Habijabi Logo

হাবিজাবি-১৫৪

infectiouspharmacology
*********************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
June 23, 2020 at 2:08 PM
55 comments
No media

#হাবিজাবি_১৫৪

আমরা শিখেছি Moxifloxacin একটি reserve drug, না পারতে না দেয়াই ভাল। TB আমাদের দেশে খুবই কমন, drug resistance ও বেশ হচ্ছে। এ ব্যাপারে তাই সাবধান থাকাই ভাল।

উপজেলায় দেখেছি Moxifloxacin এর প্রসার, কোম্পানির প্রচার থেকে শুরু করে অনেক ডাক্তারদের ভূরি ভূরি প্রেসক্রিপশন। কি দু একদিনের সর্দি জ্বর কাশি, প্রেসক্রিপশন শুরু হয় এই Moxifloxacin দিয়েই!

এরপর আসি কাঁটাছেড়া নিয়ে। ছোটবেলায় কত কেঁটেছে, খুব কম কোন antibiotic খেয়েছি, antiseptic এ সেরেছে অনেক। খুব বড়জোড় Flucloxacillin. গ্রামে গিয়ে দেখেছি Ceftriaxone, Cefuroxime, etc, এমনকি প্রথম চান্সেই Linezolid. যেটাও একটি reserve drug, TB চিকিৎসার জন্য।

যাই হোক, যে বিষয়টি নিয়ে আমার কথা বলা। ধরুন একটি রোগী COVID-19 suspected বা confirmed, সাথে অন্য কোন infection আছে কি নাই সে ব্যাপারে আপনি নিশ্চিত না। রোগীর vitals খারাপ থাকায়, exaggerated inflammation কমাতে রোগী Dexamethasone পাচ্ছে। তার পাশাপাশি পাচ্ছে আরো অনেক ওষুধ।

primary কোন infection এর treatment হিসেবে, বা steroid পাচ্ছে তাই secondary infection prevent করতে coverage হিসেবে রোগী পাচ্ছে broad spectrum antibiotic Meropenem. কিন্তু সাথে আছে IV Moxifloxacin ও!

কিছু প্র‍তিষ্ঠান severe to critical COVID-19 case এ এই প্রোটোকল ফলো করছে। একটি প্রতিষ্ঠান তো সবার উর্ধ্বে, প্রমাণ হোক বা না হোক বহুরুপী ওষুধ ব্যবহারে যাদের কোন জুড়ি নেই। বাদ দিই সেসব, আমার প্রশ্ন হল COVID-19 রোগীদের এই combination এর extra benefit কি?

empirical Meropenem/Meropenem+Moxifloxacin এর একটি RCT link প্রথম কমেন্টে দিলাম। তাদের conclusion হল,

Among adult patients with severe sepsis, treatment with combined meropenem and moxifloxacin compared with meropenem alone did not result in less organ failure.

তাহলে কেন এই combination?

আমি জানিনা, তাই জানা জরুরি। যৌক্তিক কারণ জানতে পারলে এসব ক্ষেত্রে আমার মত অনেকের জন্য এর নিশ্চিতে ব্যবহার সহজ হবে। অন্যথায় এভাবে যত্রতত্র Moxifloxacin ব্যবহার করে তাকে resistance করার কোন যুক্তি নেই TB প্রবণ এই বাংলাদেশে! ধন্যবাদ।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Antibiotic stewardshipMoxifloxacinMeropenemLinezolidAntibiotic resistance

Comments (55)

Md Kabir Hossain
6y

ভাই কাওসার, প্রথম কথা কোয়াকদের অনেকেই Moxifloxacin,Linezolid, Ceftriaxon কিংবা Meropenem দিয়ে চিকিৎসা শুরু করে, UTI ৭ বছরের বাচ্চা চিকিৎসা পাইছে Meropenem দিয়ে, এই গুলি না ঠেকাইতে পারলে ব্যাখ্যা চেয়ে কি পাওয়া যাবে।তবে চেষ্টা চালিয়ে যাওয়া, এই আর কি? তোমাকে স্বাগত।লেগে থাকো, জাতী উপকৃত হবে ইনশাআল্লাহ।

