Habijabi Logo

হাবিজাবি-৭

endocrinologypharmacology
********************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
5 min read
June 8, 2019 at 8:51 PM
22 comments
No media

#হাবিজাবি_৭

থাইরয়েড সংক্রান্ত পূর্বের পর্ব

#হাবিজাবি_৫ ও

#হাবিজাবি_৬ এর পর

Thyroid Function Test (TFT) Interpretation! যা নিয়ে প্রায়শই প্যাচ লেগে জিলাপি হয়ে যায়!!

TSH, T3, T4

পিটুইটারি গ্লান্ড TSH তৈরি করে। সেই প্রভাবে থাইরয়েড গ্লান্ড T3 T4 তৈরি করে।

থাইরয়েড গ্লান্ড T3 T4 কম তৈরি করলে, পিটুইটারি গ্লান্ড বেশি বেশি TSH তৈরি করে।

থাইরয়েড গ্লান্ড T3 T4 বেশি তৈরি করলে, পিটুইটারি গ্লান্ড কম কম TSH তৈরি করে।

Primary Thyroid Disease:

যেহেতু primary সেহেতু রোগটা Thyroid গ্লান্ড এর নিজের। তাই primary শুনলে গ্লান্ড এর বিষয়টা প্রথমে মাথায় আনতে হবে। পরে অন্য কিছু।

Secondary Thyroid Disease:

যেহেতু Secondary সেহেতু দোষটা অন্য কারো। তাই অন্য কারো বিষয় প্রথমে মাথায় আনতে হবে। তারপর Thyroid গ্লান্ড।

কমন চারটি কন্ডিশনঃ

  1. Primary Hyperthyroidism/Thyrotoxicosis

  2. Secondary Hyperthyroidism/Thyrotoxicosis

  3. Primary Hypothyroidism

  4. Secondary Hypothyroidism

  5. Primary Thyrotoxicosis

যেহেতু Primary সেহেতু প্রথমে Thyroid gland. যেহেতু Thyrotoxicosis সেহেতু T3 T4 বেশি তৈরি হচ্ছে। ফলাফল, negative feedback এ TSH কম তৈরি হবে বা হবেই না (undetectable).

ব্লাড টেস্টে তাইঃ

T3 T4: Raised

TSH: undetectable

  1. Secondary Thyrotoxicosis

যেহেতু Secondary সেহেতু প্রথমে Pituitary gland. যেহেতু Thyrotoxicosis সেহেতু TSH বেশি তৈরি হয়ে সেই প্রভাবে বেশি বেশি T3 T4 তৈরি হবে।

ব্লাড টেস্টে তাইঃ

TSH: Raised

T3 T4: Raised

  1. Primary Hypothyroidism

যেহেতু Primary সেহেতু প্রথমে Thyroid gland. যেহেতু Hypothyroidism সেহেতু T3 T4 কম তৈরি হচ্ছে। ফলাফল, positive feedback এ TSH বেশি তৈরি হবে।

ব্লাড টেস্টে তাইঃ

T3 T4: Low

TSH: Raised

  1. Secondary Hypothyroidism

যেহেতু Secondary সেহেতু প্রথমে Pituitary gland. যেহেতু Hypothyroidism সেহেতু TSH কম তৈরি হয়ে সেই প্রভাবে কম কম T3 T4 তৈরি হবে।

ব্লাড টেস্টে তাইঃ

TSH: Low

T3 T4: Low

এ তো গেল প্রচলিতগুলো। এবার আরো কিছু...

Subclinical Thyrotoxicosis

নর্মাল বা Primary Thyrotoxicosis এ পড়েছি T3 T4 - Raised এবংTSH - undetectable. কিন্তু Subclinical Thyrotoxicosis এ রোগীর Thyrotoxicosis এর ক্লিনিকাল ফিচারগুলো থাকলেও T3 T4 raised না হয়ে normal থাকে। কিন্তু স্বাভাবিক নিয়মে TSH ঠিকই কম তৈরি হবে বা হবেই না (undetectable).

ব্লাড টেস্টে তাইঃ

T3, T4: Normal

TSH: undetectable

Clinically raised T3 T4 পাওয়া যায় না বলেই এটা Subclinical. আর যেহেতু TSH এ কোন ব্যতিক্রম নাই, তাই অনেক ক্ষেত্রেই রোগীকে T3 T4 টেস্ট করতে না দিয়ে একটা টেস্ট হিসেবে TSH করতে দেওয়া হয়।

Subclinical Hypothyroidism

নর্মাল বা Primary Hypothyroidism এ পড়েছি T3 T4 - Low এবংTSH - Raised. কিন্তু Subclinical Hypothyroidism এ রোগীর Hypothyroidism এর ক্লিনিকাল ফিচারগুলো থাকলেও T3 T4 Low না হয়ে normal থাকে। কিন্তু স্বাভাবিক নিয়মে TSH ঠিকই বেশি তৈরি হবে।

ব্লাড টেস্টে তাইঃ

T3, T4: Normal

TSH: Raised (Mildly Raised)

Factitious Thyrotoxicosis

রোগীর Primary Hypothyroidism ছিল। তার চিকিৎসায় Levothyroxine (T4) দেওয়া হল। কিছুদিন পর সে সুস্থ অর্থাৎ T3 normal এবং TSH low/undetectable; কিন্তু Levothyroxine (T4) এর ডোজ পরে আর এডজাস্ট না করায় সেটা একটু বেশিই হয়ে গেল। ফলে T4 গেল বেড়ে!

