#হাবিজাবি_৩১১
ভদ্রমহিলার বয়স ৬০। তার দীর্ঘদিন ধরে কাশি কফ। কফ কখনো কখনো হলুদ - হঠাৎ কখনো লাল। মাঝেমাঝে হয় শ্বাসকষ্ট, পরিশ্রমে বাড়ে, শুলে বাড়ে না (no orthopnea & paroxysmal nocturnal dyspnea).
Main symptoms:
Cough & SOB (Shortness of breath)
Rule of 2 অনুযায়ী এটা respiratory system এর disease.
General examination এ,
mildly anaemic,
হাতে clubbing,
পায়ে edema
Bed side urine এ Protein +
এবার systemic examination এর পালা। Respiratory system examination এর শুরুতে কাশি দিতে বলতেই রোগী খক করে কাশি দিয়ে কফ ফেলার বাটি খুঁজতে লাগলো। অর্থাৎ এটি wet lung disease. শুকনো কাশি হলে হতো dry lung disease.
Lung auscultation এ breath sound - vesicular with prolong expiration সাথে corase crepitation with post tussive alteration (crepitation টা এমন ছিল - পানির ভিতর পাইপ দিয়ে ফু দিলে যেমন পটপট করে শব্দ হয়, inspiration & expiration দুই phase এ ছিল, কাশি দেয়ার পর এটি চেঞ্জ হতো - post tussive alteration)
অর্থাৎ এটি bronchiectasis (wet lung disease - an obstructive airway disease)
যদি crepitation fine হত - জুতার velcro ফিতা খোলার মত বা শুকনো পাতার মর্মর শব্দের মত, তবে এটি হতো fibrosis (dry lung disease - a restrictive airway disease)
bronchiectasis এ airway inflammation & abnormal dilatation হয়। inflammation এর জন্য cough production হয়, infection হলে cough হলুদ হয়, bronchus এর bronchial capillaries ruptured হলে hemoptysis হয়।
রোগীর history, clubbing & lung findings মিলে clinically রোগটি bronchiectasis. investigation করে confirm করতে এখন করতে হবে CXR, HRCT chest & spirometry.
কিন্তু কি কারণ এই bronchiectasis এর?
bronchiectasis এর কারণগুলোকে broad heading এ ৩ ভাগে ভাগ করা যায়। এর মধ্যে congenital কিছু কারণ আছে, আর আছে বাচ্চা ও বড়দের কিছু কারণ। যেমন যাদের TB হয়, তাদের post TB bronchiectasis হতে পারে। যাদের severe suppurative pneumonia হয় তাদেরও bronchiectasis হতে পারে। bronchiectasis হতে পারে ABPA (allergic bronchopulmonary aspergillosis) এ - তবে সেক্ষেত্রে bilateral proximal bronchiectasis হয় - ওনার lung findings গুলো তেমনটা না। ওনার কখনো TB হয়নি - TB আমাদের দেশে bronchiectasis এর একটি অন্যতম কারণ।
এছাড়া bronchial tumor ও bronchiectasis একটি কারণ, কিন্তু ওনার সমস্যা বহুবছর ধরে, তাই tumor unlikely. ছোটবেলায় কারো complicated PTB, measles, whooping cough হলে তার পরে bronchiectasis হতে পারে। bronchiectasis হতে পারে foreign body inhalation এর জন্যও। কিন্তু ওনার সেসব কোন হিস্ট্রি নাই।
ওনার জন্য আর বাকি থাকে congenital কোন কারণ, সেগুলো এভাবে মনে রাখা যায়: CPK
C - Cystic fibrosis
P - Primary hypogammaglobulinemia
K - Kartagener syndrome
Cystic fibrosis রোগীরা সাধারণত subfertile বা infertile হয়, কিন্তু ওনার ছেলে আছে পাশে। Chronic pancreatitis হয়ে malabsorption থাকে - short statured থাকে - pancreatic diabetes থাকে, কিন্তু ওনার এসব কিছু নাই।
আর বাকি থাকে দুটো কারণ,
এসব ভাবতে ভাবতে pulmonary HTN দেখার আগে apex beat locate করার জন্য left breast এর নিচে হাত রেখে কিছু পাওয়া গেল না, left lateral করেও কিছু পাওয়া গেল না। মাঝেমাঝে এমন হয় apex beat is very difficult to locate. হঠাৎ কিছু একটা চিন্তা করে right breast এর নিচে হাত রাখতেই apex beat পাওয়া গেল! তাহলে কি তার dextrocardia! ইউরেকা!! তবে কি তার bronchiectasis এর কারণ Kartagener syndrome??
X-ray দেখুন,
Dextrocardia
সাথে both lower chest এ bronchiectatic changes (more marked in left)
শুধু কি তাই, x-ray তে তার fundic gas দেখুন right diaphragm এর নিচে। অর্থাৎ শুধু Heart ই তার উল্টো দিকে না, তার total abdominal organs উল্টো পাশে - situs inversus totalis!
এটি যে Kartagener syndrome তাতে clinically আর সন্দেহ নেই - আর এটাই তার bronchiectasis এর কারণ। রোগও পাওয়া গেল, রোগের কারণও পাওয়া গেল।
রোগীর urine এ protein +, ankle edema, এগুলো কেন?
এর একটি সম্ভাব্য কারণ secondary amyloidosis. Long standing bronchiectasis এ amyloidosis হয় - যা kidney injury করে - এতে proteinuria হয়ে ankle edema হতে পারে। amyloidosis এর জন্য হতে পারে peripheral sensory neuropathy, carpal tunnel syndrome & other complications.
রোগী medical management এ ভালো response করছে না৷ bronchiectatic lungs এ বারবার infection হয়েছে - ভর্তি হতে হয়েছে হাসপাতালে। vaccination, rotational antibiotics for long duration, chest physiotherapy, postural drainage, recombinant DNAase, bronchodilators, active cycle breathing technique সবকিছু করেও খুব একটা লাভ হচ্ছে না। এখন প্লান অন্য কিছুর!
সার্জারি করে কেটে ফেলে দিতে হবে bronchiectatic lung lobe কে - lobectomy
কাওসার
কে-৬৫