Swapan Bandyopadhyaa
6y

লেজ কুকুরকে নাড়াতে পারে বাজার অর্থনীতির যুগে

Abu Raihan Alberuni
6y

ভাই, এন্টিবায়োটিক নিয়ে ধারাবাহিকভাবে লিখেন। আমাদের এন্টিবায়োটিক ব্যবহার ভয়ংকরভাবে ইররেশনাল।

Abdullah Al Mamun
6y

Abu Raihan Alberuni না জেনে ইরিলেশনাল হলে এসব লেখাতে কাজ হতো। বেশিরভাগ ডাক্তার ব্রড স্পেক্ট্রাম এন্টিবায়োটিক ব্যবহার করে। দরকার না থাকলেও এন্টিবায়োটিক দেয়। ঠান্ডা কাশি হলেই এজিথ্রোমাইসিন। পাতলা পায়খানা হলেই সিপ্রো মেট্রো।

Rupa Noor
6y

Nice observation. This is happening

Rajesh Mithun Singha
6y

ভাই,সবাই ওষুধের বেপারী।

Enamul Hoq
6y

Kawsar tumi kmon aso...tumar total koidin holo...from symptoms

Mafruha Rumana
6y

আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি বেশির ভাগ ঘরে থাকা কোভিড রোগিরা doxycyline + azythromycine খায়, সাথে ivermactine, চিকিৎসকের পরামর্শেই খায়। অথচ asymptomatic or mild case এ কতটা যৌক্তিক এসব ওষুধের ব্যবহার?কোন কোন চিকিৎসক কেমন যেন কোয়াকের মতন unjustified medicine দিয়ে থাকে। Kawsar Uddin তুমি খুব ভাল লেখ। এটা খুবই প্রয়োজনীয় একটি বিষয় ।

Mazed Khan
6y

Mafruha Rumana taile bashay theke jara COVID or suspected case a ki khawa uchit

Mafruha Rumana
6y

Mazed Khan তাদের সবার কি ওষুধ খেতেই হবে? ( reply of ur first comment)

Mahbub Ul Alam
6y

Mafruha Rumana প্রতিদিন প্রায় ৩০ জন কোভিড পজিটিভ পেশেন্ট এর সাথে কথা বললে দেখা যায় ২০/২৫ জন ই উপরোক্ত কম্বিনেশন টা খাচ্ছে, এবং প্রায় সবাই ই রেজিস্টার্ড ফিজিশিয়ান এর পরামর্শে, যদিও তাদের বেশির ভাগ এর ই একটা সিঙ্গেল প্যারাসিটামল পর্যন্ত প্রয়োজন নাই। A.Q. Mehedi Hassan Shaon ভাইয়া, কোন এভিডেন্সে এগুলোর ইফিকেসি প্রমানিত হয়েছে, আপনার মূল্যবান সময় নষ্ট করে সেসব রিসার্চ আর্টিকেল এর লিংক গুলো দিলে খুব ই উপকৃত হতাম। আর যেহেতু ফ্যাটাল কোন সাইড ইফেক্ট নেই দেখে আনইথিক্যাল কোয়াক প্র্যাকটিস করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখাটা ক্রাইম এর পর্যায়ে পড়ে।

AQ Mehedi Hassan Shaon
6y

Mahbub Ul Alam আনইথিকাল প্রাক্টিস, এন্টিবায়োটিক রেজিস্টেন্স, ক্রাইম এর পর্যায়। এই শব্দগুলো আমার কাছে ভাল লাগে নি। academic debate, theoritical debate, protocol debate are always admirable. Behind my prescription, I have always justification. We can learn from debate. But not from humiliation.

Mahbub Ul Alam
6y

A.Q. Mehedi Hassan Shaon exactly, we can learn from debate. But, we, the registered physician are one of the main culprit for developing antibiotic resistance. Obviously it's not for humiliation, if you feel so, then I should say sorry. It's for awareness. Whenever i treat sore throat/fever for 1 day with azithromycin &/or doxycycline, then there is no difference between me and a quack.