ব্লাড টেস্টে তাইঃ

T3: Normal

T4: Raised

TSH: Low/Undetectable

উপরের ঘটনাকে Over treatment of Hypothyroidism with Levothyroxine ও বলে। কিন্তু এই over treatment টা যদি Levothyroxine দিয়ে না হয়ে Liothyronine (T3) দিয়ে হয় তবে কি হবে? খুব সহজ। T3 বেশি পাবো। আর আমরা জানি T4 থেকে T3 তৈরি হয়, তাই প্রথম ক্ষেত্রে T3 normal ছিল। কিন্তু T3 থেকে কখনোই T4 হয় না, তাই দ্বিতীয় ক্ষেত্রে ট্রিটমেন্টের পরেও Low T4 Lowই থাকবে!

ব্লাড টেস্টে তাইঃ

T3: Raised

T4: Low

TSH: Low/Undetectable

রোগীর cardiac arrhythmia আছে। চিকিৎসার জন্য Amiodarone দেয়া হল। 200mg Amiodarone ট্যাবলেটে 75mg iodine থাকে! এই iodine Thyroid gland থেকে T4 তৈরি বাড়িয়ে দেয় (Amiodarone induced thyrotoxicosis). এই বাড়ানোটা দুটো নিয়মে হতে পারে!

  1. Amiodarone induced thyrotoxicosis type 1
  • এটা হয় Amiodarone এ থাকা ipdine এর জন্য। যত বেশি iodine, তত বেশি T4 প্রোডাকশন। এটাকে বলে Jod-Basedow effect.
  1. Amiodarone induced thyrotoxicosis type 2
  • Amiodarone থাইরয়েড গ্লান্ডের ইনফ্লামেশন করে, হয় Thyroiditis, বাড়ে T4.

কিন্তু T4 বাড়লেও এক্ষেত্রে T3 বাড়ে না! নর্মাল থাকে বা উল্টো কমে যেতে পারে। এর কারণ হল Amiodarone Type I 5'-monodeiodinase এনজাইমকে ইনহিবিট করে, ফলে T4 থেকে T3 তৈরি কমে যায়!

ব্লাড টেস্টে তাইঃ

T4: Raised

T3: Normal or Low

TSH: Low/Undetectable

Amiodarone induced thyrotoxicosis type 1 ও type 2 এর মধ্যে পার্থক্য করা যায় এভাবে। প্রথমটাতে T4 প্রোডাকশন বাড়ে, আর পরেরটাতে হয় inflammation. inflammation এর জন্য type 2 তে ESR বেশি থাকবে এবং prednisolone দিলে ভাল response পাওয়া যাবে। এই অবস্থার চিকিৎসা কি?

Amiodarone বাদ দেয়া যদি সম্ভব হয়। কিন্তু যদি না হয়, তখন দুটো বিষয় চিন্তা করতে হবে।

  1. Type 1, Type 2 দুটোতেই thyrotoxicosis, তাই antithyroid drug.

  2. Type 2 তে inflammation, তাই prednisolone.

তাই antithyroid drug ও prednisolone দুটোই একসাথে শুরু করে ১ থেকে ২ সপ্তাহ পর মনিটর করতে হবে। যদি দেখা যায় রিস্পন্স ভাল তাহলে বুঝতে হবে inflammation অর্থাৎ Type 2! সেক্ষেত্রে antithyroid drug বন্ধ করে দিতে হবে। কারণ type 2 অর্থাৎ thyroiditis induced hyperthyroidism এ antithyroid drug এর কোন রোল নাই, কিছুদিন পরই নিজে নিজেই hypothyroidism হয়ে euthyroid অবস্থা ডেভেলপ করবে।

অন্যদিকে ১ থেকে ২ সপ্তাহ পর যদি রিসপন্স ভাল না হয় তাহলে বুঝতে হবে inflammation না, এটা হল type 1. তখন prednisolone বাদ দিতে হবে।

আজ এটুকু। চলবে...

