবেদিতা plz go through

Mahfuz Hasan Khan
6y

Welt Reina পড়ে দেখো

جاھان سلطانا
6y

Mahfuz Hasan Khan now its normal

Farhana Rahman Shammi
6y

আপনার লেখাগুলো পড়ে সবসময়ই উপক্রিত হই।ধন্যবাদ।

Nahid Sultana
6y

ধন্যবাদ... ।