AQ Mehedi Hassan Shaon
6y

Mahbub Ul Alam please read my comment carefully. I have said in covid 19 positive case. Not in sore throat. I think u have mixed up.

Mahbub Ul Alam
6y

A.Q. Mehedi Hassan Shaon you know very well that fever/sore throat are symptoms of COVID-19 and in 3rd or 4th stage of pandemic you should treat these symptoms (symptoms of RTI) as COVID-19 untill otherwise proved.

AQ Mehedi Hassan Shaon
6y

Mahbub Ul Alam American College of clinical pharmacology journal https://accpjournals.onlinelibrary.wiley.com/.../phar.2395

Rukhsana Khanam Sumi
6y

Mafruha Rumana চিকিৎসকরা মাইল্ড কেসে শুধু রূগীদেরকেই এই ওষুধ দিচ্ছে না নিজেদের গলা একটু খুশখুশ করলেই এগুলা খাওয়া শুরু করছে।

Mafruha Rumana
6y

Rukhsana Khanam Sumi I do agree with you. But I dont support this. যখন মার্চে বা এপ্রিলের শুরুতে HCQ নিয়ে আলোচনা হচ্ছিল তখনও আমি নিজে কিন্তু prophylaxis খাইনি । যদিও 9th এপ্রিলের national guideline এ asymptomatic health care workers involved in suspected / confirmed COVID19 এর ক্ষেত্রে chemoprophylaxis হিসেবে HCQ recommendation ছিল। যদিও based on in vitro data and anecdotal clinical data. পরবর্তীতে Chemoprophylaxis অংশ টা বাদ দেয়া হয়েছে।

AQ Mehedi Hassan Shaon
6y

Kazi Romi would please explain what is the relationship between homeopathy and my comment.

AQ Mehedi Hassan Shaon
6y

Kazi Romi I didn’t say proven drug, I have said "have some roles ". And it is evidence based medicine. Doxycycline is an antibiotic, but it can kill intracellular bacteria like chlamydia, ricketsia which have some similarities with virus. And ivermectin has been proven that it can stop replication of virus in vitro. But in vivo it is not proven but study going on. And azithromycin has some antiviral role as in evidence base trial. But mechanism unknown. And more over, these have no fatal side effect except azithromycin that can not be given in cardiac pt as it prolog QT interval. Thank you

Tote Tung
6y

আমি এখন অন্ধকার দেখি।এসব চিন্তা করলে খুব অসহায় লাগে। কাকে কাকে কতবার বলবো? রোগী, চিকিৎসক সবাই এই এন্টিবায়োটিকের অযাচিত ব্যবহার করে।এই করোনায় অনেকেই মরলে মরবো ভাব নিয়ে চলছে। সামনে যখন এন্টিবায়োটিক রেসিস্ট্যান্স এর মহামারী আসবে,তখনও মরতে হবে এমনিতেই -এই ভাবনা নিয়েই চলছি। এই অগোছালো স্বদেশে,অগোছালো মানুষে পরিবর্তন তো চাইলেও হচ্ছে না। #সামান্য cut injury তে অনেকেই কিছু না ভেবেই cefixim,cefuroxim,flucloxacillin দিতে দেখি।আমি এখন Cephradine দিচ্ছি ।আবার কনফিডেন্ট থাকলে তাও না দিয়ে টপিক্যাল দেয়ার চেষ্টা করছি। রেসপন্স করছে তো।তাহলে আমরা যে এন্টিবায়োটিকের ওপর প্রচন্ড নির্ভরশীল হয়ে গেছি,গণহারে অযথা ব্যবহার করছি -কিসের জন্যে? কিছু কিছু এন্টিবায়োটিক আমাদেরই চিকিৎসকদেরই প্রেক্টিস না করে রিজার্ভ রাখার মানসিকতা গড়ে তুলতে হবে। প্রেসক্রিপশন ছাড়া এর ব্যবহার বন্ধ এবং সঠিক গাইডলাইন মেনে চিকিৎসক দ্বারা এর একমাত্র ব্যবহারই হয়তো সামনের ভবিষ্যতকে রক্ষা করতে পারে। ধন্যবাদ।আপনার এই সচেতনমূলক পোস্টের জন্যে।

