#হাবিজাবি_২৮৯
Elderly male, পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন। ব্যথাটা ঠিক left subcostal region এ, no radiation, খাওয়ার পর ব্যথা বাড়ে - PUD. নরম কালো পায়খানা হওয়ার হিস্ট্রি আছে।
মুখটা লাল হয়ে আছে। চাচাকে বললাম জিহবা বের করেন - smooth shiny red tongue.
Lower eyelid নিচে টেনে দেখি conjunctival congestion.
Abdomen palpate করে hepato splenomegaly পাওয়া গেল, spleen is mildly tender.
Fundoscopy তে dilated retinal veins.
কয়েক বছর আগে ischaemic stroke হয়েছিল। গত বছর বাম পা'টা ফুলে যায় - DVT.
clinically সহজেই অনুমেয় রোগটা কি হতে পারে!
কাওসার
কে-৬৫