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Thyroid Function TestTFT InterpretationSubclinical thyrotoxicosisAmiodarone-induced thyrotoxicosisPrimary hypothyroidismSecondary hyperthyroidism

Comments (22)

Ehsanul Alam Sozib
7y

Very nicely written Kawsar Uddin as always. May I just add one or two lines. 1. TSH is usually low in secondary hypothyroidism. But it may be normal or even mildly elevated (5-20) also in secondary hypothyroidism. 2. TSH low, FT4 Raised and FT3 low/normal: other than Amiodarone therapy, this picture is also found in Sick Euthyroid syndrome, particularly in ICU patients with Sepsis, MI, pneumonia, uremia etc. Background scenario and drug history can easily lead to diagnosis. 3. TSH raised, FT4 and FT3 also raised: usually found in secondary thyrotoxicosis. But this picture may be found in "Uncompliant Hypothyroid patients taking recent increased dose of levothyroxine", T4 particularly raised due to levothyroxine load but TSH yet not suppressed as taken very recently. This picture may be found also in "Thyroid Hormone Resistance" cases; as tissue are not sensitive to active hormones, pituitary senses them to be low and secrets more TSH, leading to more secration of T4 T3 from intact thyroid gland but the active hormone can't function due to tissue resistance and the cycle continues. That's all. Really good work, keep the endeavour going. Thank you.

Kawsar Uddin
7y

Thanks dosto for such a nice and informative comment. It will help a lot. I have a query about no. 1. what is the exact mechanism behind increasing TSH in secondary hypothyroidism, is there any ectopic TSH secretion, or due to prolong hypothyroid state there is some changes in pituitary gland that reverse the previous pathology and produce excess TSH, if it is like that then there will be raised FT3 FT4 also, I am not sure about exact mechanism. In second point, In non thyroidal systemic illnesses as you mentioned above sick euthyroid syndrome is frequently found. I like to add something here. In sick euthyroid there is defective conversion of T4 to T3 resulting production of reverse T3 (rT3), and by measuring it, sick can be differentiated from amiodarone induced thyroid problem. Thanks again for the valuable comment.

Ehsanul Alam Sozib
7y

Usually in secondary hypothyroidism, the TSH secration is impaired from the pituitary. Sometimes the secreted TSH is non-functional but remains in blood and is immunologically reactive in ELISA/RIA plate during the assay, leading to falsely and mildly raised TSH level in secondary hypothyroidism. That's what I know. Perhaps Indrajit Prasad Sir can enlighten us more.

Kawsar Uddin
7y

Thanks a lot for the clarification. It's very important to know. But in that case how could we differentiate it from primary hypothyroidism as TFT picture is same in both the situations. Is there any way to differentiate from functional to non functional TSH. There is one solution here I think, but I'm not sure, MRI of pituitary gland and hypothalamus may help. In reduced production of TSH, changes may be found these structures, but in case of non functional normal or increased TSH MRI may be normal there. It's an important point to think.

Ehsanul Alam Sozib
7y

In primary hypothyroidism (other than very early stage), TSH invariably gets elevated beyond 20uIU/L. In case of ambiguity (TSH between 5-20), Thyroid antibodies should be done which usually will be absent in secondary causes but is positive in varying titers in primary cases, particularly Hashimoto's. And, regarding your point about identifying the pituitary lesion, you're very right. High index of suspicion is always necessary in endocrine practice as symptoms overlap, vague in many occasions and investigation interpretation is complex.

মোঃ সামিউল ইসলাম রনি
7y

ভাই,তোমার কাছে ভ্যাক্সিনের খুুটিনাটি শিখতে চাই।একটু সময় দিও ওদিকটায়। লেখা বরাবরের মতই লাজওয়াব

Kawsar Uddin
7y

ঠিক আছে ভাই।

Tabassum Mahjabin
7y

Thanks for the nice post..I have a question..what is the significance of FT3 & FT4?which test is more reliable..T3/T4 or FT3/FT4?

Kawsar Uddin
7y

FT3 & FT4 are free, not bound to plasma protein. These are usually measured. Rather TSH is the best.

ফাল্গুনী নাথ
6y

Factitious thyrotoxicosis er treatment plan ki hbe?

Mizanur Rahman Fahim
7y

Kawsar Uddin ভাইয়া T4 very low but TSH Level is normal. এই পেশেন্টকে কিভাবে এপ্রোচ করতে হবে?

Kawsar Uddin
7y

FT3 করা দরকার। ভাল থাকলে নো প্রবলেম। সেটাও কম থাকলে hypothyroidism এর সিম্পটম আছে কিনা। যদি না থাকে জাস্ট ফলো আপ। আর থাকলে Thyroxine replacement.

Mizanur Rahman Fahim
7y

Kawsar Uddin ধন্যবাদ ভাইয়া।

Yousuf Limon
7y

OSADHARON

Kawsar Uddin
7y

thanks

Adnan Bin Akhtar
7y

*

Kawsar Uddin
7y

Thanks vaia.

Tansib Jaman
7y

thanks vaia

Diponkar Dutta Dipu
7y

খুবই ভালো লিখেছেন। পড়ে ভালো লাগলো।

Kawsar Uddin
7y

ধন্যবাদ।

Skyrider Asif
7y

হাবিজাবি ১-৪ কই পাবো?

Shayla Kabir Preety
7y

Ank informative lekha .