Kamrul Hassan Shyer
6y

এখন সবাই চায়, প্র‍্যাক্টিসে ঢুকেই নাম কামাইতে সাথে কোম্পানির...তো আছেই। সামান্য কিছু হলেই 3rd Generation দিয়ে দেয়।রোগী দুইদিনে সুস্থ করে দিয়ে,রোগী এবং তার স্বজনদের আস্থার মনি হতে চাওয়াটাই এখন বড় ব্যাপার।

Tote Tung
6y

অনেক কিছুর পরিবর্তন দরকার আমাদের। সত্য। পেশাগত সংস্কার এবং ব্যক্তিগত সংস্কার।

Imtiaz Tarik
6y

মক্সি রিজার্ভ ড্রাগ, কেন রিজার্ভ এইটা সহকারী সার্জনদের অনেকেই জানেন না। যে টিবির ট্রেনিংয়ে এইটা শেখানো উচিত সেইটার দূর্বলতা প্রকট। দোষ ব্যক্তি পর্যায়ের চাইতে সিস্টেমে বেশি।

Fazle Rabb Mahmud Khan
6y

Even these 4th generation antibiotics randomly prescribed by the quacks in villages. Sad, but... Nothing to say. Who will bell the cat...???

Chinmay Saha Podder
6y

Its a very interesting question.i have some explanations. Moxifloxacin & meropenem maybe are combined to overcome possible carbapenamase producing enterobacteriacae infection, moreover to get boosting effect over gram positive organisms accompanied with citrobacter, legionella & bacteroides.. In our country no RCT is valid as far as it is done in people other than other countries.because,in our country antimicrobials are prescribed according to their name not, to their spectrum and possible resistance.moreover,antimicrobials are easily available and some people are businessman by birth...

Arif Hasan
6y

Moxifloxacin (Optimox) eyedrop হলো জাতীয় "জিপি প্র‍্যাকটিস চোখের সকল রোগের ওয়ান এন্ড অনলি আংশিক রঙিন ড্রাগ" আজকে একজন জিপি প্র‍্যাকটিশনারের কাছ থেকে আশা রোগীর প্রেসক্রিপশনে Moxquin D (Moxifloxacin+Dexamethasone) দেখে খুব খারাপ লাগলো। অযথা itching কমপ্লেনের জন্য পাওয়ারফুল antibiotic steroid combination দেওয়া মানে মশা মারতে নিউক্লিয়ার বোমা মারার মতো। এভাবেই শত শত, হাজার হাজার steroid induced glucoma/cataract আশেপাশে ঘুরে বেড়ায় আর আমরা dexa মামা দিতেই থাকি।

Nirjhor Sojol
6y

Eisob niye prosno tulley boro boro sir der simple mbbs, besi buje bla bla sunte hoi. Ot boy linezolid prescribed kore... Who the hell we are?? We are just simple mbbs, tai na boro boro Professor sir ra??

Omar Faruk
6y

Irrational use of drug er dipo hoise ei desh...

Rajilur Rashed
6y

সবার এ বিষয়ে সজাগ হ‌ওয়া উচিত। কিন্তু কোয়াক ডাক্তারদের জন্য এটা সম্ভব হয়না। রোগী আপনার আমার কাছে আসার আগেই দেখবেন অনেক গ্রুপের দু চারটে ঔষধ খেয়ে এসেছে।

Dipankar Roy
6y

Moxifloxacin protocol e ase.. Kintu Bangladesh e protocol er sathe meropenum extra free.....

Sheikh Munir
6y

Judicious use of antibiotic is must.MDR infection increasing day by day,even at community level.

Unknown
6y

Relationship with Company.

Sabita Chaity
6y

Via u r a very good teacher

Joydip Paul
6y

amar alakay kalke ak vua doctor widal test dekhei sign symptom nei tobuo ceftriaxone 1 gr bd chalacchee.......pore ami jothajotho bebosta nilmm

Syed Ali Ahad
6y

Do have any guidance about use of Moxifloxacin as anti tb drug?Pls follow national guidelines.Its Levoflxacin

Dr-Kazi Wali Ahmed
6y

Syed Ali Ahad Moxifloxacin, Levofloxacin and Oflxacin are all Included as 2nd line Antitubercular drugs. Gatifloxacin has been withdrawn!

Rubeel Ahmed
6y

Syed ali ahad flouroquinolones can not be given as tryal.it has anti tb action.national guideline a inv of TB ar nocher paray ase

Roksana Akter
6y

Moxifloxacin Amra ward a sadaronoto atypical pneumonia te use kori

Md Salamat Ali
6y

খুবই লজিক্যাল প্রশ্ন!

Mizanur Rahman
6y

ভাইরে এই পন্ডিতের দেশে সবাই সব জানে। আমরা কিছু ---- খামাক্ষাই প্রশ্ন করি।

Joydip Paul
6y

khub valoo

Shampa Roy
6y

ধন্যবাদ।। কিন্তু কে শোনে কার কথা!!!!

Rubeel Ahmed
6y

Bhalo bolsen

Saiful Islam Sobuj
6y

সিজার করেই ভুরি ভুরি মক্সিফ্লক্সাসিন চলছে আজকাল!!!

Sanam Tisa
6y

Nami dami pvt hospital gulo akhon primary treatment e suru kore meropenem dia...

Mafruha Rumana
6y

Kawsar Uddin here in this RCT all were having severe sepsis. No difference on organ dysfunction and 28 D & 90 D mortality among both group. This will be taken by both schools as there is neither benefit nor harm using combination or monotherapy.

Md Shahid Hasan
6y

মনের কথাগুলো বলেছেন।

Badar Uddin Umar
6y

Kawsar Uddin, অনেক সুন্দর লেখা। তোমার সব লেখাই দারুন! আমি সবসময়ই ফলো করি। হয়তো তোমার মনে আছে আমি ক্লাসে চেষ্টা করতাম antibiotics একটু বিষদ ভাবে ও সহজ করে পড়াতে। বেসিক মেকানিজম অব একশন, classification, adverse effects, আর drug interactions বুঝা অত্যন্ত জরুরী আমাদের জন্য। এইযে ষ্টেরয়েডের সঙ্গে কুইনোলোন দেয়া হচ্ছে এটা একদম এ্যবসারড! কে কাকে বোঝাবে?

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। আপনার ক্লাশগুলো সবসময় মিস করি। আমাদের বর্তমান সমস্যা হল, আমরা যা শিখে আসছি পড়ে আসছি সেসব ভুলে ওষুধ কোম্পানি যা বলে যেভাবে চায় সেভাবে কাজ করি। এর থেকে পরিত্রাণ প্রয়োজন।

Rukia Khatoon
6y

our teachers are our role model in class but same person is not role model in Practice. This is unfortunately double standard. Then values are now commodity easily purchased by Pharmaceuticals

Akm Shaheduzzaman
6y

কোন antibioticই অযথা use করা ঠি ক না। তবে Moxifloxacin respiratory infection গুলোতে কার্যকরী। TB exclude করতে পারলে pneumonia, Lung abscess ইত্যাদি ক্ষেত্রে use করতে দোষ নেই, বরং ভাল।

Robiul Hasan Shamim
6y

Akm Shaheduzzaman Exactly..

রূপা ফাতেমা হাসেম
6y

Vai , covid suspected patient, false negative report asche tai ekhono suspected , oxygen Chara saturation 85/86 er upor uthena...2 din dhore hospital a injectable meropenum pacche...tar upor patient er family doctor ai prescription deache... hospital jeno meropenum er sathe esob o add kore ...

Comment attachment